গ্রীষ্মের গরম যেন এক অদৃশ্য আগুন—চারপাশে তারতাপের ছোঁয়া। সূর্য আকাশের মাঝখানে উঠে যেন আগুনঢালতে থাকে। রাস্তাঘাটে হাঁটলে মনে হয় মাটিও উত্তপ্ত হয়ে দুপুরের সময় বাতাসও যেন থমকে যায়। গাছেরপাতাগুলো নিস্তব্ধ, কোনো সোঁ সোঁ শব্দ নেই—সবকিছুই ক্লান্ত আর অবসন্ন। মানুষ ছায়া খুঁজে বেড়ায়।গাছের নিচে।
দিন'টা রবিবার,
বিছানায় উপর হয়ে শুয়ে আছে, এক রমনী।পড়নে সাদা সফেত কলেজ ড্রেস।কোমড় পযন্ত চুল গুলো বেনি করা।হাতে নতুন ফোন।কলেজে পা দেওয়া রমনী আজকে তার প্রথম ক্লাস।কম বয়সে সব কিছুর ভিতর একটা টান থাকে, আগ্রহ থাকে বেশি,তার ক্ষেতে ঠিক এমন'টাই হয়েছে, কালকে রাতে তার বাবা নতুন ফোন কিনে দিয়েছে।নতুন ফোন পাওয়ার পরপর বান্ধবীকে দিয়ে এফবি আইডি খোলে।লুকিয়ে দেখে নেয়, কিভাবে আইডি খুলতে হয়।পরে নিজে আর-ও একটা ফেক আইডি খোলে বান্ধবীর আগোচড়ে।আইডির নাম দেয় "মায়াবী কন্যা"।আইডিতে ভিডিও দেখতে দেখতে হুউট করে একটা ছেলের আইডি সামনে আসে। রমনী ছেলেটার আইডির ভিতরে ঢুকলো নাম'টা জ্বলজ্বল করছে,
❝Raihan Chowdhury ayaan❞
পোফাইলে ছেলেটার পিক দেওয়া।এই প্রথম কোনো ছেলের দিকে আকোষন অনুভব করলো,সাতারো বছরের মেয়েটা।ছেলে'টা লম্বা চড়া অনেক।বলিষ্ঠ শরীরে কালো শার্ট'টা ফুলে উঠেছে।শ্যামবর্ণ গায়ের রঙ।সুরু নাক,গোলাপি ঠোঁট। চুল গুলো সেট করা।হাতে ঘড়ি,চোখে চশমা।বাইকে হেলান দিয়ে অন্য দিকে তাকিয়ে আছে।
রমনীর নিশ্বাস বন্ধ হওয়ার উপকম। সে কোনো দিন এতো সুন্দর ছেলে দেখেনি।জীবনে কতো ছেলের প্রপোজ পেয়েছে,কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়াইনি।কিন্তু আজকে আজকে সে শেষ।ক্রাশ নামক বাঁশ'টা খেয়েই ফেলেছে।আইডির নাম'টা বেশ সুন্দর।
নাম'টা বার কয়েক বার জপলো রমনী।কৌতূহল নিয়ে কমেন্ট চেক দিলো,হাজার হাজার মেয়ে কমেন্ট। কমেন্ট গুলো পরে মাথা নষ্ট হয়ে গেলো।কে-ও এমন বার্তা দেয়।তার জানা ছিলো না।কমেন্ট থেকে বের হয়ে আসে, শুকনো ঢক গিলে রিকোয়েস্ট পাঠিয়ে দেয়।তখনি পিছন থেকে মেয়লী ডাক ভেসে আসে,
-"আনু এই শুয়ে আছিস কেন?"
তড়িঘড়ি করে রমনী আইডি লগইন করে, এফবি লুকিয়ে রাখলো।ঘাড় বাঁকিয়ে পিছনে চাইল,তার বেস্টফ্রেন্ড, নিরা পুরো নাম নাদিরা ইসলাম নিরা।নাম'টা যেমন সুন্দর ঠিক সে-ও তেমন'টাই।গায়ের রঙ চাপা,কিন্ত মুখে মায়াবী ভাব আছে।চুল পিঠময় পড়নে কলেজ ড্রেস।চোখ মুখ কুঁচকে তার দিকে চেয়ে আছে।
রমনী মুচকি হেঁসে হাতে ভর দিয়ে নিরার সামনে গেলো।নিরার গাল টিপে দিয়ে বলে,
-"জানেমান আমার নাম আনু নয়,হলে আনহা বলবা নাহলে আহি বলবা?কতোবার বলবো তোকে?"
নিরা আহির হাত গাল থেকে নামিয়ে কপট রাগ নিয়ে বলে,
-"আচ্ছা মেডাম আমি আপনার পুরো নাম'টাই বলবো,আনহা মির্জা আহি হয়েছে?"
আহি মুচকি হেঁসে বলে,
-"নো নো পুরো'টা বলবা না।"
-"আচ্ছা হয়েছে আহি, এখন বল তুই বড় হবি না?"
আহি আহাম্মক বনে গেলো।বিস্ময়কর কন্ঠে বলে,
-"বড়ই তো।"
-"কোথায় বড় বল তো, আমি গোসলে যাওয়ার আগে তোর খাবার দিয়ে গিয়েছি,কিন্তু এসে দেখি খাবার যেখানের'টা সেখানেই পরে আছে?"
আহি ঘাড় ঘুরিয়ে পিছনের টেবিলে চাইল।পরুটা ভাঝি প্লেটে।আহি নিরা দিকে চেয়ে কেবলা মার্কা হাসি দিয়ে বলে,
-"আমার সকালে খেতে ইচ্ছে করে না। যানিস না।আম্মু বাবাই বলে নাই তোকে?"
নিরা কপাল কুঁচকে বলে,
-"বলেছে,কিন্তু তোকে খেতে হবে, আর আন্টি এটা-ও বলেছে,তুই দুইদিন পর পরই জ্ঞান হারিয়ে ফেলিস।
আহি কেবলা মার্কা হাসি দেয়।নিরা আগের তুলনায় আর-ও মুখ গম্ভীর করে ফেলে,তা দেখে আহি আল্হাদী গলায় বলে,
-"নিরু তোকে জানিস হাসলে কতো সুন্দর লাগে, হাসিস না কেন?"
-"হাসি পায় না।"
নিরার গম্ভীর কন্ঠ। আহি নিরাকে জড়িয়ে ধরে বলে,
-"ডার্লিং একটু হাসো।নিরু হাসো একটু।"
আহি রীতিমতো সরসরি দিতে লাগলো।নিরু না পেরে উচ্চস্বরে হেঁসে দেয়।সাথে আহি-ও হেঁসে দেয়।নিরা মুগ্ধ হয়ে আহির হাসি মাখা মুখটা দেখলো, ধুতে আলতা গায়ের রঙ,চোখ ছোট্ট ছোট্ট, চিকন ঠোঁট। মায়বী অদুল।আহি হাসি থামিয়ে থমথমে গলায় বলে,
-"কি দেখছিস? "
নিরা চোখ ফিরিয়ে নেয়।আমতা আমতা করে বলে,
-"চল, আমাদের দেরি হচ্ছে।
আহি বিনিময়ে মুচকি হেঁসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যেতে যেতে বলে,
-"চল। "
মির্জা বাড়ির একমাত্র মেয়ে আহি, বাবা মার আদূরী কন্যা।কখনো তাকে কোনো অভাব ছুঁতে পারে নি।সবসময় বাবা মা,ভাইদের আদরে থাকার দরুন হয়েছে-ও একদম চঞ্চল, আবেগপ্রবন,একটু কিছু হলেই কেঁদে কেটে সবাইকে এক করে ফেলবে।আবার এক জায়গা বেশিক্ষণ বসবে-ও না।
অন্যদিকে নিরা, তার উল্টো সবসময় গম্ভীর হয়ে থাকে।বয়সের তুলনায় সে ম্যাচিওর হয়ে উঠেছে।নিরা সবসময় আহি কে আগলে রাখে।তাদের দু'জনের বাসা সিলেটে।সেখানেই তাদের ছোট্ট বেলার শৈশব কেটেছে।ভাগ্যক্রমে ঢাকা কলেজে তাদের চান্স হয় কিন্তু তাদের বাসায় থেকে কে-ও তাদের এখানে আসতে দিবে না।নিরা আহি অনেক জড় করে কিন্তু বাড়ির কে-ও রাজি হয় না।নিরা আহির-ও ঢাকা আসার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তাদের অনলাইন বান্ধবীর ঢাকায় বাসা।এবং তাদের সম্পর্ক বহুদিনের।তার জন্য ঢাকায় আসার জন্য এতো আগ্রুহ তাদের দু'জনের। বাসাই সবাই যখন একেবারেই রাজি না তখন নিরার বড় ভাই আবিদ সে ঢাকার নামি দামি কলেজে মাস্টাসে পড়াশোনা করছে।ঢাকায় বন্ধুদের সাথেই হোস্টেলে থাকে, মাঝে মধ্যে ছুটিতে আসে৷ তখন আবিদ সবাইকে বুঝিয়ে রাজি করাই।পরবর্তে সকলে তাদের আসতে দেয়। নিরা কিংবা আহির বাসার সবাই জানে আহি চঞ্চতার কথা। আবিদ দায়িত্ব নিয়েই ঢাকায় এনেছে এদের।নিরা কখনো আবিদের সাথে ঢাকায় আসেনি।তাই দু'জনের বেশ আগ্রহ ঢাকার সম্পর্কে।
বর্তমান,
রিক্সা কলেজ গেটের সামনে থামতেই দু'জনে নেমে দাঁড়ায়। আহি ড্যাবড্যাব কর কলেজের বাহিরটা দেখতে লাগলো।কলেজ'টা অনেক বড় এরিয়া নিয়ে।নিরা রিক্সা টাকা মিটিয়ে, আহির হাত ধরলো।মৃদু কন্ঠে বলে,
-"কি দেখছিস?"
আহি একবার চোখ বুলিয়ে নিল,নিজের হাতে দিকে।নিরা মুখে দিকে তাকিয়ে অবাক হয়ে বলে,
-"কলেজ'টা কতো সুন্দর। "
-"ভিতর আর-ও সুন্দর। "
-"তুই জানিস কিভাবে?"
-"আবিদ ভাইয়ার থেকে।"
আহি বলল "ও আচ্ছা "।দু'জনেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল।কলেজে ছাত্র ছাত্রী রা সবাই ভিতরে চলে যাচ্ছে। আহি চোখ মুখ কুঁচকে বলে,
-"রোজ কখন আসবে?"
নিরা একপলক চাইল সম্মখিন দাঁড়ানো, অধৈর্য মেয়েটার দিকে।যার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই।দাঁড়িয়েছে কয়েকমিনিট হবে কিন্তু এমন মুখ করে রেখেছে যেনো কয়েক ঘন্টা হয়ে গেছে।তবুও তার এবং রোজ এর কাছে আহি খুব স্পেশাল একটা মেয়ে।তারা তিনজন যেনো এক সুতোই বাঁধা। নাহলে রোজ এর সাথে কখনো তাদের সামনা সামনি দেখা হয়নি।তবুও রোজ নিরা আহি সবসময় যোগাযোগ রাখতো।নিরা আহি প্রতি উওর করে,
-"বললো তো কাছাকাছি আছে?"
নিরার বলতে দেরি তখনি তাদের সামনে একটা মাইকো গাড়ি থামে।গাড়ি পিছনের সিট থেকে বের হয়ে আছে।এক মেয়ে, ফর্সা গায়ের রঙ,চুল পিঠময় ছেড়ে দেওয়া।ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি।মেয়েটা নিরা আহিকে দেখে একপ্রকার ছুটে এসে দু'জন কে জড়িয়ে ধরে।রোজের বিশ্বাস হচ্ছে না।তার বেস্টফ্রেন্ডরা তার সামনে।কিছুক্ষণ বাদে তিনজনে ছেড়ে দাঁড়ায়। রোজ হাসোজ্জল গলায় বলে,
-"আমার বিশ্বাস হচ্ছে না।তোরা আমার সামনে? "
মেয়েটার খুশি দেখে কে।আহি-ও দারুণ খুশি। নিরা মৃদু হেঁসে বলে,
-"রিক্সেস রোজ।আমরা তিনজনে একসাথেই।"
-"ও মাই গর্ড আমার এতো খুশি লাগছে।"
রোজ ভীষন খুশি।নিরা ভিতরে যাওয়ার জন্য তাড়া দিলো। তিনজনেই খুশি মনে কলেজের গেটে ভিতরে পা দিলো।ধমকা হাওয়ায় আহি চোখ বন্ধ করে ফেলে।প্রকৃতির নির্মল বাতাসে,আহির ভিতর'টা নাড়িয়ে দিলো।তাঁর অন্য রকম এক ফিলিংস হচ্ছে।নিরা রোজ নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত।এই প্রথম তিনবান্ধবি এক হয়েছে।তাদের যেনো আর কথাই শেষ হবে না।
তাদের কথা বলার মাঝেই রোজের সাথে একটা ছেলের ধাক্কা খাই। ছেলেটা দৌড়ে এদিকেই আসছিলো।রোজ চোখ মুখ কুঁচকে ফেলে।নিরা ছেলে'টাকে দেখে বলে,
-"ভাইয়া।"
রোজ অবাক হয়ে একবার নিরার দিকে তাকিয়ে পরপর ছেলেটার দিকে তাকিয়ে আশ্চর্য গলায় শুধায়,
-"আবিদ ভাই। "
আবিদ চোখ তোলে চাইল সম্মখিন মেয়েগুলোর দিকে।আহি চোখ পিটপিট করে তাকিয়ে আছে।এর ভিতর আবিদের পিছনে পরপর একটা ছেলে আর দুই'টা মেয়ে আসে।রোজ মেয়ে দু'জন কে দেখে,হাসোজ্জল গলায় বলে,
-"কেমন আছো সাইরা আপু লিজা আপু।"
সাইরা লিজা একে অপরের দিকে তাকায়।সাইরা বলে উঠলো,
-"রোজ দেখি আমরা ভালো আছি!তুমি কেমন আছো বুনু?"
-"ভালো ছিলাম কিন্তু আজকে থেকে আর-ও বেশি ভালো থাকবো?"
পাশ থেকে আরেক'টা ছেলে বলে উঠলো,
-"কেন রে? রোজ আজ কি স্পেশাল ডে?"
রোজ মুচকি হেঁসে বলে,
-"স্পেশাল ডে নাকি জানি না বাট আমার জন্য স্পেশাল কারন আমি আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ক্লাস করতে পারবো রিহান ভাইয়া।"
রিহান আবিদ সাইরা লিজা কোতুহল নিয়ে তাকিয়ে আছে।এমনকি নিরা আহি-ও সেম।সবার ফেসের অবস্থা দেখে,রোজ স্মিত হেঁসে বলে,
-"আমার বেস্ট ফ্রেন্ড নিরা আহি।ওদের সাথে আমার অনলাইনে পরিচয়। আর এই হলো রিহান আমার চাচাতো ভাই+ আমার বড় ভাইয়ার বন্ধু।
আহি নিরা সকলের সাথে কথা বললো।আবিদ প্রথমে না বুঝলে-ও এখন ঠিক বুঝলো নিরাদের ঢাকায় আসার উদ্দেশ্য। রোজ চারপাশে তাকিয়ে বল,
-"ভাইয়া কোথায়?"
সাইরা দুষ্টমি গলায় বলে,
-"রায়হান চৌধুরী আয়ানের কথা বলছো?"
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো।
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান