রোজ চারপাশে তাকিয়ে বল,
-"ভাইয়া কোথায়?"
সাইরা দুষ্টমি গলায় বলে,
-"রায়হান চৌধুরী আয়ানের কথা বলছো?"
আহি চুমকে উঠলো,কি নাম শুনলো।এটা কি সত্যি আয়ান। নাকি অন্য কে-ও।হয়তো অন্য কে-ও সে বেশি ভাবছে।রোজ মুচকি হেঁসে বলে,
-"আমার কি আয়ান রিহান বাদে আর কোনো ভাই আছে আপি?"
লিজা মাথা ঝুলিয়ে বলে,
-"তাই তো।"
-"এখন বলো কোথায় ভাইয়া?"
সাইরা ঢ্রেস মেরে বলে,
-"রিহান আবিদকে কে জিজ্ঞেস করো? এতোক্ষণ ধরে কয়বার বলে ফেলছি তোরা একা কেন আয়ান কই।কিন্তু সববারেই তেড়া উত্তর দেয়।"
রোজ চোখ পিটপিট করে আবিদের বলে,
-"বলুন তো ভাইয়া কোথায়?"
-"হোস্টেলে আমরা একসাথে ছিলাম।ওকে কলেজে আসতে বললে জানায় ওর কাজ আছে পরে আসবে?"
লিজা দাত কটমট করে বলে,
-"এখন সঠিক উত্তর দিলি কেন।
আবিদ মাথা চুলকিয়ে আঁড়চোখে রোজের চেহারা অবলম্বন করলো।মেয়েটা মুখ টিপে হাসছে।
রিহান শান্ত গলায় বলে,
-"তোমাদের তো আজকেই প্রথম ক্লাস তাইনা।"
-"জ্বি ভাইয়া।"
নিরা উত্তর দিলো।আবিদ নিরার মাথায় হাত বুলিয়ে বলে,
-"যা তাহলে ক্লাসে।কোনো সমস্যা হলে আমাকে জানিও।"
নিরা মাথা নাড়ায়।সাইরা সন্দিহান গলায় বলে,
-"এই আবিদ তুই কি নিরাদের চিনিস।"
-"আমার বোন নিরা।"
আবিদ স্বাভাবিক ভাবেই বলে।কিন্তু এই স্বাভাবিক কথাটা যেনো সাইরা লিজা রিহান বিশ্বাস করতে পারছে না।রিহান আঁড়চোখে নিরা দিকে তাকিয়ে বলে,
-"কি তোর বোন আছে?"
আবিদ সবার দিকে তাকিয়ে দায় সারা ভাব নিয়ে বলে,
-"হ্যা আছেই তো।"
-"আমি ভাই বিশ্বাস করি না।এই নিরা বলো তো আবিদ কি তোমার আপন ভাই।"
নিরা বোকার মতো বলে উঠলো,
-"জ্বি আপু।"
এমন আচরন করার উদ্দেশ্য বুঝলো না।সাইরা লিজা রিহানের মুখের দিকে চাইতে লাগলো।আর রিহান ড্যাবড্যাব করে তাকিয়ে আছে নিরার দিকে।সিরিয়াস কথার মাঝেই আহি খিলখিল করে হেঁসে উঠে।সকলে আশ্চর্য হয়ে তার দিকে চাইল।আহি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়।
রোজ বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে,
-"তোমরা শুরু করছো কি।দূর থাকো তো আমরা ক্লাসে যায়।"
রোজ কথা'টা বলেই নিরা আহির হাত ধরে হাঁটতে লাগলো।আহি আমতা আমতা করে বলে,
-"ক্লাসে না গেলে হয় না।"
অবাক হয়ে রোজ বলে,
-"কেন?"
নিরা মুখ টিপে হেঁসে বলে,
-"আমি বলি, ওর ক্লাসে এলার্জি আছে বুঝছিস।এতোদিন টেনে টেনে পাস করে এসেছি, কয়দিন যে ক্লাস করেছে গর্ড নস।"
রোজ হতভম্ব হয়ে আহির দিকে চাইল।আহি কেবলা মার্কা হাসি দেয়।এই নতুন কি হাই স্কুল থেকে সবসময় বিচার যেতো বাসায়।
ক্যান্টিনের ভিতর বসে আছে,লিজা সাইরা আবিদ রিহান। টেবিলে খাবার রাখা।রিহান মুখ ফুলিয়ে বসে আছে।লিজা মুখ টিপে হেঁসে বলে,
-"থাক রিহান মন খারাপ করিস না। কিছু একটা খা।"
আবিদ সাইরা পাশে মুখ টিপে হাসছে।রিহান মৃদু চিল্লিয়ে বলে,
-"মিরজাফরের দল, তোরা আমার বন্ধু নাকি আবিদের হু?"
সাইরা মুখ হা হয়ে বলে,
-"এটা তুই বলতে পারলি?আমার তো তুরই বন্ধু।"
-"তো পারবো না কেন।তোরা আবিদকে কই বকা ঝকা করবি তা না। আবার কথা বলিস।"
রিহান থমথমে গলায় বলে।আবিদ বিরক্ত হয়ে বলে,-"ভাই তুই আমারে মাফ কর, আমি অনেক ভুল করছি তোকে না বলে যে আমার একটা বোন আছে?"
-"চুপ কথা বলবি না। হারামি।?"রিহান বলল।
সাইরা বলে উঠলো,
-"আরে ভাই এখন তো জানছিস আবিদের বোন আছে এবার একটু চুপ হো।"
-"আচ্ছা আগে আবিদ তুই বল কেন তুই আমাকে বলতি তোর বোন নাই?"
রিহান প্রশ্ন করে।আবিদ ফিচেল হেঁসে বলে,
-"কারন তুই আমাকে বার বার শালা বলতি তাই বলছি গাধা।"
সাইরা পাশ থেকে বলে,
-"তবে যায় বলিস নিরা কিন্তু সুন্দর আছে?"
লিজা-ও সায় দিলো।রিহান বাঁকা হেঁসে বলে,
-"এতোদিন ফাজলামি করতাম, বাট আজ থেকে আমি তোর বোনকে পছন্দ করে ফেলেছি।তো আজকে থেকে তুই অফিসিয়াল ভাবে আমার....
পুরো কথা শেষ করতে না দিয়েই আবিদ পিঠে কিল বসিয়ে দেয়।দাঁত কটমট করে বলে,
-"এই জন্যই আমি তোকে বলি নাই।হারামি।?"
রিহান ব্যথা মৃদু আর্তনাদ করে উঠে।সাইরা মুখ টিপে বলে,
-"আবিদ রাগ করিস না।রিহান কি সুন্দর না। মাশাল্লাহ অনেক সুন্দর। "
রিহান প্রাউড ফিল করে।আবিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
-"রিহান যদি আমার বোনকে পোটাতে পারে,তাহলে আমার কোনো সমস্যা নাই।"
সন্দিহান চোখে সাইরা লিজা আবিদের পানে চাইল।রিহান ভাব নিয়ে বলে,
-"আমি তো পটিয়েই ছাড়বো।"
-"এতো সহজ না। ব্রো।"আবিদ বলে উঠলো।
..
প্রথম দিনের জন্য স্যার এসে শুধু মাএ পরিচয় পর্ব নিলো।পরিচয় পর্ব শেষ হতে পড়ানোর শুরু করলো।আহি চারপাশে তাকিয়ে অনেকক্ষণ মুচড়ামুচড়ি করতে লাগলো।নিরা রোজ বেশ কয়েকবার প্রশ্ন করলো।কিন্তু আহি কোনো জবাব দিলো না।আহি অতিষ্ঠ হয়ে উঠে দাঁড়ায়। স্যার পড়া বাদ দিয়ে, আহিকে প্রশ্ন করে,
-"কি হয়েছে?"
আহি একবার পুরো ক্লাসে চোখ বোলালো,পরপর স্যারের দিকে তাকিয়ে বলে,
-"স্যার আমার না এক নাম্বার পেয়েছে?"
ক্লাসে হাসির রোল পরে গেলো।স্যার সবাইকে ধমক দিয়ে চুপ করায়।নিরা কপাল চাপড়ায় আবার শুরু হয়ে গেছে।স্যার আহির দিকে তাকিয়ে বলে,
-"যাও।"
আহি হাসি হাসি মুখে ব্যাগ নিয়ে উঠতে গেলে স্যার প্রশ্ন করে,
-"ব্যাগ নিচ্ছো কেনো?"
-"এক নাম্বার করতে গিয়ে যদি দুই নাম্বার চলে আসে তখন।"
আহির কথা শুনে স্যার আহাম্মক বনে যায়।তড়িঘড়ি করে বলে,
-"যাও যাও।"
আহি ক্লাস থেকে বেরিয়ে সয়তানি হাসি দেয়।আহি যেতেই রোজ নিরাকে প্রশ্ন করে,
-"এই মেয়ে এতো ফাজিল? "
-"ফোনে কথা হতো তখন বুঝতি না, আর আমার কথা-ও বিশ্বাস করতি না। এখন দেখ কি কি করে।"
আহি হেলতে দুলতে ক্যান্টিনের সামনে আসলো।একই ভাবে ক্যান্টিনে ঢুকতে গেলে অসাধারণতায় কারোর সাথে ধাক্কা লাগে।কিছু বুঝার পূবেই পড়ে যেতে নেয়।চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে আহি।কিন্তু কে-ও যেনো তার কোমড় জড়িয়ে রেখেছে।ব্যথা পায়নি বিধায় চোখ ধীরে ধীরে খোলে নিজের অবস্থান বুঝে নেওয়ার জন্য।কিন্ত চোখ খোলে মুখের সামনে এমন কিছু দেখতে তা খুনাক্ষরে-ও টের পায়নি।তা দিকে ঝুঁকে আছে এফবির ছেলেটা আয়ান চৌধুরী। এটা কি সত্যি নাকি দঃষস্বপ্ন কোন'টা।ক্যান্টিনের গেটের সামনে কিছু সময়ের ভিতর ভিড় জমে গেলো।কলেজ সাথে ভার্সিটির ভিপি ক্রাশ বয়ের দৃশ্য দেখে।চারপাশে অনেক মেয়েরা জ্বেলাস ফিল করতে লাগলো।এতো ভিড় দেখে লিজা সাইরা আবিদ রিহান গেটের সামনে আাে,কিন্তু এমন দৃশ্য দেখবে কখনো ভাবে নি।মেয়েদের থেকে এক হাত দূরে থাকা ছেলেটা আহিকে ধরে আছে।আবিদ তড়িঘড়ি করে বলে,
-"আয়ান এই আহির কি হয়েছে?"
অতিরিক্ত শকে, উত্তেজনায় ভয়ে আতংকে আহি জ্ঞান হারিয়ে পড়ে রইল।আয়ান বিরক্ত যেনো তড়তড় করে বেড়ে গেলো।এমনে তেই বিরক্ত ছিলো এখন তে আর-ও এক ধাপ এগিয়ে। চারপাশে এতো লোক দেখে ধমকে বলে উঠলো,
-"হোয়াটস গোয়িং অন হিয়ার? প্লিজ গো ব্যাক টু ইউর ওয়ার্ক।”
সঙ্গে সঙ্গে জায়গা খালি হয়ে গেলো।সাইরা দৌড়ে ক্যান্টিন থেকে পানি নিয়ে আসে।আবিদ পানি নিয়ে আহির মুখে পানি ছিটিয়ে দেয়।কিছু সময় পর আহি চোখ খোলে তখন-ও সে আয়ানে হাতে আবদ্ধ। শুকনো ঢক গিলে চারপাশে চোখ বুলালো।আবিদ কে দেখে একটু সাহস পেলো।কাঁপা শরীর নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আয়ান রেগে মেগে গটগট করে টেবিলে বসে পরে।আবিদ চিন্তিত হয়ে বলে,
-"ঠিক আছো আহি?"
আহি হ্যা সূচক মাথা নাড়ে।আঁড়চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল।রিহান খেয়াল করে বলে উঠলো,
-"এই যে তোমাকে বাঁচালো সে কিন্তু তোমার বেস্টু আই মিন রোজের বড় ভাই।"
আহি আশ্চর্য হয়ে রিহানের দিকে চাইল।তারমানে তার মনের খবরি সত্যি।বান্ধবীদের আগোচড়ে রিকোয়েস্ট দিয়ে দিলো ছেলেটাকে, কিন্তু এখন জানতে পারছে এটা তার বেস্ট ফ্রেন্ডের বড় ভাই।আহি যেনো আর-ও মাথা ঘুরাচ্ছে। এর ভিতর নিরা রোজ ছুটে আসে ক্যান্টিনে।নিরা চিন্তিত গলায় বলে,
-"আহি তুই ঠিক আছিস।"
লিজা বলে উঠলো,
-"না এখন ঠিক আছে।চিন্তা করো না।তোমরা জানলে কিভাবে?"
-"আমরা ক্লাস থেকে বের হওয়ার পর অনেক মেয়ের মুখে শুনছিলাম, ক্যান্টিনে কে জেনো জ্ঞান হারিয়ে ফেলেছে।তখন নিরায় সিওর হয়ে বলল,আহি হবে।"
রোজ বলে উঠে।আহি আঁড়চোখে আয়ানের দিকেই তাকিয়ে আছে।ছেলেটা কি একটা-বার ও জিজ্ঞেস করলো না। এতো চুপচাপ কেনো।রোজের হঠাৎ খেয়াল হয় আয়ানের দিকে। রোজ ছুটে সেদিকে যায়।
-"ভাইয়া কখন এসেছো?"
আয়ান এতোক্ষণ ফোন চালালে-ও রোজদের সব কথাই শুনেছে।চোখ তোলে বলে,
-"একটু আগে।"
-"ওহ।ভাইয়া আজকে বাসায় যাবে?"
-"দিখি। ক্লাস শেষ। "
-"না ভাইয়া ক্লাস আছে কিন্তু চলে যাবো।"
-"আচ্ছা সাবধানে যে-ও।"
আয়ানের সবসময় মেপে মেপে কথা বলে।রোজ আর-ও কিছু বলতে চেয়ে-ও বললো না।বান্ধবীদের সামনে চলে আসে।আবিদ টেবিলে বসতে বসতে বলল,
-"আসো তোমরা-ও বসো।"
রোজ এক লাভে রাজি।ভাই আছে বিধায় নিরা-ও রাজি হলো।কিন্তু আহির ভীষণ খোদা পেয়েছে। আবার পেট ও ব্যথা করছে।এক হাত অজান্তেই পেটে চলে গেলো লিজা তা খেয়াল করতেই প্রশ্ন করে,
-"আহি ঠিক আছো।"
নিরা রোজ চাইল আহির পানে।নিরা যেনো মহূতেই বুঝে গেলো।তাড়াহুড়ো করে বলে,
-"খিদে পেয়েছে নিশ্চয়ই বাসায় খেয়ে আসতে বললাম তখন খেলি না এই জন্যই তুই জ্ঞান হারিয়েছিস। "
-"আহি খেয়ে আসো নি কেনো।?"
সাইরা প্রশ্ন করে। আহি আমতা আমতা করতে লাগলো।রোজ বাঁধা দিয়ে বলে,
-"থাক কিছু খাবি চল। "