শেষ হাসি আমার হবে
পর্ব ৩
লেখিকা: উম্মে সালমা মিম
~ঝগড়াটাই যখন নিয়তি...!
সকাল ৯টা।
হোসাইন বাড়িতে রীতিমতো যুদ্ধ চলছে।
— অর্সাআআ! তোর জন্য আমার কলেজে দেরি হয়ে যাবে!
মেহুর চিৎকারে পুরো বাড়ি মাথায় উঠেছে।
অর্সা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। বন্ধুর চিৎকার শুনেও তার কোনো তাড়াহুড়ো নেই।
— আসছি তো! একটু ধৈর্য ধর!
মেহু ঘরে ঢুকেই কোমরে হাত দিয়ে দাঁড়াল।
— তোর এই একটু মানে কতক্ষণ, সেটা আল্লাহই জানেন!
অর্সা হেসে বলল,
— আমার সৌন্দর্য দেখে অপেক্ষা করতে শিখ। ধৈর্য বাড়বে।
মেহু কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল,
— তোর আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, আয়নাও তোকে দেখে নিজেকে ভাগ্যবান ভাবে!
অর্সা হেসে বন্ধুর কাঁধে হাত রাখল।
— এবার চল, নইলে তোর বিয়ের আগেই তোর বয়স বেড়ে যাবে।
— তোর সঙ্গে কথা বলাই ভুল!
দুজনের হাসাহাসির মধ্যেই নিচে থেকে নুসরাত হোসাইনের ডাক এল।
— অর্সা, নাশতা করে যা!
অর্সা মেহুর হাত ধরে বলল,
— চল, আগে নাশতা। তারপর কলেজে গিয়ে আরিশের মাথা খাব।
মেহু মাথা নাড়ল।
— ছেলেটার জন্য আমার সত্যিই মায়া হয়!
অন্যদিকে—চৌধুরী বাড়ি
— ভাইয়া, আমার একটা বই পাচ্ছি না জানো তুমি কোথায়?
সকালের নাশতা খেতে খেতে জারিন প্রশ্ন করল।
জারায়ান ফোনে একটা মেসেজ দেখছিল।
— আমি কি তোর বই নিয়ে বসে থাকি আজব!
— না। কিন্তু তুমি আমার ভাই।
— এই কথাটা বলে আর কত দিন আমার মাথা খাবি?
জারিন হেসে বলল,
— সারাজীবন!
পাশে বসে থাকা সাফওয়ান হাসি চেপে রাখতে পারল না। সে সব সময় জারায়ান এর সাথেই লেপ্টে থাকে। জারায়ানের মা ও তাকে ছেলের মতো আদর করে।
জারায়ান তার দিকে তাকাল।
— তুই এখানে নাশতা করতে বসলি, নাকি আমার পরিবারের সঙ্গে মিলে আমাকে বিরক্ত করতে?
সাফওয়ান গম্ভীর মুখে বলল,
— দুটোই। বন্ধুত্বের সুযোগ কাজে লাগানো উচিত।
জারিন সঙ্গে সঙ্গে হাততালি দিল।
— এই জন্যই সাফওয়ান ভাইয়াকে আমার এত ভালো লাগে!
জারায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল।
— তোরা দুজন মিলে একটা ক্লাব খুলে ফেল। নাম রাখিস— জারায়ানকে বিরক্ত করার সমিতি।
জারিন পেছন থেকে বলে উঠল,
— সভাপতি আমি, আর সাফওয়ান ভাইয়া সাধারণ সম্পাদক!
সাফওয়ান হেসে বলল,
— আরে তো তুই আমাদের আজীবন সভাপতি থাকবি।
জারায়ান আর কোনো উত্তর না দিয়ে অফিসের উদ্দেশে বেরিয়ে গেল। তবে গাড়িতে ওঠার আগে বোনের দিকে তাকিয়ে বলল,
— কলেজ থেকে ফিরে পড়তে বসবি। কাল পরীক্ষা।
জারিনের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।
— ভাইয়া, তুমি এত নিষ্ঠুর কেন?
— পড়াশোনা করাটা নিষ্ঠুরতা হলে আমি নিষ্ঠুর।
গাড়ি চলে যেতেই জারিন মুখ ফুলিয়ে বলল,
— একদিন আমিও বড় হব। তখন ভাইয়াকে দিয়ে আমার সব কাজ করাব!
সাফওয়ান মাথায় হাত দিয়ে বলল,
— আগে পরীক্ষায় পাস কর, তারপর পৃথিবী জয় করিস।
কলেজের গেটের সামনে~
অর্সা আর মেহু কলেজে পৌঁছে দেখল, আরিশ গেটের পাশে দাঁড়িয়ে আছে।
আরিশ হাতঘড়ি দেখে বলল,
— বাহ! আজ সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে নাকি? অর্সা সময়মতো এসেছে!
অর্সা ব্যাগ থেকে একটা খাতা বের করে তার দিকে এগিয়ে দিল।
— নে।
আরিশ খাতাটা নিয়ে অবাক হয়ে বলল,
— এটা কী?
— তোর বুদ্ধি বাড়ানোর বই।
মেহু হেসে দুমড়ে পড়ার অবস্থা।
আরিশ খাতাটা খুলে দেখল, ভেতরে তার নিজের গতকালের নোট।
— এইটা তো আমার খাতা!
অর্সা নিরীহ মুখ করে বলল,
— ওহ! আমি ভাবলাম তোর হারানো বুদ্ধি হয়তো এর ভেতরে পাওয়া যাবে।
— অর্সা হোসাইন!
— জি, আরিশ রহমান?
— একদিন তোকে আমি...
— কী করবি? চকলেট খাওয়াবি?
মেহু এবার আর হাসি থামাতে পারল না।
আরিশ মাথা নেড়ে বলল,
— তোদের দুজনের সঙ্গে বন্ধুত্ব করার আগে আমার ভালো করে চিন্তা করা উচিত ছিল।
অর্সা তার কাঁধে চাপড় দিয়ে বলল,
— এখন আর ফেরার পথ নেই, বন্ধু!
দুপুরের পর—একটা অপ্রত্যাশিত ঝামেলা
কলেজ ছুটির পর তিনজন একসঙ্গে রাস্তার দিকে এগোচ্ছিল।
মেহু আইসক্রিম খাওয়ার আবদার করল। আরিশ রাজি হলো, কিন্তু অর্সা বলল সে বাড়ি যাবে।
ঠিক তখনই রাস্তার পাশে একটা কালো গাড়ি এসে থামল।
গাড়ির কাচ নামতেই অর্সার চোখ কপালে উঠল।
ভেতরে বসে আছে সেই মানুষটা!
জারায়ান জাহরান।
অর্সা মনে মনে বলল, এই লোকটা কি আমার পিছু নিয়েছে নাকি?
জারায়ানও তাকে দেখে চিনতে পারল।
— আপনি!
অর্সা ভ্রু তুলে বলল,
— জি, আমি। আপনার কি আবার রাস্তা হারিয়ে গেছে?
জারায়ান গম্ভীর গলায় বলল,
— আপনার ধারণা, পৃথিবীর সব রাস্তা আমার হারানোর জন্যই তৈরি?
— না। তবে আপনাকে দেখলে মনে হয়, রাস্তার সঙ্গে আপনার ব্যক্তিগত শত্রুতা আছে।
গাড়ির ভিতর থেকে সাফওয়ান তাদের জগরা দেখছে আর হাসছে।
জারায়ান তার দিকে এমনভাবে তাকাল যে সাফওয়ান সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল।
— হাসছিস কেন?
— না, কাশি উঠেছিল।
অর্সা মুচকি হাসল।
— আপনার বন্ধুর কাশি বেশ অদ্ভুত। হাসির মতো শোনায়!
সাফওয়ান এবার জানালার দিকে মুখ ঘুরিয়ে ফেলল।
জারায়ান গাড়ি থেকে নেমে দাঁড়াল।
— আপনার কি সব সময় শেষ কথা বলতেই হবে?
অর্সা ব্যাগের ফিতা কাঁধে ঠিক করে বলল,
— না। তবে আপনার মতো মানুষ সামনে থাকলে কথা না বলে থাকা কঠিন।
— কেন?
— আপনার রাগী মুখটা দেখলে মনে হয়, কেউ আপনার শেষ বিস্কুটটা খেয়ে ফেলেছে!
এক মুহূর্ত নীরবতা।
তারপর সাফওয়ান হঠাৎ হেসে উঠল।
— ভাই, এই মেয়েটা কিন্তু দারুণ!
জারায়ান চোখ রাঙাতেই সে মুখ বন্ধ করল।
জারায়ান আবার অর্সার দিকে তাকাল।
— আপনি কি সবার সঙ্গেই এমন কথা বলেন?
— না। শুধু যাঁরা আমার সঙ্গে ঝগড়া করেন, তাঁদের সঙ্গে।
— তাহলে আমি ভাগ্যবান।
অর্সা একটু থমকে গেল। তারপর বলল,
— সেটা আপনার নিজের ধারণা।
জারায়ানের ঠোঁটের কোণে অতি সামান্য হাসি দেখা দিল।
— আপনার নামটা আবার বলুন তো?
অর্সা ভ্রু কুঁচকে বলল,
— কেন? ভুলে গেছেন?
— হয়তো।
— অর্সা হোসাইন। এবার কাগজে লিখে রাখবেন?
— দরকার হলে রাখব।
— রাখুন। তবে আমার নামে কোনো অভিযোগ থাকলে আগে প্রমাণ জোগাড় করবেন!
এই বলে অর্সা মেহু আর আরিশকে নিয়ে চলে গেল।
সাফওয়ান গাড়ির পাশে দাঁড়িয়ে বলল,
— দোস্ত, তোর সঙ্গে কেউ এভাবে কথা বলে না। মেয়েটা তোকে একেবারে নাচিয়ে ছাড়বে!
জারায়ান গাড়িতে উঠে বসে বলল,
— বেশি কথা বলিস না।
— ঠিক আছে। তবে একটা কথা বলি?
— না।
— তুই কিন্তু মেয়েটার সঙ্গে ঝগড়া করতে বেশ মজা পাচ্ছিস।
জেরিন এসে বসলো গাড়িতে। আর জিজ্ঞেস করল,
—কি হয়েছে কি নিয়ে কথা বলছো তোমর?
জারায়ান উত্তর দিলো,
—কিছু না। ওতো কিছু জেনে তোর লাভ নেই।
_ওকে।
জারায়ান ইঞ্জিন চালু করল।
গাড়ি এগিয়ে গেল। কিন্তু সাফওয়ানের হাসি থামল না।
সন্ধ্যা—হোসাইন বাড়িতে
সন্ধ্যায় মেহু আর আরিশ আবার অর্সাদের বাসায় এল। আজ তাদের আসার উদ্দেশ্য পড়াশোনা—অন্তত আরিশ সেটাই দাবি করছে।
ড্রয়িংরুমে বসে বই খুলতেই মেহু বলল,
— আচ্ছা অর্সা, একটা কথা জিজ্ঞেস করি?
— কর।
— ওই আজকের কলেজ এর সামনে যেই লোকটার সাথে কথা বললি ওই লোকটাই কি সে...?
অর্সা বিরক্ত মুখে বলল,
— হ্যাঁ।
আরিশ বই বন্ধ করে বলল,
— কি!তুই আগে বলবি না।
অর্সা হেসে বলল,
— কেন? তুই কী করতি?
— আগে কথা বলব। দরকার হলে বুঝিয়ে বলব, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়।
মেহু মুচকি হেসে বলল,
— আর যদি লোকটা তোকে একবারেই চুপ করিয়ে দেয়?
আরিশ গম্ভীর মুখে বলল,
— তাহলে তোদের দুজনকে নিয়ে সেখান থেকে চলে আসব।
অর্সা হাসতে হাসতে বলল,
— বাহ! কী সাহস!
তাদের হাসির শব্দে নুসরাত হোসাইন ঘর থেকে বেরিয়ে এলেন।
— তোমরা পড়াশোনা করছ, নাকি শুধু গল্প?
তিনজন একসঙ্গে বই খুলে বসে পড়ল।
নুসরাত চলে যেতেই মেহু ফিসফিস করে বলল,
— আচ্ছা, লোকটার নামটা জানিস?
অর্সা কয়েক সেকেন্ড চুপ করে রইল।
তারপর বলল,
— না।
মেহু চোখ বড় করে বলল,
— কী! এত ঝগড়া করলি, অথচ নামই জানিস না?
অর্সা বইয়ের পাতা উল্টে বলল,
— নাম জানার কোনো ইচ্ছাও নেই।
কিন্তু কথাটা বলার পরও কেন যেন তার মনে পড়ে গেল সেই গম্ভীর চোখের মানুষটার কথা।
আর শহরের অন্য প্রান্তে জারায়ান জাহরানও নিজের কাজে ব্যস্ত ছিল।
দুজনের কেউই জানত না, তাদের এই ছোট ছোট ঝগড়া একসময় এমন এক গল্পের শুরু হবে, যার শেষটা কেউ আগে থেকে কল্পনাও করতে পারবে না।
চলবে…