গল্প: নীল প্রহরের প্রেম
লেখিকা: তাবাসসুম জাহান
পর্ব: (১)
রাত তখন তার শেষ প্রহরে। আকাশ জুড়ে ছরিয়ে থাকা অসংখ্য তারা যেন নীল আকাশের বুকে ফুটে থাকা সাদা জুইঁফুল পূর্নিমার চাঁদ তার রুপালি আলোয় নিস্তব্ধ পৃথিবীকে মায়ার চাদরে ঢেকে রেখেছে। মৃদু বাতাসে কদম আর শিউলি ফুলের সুবাসে ভেসে বেড়াচ্ছে। দূরে কোথাও বাঁশবাগানের ফাঁক গলে ঝিঁঝি পোকার সুর ভেসে আসছে। প্রকৃতি আজ অসম্ভব সুন্দর। ফজরের আজান দিতে আর বেশি বাকি নয়। রাতের শেষ প্রহর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেটে আসছেন এক বয়স্কলোকটি। পরনে লুঙি আর গায়ে একটা পুরনো গেঞ্জি কাঁধে ঝোলানো একটা প্লাস্টিকের ব্যাগ। ব্যাগের ভেতর থৈ থৈ করছে সদ্য ধরা টাটকা মাছ। পুঁটি, টাকি, আর একটা বড় শোল মাছও আছে। সারারাত পুকুর পাড়ে জেগে জাল ফেলেছিলেন তিনি। বাড়িতে এসে দরজার সামনে উঁচু গলায় ডাকলেন নিজের স্ত্রীকে,
“ও গিন্নি,ওঠো! দেখো কি আনছি”
ঘুম ভাঙা চোখে রেশমা বেগম দরজাটা খুললেন। আজমল মিয়া হাতে থাকা ব্যাগ টা রেশমা বেগমের দিকে দিয়ে হাসি মুখে বললেন, “এই নাও ধরো।” রেশমা বেগম ব্যাগ খুলে দেখলেন অনেক গুলো মাছ। হাসিমুখে বললেন,
“ আজকে তো অনেক মাছ পেয়েছো দেখছি!”
“ হ্যাঁ তা তো পেয়েছি। আচ্ছা আমার ছেলেটা কি ঘুমিয়ে গেছে? রেশমা বেগম বললেন,
“ ওরা কি এখন ঘুমিয়ে গেছে? রাত ১১ টার দিকে ঘুমিয়ে গেছে দুজন।” দুজন শব্দটা শুনে বয়স্কলোক কেমন রেগে গেলেন আর বললেন “ আমি আমার ছেলের কথা জিজ্ঞেস করেছি গিন্নি ও অপয়ার কথাটা না বুঝেছো?” এই বলে হনহন করে চলে গেলেন কলপাড়ের দিকে। রেশমা বেগম স্বামীর যাওয়ার পানে চেয়ে রইলেন। মনে মনে আওড়ালেন,
“হে আল্লাহ, আপনি তো চাইলেই আমার দুই সন্তানকে সমান সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন।কেন এমন করলেন? আপনি তো যানেন এই পৃথিবীর মানুষ কত সহজেই মানুষকে কষ্ট দেই। ”ভেবে দির্ঘ্য শ্বাস ফেললেন।
°°°°°
চারদিকে আজানের ধ্বনি শুনা যাচ্ছে। ভোরের নরম আলো জানালার ফাঁক দিয় ছোট্ট ঘরটিকে আলোকিত করে তুলেছে। ইশা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল। এটা তার প্রতিদিনের অভ্যাস। একমাত্র আয়ান ব্যাতিত সবাই নামাজ পড়ে, যদিও ইশা প্রায় আয়ানকে নামাজ এর কথা বলে। নামাজ পড়ার জন্য। আয়ান বলে “বড় হয় আপু আমার তো এখন মাত্র ৮ বছর। ” ইশার বলা কথা ছিল,
“ নামাজ ফরজ হয় ৭ বছর সময় আর তোর তো ৮ বছর বেশি পাকনামি করতে হবে না তাড়াতাড়ি অজু করে নে নামাজ পড়বি।” ইশার কথায় মাঝেমধ্যে নামায পড়ে ছেলেটা। বয়স ছোট হলেও বোনকে একটু বেশিই ভালোবাসে। রেশমা বেগম নামাজ পড়ে চলে গেলেন রান্না ঘরে। ইশা নামাজ পড়ে মায়ের কাজে সাহায্য করার জন্য রান্না ঘরে গেল। পরনে তার কালো সেলওয়ার কামিজ,উড়না দিয়ে মাতা পেছানো। ঘন কালো সিল্কি চুল গুলো কোমরের নিচ পর্যন্ত নিজ ইচ্ছে হেলেদুলে উড়ছে। চেহারায় যেন অপূর্ব মায়াবী। যে কেউ দেখলে চেহারার মায়ায় পড়ে যাবে। শ্যামবর্ণের মেয়েটিকে দেখতে আজ অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু তার এই শ্যামবর্ণের মাজে যে সুন্দর একটি পুতুল পাওয়া যায় এটা খুব কম সংকেত মানুষ বুঝে। এমনকি তার নিজের বাবা-মা। তাদের একটাই চিন্তা মেয়েকে কিভাবে বিয়ে দিবেন। সমাজ কি বলবে। কিন্তু তাঁরা হয়তো কখনো জানবে না তাদের এই চিন্তা একটা মেয়ের জন্য কতটা কষ্টের হতে পারে। ইশা রান্না ঘরে গিয়ে মায়ের পাশে বসল ছোট থাকায় জায়গা ও কম। মেয়েকে দেখে রেশমা বেগম বললেন,
“কি হয়েছে? কিছু চাই?”
“ না মা, কাজে কি সাহায্য করবো কিছু করা লাগবে? বলো আমি করে দিচ্ছি।” রেশমা বেগম একবার ইশার দিকে তাকালেন অত:পর বললেন,
” যা কলপাড় থেকে পানি নিয়ে আয় ”
” আচ্ছা মা ”
” আর শুন আয়ানকে ডেকে তুল ”
“ ও তো ঘুমে ”
“ যা থাপ্পর দিয়ে তুলে আন”
“ থাক না মা। বাচ্চা মানুষ আর একটু ঘুমাক।”
“ এখন কয়টা বাজে দেখ। যদি এখন থেকে সকাল সকাল না ওঠে তাহলে এই অভ্যাসটা বড় হয়ে থেকে যাবে।”
ইশা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলো এরপর বলল, “আচ্ছা মা যাচ্ছি।" পাশের রুমটাতে রেশমা তার দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন। ইশা সেই রুমে গিয়ে দেখে আয়ান উল্টো হয়ে শুয়ে আছে এই দৃশ্যটা মাজে মধ্যে দেখতে হয়। আজও তা হলো। ইশা এসে আয়ান এর পাশে বসল মাথায় হাত দিয়ে ডাকতে লাগলো। কিন্তু আয়ান এখনো গভীর ঘুমে তার মধ্যে কোনো হেলদুল নেই। অনেক বার ডাকার পর যখন আয়ান উঠে নি তখন ইশা পাশের টেবিল থেকে জগ থেকে হাতে পানি নিয়ে আয়ানের মুখের উপর ছিটে দিলো৷ আয়ান সাথে সাথে নড়েচড়ে উটলো। তখনই ইশা আয়ানকে জুড়ে ডাক দিলো,
“ আয়ান উঠ মা আসছে এবার বুঝি সব গেলো।”
সাথে সাথে আয়ান চোখ বড় বড় করে তাকালো। মা আসছে শুনে যেন ভয়ে আকাশ ভেঙে গেলো। তাড়াতাড়ি উঠে চোখ মুছে বলে,
”কি বলছো আপু সত্যি মা আসছে? কই দেখতে পাচ্ছি না তো।”
“আসে নাই তবে যদি এখন না উঠতি তাহলে সত্যি সত্যি চলে আসতো তোকে মারতে।”
“জানো আমি কত ভয় পাইছি” এই বলে একটা বড় নিশ্বাস ফেলল। ইশা বলল,“চল গিয়ে ফ্রেশ হয়ে আয় মা ডাকছে”
আয়ান মুখটা ফেকাসে করে বলল,
“এতো সকাল কেউ ঘুম থেকে উঠে?”
“মায়ের হাতের মাইর না খেতে চাইলে উঠ”
আয়ান উঠে গেলো কথা না বাড়িয়ে।
°°°°°
বাহিরে আজমল মিয়া চেয়ারে বসে কিছু একটা ভাবছেন। রেশমা বেগম হাতে এক কাপ চা এনে আজমল মিয়াকে দিলেন। আজমল মিয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
“ ওই মেয়েটাকে বলবে আজকে বর পক্ষ আসবে দেখতে।
না জানি পছন্দ হবে কি না আল্লাহ জানে।” শেষ কতাটা খুব হতাশা হয়ে বললেন।
রেশমা বেগম বললেন,
”ছেলের বাড়ি কোথায়? আর ছেলে কি করে?”
“ছেলের বাড়ি বেশি দূরে নয়, আমাদের পাশের গ্রামের লুৎফর আলির ছেলে। আর ছেলে এখন কিচ্ছু করছে না। দরতে গেলে বেকার।”
রেশমা বেগম ভ্রুঁ কুচকে বললেন,
“বেকার মানে? বেকার ছেলের কাছে আমরা আমাদের মেয়ের বিয়ে দিবো?”
আজমল মিয়া রেগে বললেন,
“তোমার মেয়েকি আসমানের পরি যে কোটিপতি বাবার ছেলের কাছে বিয়ে দিবো? একে তাও কালো মেয়ে জন্ম দিয়েছো তার উপর আবার চাহিদা দেখাচ্ছো। দেখো এই পাত্র কি তোমার মেয়েকে পছন্দ করে। কালো হয়ে যদি ছেলে হতী তাহলেও সোনার থালে তাকতো। জন্ম নিয়েছে তো আমার টাকা শেষ করতে৷ দেখো বিয়েতে কতো টাকা লাগে।”
বাবার কথা শুনে ইশা স্তব্ধ হয়ে যায়। সে এখন কি করবে তার তো মরে যাওয়াই ভালো। কালো হয়ে জন্ম নেওয়া কি তার অপরাধ? সে তো ইচ্ছে করে কালো হয়নি এখানে তার কি দুষ ? আচ্ছা মেয়েরা কি বাবার বুঝা হয়? না সব মেয়েরা হয় না। সুন্দর মেয়েরা সব দিক থেকে ভাগ্যবান। দুনিয়ার মানুষ গুলো শুধু কালোদের ক্ষেত্রে এমন হিংস্রতা দেখায়। ইশা এমনিতেই কান্না করা মেয়ে নয় এইসব সে শুনে প্রায়। তবে বাবার মুখে এই প্রথম শুনলো সে জানে তাকে নিয়ে তার মা বাবা চিন্তিত। কিন্তু আজকে সে বুঝলো সে তার বাবার বুঝা। নরম হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অথচ কেউ দেখছে না।
রেশমা বেগম বিরক্তি চ সূচক করতে গিয়েও থেমে গেলেন সামনে কলসি হাতে থাকা ইশার দিকে কি বলবেন বুঝতে পারলেন না। তার মানে ইশা সব কথা শুনে নিয়েছে। আজমল মিয়া মেয়ের দিকে চেয়ে আবার চোখ সরিয়ে নিলেন অত:পর বললেন,
“ভালোই তো কান পাতাতে পারে মেয়েটা যাও শুনেই যখন নিয়েছে তাহলে বল গিয়ে আজ বিকেলে ছেলে পক্ষ আসবে সুন্দর করে রেডি হয়ে নিতে। ”
রেশমা বেগম দাঁতে দাঁত চেপে বললেন,
“তোমার যা খুশি করো।”
বলে চায়ের কাপ নিয়ে চলে আসলেন ইশার সামনে। এসে বললেন, “ সবকিছু ভুলে যা। আর বিকেলে রেডি থাকিস পাত্র পক্ষ আসবে।” মায়ের কথা শুনে কি বলবে ইশা বুঝতে পারছে না। অনেক দিন ধরে এইভাবে দেখানো হচ্ছে। ইশা আর কিছু বলল না এমনিতেই এইসব কান্না তার সাথে যায় না। তবে অভিযোগ রাখে শুধু একমাত্র আল্লাহর কাছে। যা ইশা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কলসি হাতে নিয়ে চলে গেলো কলপাড়ে। কলপাড়ে এসে দেখে আয়ান দাঁত ব্রাশ করছে। ইশা হাতে থাকা কলসিটা কলের নিচে রাখে। আয়ান ইশাকে মন মরা দেখে বলে,
“কি হয়েছে আপু? মন খারাপ কেনো?
আয়ান এর কথায় ইশা থতমত খেয়ে বলে,
“মন খারাপ কেনো হবে? আমার কি কখনো মন খারাপ হয়?”
আয়ান ইশার সামনে এসে বলে,
”আপু তুমি মিত্যে বলছো। কি হয়েছে তোমার?
”ওরে আমার পাকনারে। তাড়াতাড়ি যা আজকে স্কুল যেতে হবে।”
“তুমি কিন্তু কথা বদলাচ্ছো আপু।”
“দেখ ভাই আমার এখন প্রচুর কাজ আছে তুই এখানে থাক আমি গেলাম।” ইশা কলসিতে পানি ভরে কমরে নিয়ে চলে গেলো। আয়ান কি করবে ছোট বাচ্চা এত সব ভেবে পাই না। সেও কিছুক্ষণ কর চলে আসে৷ ইশা ঘরে স্কুল ড্রেস পড়ে নেই। আয়ান রেডি হয়ে ইশার সামনে এসে চেয়ার টেনে বসে। ইশা মাথায় হিজাব করতে করতে বলে, ” কি হলো?”
“আপু আমি কালকের হোম ওয়ার্ক করি নাই স্যার মেম যদি বকে? আজকে যাবো না স্কুলে।”
ইশা হিজাব বাধা শেষ করে ব্যাগে বইগুলো ঠিক করতে করতে বলে,
” কালকে কোন গ্রহে ছিলি যে লেখস নাই? সমস্যা নেই কিচ্ছু হবে না। বলবি আমি অসুস্থ ছিলাম। তাই লিখতে পারিনি।”
আয়ান মাতায় হাত দিতে বলে,
“হায়! আপু আমি মিত্যে বলবো? তুমি বলছো তোমার মাথা ঠিক আছে?”
ইশা আয়ান এর দিকে ঘুরে বলল,
”হ্যাঁ ঠিক আছে। তারপরেও স্কুল বাদ দেওয়া যাবে না। চল এবার দেখ ৯:৩৫ বাজে।”
আয়ান ফেকাসে মুখ করে বলে, “চলো।”
__________
ঘড়ির কাঁটায় তখন ১০:০২ আয়ান প্রাইমারি স্কুলে পড়ে তাই ইশা আয়ানকে স্কুলে পৌছে দিয়ে আসে তারপর সে স্কুল এ যায়। অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আর্থিক অবস্থা খারাপ তাকায় পড়াশোনা করতে অনেক সমস্যা হচ্ছে। এই লেখাপড়ার জন্য বাবার কাছে অনেক কথা শুনতে হচ্ছে।
তার মায়ের জন্যই পড়তে পারতাছে। ভদ্র মহিলা চাচ্ছে কোনোরকম সে Ssc পরিক্ষাটা দিয়ে দিক তারপর না হয় পড়া শেষ করবে। বর্তমানে ইশা ক্লাস টেন এ পড়ছে। বয়স কম কিন্তু ইশাকে দেখতে বাকি মেয়েদের থেকে আলাদা। মোটা নয় তবে বেশি হালকা ও নয়। এর জন্য বিয়ের সম্বন্ধ আসে প্রায়ই।
স্কুলে পৌঁছে ক্লাসে মন বসাতে পাড়লো না ইশা প্রথম ঘন্টা কোনোরকম পার করেছে। ইশা ক্লাস এর সবচেয়ে মেধাবী ছাত্রী ইশা একদিক থেকে ভাগ্যবান স্কুল এর সবাই থাকে অনেক ভালোবাসে। সে পড়াশোনায় ভালো থাকায় স্যার ম্যাম- রা সবার থেকে থাকেই একটু ভালোবাসে। ইশার তিন বান্ধবী তিন্নি, আরহি, আর মাহি ইশা যখন এদের সাথে থাকে তখন তার মনে হয় তার জিবনে কষ্ট বলতে কিছুই নেই!! তার মধ্যে আরহি হলো ইশার বেস্ট-ফ্রেন্ড আর তিন্নি মাহি হলো ফ্রেন্ড তবে তাদের সাথেও ইশা অনেক মজা দুষ্টমি করে। তাকে মন মরা দেখে মাহি জিজ্ঞেস করলো,
”কি রে ইশা সকাল থেকে দেখছি চুপচাপ বসে আছিস কি হয়েছে বলবি?”
ইশা গম্ভীর গলায় বলল,
“না রে ভালো লাগছে না”
ওপর পাশ থেকে আরহি বলে উঠলো,
”বাড়িতে কি কিছু হয়েছে?”
“তেমন কিছু না রে। আচ্ছা বাদ দে তিন্নি তুই আর নাঈম কি দেখা করছিলি কালকে? আমি তো কালকে আসতে পারি নাই নিশ্চয়ই তোমরা অনেক মজা করেছে তাই না?” তিন্নি বলে, “হ্যাঁ করছিলাম”
“কি বলল নাঈম”?
তিন্নি হতাশা হয়ে বলে,
“কি আর বলবে বেকার তাকাই কিছু বলতেও পারছে না। আগে একটা চাকরি হোক পরে না হয় বিয়ে করবো তাছাড়া আমার আব্বা আম্মা ও এখন বিয়ে দিবে না।”
“যাক তাহলে তো ভালো নাঈমের চাকরি টা ও পেয়ে যাবে আর তুইও পড়াশোনা করতে পারবি”
আরহি এবার ধমক দিয়ে বলল,
“ইশা বলবি কি হয়েছে তোর নাকি আমি কিছু করবো?”
“ ওহ মেরি মা ঠান্ডা হ।” আজকে পাত্র পক্ষ আসবে আমাকে দেখতে”
মাহি হেসে বলে,
“যাক তাহলে একজনের অন্তত বিয়েটা হোক কি জানিস তো বান্ধবী আমি না শুকিয়ে গেছি। ডাক্টার বলেছে বান্ধবীর বিয়ে না খাওয়া পর্যন্ত নাকি সুস্থ হবো না।”
“দুলাভাইকে ডাক দিবো?”
দুলাভাই শুনে মাহি রেগে গেলো। স্কুল এর কাজের লোক আর তাকে নিয়ে ঠাট্টা করে। শেষমেষ এই বুড়া বেডার সাথে তাকে মিলালো। ইশ কবে জানি এদের এই বাযে বকা বন্ধ হবে কে জানে। তিন্নি খিলখিল করে হেসে বলল,
”জানিস তোরা আমি আসার সময় আংকেল না মানে দুলাভাই জিজ্ঞেস করছেন তিন্নি তোমার বান্দবী মাহি কি আসছে?
মাহি কঠিন কন্ঠে বলল,
”বন্ধ করবি ফালতু কথা?”
ইশা ঠাট্টা করল,
” ইশ আমার বুড়ো দুলাভাইটা তোর অভাবে শুকিয়ে গেছে রে,, বলছি তুই কি যাবি দেখা করতে দেখ বেচারা সকাল থেকে তোর অপেক্ষায় দেব দাশ হয়ে গেছে”
মাহি রেগে দাঁতে দাঁত চেপে বলে,
“ইশার বাচ্চা চুপ হ জানিস তো আমার দোয়া পাক্কা কাজ করে। বেশি কথা বললে এখনই দোয়া করবো যেন তোর কপালে ঠাকলা পেট মোটা আর বুড়ো বর জুঠে”
আরহি ওদের উদ্দেশ্যে সতর্ক করল,
“আরে গাধার দল চুপ কর সামনে দেখ ম্যাম”
আরহির কথায় সবাই থাকালো সামনে দেখে তাদের ক্লাসের বাংলা ম্যাম অনামিকা ভট্টাচার্য এসেছেন। সাথে সাথে থারা ৪ জন উঠে আদাব করলো। বাকিরা মিটিমিটি হাসছে। ম্যাম আসার প্রায় ২ মিনিট হয়ছে। আর এখন আদাব করছে।
অনামিকা ভট্টাচার্য ভ্রু কুচঁকে বললেন,
“কি গল্প করছিলে যে আমি এসেছি না আসি নাই তার খেয়ালই নেই তোমাদের মাঝে?”
ইশা ফিসফিস করল,
“সরি ম্যাম আসলে এই তিন জনের জন্য এরা সেই কখন থেকে পকপক করে যাচ্ছে থামছেই না এর জন্য বুঝতে পারি নাই সরি ম্যাম”
ইশার কথা শুনে তিন্নি, মাহি, আরহি নির্বাক। মানে তারা গল্প করছে? আর ও করে নাই?
“হয়ছে আর কথা বলতে হবে না বাংলা বই বের কর।
“জ্বী ম্যাম এই নিন বই”
°°°°°
দুপুরের ক্লাস শেষ করে ইশা চলে এসেছে স্কুল থেকে। আজ থাকে দেখতে আসবে এর জন্য ছুটি নিয়ে এসেছে। যদিও এই ব্যাপারে স্যারদের বলে নি শুধু তার বান্ধবীরা জানে। ইশা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ধীর পায়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে। মাথার ওপর তীব্র রোদ। দুপাশে সবুজ ধানক্ষেত। মাঝে মাঝে বাতাস এসে ইশার ওড়নাটা উড়িয়ে দিচ্ছে।
রাস্তার একটু সামনে যেতেই হঠাৎ ইশার চোখ আটকে গেল।
একজন যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কারও সঙ্গে কথা বলছে। পরনে সাদা পাঞ্জাবি। দেখতে একেবারেই সাধারণ। ইশা তাকে আগে কখনো দেখেছে বলে মনে হলো না। হঠাৎ তার চোখ গেল যুবকটির ঠিক মাথার ওপর থাকা পুরোনো গাছটার দিকে।গাছের একটা শুকনো মোটা ডাল বাতাসে দুলছে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। ইশার বুকটা কেঁপে উঠল। ডালটা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
ইশা আর কিছু না ভেবে চিৎকার করে উঠল,
“এই যে! সরে যান!”
যুবকটি চমকে উঠে এদিক-ওদিক তাকাল।
“কী?”
“ওপরের ডালটা!”
কথাটা শেষ হওয়ার আগেই বিকট শব্দে শুকনো ডালটা ঠিক যেখানে যুবকটি দাঁড়িয়ে ছিল, সেখানেই আছড়ে পড়ল।যুবকটি কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ইশার দিকে তাকাল। ইশা তখনও হাঁপাচ্ছে।
“আপনি ঠিক আছেন?”
যুবকটি নিজের দিকে তাকিয়ে হালকা হেসে বলল,
“জি... মনে হচ্ছে আছি।”
“মনে হচ্ছে?”
“মানে, আপনার চিৎকার না শুনলে হয়তো এখন আর থাকতাম না।”
ইশা বিরক্ত হয়ে বলল,
“এত বড় ডাল মাথার ওপর ঝুলছে, সেটা দেখেননি?”
“না। ফোনে কথা বলছিলাম।”
“সবসময় ফোন নিয়ে পড়ে থাকলে এমনই হয়।”
যুবকটি মুচকি হেসে বলল,
“আপনি তো দেখি বেশ রাগী!”
ইশা চোখ বড় করে তাকাল।
“রাগী না। মানুষকে বিপদ থেকে বাঁচালে একটু কথা বলতে হয়।”
“তা ঠিক।”
কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল।
যুবকটি এবার বলল,
“আপনাকে ধন্যবাদ।”
“ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি যা দেখেছি, সেটাই বলেছি।”
“তারপরও... আজকে আমার জীবনটা আপনার কাছে ঋণী হয়ে গেল।”
ইশা মাথা নাড়িয়ে বলল,
“আচ্ছা, এবার সাবধানে যাবেন।”
এই বলে ইশা হাঁটতে শুরু করল। যুবকটি পেছন থেকে তাকিয়ে রইল। মেয়েটা চলে যাচ্ছে। সাদা রোদের মধ্যে তার হিজাব আর শান্ত মুখটা অদ্ভুত সুন্দর লাগছে। যুবকটি নিজের অজান্তেই মৃদু হেসে ফেলল।
°°°°°
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার অপেক্ষা। ছোট্র বাড়িটা যেন আজ অদ্ভুত এক ব্যস্ততায় ভরে উঠেছে। রেশমা বেগম সকাল থেকেই রান্নাঘরে একের পর এক নাস্তা তৈরিতে ব্যস্ত। ঘরে মুড়ি, চপ, পেঁয়াজু আর সেমাইয়ের সুবাস ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে ইশা নিজের ছোট্ট ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। তার সামনে রাখা গোলাপি রঙের একটি সালোয়ার
কামিজ। ইশা আজ কিংকর্তব্যবিমূঢ়।
রেশমা বেগম ঘরে ঢুকে বললেন,
"ইশা, এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। লোকজন আসতে আর বেশি দেরি নেই।"
ইশা মৃদু স্বরে বলল,
"মা, না দেখলেই হয় না?"
রেশমা বেগম থমকে গেলেন। মেয়ের চোখের দিকে তাকিয়ে বুঝলেন, ওর বুকের ভেতরটা কতটা ভাঙা।
"আমারও ভালো লাগে না মা। কিন্তু সমাজে থাকতে হলে অনেক কিছুই মেনে নিতে হয়।"
ইশা আর কোনো কথা বলল না। ধীরে ধীরে কাপড়টা হাতে তুলে নিল। ঠিক তখনই বাইরে থেকে আয়ানের চিৎকার শোনা গেল, "মা... মা... ওরা এসে গেছে!"
আজমল মিয়া দ্রুত বারান্দায় গিয়ে অতিথিদের অভ্যর্থনা করলেন।
"আসুন ভাই, আসুন। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম।"
ঘরে প্রবেশ করলেন লুৎফর আলী, তার স্ত্রী এবং তাদের ছেলে জাহিদ । সাধারণ সাদা পাঞ্জাবি আর কালো পায়জামা পরা ছেলেটিকে দেখে বোঝা যায়, সে বেশ শান্ত স্বভাবের। ঘরে ঢুকেই সবার সঙ্গে বিনয়ের সঙ্গে সালাম বিনিময় করল।জাহিদের মা ঘরের আশে পাশে তাঁকালেন। ওনার কাছে তেমন ভালো লাগে নাই এই ঘরটি। আগে অবশ্য কখনো আসা হয়নি এই বাড়িতে এই প্রথমই আসলেন। ইশাকেও কখনো দেখেন নায়। কিছুক্ষণ গল্প-আড্ডার পর একজন মহিলা বললেন,
"মেয়েটাকে একবার ডাকা যায়?"
রেশমা বেগমের বুকটা ধক করে উঠল। তিনি ঘরের দিকে তাকিয়ে ধীরে বললেন, "ইশা... মা, এদিকে আয়।"
ইশার হাত-পা কাঁপছে। প্রতিবারই এই মুহূর্তটা তার কাছে সবচেয়ে কঠিন লাগে। মনে হয়, আজও হয়তো তাকে গায়ের রঙ দিয়ে বিচার করা হবে।
ধীরে ধীরে মাথা নিচু করে তাদের সামনে এসে দাঁড়াল সে।
ঘরের সবাই একসঙ্গে তার দিকে তাকিয়ে রইল।
নীরবতা ভেঙে জাহিদ প্রথমবারের মতো চোখ তুলে ইশার দিকে তাকাল। লম্বা কালো চুল, গায়ে গোলাপি কামিজ, আর কাঁধজুড়ে হালকা উড়না তাকে দেখে মনে হয় গোলাপি বিকেলের মাঝে দাঁড়িয়ে থাকা এক মায়াবী সৌন্দর্য। জাহিদ ইশাকে দেখে স্তব্ধ হয়ে যায়। সে কোথাও দেখেছে এই মেয়েকে কিন্তু কোথায়? হটাৎ মনে হলো দুপুরে রাস্তায় দেখা হয়েছিলো গাছের ডাল পড়া থেকে তাকে বাচিঁয়ে ছিলো। তার মানে সে যাকে দেখতে এসেছে এটা ওই মেয়ে? ভাবনার মাঝে ইশা সবার উদ্দেশ্য সালাম করলো। জাহিদের মা ইশাকে দেখে মুখ হতভম্ব হয়ে বলে উঠলেন,
”এই মেয়ে আপনার?
আজমল মিয়া উত্তর দিলেন,“হ্যাঁ আমার মেয়ে।”
জাহিদের মা কিছু বলতে যাবেন তার আগে ইশা জাহিদকে দেখে বিস্ময়ে বলে উঠলো, “আপনি!?”
লুৎফুর আলি শুধালেন,
”তুমি 'ও'কে চিনো মা?”
ইশা বলার আগেই জাহিদ বলে উঠলো,
“বাবা ওর সাথে আমার দুপুরে রাস্তায় দেখা হয়েছিলো গাছের ডাল আমার মাথার উপর পড়া থেকে বাচিয়েছে। ধন্যবাদ আপনাকে।” ইশার দিকে চেয়েই বলল। ইশা ভ্রু কুচঁকালো মানে একবার ধন্যবাদ তো বলল আবার বলা লাগে নাকি আজব!
আজমল মিয়া সবার সংকুচ ভেঙে বললেন,
“তাহলে কথা এগিয়ে নেওয়া যাক?”
“হ্যাঁ হ্যাঁ”
স্বামির কথায় জাহিদের মা ঝাঁঝালো কন্ঠে বললেন,
“কি হ্যাঁ হ্যাঁ? আমার ছেলের পছন্দ অপছন্দ তো আছে? আমরা কি সব ঠিক করে নিবো। চলো বাড়ি যায় আমার ছেলের মতামত নিয়েই জানাবো।”
লুৎফুর আলি ছেলের দিকে চেয়ে বললেন,
”জাহিদ তুমি তো এখানে আছো বলো ইশাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হলে বলো আমরা কথা এগিয়ে নিচ্ছি।”
জাহিদ ইশার দিকে তাকালো ইশাকে তো সে দুপুর বেলায় দেখেছিল। প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছে কিন্তু তখন তো জানতো না যাকে দেখতে যাবে সে এই মেয়েই। বাবা মার সামনে কিভাবে বলবে যে সে এই মেয়েকে বিয়ে করতে চায়? জাহিদ মৃদু হেসে বলল,
” বাবা আপনারা যা ভালো মনে করেন আমার কোনো আপত্তি নেই।”
জাহিদের কথায় রেশমা বেগম আর আজমল মিয়া যেনো আশার আলো খুঁজে পেলেন। এবার অন্তত মেয়েকে বিয়েটা দিতে পারবেন। জাহিদের কথাটা জাহিদের মা-র পছন্দ হলো না। হতচকিত কন্ঠে বলে উঠলেন,
”তার মানে তুই ওই মেয়েকে বিয়ে করবি?”
“বললাম তো আপনারা যা ভালো মনে করেন।”
জাহিদের মা আর কিছু বললেন না তিনি জানেন তার বলায় এখন কিছু হবে না যেখানে তার ছেলে বিয়েটা করতে চাচ্ছে সেখানে তিনি কি বলবেন। লুৎফুর আলি সবার উদ্দেশে বললেন,
“তাহলে বিয়েটা কোনদিন হলে ভালো হবে?”
আজমল মিয়া জবাব দিলেন,
”এক সপ্তাহ পর হলে কেমন হয়? সাবাইকে তো বলতে হবে।
“শুনো বিয়াই এতো খুরচ করে লাভ কি? তার চেয়ে বরং আমরা আমরা মিলে বিয়েটা দিয়ে দেই। এতে সবার টাকা টা ও বাচঁলো কি বলেন?
“ওটাতো অনেক ভালো কথা। কিন্তু বিয়াই আমাদের এক সপ্তাহ সময় দেন।
“সমস্যা নেই এক সপ্তাহ পরেও হবে বিয়ে। এখানে তাড়াহুড়ো করে লাভ নেই ছেলে মেয়েতো আর কোথাও যাচ্ছে না।
রেশমা বেগম হাসিমুখে বললেন, “তাহলে বিয়াই বিয়াইন মিস্টি মুখ হলে যাক?। বলে মিস্টি প্লেট সামনে দিলেন।
ঘর উপস্থিতি সবার মন আনন্দে ভরে উঠেছে। কেবল ইশা ব্যাতিত। তার বিয়ে হতে যাচ্ছে এই অল্প বয়সে? কিভাবে মানবে সে? তার বয়সি মেয়েরা তো এখনো বাচ্চাদের মত থাকে তাদের তো তাদের বাবা-মা বিয়ে দিয়ে দেই নি? কিন্তু তার বেলা এত নৃশংস কেনো? এই জীবন তো তার। সে কি পারে না বাকি মেয়েদের মত জীবনযাপন করতে? না পারে না সে-কি সাদা ফর্সা হয়ে জন্ম নিয়েছে যে তার ইচ্ছে মত জীবন চলবে। চলবে না কারণ সে কালো, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। চোখ তুলে সবার দিকে তাকালো, সবাই কত খুশি বিশেষ করের তার বাবা। তার বাবাকে দেখে মন হচ্ছে তার জীবন থেকে সবচেয়ে বড় কাঠাঁ দূর করছেন।
লুৎফুর আলি ইশার দিকে চেয়ে প্রশ্ন করলেন,
“মা তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে?”
লুৎফুর আলির কথাটা আজমল মিয়ার ভালো লাগলো না। মেয়ের অনুমতি নিবেন কেনো আজব! এখানে বড়রা কথা বলছে তাহলে 'ও'কে কেনো জিজ্ঞেস করা হচ্ছে? আমরা আছি তো। ভাবনা একপাশে রেখে ইশার উত্তরের অপেক্ষায় ছিলেন। ইশা এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে ফেলল। চোখ তুলে একবার বাবার দিকে তাকালো আরেক বার তাকালো মায়ের দিকে সবাই জেনো এক আকাশ পরিমাণ খুশি এই বিয়েতে এখানে তার আবার অনুমতি কি বলবে। ইশা মাথা নিচু করে বলল,
”না আংকেল”
”যাক আলহামদুলিল্লাহ মেয়েও রাজি আমরাও রাজি তাড়াতাড়ি ডেকে ফেলো কাজি। বলে হেসে উঠলেন। কিছু সময় গল্প করে জাহিদের পরিবার-রা বিদায় নিয়ে চলে গেলন। মাঝে আবার আসবেন এটাও বলে গেলেন। জাহিদের খুবই নার্ভাস লাগছে। হঠাৎ করে একটা মেয়েকে দেখলো তার সাথে পরিচয় ও হলো না। ঠিক মত কথাও হলো না। আবার মেয়েটাকে তার বিষণ পছন্দ হয়েছে। বিয়ে ঠিক হয়েছে এতে সে অনেক খুশি তার জীবনের সেরা উপহার দিচ্ছে তার বাবা মা। কিন্তু ইশার সাথে তো তার তেমন কথা হয়নি। কথা বললে না হয় একটু চিনতো বা বুঝতো তা তো হলো না ইশ! ভাবনা রেখে বাবা মা'র সাথে বেড়িয়ে গেলো বাড়ির উদ্দেশে।
°°°°°