ফন্ট সাইজ:
থিম:
আমার পরি

পর্ব 3

লেখক: সুরাইয়া আক্তার

#গল্পের নাম-আমার পরি #

#লেখনিতে সুরাইয়া আক্তার #

(পর্ব ০৩)

🚫কপি করা নিষিদ্ধ 🚫

তোমার কোথায় ছিলে চুপ করে আছো কেন বাড়িতে হুঙ্কার তুললেন।

উক্ত কথাটি বললেন মিরাজ চৌধুরী।
আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যেত ভাবতেই ওনার মাথা আবার গরম হয়ে গেল।

আসলে স্যা.....

কিসের আসলে আসলে করছো তোমরা ভাবতে পারছো। তোমাদের একটু ভুলের কারনে কি হতে যাচ্ছিল আজকে। মাহিরার যদি কিছু হয়ে যেত তাহলে কি করতে তোমরা।

ওখানে নুসরাত মিতু দাড়িয়ে ছিল।

তিনি বললেন নুসরাত বলতো আজকে কি হয়েছিল। আর ওরা কোথায় গিয়েছিল।

স্যার আমি বলছি।
আমি তোমাদের কে কিছু বলেছি চুপচাপ দাড়িয়ে থাক।

নুসরাত আসলে আংকেল আমরা তো গ্রিন ভিলেজ পার্ক গিয়েছিলাম তারপর শুরু থেকে শেষ পযন্ত বলল।

তাহলে তোমরা কোথায় ছিলে
তোদের কে তো আমি আমার মেয়ের জন্য রেখেছি।
যখন আমার মেয়েকেই তোমরা বিপদের মুখে ফেলে দিচ্ছ। তাহলে তোমাদের রেখে লাভ কি। আজকে থেকে তোমাদের চাকরি থেকে বের করে দেওয়া হলো।

আর তোমাদের যেন কোথাও চাকরি না হয় তা ব্যাবস্থা আমি করছি।

ওরা মিরাজ চৌধুরীর পায়ে ধরলো

স্যার একবারের মতো আমাদের মাফ করে দিন আর এমন হবে না।

মাফ তাও আবার তোমাদের।
মিরাজ চৌধুরীর ডিকশনারিতে ভুলের কোনো ক্ষমা নেই।
ভুলটা যদি অন্য কিছু নিয়ে হতো তাহলে তোমাদের ক্ষমা করে দিতাম কিন্তু তোমরা আমার কলিজা কে আগলে রাখতে পারোনি।
তাই ভালোই ভালোই বলছি চলে যাও যদি জীবন হাড়াতে না চাও, তোমাদের ভালোর জন্যই বলছি।

বলেই তিনি উপরে উঠতে উঠতে বললেন
মারিয়া, মাহিরার জন্য খাবার নিয়ে এসো
ফাষ্ট।

গার্ড দুটি মিরাজ চৌধুরী চলে যেতেই মারিয়া চৌধুরীর সামনে হাটু গেরে বসলো ম্যাম আপনি আমাদের ক্ষমা করে দিন প্লিজ।

মারিয়া চৌধুরী বললেন চোর কে ক্ষমা করা যায় কিন্তু তোমাদের না। যদি নিজের ভালো চাও তাহলে চলে যাও।
সিকিউরিটি তারাতাড়ি এদের কে বের করে দাও।

জ্বী ম্যাম

মারিয়া চৌধুরী মেয়ের জন্য নাস্তা নিয়ে মেয়ের রুমে গেলেন।

মাহিরা ঘুমাচ্ছে। মিরাজ চৌধুরী মেয়ের পাসে বসলেন। মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলেন মাহিরা মা আমার উঠে পর।

মাহিরা ধিরে ধিরে চোখ খুললো চোখ খুলতেই সে বলল বাবাই আমি এখানে থাকবো না আমাকে আমেরিকায় নিয়ে চলো আমি থাকবো না এখানে।

মিরাজ চৌধুরী মেয়ের এমন অবস্থা দেখে চোখে পানি জমলো মাহিরা বাড়িতে আসার পর থেকেই এমন করছে।

তিনি বললেন ঠিক আছে মা আমরা কালকেই চলে যাব এখন একটু খেয়ে নাও। না খেলে এনার্জি কোথায় পাবে মা তুমি তো দূর্বল হয়ে পরবে।

ঠিক আছে বাবাই আমি খাবো কিন্তু আমাকে তুমি আমেরিকায় নিয়ে যাবে আমি থাকবো না এখানে।

সাবাই মিলে ওকে বুঝিয়ে ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল।

মারিয়া চৌধুরী বললেন। মিরাজ শোন ওকে এখন এখানে রাখা ঠিক হবে না। তোমার তো আমেরিকায় একটা কাজ পরে গেছে।
আমরা তাহলে ওখানে গিয়ে কিছু দিন থেকে আসি। তোমার কাজো হবে মাহিরা ও সুস্থ হয়ে যাবে।

নুসরাত বলল আন্টি ঠিক বলছেন আংকেল মাহিরা এখানে থাকলে ওর শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে।

মিরাজ চৌধুরী বললেন ঠিক আছে মারিয়া তুমি প্যাকেজিং করো। কালকে বেরবো আমরা।

কি বলিস মিরাজ তুই আবার চলে যাবি তোর আসার তো এক মাস হলো, আবার কেন চলে যাবি। তুই তো বললি তুই একেবারে চলে এসেছিস তাহলে।
উক্ত কথাটি বললেন আদিত্য সিকদার।
মিরাজ চৌধুরী বন্ধু। আর আদির বাবা।

মিরাজ চৌধুরী আদিত্য সিকদার কে সব কিছু বললেন আর মাহিরা যে এখানে থাকতে চাচ্ছে না সব কিছু বললেন।

আদিত্য সিকদার বললেন তুই ওই গার্ড নামের জানোয়ার গুলো কে কেন বের মে'র দিচ্ছিস না।

মিরাজ চৌধুরী বললেন ভাই আমি তো ওসব মারামারি কবেই ছেড়ে দিয়েছি তাই ওদের কে শুধু চকরি থেকে বের করে দিছি।

তুই কেন ওদের ছেড়ে দিলি আমাকে বলতি আমি ওদের পিছ পিছ করতাম।

তুমি কাদের পিছ করার কথা বলছো বাবা।

কথাটি বলতে বলতে বাড়িতে প্রোবেস করলো আদি।

আদিত্য সিকদার বললেন আমার বন্ধুর গার্ডদের কে ।

কেন বাবা?

আসলে ওদের জন্য একটা সমস্যা হয়েছে তো তাই ওদের জন্য আমার বন্ধুর মেয়ে বিপদে পরছে। আদিত্য সিকদার বললেন না যে মাহিরা বখাটে দের হাতে পরেছিল।
আদি তুমি কোথায় গিয়েছিলে।

আসলে আদি আবার হসপিটালে গিয়েছিল মাহিরার খোঁজ নিতে।
তখন তারাহুরো করে চলে এসেছিল তাই খোঁজ নিতে পারেনি।
কিন্তু সে কোন খোঁজ পাইনি শুধু নাম ছিল
মাহিরা চৌধুরী কোন এড্রেস বা কোন ঠিকানা পায়নি।

কোথাও না বাবা একটু কাজে গিয়েছিলাম।
বাবা একটা তো প্রোজেক্ট আছে কালকে ফাইনাল হওয়ার কথা।
ওটা কি কালকে হবে।

আদিত্য সিকদার বললেন না আদি ওই প্রোজেক্টটা আমার বন্ধুর সাথে হবে। ও কালকে আমেরিকায় চলে যাবে। ও যখন আসবে তখন ওই প্রোজেক্টটা হবে এখন ওটা বাদ দাও।

ঠিক বাবা বলেই সে ওপরে চলে গেল।

রুমে গিয়ে ফ্রেশ হয়ে একজন কে কল দিল আরিয়ান একজনের খোঁজ লাগবে পারবি।

পারবো কিন্ত কার খোঁজ নিতে হবে আগে বল

একটা মেয়ের।

ফোনের ওপাসের ছেলেটি কেসে উঠলো কিক্ কিহ্ বলছিস আবার বল।

আমি এক কথা বারবার বলিনা বুঝেছিস।

আদি তুই একজনের খোঁজ চাইছিস তাও আবার একটা মেয়ের। এটা কিভাবে সম্ভব ভাই।

কিভাবে সম্ভব তা আমি বলতে পারব না তোকে চব্বিশ ঘণ্টা সময় দিলাম তার আগে যেন মেয়েটির খোঁজ পাই ওকে।

কিন্তু ভাই হঠাৎ করে একটা মেয়ের খোঁজ কোথায় পাব আমি নাম নেই ঠিকানা নেই, কোথায় পাবো মেয়েটি কে তুই বল।

আমি কিছু যানি না তোকে চব্বিশ ঘণ্টা সময় দিলাম তার আগে মেয়েটির খোঁজ আমার চাই।

আমাকে দেখে কি তোর এসিস্টেন্ট মনে হয়।

কি বললি তুই আবার বল।

না ভাই কিছু বলি নাই তুই কি মেয়েটির নাম জানিস।

নাম হ্যা যানি মাহিরা চৌধুরী আর কিছুই যানিনা।

কিন্তু আদি এই নামের তো আর একটি মেয়ে শহরে নেই। যে তাকে খুঁজে বের করব। আরো অনেকের নামিই তো মাহিরা তাও দেখি কি করা যায়, আমাকে দুই দিন সময় দে আমি ঠিক খুঁজে বের করব।

দুই দিন কেন অর্ধেক দিনো তোকে সময় দিতে পারবো না বলেই ফোন কেটে দিলো।

আরিয়ান বলল কোন দূক্ষে যে এর সাথে বন্ধুত্ব করতে গেলাম আল্লাই যানে বালের বন্ধু জীবন টাই শেষ।

সকাল সাতটা নয়টার মাহিরাদের ফ্লাইট
ওরা রেডি হচ্ছে।

নুসরাত আর মিতু একটু আগেই চলে গেছে।

মারিয়া কত দূর হলো তোমাদের তারাতাড়ি রেডি হয়ে নাও।

এই তো হয়ে গেছে আমরা রেডি মাহিরা আর তিনি বোরকা পরেছে।

দুই মা মেয়ে রেডি হয়ে নিচে নামলো।

মিরাজ চৌধুরী মেয়েকে বললেন আম্মু এখন কেমন লাগছে যেতে পারবে তো।

এখন ভালো লাগছে বাবাই যেতে পারবো।

ওরা এয়ারপোর্টের উদেশ্যে বেরিয়ে গেল।

এয়ারপোর্টের সামনে গিয়ে তাদের গাড়ি থামলো
একজন গার্ড গিয়ে গাড়ির দরজা খুলে দিল।

মিরাজ চৌধুরী ওদের কে সব বুঝিয়ে দিয়ে ভেতর গেলেন সবাই।

মাহিরা চলে গেল এক অস্তির যুবক কে রেখে।
সে যানতেই পারলো না যে তার অনুপস্থিতে কি হতে চলছে।

আসসালামু আলাইকুম পাখিরা কেমন আছো সবাই আসা করি ভালো আছো
আদি কি পারবে তার পরি কে খুঁজে পেতে জানতে হলে অপেক্ষা করুন আর পরুন

আমার পরি,,,৷

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন