ফন্ট সাইজ:
থিম:
দ্বিতীয় ফাগুন

পর্ব 29

লেখক: ইসরাত ইতি

#দ্বিতীয়_ফাগুন
#পর্বসংখ্যা_২৯_অথবা_সারপ্রাইজ_পর্ব_অথবা_চড়ুই_পাখিদের_সংসার
#Esrat_Ety

২৯ পর্বের ১ম অংশ 💓

[বড় পর্ব হয়ে গিয়েছে তাই দুই ভাগ করে দিয়েছি! ২য় অংশ পোস্ট করা হয়েছে। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন]

🚫১৮+ সতর্কতা। এই পর্বটিতে ১৮+ সতর্কতা রয়েছে। যদিও চেষ্টা করেছি মার্জিত ভাবে উপস্থাপন করার।🚫

***
"ম্যাম আপনাকে ম্যানেজার স্যার তার কেবিনে ডেকেছেন।"

নতুন অফিস অ্যাসিস্ট্যান্ট রুম্পার চিকন কন্ঠস্বর শুনে রোদেলার ভ্রু কুঁ'চকে যায়। কলম থেমে যায়, হাতের ফাইলটা থেকে চোখ সরিয়ে রুম্পার দিকে তাকিয়ে বলে ওঠে,"আমাকে?"

_জ্বি। বলেছে আর্জেন্ট।

রোদেলার কুঁচকে যাওয়া ভ্রু আরো কুঁচকে যায়। মুখে চ কারন্ত শব্দ করে হাতের ফাইলটা বন্ধ করে ফেলে। ক্যালকুলেটর দূরে সরিয়ে দেয়। রুম্পা চলে যায়। রোদেলা নাক চোখ কুঁচকে অলস ভঙ্গিতে উঠে দাঁড়ায়। অ্যাকাউন্টস সেকশনের সবাই নিজেদের ডেস্কটপ থেকে মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে আছে , সবার সামনে নিজের বিরক্তি ঠিকঠাক ভাবে প্রকাশ করতেও পারছে না তাই আরো বেশি বিরক্ত সে। বিরক্তি ধীরে ধীরে রা'গে রূপ নেয়,
আজকে ঐ মতলবি, অ'স'ভ্য লোকটাকে উচিৎ শিক্ষা সে দিয়েই ছাড়বে। দিনকে দিন প্রচুর বার বে'ড়েছে লোকটা, সবকিছু সীমার বাইরে করে ফেলছে। অ'সভ্য, ধান্দাবাজ লোক একটা।

ধীরপায়ে অ্যাকাউন্টস সেকশন থেকে বের হয়ে ম্যানেজারের কেবিনের দিকে পা বাড়ায়। পেছনে ফেলে রেখে যায় নিজের ডিপার্টমেন্টের ডেস্ক আর কলিগদের, যারা রোদেলার নিত্যদিনের লেজেগোবরে অবস্থা দেখে পৈ'শা'চিক হাসি হেসে নিতে ব্যাস্ত।

শারমিন চাঁপা হাসি থামিয়ে দিয়ে মেহরিনকে নিচু স্বরে বলে ওঠে,"বেশ হয়েছে। তোমরা ওর এই অবস্থা দেখে কে কে ভাবছো জানি না। তবে আমার ভীষণ আনন্দ লাগছে। প্রতিবাদী রোদেলা আমিন কেমন মেনি বিড়াল হয়েছে দিন দিন। এখন আর প্রতিবাদ আসছে না তার! সব হাওয়া ফুরররর!"

শারমিনের কথায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চাপা হাসির আওয়াজ আরো জোরালো হয়।
সবাই হাসতে হাসতে বলে,"বেশ হয়েছে!"

দরজার সামনে কয়েক মূহুর্ত দাঁড়িয়ে থেকে রোদেলা নিজের মেজাজে কিছুটা শান দিয়ে নেয়,যাতে করে আজ ঐ মতলবি লোকটাকে তার ধারালো মেজাজ দিয়ে তার সীমা বুঝিয়ে দিতে পারে।

দরজার নব ঘুরিয়ে দরজা ঠেলে রোদেলা স্বাভাবিক গলায় বলে ওঠে,"মে আই কাম ইন স্যার!"

মুখের সামনে একটা চার্ট ধরে বসেছিলেন তিনি, চার্ট টা না সরিয়েই ভারি এবং হাস্কি গলায় ম্যানেজার তাশরিফ হাসান বলে ওঠে,"আসুন।"

রোদেলা কেবিনে ঢুকে দরজা চাপিয়ে দেয়। তাশরিফ চার্ট সরিয়ে রোদেলার দিকে তাকায়। রোদেলা শীতল চোখে তাশরিফের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে ওঠে,"আমাকে ডেকেছিলেন স্যার!"

ফরসা গালের কাটা দাগটায় আঙুলের ডগা ছুঁইয়ে রোদেলার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে,"আগে বসুন।"

রোদেলা তাশরিফের দিকে দৃষ্টি স্থির রেখে চুপচাপ চেয়ার টেনে তাশরিফের মুখোমুখি বসে পরে। তাশরিফ খুবই সিরিয়াস ভঙ্গিতে, গম্ভীর কন্ঠে বলে,"কোরিয়া থেকে যে বায়ার্সরা আসবে তাদের আপ্যায়নের ব্যাবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল। করেছেন?"

রোদেলা অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। তাশরিফ রোদেলাকে খোঁচা মেরে বলে ওঠে,"কি ব্যাপার বলুন তো! স্কেজিউলের বাইরে একটা কাজ দিলে কোনো আগ্রহ দেখান না! প্রমোশন টা তো আর এমনি এমনি পাওয়া যায়না রোদেলা আমিন!"

রোদেলার বিরক্তিতে মুখ তেতো হয়,তবু সে শান্ত স্বরে বলে ওঠে,"স্যার যা বলেছিলেন, সেটা তো করেছি, এমডি স্যারের সাথে কথা বলে তাদের শেরাটনে থাকার ব্যাবস্থা করেছি। যেদিন তারা ফ্যাক্টরি পরিদর্শনে আসবেন সেদিন তাদের ফুল এবং উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানানো হবে,সব ব্যাবস্থা করে রেখেছি। আর কি করবো? তাদের জন্য নাচ গানের আসর বসাবো?"

খুবই রাগী গলায় শেষের লাইনটা বলে ওঠে রোদেলা। তাশরিফ বরাবরের মতো মুগ্ধ হয় রোদেলার এমন উত্তর শুনে। এই মেয়ে তো জিহ্বায় চাবুক নিয়ে ঘোরে! রোদেলার জবাবের বিপরীতে তাশরিফের কোনো কথা আসছে না দেখে তাশরিফ প্রসঙ্গ পালটে অন্য প্রসঙ্গ টানতে চায় যাতে রোদেলাকে কথা শোনানোর বাহানায় কিংবা জরুরি অফিশিয়াল কাজের বাহানায় আরো পাঁচ মিনিট তার সামনে বসিয়ে রাখা যায়। কিন্তু সে কোনো কথা খুঁজে পাচ্ছে না! কি আশ্চর্য!

রোদেলা তাশরিফের দিকে শীতল চোখে তাকিয়ে ছিলো,ক্ষণবাদে বলে ওঠে,"স্যার! আপনার মনে হয়না আপনি একটু বাড়াবাড়ি বেশি করছেন?"

_যেমন?
ঠান্ডা গলায় জানতে চায় তাশরিফ।

_এই যে কাজের বাহানায় আমাকে বারবার ডেকে নিয়ে বিরক্ত করা। আপনি অফিসের রুলস এ্যান্ড রেগুলেশন গুলো ভুলে যাচ্ছেন।

তাশরিফ রোদেলার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হেসে ফেলে। সে হাসিতে ছিলো দুষ্টুমি।

রোদেলা তাশরিফের হাসি উপেক্ষা করে গম্ভীর কন্ঠে বলে ওঠে,"এরকম চলতে থাকলে আমি চেয়ারম্যান স্যারের কাছে কম্প্লেইন লেটার দিতে বাধ্য হবো আপনার নামে!"

_তাই নাকি! রাশেদুজ্জামানের বেলায় তো এতো হম্বিতম্বি দেখিনি। রোদেলাকে ব্যাঙ্গ করে স্বাভাবিক গলায় বলে ওঠে তাশরিফ।

রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,"আমি নেক্সট মান্থে ধানমন্ডি ব্রাঞ্চে বদলি নেবো। আপনার সাথে একই অফিসে কাজ করা অসম্ভব!"

_তার পরের মাসে আপনার চাকরি খেয়ে নেবো আমি।
খুবই ঠাণ্ডা গলায় বলে দেয় তাশরিফ।

"ডিসগাস্টিং!"
দাঁত কিড়মিড় করে শব্দটা উচ্চারণ করে রোদেলা চেয়ার ছেড়ে উঠতে চায়। তার আগেই তাশরিফ নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে দ্রুত পায়ে কেবিনের দরজা লক করে ঘুরে রোদেলার দিকে চায়। কয়েক মুহূর্তের ঘটনায় রোদেলা চোখ বড়বড় করে তাশরিফের দিকে তাকিয়ে থাকে। তাশরিফের ঠোঁটে পৈশাচিক হাসি। রোদেলা নিচু গলায় বলে,"বাড়াবাড়ি হচ্ছে।"

তাশরিফ টেবিলের ওপর টিস্যু বক্স থেকে একটানে একদলা টিস্যু পেপার উঠিয়ে নেয় ডান হাতে। রোদেলা বলতে থাকে,"বাড়াবাড়ি হচ্ছে তাশরিফ!'

_চেচাও তবে।
স্বাভাবিক গলায় বলে দেয় সে। তারপর রোদেলাকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে দাড় করিয়ে রোদেলার ঠোঁটের দিকে দৃষ্টি দেয়। ঘোর লাগা কন্ঠে বলতে থাকে,"আপনার এই লিপস্টিকের শেড টা বড্ড কটকটে রোদেলা আমিন। ট্রাই সামথিং ডিফরেন্ট! সামথিং ন্যুড!"

রোদেলা নিজেকে ছাড়াতে গেলে তাশরিফ আরো ঘনিষ্ঠ হয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে থাকা টিস্যু পেপার দিয়ে রোদেলার ঠোঁটের লিপস্টিক মুছিয়ে দিতে দিতে বলতে থাকে,"চেচাবেন? আপনার হাতে তেরো সেকেন্ড সময় আছে। চেঁচাতে চাইলে চেঁচিয়ে নিন। পরের তিনমিনিট আর চেঁচাতে পারবেন না।"
রোদেলা হাত পা ছোড়া বন্ধ করে তাশরিফের চোখের দিকে তাকিয়ে আছে। তাশরিফ রোদেলার চোখ থেকে চোখ সরিয়ে রোদেলার কোমর জড়িয়ে নেয় হাতে। ডানগালের তিলে একটা আলতো করে চুমু খেয়ে রোদেলার ঠোঁটে ডান হাতের বৃদ্ধাঙ্গুল রেখে কয়েক মূহুর্ত রোদেলার দিকে তাকায়। এতক্ষণের কঠিন মূর্তি হঠাৎ করে বদলে গিয়েছে। পুরো মুখে ছেয়ে আছে অস্বাভাবিক লজ্জা। তাশরিফ ঘোর লাগা কন্ঠে বলে ওঠে,"আমার লাজুক পেচামুখী।"

রোদেলা বিড়বিড় করে বলে ওঠে,"ছাড়ো তাশ......."

তাশরিফ যেনো সেকথা শুনলোই না। হুট করে স্ত্রীর ঠোঁটে চুমু বসিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঠোঁটজোড়া দখল করে নেয়।

রোদেলা স্বামীর বেসামাল উৎপীড়ন‌ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে না। চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে রোদেলাকে ছেড়ে দিয়ে তাশরিফ চুপচাপ হেটে নিজের চেয়ারে গিয়ে বসে, রোদেলা ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। তাশরিফ রোদেলার দিকে না তাকিয়ে হাতে একটা ফাইল তুলে নিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে,"আজ লাঞ্চ আপনাদের ডিপার্টমেন্টের সাথে করবো রোদেলা আমিন। আমার জন্য ক্যানটিনে চেয়ার ফাঁকা রাখবেন।"

রোদেলা শান্ত দৃষ্টি দিয়ে পাগল লোকটাকে দেখতে থাকে। এই লোকটা একটা গিরগিটির থেকে ফাস্ট! চোখের পলকে ভোল পাল্টে ফেলে!

তাশরিফ আর একটি বারের জন্যও রোদেলার দিকে তাকায় না। দৃষ্টি হাতের ফাইলে নিবদ্ধ রেখে গম্ভীর কন্ঠে বলে ওঠে,"এখন যান! এভাবে দাড়িয়ে থেকে কাজ ফাঁকি দিচ্ছেন আপনি!"

রোদেলা একছুটে তাশরিফের কেবিনের দরজা খুলে বের হয়। তাশরিফ ফাইলের দিকে দৃষ্টি দিয়ে মিটিমিটি হাসতে থাকে।

রোদেলাকে হনহন করে ডিপার্টমেন্টে ফিরতে দেখে মেহরিন রোদেলার হাত ধরে ফেলে। তাড়াহুড়ো লাগিয়ে বলে,"আরে আরে! ছুটছো কেনো রোদেলা!"

রোদেলা দাঁড়িয়ে যায়। শারমিন এসে রোদেলার মুখোমুখি দাঁড়িয়ে রোদেলাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে ওঠে,"একি! তোমার লিপস্টিক কোথায় রোদেলা! শেডটা কতো সুন্দর ছিলো! মুছে ফেললে কেনো!"

রোদেলা কোনো জবাব না দিয়ে লজ্জামাখা মুখ নিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। মেহরিন আর শারমিন একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে।

***
ঘুমে ডুলতে থাকে বৃষ্টি। তার কোলে বৃষ্টি-আদিলের ছয় মাসের ছেলে আদর। সে মায়ের কোলে শুয়ে শুয়ে বুকের দুধ পান করছে। বৃষ্টির সেদিকে কোনো খেয়াল নেই। বিছানার সাথে হেলান দিয়ে বসে সে টলছে। কিছুদিন আগে থার্ড ইয়ারের ফার্স্ট ইনকোর্স শেষ হয়েছে। এখন আবার কিছু এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কাল অর্ধেক রাত পর্যন্ত জেগে থেকে এ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। আদর খুব জালিয়েছে আদিলকে। বেচারাও রাতে ঘুমাতে পারেনি। সকাল বেলা পুরো শরীর জুড়ে ক্লান্তি নিয়ে চলে গিয়েছে ভার্সিটিতে, সেখান থেকে যে কোচিং সেন্টারে আদিল পড়ায়, সেখানে গিয়েছে। দুপুরে এখনও খেতে আসেনি বাড়িতে। আদরকে দুধ খাওয়াতে খাওয়াতে প্রায় ঘুমিয়েই পরেছিলো বৃষ্টি। হঠাৎ তার শাশুড়ি তাহমিনার চিৎকারে সে সম্বিত ফিরে পায়।
চোখ বড় বড় করে বৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ির দিকে তাকায়। তাহমিনা এসে ছো মে'রে তার নাতিকে কোলে নিয়ে টিস্যু পেপার দিয়ে আদরের মুখ মুছিয়ে দিতে থাকে। বাজখাঁই গলায় বলতে থাকে,"হুঁশ জ্ঞান কি সব হারিয়ে ফেলেছো নাকি? দুধ খাওয়াতে খাওয়াতে চোখে কানে ঢুকিয়ে ফেলছো ছেলেটার! এখনো বাচ্চাকে দুধ খাওয়ানো শিখলে না! একটা দুর্ঘটনা ঘটে যেতো এক্ষুনি।"
বৃষ্টি শাশুড়ির কথায় মুখ শুকিয়ে ফেলে,নিচু গলায় বলে,"ঘুমিয়ে পরেছিলাম মা! খেয়াল করিনি!"

তাহমিনা বৃষ্টির দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে,"মা হওয়া তো এতো সহজ কথা না মা। সব স্বাধীনতা কে'ড়ে নেয় এই সন্তানেরা,এভাবে হুটহাট ঘুমিয়ে পরা যায় না।"

বৃষ্টি নিশ্চুপ। তাহমিনা আদরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে,"ওকে নিয়ে গেলাম আমি। ডাইনিং টেবিলের উপরে একবাটি লাউশাক রান্না করে রেখেছি। পুরোটা বসে বসে খাবে। আজকাল আমার নাতি দুধ পাচ্ছে না ঠিক ভাবে।"

তাহমিনা আদরকে নিয়ে চলে গেলে বৃষ্টি দীর্ঘসময় চুপচাপ বসে থাকে বিছানায়। তার হঠাৎ করে খুব কান্না পাচ্ছে। কিছু ভালো লাগছে না তার, এতো কিছু সহ্য করার,সামলে ওঠার মানসিক ক্ষমতা বৃষ্টির নেই। সবকিছু অসহ্য হয়ে উঠছে বৃষ্টির কাছে আজকাল! তেতো লাগছে সবকিছু!

কলিং বেল টিপে আদিল দাঁড়িয়ে থাকে। তাহমিনা দরজা খুলে দিয়ে আদরকে নিয়ে চলে যায় নিজের ঘরে। আদিল শু ক্যাবিনেটে জুতা রেখে ঘরের দিকে যায়। ঘরে ঢুকে বিছানার ওপর বসে থাকা বৃষ্টিকে দেখে সে থ'ম'কে যায়। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে সে। আদিল জানে বৃষ্টি তখনই এরকম করে যখন সে কাঁদে। সে দরজা বন্ধ করে বৃষ্টির কাছে গিয়ে বসে। বৃষ্টি আদিলের উপস্থিতি টের পেলেও মাথা তুলে তাকায় না। আদিল কয়েক মূহুর্ত ওভাবে চুপ করে বসে থেকে দুহাতে বৃষ্টির মাথা আগলে ধরে ওপরে তোলে। বৃষ্টির দু'চোখ ভর্তি পানি । আদিল খুবই শান্ত স্বরে বলে ওঠে,"সমস্যা কোথায়?"

বৃষ্টি ডুকরে কেঁদে দিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পরে কান্নার গতি থামিয়ে বলে ওঠে,"আমি ক্লান্ত আদিল! আমি আর পারছি না! পড়াশোনা, বাচ্চা। আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে কোথাও ছুটে পালিয়ে যাই।"

আদিল চুপ করে থাকে। বৃষ্টি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে থাকে,"তার ওপর মা সারাদিন শুধু কথা শুনিয়ে যায়। আদরকে ব্রেস্ট ফিডিং করাতে পারিনা,আদরকে গোসল করাতে পারি না,আদরের যত্ন নিতে পারি না। আচ্ছা তুমিই বলো,আমি কি এগুলো করেছি? আমি তো নতুন মা!"

আদিল ম্লান হেসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,"মায়ের ওপর রাগ করেছো? মা তো অমনই। আর তাছাড়া কথা কি একা তুমি শোনো? আমি শুনি না? আমিও তো নতুন বাবা।"

বৃষ্টি চুপ হয়ে যায়,ক্ষনবাদে আবার বলে ওঠে,"আমি আর সত্যিই পারছি না। হাঁপিয়ে উঠছি আমি। কোথাও ঘুরতে যেতে পারিনা, পছন্দ মতো স্ট্রিট ফুড খেতে পারি না। তোমাকে তো এসব সহ্য করতে হয় না। সব তো আমাকে সহ্য করতে হয়।"

আদিল বৃষ্টির দিকে তাকায়। তার খুব মায়া লাগছে মেয়েটির জন্য। কিন্তু মেয়েটি তো জানেই না, বৃষ্টি কোথাও ঘুরতে যেতে পারে না তাই সেও কোথাও ঘুরতে যায়না।

একনাগাড়ে আরো আরো অভিযোগ উগরে দিয়ে বৃষ্টি থেমে যায়। আদিল নিজের থেকে বৃষ্টিকে আগলা করে বলে ওঠে,"অভিযোগ করা শেষ হয়েছে? এবার তবে ভাত বাড়ো। খুব খিদে পেয়েছে আমার।"

বৃষ্টি ও'ড়না দিয়ে চোখ মুছে নেয়। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে,"বাবু দুধ পাচ্ছে না। সেটাও নাকি আমার দোষ। গিলছি তো,যত শাকপাতা, হাবিজাবি, ওষুধ আছে সব গিলছি। তবুও দুধ না পেলে আমি কি করবো?"

আদিল হাসতে থাকে। এই মেয়ের অভিযোগ শেষ হয়নি। আদিল বাড়ি ফিরলেই প্রতিদিন এই মেয়ে অভিযোগের ডালা নিয়ে বসে। কখনও কখনও আদিলের মনে হয়,হুট করে বিয়েটা করা আসলেই ভুল হয়েছিলো। শুধু শুধু বৃষ্টি সাফার করছে। সেও করছে,তবে বৃষ্টির মতো নয়।
***
তাশরিফ বাইকটাকে বাজারের একপাশে পার্ক করে রাখে। রোদেলা ভ্যানিটি ব্যাগ থেকে বাজারের লিস্ট টা বের করে চোখ বোলাতে থাকে। তাশরিফ নাক চোখ কুঁচকে বলে ওঠে,"বললাম সুপার শপ থেকে কিনি। শুনলে না।"

রোদেলা লিস্টে দৃষ্টি বোলাতে বোলাতে বলে ওঠে,"তোমার ঐ সুপার শপের ফ্রিজিং করা মাছ খাওয়ার ইচ্ছে নেই আমার। মাছ লাফাতে থাকবে,এমন মাছ কিনে খেয়ে অভ্যাস আমাদের।"

তাশরিফ হেসে বলে,"ঠিকাছে,ফর্দটা দাও। তুমি এখানে দাঁড়াও। আমি মাছ কিনে নিয়ে আসছি। তুমি ততক্ষণে মনে করতে থাকো আর কি কি বাদ পরেছে লিস্টিতে।"

রোদেলা অবাক হয়ে বলে,"এখানে দাঁড়িয়ে থাকবো মানে! আমিও যাবো তোমার সাথে। তুমি ভালো মাছ কিনতে পারো না। দু দু বার পঁচা মাছ খাইয়েছো আমাদের। চলো আমার সাথে,আমি মাছ কিনবো আর তুমি ব্যাগ বইবে।"

মাছের আড়তের মধ্যে দিয়ে রোদেলা শাড়ি কিছুটা উঁচু করে ধরে সমান তালে দু'পাশের বিক্রেতাদের লাইনে দৃষ্টি দিয়ে যাচ্ছে। সকাল সকাল এলে তাজা মাছ পাওয়া যায়, এখন রাত আটটা। এখন তাজা মাছ পাওয়া খুব একটা সহজ হবে না।
আড়তে প্রচুর ভিড়। তাশরিফ পেছন থেকে রোদেলাকে আগলে রাখার মতো করে হেঁটে যাচ্ছে,যাতে রোদেলার গাঁয়ে অন্য পুরুষের গাঁ না লাগে। তাকে দেখতে কিছুটা বডিগার্ডের মতো লাগছে। ক্রেতারা কৌতুহলী দৃষ্টিতে এই সুন্দর জুটিটাকে দেখছে মাঝে মাঝে।

অনেক খুজে রোদেলা এক বিক্রেতার সামনে এসে দাড়িয়ে পরে। এই বিক্রেতার মাছ গুলো বেশ তাজা মনে হচ্ছে। দু'টো ইলিশ, এক কেজি পরিমাণ মাঝারি সাইজের পাবদা, আধা কেজি পুঁটি মাছ, আর দুই কেজি ছোটো সাইজের গলদা চিংড়ি কিনে নেয়।

তাশরিফ পাশ থেকে বলে ওঠে,"ওপাশে কিছু তাজা শিং,কই মাছ দেখে আসলাম। বৃষ্টির জন্য নিতে হবে!"

রোদেলা তাশরিফের দিকে তাকিয়ে পরিপূর্ণতার হাসি দিয়ে বলে,"চলো!"

***
কলিং বেল টেপার আগে তাশরিফ রোদেলার দিকে তাকিয়ে বলে ওঠে,"আমি ফ্রেশ হয়েই রুটি গুলো সেঁকে দেবো। তুমি শুধু একটু বেলে দিও। মাছ গুলো তো কাটিয়ে আনলাম, দুজন মিলে ধোবো। আর মা কথা শোনালে একটু হজম করে নিও, আমি যেমন নিই,কেমন?"

রোদেলা হেসে ফেলে। তারপর বলে ওঠে,"ঠিকাছে! আগে কলিং বেল টেপো। ব্যাগ হাতে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সাংসারিক আলাপ করছি। সবাই হাসছে আমাদের দেখে।"

তাশরিফ কলিং বেল টিপে দেয়। তাহমিনা দরজা খুলে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। লিভিং রুমে আফতাব হাসানের কোলে তার নাতী আদর। সে নাতীকে কোলে নিয়ে খবরের চ্যানেলে রাত নটার খবর দেখছে।
রোদেলা শাশুড়ির থমথমে মুখ দেখে কিছুটা ঘাবড়ে যায়। তাশরিফ সাফাই গাইতে শুরু করে,"মা! আজ ইম্পরট্যান্ট মিটিং ছিলো দুজনের, সেখান থেকে বাজারে গেলাম। তাই দেরি হলো।"

_হ্যা! হ্যা! তোমাদের থাকে ইম্পরট্যান্ট মিটিং, অন্যদের থাকে ভার্সিটিতে ইম্পরট্যান্ট ক্লাস। শুধু আমিই বাঁধা এই সংসারের জন্য। আমার মেয়ের খুব শখ ছিলো। আর আমার দুজন ছেলে শখ করে আমার জন্য এতো সুন্দর দুটি মেয়ে এনে দিয়েছে। তা আর কি বলবো!

রোদেলা লজ্জিত ভঙ্গিতে হেসে ভ্যানিটি ব্যাগ থেকে একজোড়া কানের দুল বের করে তার শাশুড়ির হাতে দিয়ে বলে,"মা আপনার দুল। স্যাকরা জোড়া লাগিয়ে দিয়েছে। স্বর্ণ একটু ঘাটতি ছিলো। ঠিক করে দিয়েছে। আপনি একটু অপেক্ষা করুন। আমি শাড়িটা পাল্টে এসে রান্না করবো।"

রোদেলা ঘরে চলে যায়। তাশরিফ রোদেলার পিছু পিছু ঘরে যায়। ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে দিয়ে তাশরিফ রোদেলার দিকে তাকায়। রোদেলা তাড়াহুড়ো করে আলমারি থেকে শাড়ি বের করছে। তাশরিফ বলে ওঠে,"আরে এতো তাড়াহুড়ো করছো কেনো। বলেছি তো আমি হেল্প করবো। ধীরে সুস্থে করো।"

রোদেলা সেদিকে ভ্রুক্ষেপ না করে জলদি জলদি শাড়িটা পাল্টে নেয়। তাশরিফও ফ্রেশ হয়ে নেয়। দু'জনে একটু জিরিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায়। তাহমিনা ডাইনিং টেবিলের কাছে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। রোদেলা বলতে থাকে,"মা আপনিও কি রুটি খাবেন রাতে?"

কথাটা বলেই রোদেলা থ'ম'কে দাঁড়ায়। চোখ যায় খাবার টেবিলের ওপর। টেবিলের ওপর সবকিছু রান্না করে আগেই সাজিয়ে রাখা। তাহমিনার মুখ হাসিহাসি। রোদেলা আর তাশরিফ মুখ চাওয়াচাওয়ি করছে। তাহমিনা বলতে থাকে,"সারাদিন বাড়িতে বসে বসে একটু রাঁধতেও পারবো না ছেলেমেয়েদের জন্য? অতটাও বুড়ো হয়ে যাইনি আমি। যাও, দু'জনে খেয়ে বিশ্রাম নাও।"

রোদেলা লজ্জিত ভঙ্গিতে হাসে। তাশরিফ চেয়ার টেনে বসতে বসতে বলে,"সবসময় এতো কথা শোনাতে থাকো। তোমার ছেলেমেয়েরা তো হৃদপিন্ড হাতে নিয়ে হাঁটে।"

_হ্যা। এখন একটু কথাও শুনতে পারবি না তোরা? আমি তো এলিট ক্লাসের মহিলা নইরে। আমি হলাম অশিক্ষিত শাশুড়ি। একটু আধটু কথা শোনাবো না? কত শান্তি চাস!

রোদেলা হাসতে থাকে। তাহমিনার দিকে তাকিয়ে বলে,"বৃষ্টি খেয়েছে?"

_খেয়েছে। পাখির ঠোঁট দিয়ে যেটুকু খাওয়ার খেয়েছে। একটা কথা যদি শোনে। কিছু বললেই মুখ ভার করে ফেলে।

তাশরিফ রুটি ছিঁড়ে সবজি নিয়ে খেতে খেতে বলে,"ওর ওপর বেশি চেচাও তুমি। বাচ্চা মানুষ, বুঝিয়ে বলবে। ও এখন কোন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে জানো? পোস্ট পার্টাম পিরিয়ড। ধমকাবে না মা।"

তাহমিনা দীর্ঘশ্বাস ফেলে বলে,"হ্যা হ্যা। কোন সাহসে ধ'ম'কাবো আমি। কিছু বললেই তো বৃষ্টি আমিনের স্বামী, ভাসুর, শশুর এসে ঢাল হয়ে দাঁড়ায়। আমার কি সে সাহস আছে!"

রোদেলা চুপচাপ খাচ্ছে। তাহমিনা রোদেলার পাতে এক টুকরো মাংস তুলে দিয়ে বলে,"একটু বেশি বেশি খাও না। চেহারার কি হাল করেছো!"

রোদেলা মৃদু হেসে খেতে থাকে। হঠাৎ তাশরিফের ফোন বেজে উঠতেই তাশরিফ খাওয়া রেখে ফোনটা রিসিভ করতে যায়। তাহমিনা এসে রোদেলার পাশে চেয়ার টেনে বসে ফিসফিসিয়ে বলে,"কোনো খবর আছে? পরিক্ষা করেছিলে?"

রোদেলা লজ্জা পেয়ে বলে,"কিট এনে পরিক্ষা করেছিলাম মা, নেগেটিভ এসেছে মা।"

তাহমিনা কয়েক মূহুর্ত রোদেলার দিকে তাকিয়ে বলে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে,"থাক। মন খারাপ করো না। হবে, আল্লাহ মুখ তুলে চাইবেন।"

তাশরিফ ফিরে আসে। আবারও খেতে বসে। তাহমিনা বলতে থাকে,"হ্যারে তাশরিফ! তুই রোদেলার প্রমোশন টা আটকে রেখেছিস কেন?"
তাশরিফ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে,"আটকে রেখেছি মানে!"

_আটকেই তো রেখেছিস। ওর নামে একটু তোষামোদ করলে কি হয়?

তাশরিফ রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে,"স্বজনপ্রীতি আমি করবো না মা। যাকে বোর্ড যোগ্য মনে করবে প্রমোশনটা সেই পাবে। তোমার বৌমাকে বলো যোগ্যতা দিয়ে প্রমোশন পেতে।"

রোদেলা তাশরিফের দিকে তাকিয়ে হাসে। তাহমিনা উঠে আফতাব হাসানের কাছে চলে যায়। তাশরিফ রোদেলার প্লেটের দিকে একপলক তাকিয়ে একটা মুরগির লেগপিস তুলে দিতে চায়। রোদেলা থামিয়ে দিয়ে বলে,"করছো কি! আদিল খাবে এটা। ও লেগপিস কত পছন্দ করে।"

তাশরিফ হেসে বলে,"দেবরের জন্য খুব টান দেখছি! আগে তো সহ্যই করতে পারতে না!"

_সত্যি কথা বলতে ওকে এখনও আমি বোনের স্বামী হিসেবে পছন্দ করি না। তবে দেবর হিসেবে ওকে আমার ভীষণ পছন্দ। বোনের স্বামী হিসেবে ওকে দশে দুই দেবো, আর দেবর হিসেবে দশে দশ।

_আর মাকে কত দেব দশে?

_দশে এগারো।

_এক বাড়তি কেনো?

_শাশুড়ির ভালোবাসা পাচ্ছি। সাথে সাথে শাসন যা পাচ্ছি তা একজন শাশুড়ির নয়। মায়ের শাসন। তাই এক নাম্বার বেশি।

_তা শশুর কে কতো দেবে?

_দশে বারো।

_আর তোমার জা বৃষ্টিকে?

_ও একটা অপদার্থ মেয়ে। ওকে আমি মার্কসই দেবো না। না বোন হিসেবে,না জা হিসেবে।

তাশরিফ হেসে ফেলে। বলে ওঠে,"আমাকে কত দেবে দশে?"

রোদেলা তাশরিফের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে," স্বামী হিসেবে তোমাকে দশে সাত দেওয়া হলো।"

_তিন মার্কস কম কেনো?

_কারন তুমি আমাকে শাসন করো না।

_আর বস হিসেবে কত দেবে?

_বস হিসেবে তোমাকে মার্কস নয়, তোমার নামে মামলা দেওয়া উচিত। একজন মহিলা এম্প্লয়িকে কেবিনে ডেকে রোজ রোজ হ'য়'রানি করো। চরিত্রহীন বস তুমি।

তাশরিফ হাসতে থাকে রোদেলার সোজা সাপ্টা জবাবে।

রোদেলা গম্ভীর কন্ঠে বলে ওঠে,"আমি সিরিয়াসলি বলছি। এরকম হতে থাকলে আমি অবশ্যই বদলি নিয়ে ধানমন্ডি ব্রাঞ্চে চলে যাবো।"

চলবে...

[ ২য় অংশ পোস্ট করা হয়েছে। লিংক কমেন্টে বক্সে 👇]#দ্বিতীয়_ফাগুন
#পর্বসংখ্যা_২৯_অথবা_সারপ্রাইজ_পর্ব_অথবা_চড়ুই_পাখিদের_সংসার।
#Esrat_Ety

২৯ পর্বের ২য় অংশ 💓

🚫১৮+ সতর্কতা। এই পর্বে ১৮+ সতর্কতা রয়েছে। তবে চেষ্টা করেছি মার্জিত ভাবে উপস্থাপন করার।🚫

বারান্দার গ্রিল ধরে মেঘলা বাইরের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে পুরুষালি শক্ত হাতে কেউ কোমর জড়িয়ে ধরতেই মেঘলা চ'ম'কে ওঠে।

সাদাফ অবাক হয়ে যায় মেঘলার এমন আচরণে। হতভম্ব হয়ে বলে ওঠে,"সবসময় এমন কাপাকাপি কেন করো! ধরলেই কাঁপুনি দাও, ঝাঁকুনি দাও, খিঁচুনি ওঠাও। ধরার আগেও তিনবার ভাবতে হয় আমার!"

মেঘলা ল'জ্জা পেয়ে যায়। সাদাফ বলতে থাকে,"ন্যাকা ন্যাকাই রয়ে গেলে। একটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি তোমার।"

মেঘলা সাদাফের পাঞ্জাবির বোতামের দিকে দৃষ্টি স্থির রেখে বলে ওঠে,"আজ এতো তাড়াতাড়ি ফিরলেন! রাত বারোটার আগে তো বাড়িতে আসতেই ভুলে গিয়েছেন আজকাল। জনসেবা নিয়েই থাকেন। ছেলেমেয়ে,মা,বৌ। কারো কথা মনে থাকে না তখন।"

সাদাফ হেসে ফেলে,মেঘলার গালে হাত রেখে বলে,"আরো তাড়াতাড়ি ফিরতাম। পাঁচতলায় শশুর বাড়ীতে গিয়েছিলাম একটু। তাদের দেখতে। আজ দুই শশুরবাড়িতেই গিয়েছিলাম।"

মেঘলা হাসে। সাদাফ বলতে থাকে,"সালমান সাদাফের বাচ্চারা কি খেয়েছে?"

মেঘলা মাথা নাড়ায়।

_আর মা?

_খেয়েছে।

_আর বৌ?

_খেয়ে নিয়েছে।

_ভালো করেছো! আজ দুই শশুরবাড়ি থেকেই খেয়ে এসেছি।

মেঘলা চোখ তুলে সাদাফের দিকে তাকায়। সাদাফ বলতে থাকে,"এতো সুন্দর চোখ! সবসময় নামিয়ে রাখো! বিরক্তি লাগে! বি লাইক রোদেলা আমিন।"

মেঘলা ম্লান হেসে বলে,"সবাই রোদেলা আমিন হতে পারে? ভারসাম্য বজায় রাখতে আমি না হয় মেঘলা আমিন হয়েই থাকি!"

সাদাফ হেসে কিছুক্ষণ মেঘলাকে দেখে, তারপর পাঁজাকোলা করে তুলে নেয়। লাজুক ফর্সা মায়াবী মুখটা সাদাফের বুকে মুখ লুকিয়ে ফেলে। সাদাফ মেঘলাকে বিছানায় রেখে ঘরের দরজার সিটকিনি তুলে দেয়। তারপর মেঘলার কাছে এসে মেঘলাকে কাছে টেনে নেয়। মেঘলার দৃষ্টি চলে যায় সাদাফের কানের কাছে। দুই একটা কাচা পাকা চুল দৃশ্যমান। সেদিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে ওঠে,"আপনার চুল পেকে যাচ্ছে!"

_এখনও পেকে যাবে না! বুড়ো হয়ে যাচ্ছি আমি!

মেঘলা চুপ হয়ে যায়। সাদাফ মেঘলার মাথাটা বুকের সাথে চেপে ধরে আদুরে কন্ঠে বলে,"ভীষণ ব্যস্ত আমি আজকাল। কোনো অসুবিধে হয় এখানে?"

মেঘলা হ্যা সূচক মাথা নাড়ায়। সাদাফ বলে,"কি?"
_সুহার ডান পাশের মাড়ির দাঁত টা নড়ছে।

সাদাফ হাসে। মেঘলাকে ব্যাঙ্গ করে বলে,"বিরাট সমস্যা! ভয়াবহ সমস্যা! খুবই চিন্তার বিষয়!"
মেঘলা সাদাফের বুকে মাথা রেখে বলে,"আমার জীবনে আপাতত এর থেকে বড় কোনো সমস্যা নেই। সব ভুলিয়ে দিচ্ছেন আপনি আমায়। তাই এগুলোকেই আঁকড়ে ধরে সমস্যা বিলাস করি!"

সাদাফ মেঘলার কথা শুনে মেঘলাকে নিজের সাথে আরো মিশিয়ে নেয়। মেঘলা বলতে থাকে,"আপনার কোনো সমস্যা আছে?"

সাদাফ হেসে বলে,"সেসব তো ন্যাকা মেঘলা আমিন নিজের সমস্যা ভেবে আগলে নিচ্ছে। আমি আপাতত সমস্যা ফ্রি। তবে হ্যা! এই রাজনীতির চক্করে বৌটাকে কাছে পাই না খুব একটা। সন্নাসীর কাতারে চলে যাচ্ছি দিনকে দিন। এটাই একমাত্র সমস্যা সালমান সাদাফের জীবনে।"

মেঘলা চোখ নামিয়ে নিয়েও এক পলক তাকিয়ে তার সামনের কৃষ্ণবর্ণের পুরুষটিকে দেখে নেয়। সাদাফ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে ওঠে,"আজ একটু তাড়াতাড়ি ফিরলাম সমস্যা সলভ করতে। এখন সমস্যা সলভ করতে যাচ্ছি। তোমার কি সম্মতি আছে?"
মেঘলা কি বলবে ভেবে পায়না। লোকটা অনেক বাড়াবাড়ি করে। অনেক ড্রামাবাজ লোক। এভাবে ঠোঁটকাটাদের মতো বলার কি আছে!
সাদাফ নিবিড় আলিঙ্গনে মেঘলাকে আগলে ধরে কপালে চুমু খেয়ে বলে,"বলতে হবে না ন্যাকা মেঘলা আমিন। তুমি মুখে তালা লাগিয়েই থাকো। সালমান সাদাফ নিজেই তার সমস্যা সলভ করে নিচ্ছে।"

***
পেছন থেকে কাঁধে দু'টো শক্ত নির্ভরতার হাতের অস্তিত্ব টের পেতেই আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে রোদেলা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আবারও চোখ খুলতেই তাশরিফ রোদেলার কাঁধ মাসাজ করে দিতে দিতে বলে ওঠে,"বারবার কাঁধে হাত দিচ্ছো কেনো!‌ ব্যাথা করছিলো নাকি!"

রোদেলা ল্যাপটপের কি বোর্ডে আঙুল চালাতে চালাতেই বলে ওঠে,"হু।"

তাশরিফ মাসাজ করে দিতে দিতে বলে,"এখনও কাজ করছো! প্রমোশন টা তো এবার তুমি পেয়েই যাবে সম্ভবত!"

রোদেলা বিরক্ত ভঙ্গিতে বলে,"এগুলো আজকের ফাইল গুলো আমার। যেগুলো অফিসে আপনার জ্বালাতনে সম্পূর্ণ করতে পারিনি আমি।"

তাশরিফ হেসে বলে,"ঠিকাছে। তুমি গিয়ে শুয়ে পরো। আমি কমপ্লিট করে দিচ্ছি বাকিটা।"

রোদেলা ঠান্ডা গলায় জবাব দেয়,"দরকার নেই! অনেক ধন্য করেছেন আমায়!"

তাশরিফ রোদেলাকে জোর করে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজে এসে চেয়ার টেনে বসে ল্যাপটপে হাত দেয়।

রোদেলা বিছানায় শুয়ে শুয়ে তাশরিফের পিঠের দিকে তাকিয়ে আছে। এতো ব্যস্ততায় ভরা জীবনে দু'জনে মিলে সবটা সামলাতে গিয়ে দু'জনেই কম সময় দেওয়া হচ্ছে খুব। ইদানিং তাশরিফকে একটুও ঘনিষ্ঠ সময় দেওয়া হয়ে ওঠে না রোদেলার। ক্লান্তিতে,অবসাদে বিছানায় পিঠ এলিয়ে দিতেই ঘুমিয়ে যায়। অথচ ঐ পুরুষ মানুষটা কখনো অভিযোগ করে না। কখনোই না।
তার ওপর একটা বাচ্চা! তাও তো দিতে পারছে না তাশরিফকে! সমস্যা টা রোদেলার! ডাক্তারের কাছে নিয়মিত যাচ্ছে! ডাক্তার আশ্বাস দিয়েছে, সমস্যাটা সাময়িক! তবুও রোদেলার মনের মধ্যে একটা হাহাকার লেগেই থাকে!
রোদেলার মাঝে মাঝে ইচ্ছে করে এসব চাকরি ছেড়ে দিয়ে পুরোদস্তুর গৃহিণী হয়ে যেতে। সংসারে মন দিতে,তার স্বামী তাশরিফ হাসানে ধ্যান দিতে।

হুট করে কিছু একটা মাথায় এলো রোদেলার। তাশরিফের দিকে এক পলক তাকিয়ে শোয়া থেকে উঠে বসে। তাশরিফ তখনও কাজ করে যাচ্ছে। আশেপাশে কোনো খেয়াল নেই লোকটার।
রোদেলা উঠে আলমারি থেকে তাশরিফের পছন্দের শাড়িটা বের করে। ঘাড় ঘুরিয়ে তাশরিফকে দেখে মুচকি হেসে শাড়িটা পাল্টে নেয়। বড় গলার ব্লাউজ,শাড়িটা পরেছে খুবই যত্ন করে, স্বামীর কাছে যাতে আবেদনময়ী লাগে। বুকে আঁচল তুলে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়ে খোঁপা করে নেয়। ব্যাস! রোদেলা আমিনের সাজ তো এটুকুই। অবশ্য রোদেলা লিপস্টিক দিতে ভীষণ পছন্দ করে। কিন্তু তাশরিফ লিপস্টিক জিনিসটা পছন্দ করে না বিধায় লাগালো না ঠোঁটে।
নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজেই মুগ্ধ হয়। আগে হলে রোদেলা আমিন থোরাই সাজসজ্জা নিয়ে ভাবতো, কিন্তু ইদানিং অন্যদের দেখে সে একটু প্রভাবিত হচ্ছে। সবাই স্বামীদের চোখে মুগ্ধতা ধরে রাখতে কত কাহিনী করে! কত সাজে। রোদেলাই ব্যতিক্রম। সবাই এজন্য রোদেলাকে সাবধান বাণীও দেয়। এভাবে হেলা করলে কিন্তু স্বামী অন্য নারীতে মজবে!

রোদেলার কাছে এসব যুক্তি হাস্যকর লাগে। তবে রোদেলা স্বীকার করে তার সাজা উচিত। ঐ মানুষটার চোখে মুগ্ধতা দেখতে হলেও সাজা উচিত।

কাজ শেষ করে তাশরিফ ল্যাপটপ বন্ধ করতে করতে বলে,"দেখলে আমি কত দ্রুত কাজটা শেষ করলাম! তুমি হলে তো আজ সারারাত......"

আর কিছু বলতে পারেনা তাশরিফ! ঘুরে রোদেলার দিকে তাকাতেই থ'মকে যায় সে!

রোদেলা তার দিকে লাজুক চেহারা নিয়ে তাকিয়ে আছে। তাশরিফ এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলে,"আজ সূর্য কোনদিক থেকে উঠেছে!"
রোদেলা কিছু বলে না। তাশরিফ কিছুক্ষণ রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দেখে দ্রুতপায়ে রোদেলার কাছে এগিয়ে গিয়ে রোদেলাকে কোলে তুলে নেয়। তার পেচামুখী তাকে নিজে আমন্ত্রণ জানাচ্ছে! এমন ঘটনা তাশরিফের বিবাহিত জীবনের ইতিহাসে বিরল। সবসময় যেখানে তাশরিফ হাসানকে প্রায় ভিক্ষা করে আদায় করতে হয় তার অধিকার !
সে একটুও সময় নষ্ট করতে চাইছে না। বিছানায় শুইয়ে দেয় রোদেলাকে। তাশরিফের তাড়াহুড়ো দেখে রোদেলার বড্ড হাসি পাচ্ছে। সে হাসে নিশ্চুপ, মুহুর্তেই তার অনুভূতি বদলে যায় তাশরিফের বেসামাল স্পর্শে। ঘিরে ধরে তাকে এক আনন্দময় সুখানুভূতি। সহাস্যে সায় দিতে থাকে তাশরিফের বিনয়ী আদুরে আঙুলের খুনসুটিতে। দীর্ঘসময় সময় পরে তাশরিফ রোদেলার গলা থেকে ঠোঁট সরিয়ে রোদেলার চোখে চোখ রেখে বলে ওঠে,"মে আই রোদেলা??"

রোদেলা প্রচন্ড বিরক্ত হয়। নিচু স্বরে ধমক দিয়ে বলে ওঠে,"আহাম্মক লোক কোথাকার! এতো সেজেছি কেন তবে?"

তাশরিফ বাচ্চাদের মতো বলে ওঠে,"আসলে তোমাকে এতো ভয় লাগে! অনুমতি নিতে নিতে অভ্যাস হয়ে গিয়েছে। নিজেকে আজকাল ভিক্ষুক মনে হয়! ভিক্ষুক তাশরিফ হাসান!"

রোদেলা বিরক্ত ভঙ্গিতে বলে,"আমি বাঘ? আমাকে ভয় পাওয়ার কি আছে! আর অফিসে তো খুবই ছটফটে ভাব দেখান! তখন ভয় কোথায় যায়?"

_দু একটা চুমুই তো খাই! সেটুকু সাহস আছে।

রোদেলা চুপ হয়ে যায়। তাশরিফ রোদেলার কপালে চু'মু এঁকে দিয়ে আবারও ব্যাস্ত হয়ে যায় রোদেলাতে হারিয়ে যেতে। তারপর আর কেউ কোনো কথা বলে না। শুধু দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ ভেসে ওঠে ড্রিম লাইটের আলোয় আলোকিত হওয়া ঘরটিতে। যে ঘরের দরজায় বিয়ের হপ্তাখানেক পরে তাশরিফ মিস্ত্রী ডেকে খোদাই করে লিখিয়েছিলো,"মিস্টার এ্যান্ড মিসেস তাশরিফ হাসান।"

***
রাত তিনটা নাগাদ আদর কাঁদতে শুরু করে দেয়। তার রুটিন করা এটা। কিছুক্ষণ আগেই বৃষ্টি আর আদিল পড়াশোনা শেষ করে দু'চোখ বন্ধ করেছিলো। আদরের কান্নার শব্দে দু'জনেই ধরফরিয়ে উঠে বসে। বৃষ্টি বুকে হাত চেপে রেখেছে। এখনও বুক ধুকপুক করছে তার। আদিলই প্রথমে আদরকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। আদরের কান্না থামছেই না। বৃষ্টি এসে কোলে তুলে নেয় আদরকে। সেও আদরের কান্না থামাতে ব্যার্থ হয়। পুনরায় আদিল নেয়, তারপর বৃষ্টি,তারপর আদিল! এভাবে পালা করেও আদরের কান্না থামাতে,আদরকে ঘুম পাড়াতে ব্যার্থ হয় দুজন। এভাবে দীর্ঘসময় কেটে গেলে বৃষ্টি বিরক্ত হয়ে ওঠে,গত এক সপ্তাহ ধরে ও ঘুমাতেই পারছে না ছেলের যন্ত্রনায়। রাগ, বিরক্তি,কান্না সবকিছু মিলেমিশে একটা ধমকের মতো বের হয় বৃষ্টির কন্ঠনালী থেকে। ক্রন্দনরত আদরের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে,"চুপ করো! চুপ করো!"

আদিল প্রচন্ড বিরক্ত হয়ে বৃষ্টির কোল থেকে আদরকে কেড়ে নিয়ে বৃষ্টিকে ধ'ম'কে বলে,"যাও তুমি ঘুমাও! আমি সামলাচ্ছি ওকে।"

দরজায় ধাক্কা পরে। তাহমিনা এসে দরজার বাইরে থেকে ডাকছেন। আদিল আদরকে কোলে নিয়ে দরজা খুলে দেয়। তাহমিনা ঘরের ভেতরে তাকিয়ে একপলক বৃষ্টিকে দেখে আদিলকে বলে,"ওকে আমার কাছে দে! তোরা ঘুমিয়ে পর।"

কথাটি বলে তাহমিনা আদরকে নিয়ে নিজেদের ঘরে গিয়ে একটা শিশি নিয়ে ফিরে আসে। আদিলের হাতে দিয়ে বলে ওঠে,"এই ঠান্ডা তেলটা দু'জনে মাথায় লাগিয়ে ঘুমিয়ে পর। আরামে ঘুম হবে ‌।"

তাহমিনা চলে যায়। আশ্চর্য জনক ভাবে কিছুক্ষণ পর আদরের আর কোনো সাড়াশব্দ পাওয়া যায় না, সম্ভবত সে দাদীর কাছে ঘুমিয়ে গিয়েছে। বৃষ্টি তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। নিরবে অশ্রুবিসর্জন দিয়ে যাচ্ছে সে। আদিল দরজা বন্ধ করে বৃষ্টিকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে। বৃষ্টির মাথার তালুতে তেলটা ঘঁষে ঘঁষে লাগিয়ে দেয়। বৃষ্টি কেঁদে ওঠে,বলতে থাকে,"আমি খুব বাজে মা আদিল?"

আদিল চুপ করে থাকে। বৃষ্টি বলে ওঠে,"কেনো এমন করছি আমি!"

আদিল বলে,"ঘুমাও। আর কথা বলো না।"

বৃষ্টি একই ভাবে বসে থাকে। আদিল বৃষ্টির অনূভুতি পড়ে ফেলে। নরম গলায় বলে ওঠে,"ছেলেকে নিয়ে আসবো?"

বৃষ্টি কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। আদিল হেসে বলে ওঠে,"আমারও ওকে ছাড়া ঘুম আসবে না।"
তারপর উঠে গিয়ে তাহমিনার ঘর থেকে আদরকে নিয়ে এসে বৃষ্টির কোলে দেয়। ঘুমন্ত আদরের মুখের দিকে তাকিয়ে বৃষ্টি কিছুক্ষণ কেঁদে আদরকে বুকের সাথে আগলে ধরে। কান্না মিশ্রিত কন্ঠে বলে ওঠে,"আমি খুব ভালো মা হতে চাই। সত্যিই চাই। সত্যিই চাই! আমাকে একটু তৌফিক দাও আল্লাহ! আমাকে ধৈর্য্য দাও‌।"

আদিল একদৃষ্টে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তার এখন মনে হচ্ছে বিয়েটা করা ভুল ছিলো না,তবে দুজনের পথচলা টা একটু চ্যালেঞ্জিং হবে। আদিল বরাবরের মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।

***
আজ ছুটির দিন। ছুটির দিনে তাশরিফ সচারচর বাড়িতেই থাকে। বিয়ের আগে বন্ধু কিংবা কলিগদের সাথে বাইরে বাইরে কাটাতো, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে, পুরুষ মনের ঐসব বিলাসিতা সে প্রায় কমিয়েই দিয়েছে স্ত্রীর চাপে পরে।
শুক্র-শনি এই দুদিন তাকে বেশিরভাগ সময়ে বাড়িতেই পাওয়া যায়। খুব একটা বাইরে বেড়োয় না যদি না কলিগ কিংবা বন্ধুরা যেচে ফোন করে।

রোদেলা রান্নাঘরে রান্না করছে। আজ ছুটির দিন তাই বাড়িতে বিশেষ কিছু রান্না হবে। বিরিয়ানি কিংবা মোরগ পোলাও। তার জন্য সবকিছু রেডি করে রাখছে সে। সকাল থেকেই ভীষণ অসুস্থ বোধ করছে সে। কিন্তু রান্নাঘর থেকে সরছে না। এই দু'টো দিন তার কাছে খুব স্পেশাল। সে হেলা করবে না মোটেই।
বৃষ্টি আর আদিল একটু ঘুরতে বেরিয়েছে,কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে। তাশরিফের কোলে আদর। কিছু সময় পরে আদর ঘুমিয়ে গেলে তাশরিফ দোলনায় শুইয়ে দিয়ে হাতে সিগারেট আর লাইটার তুলে নেয়। তারপর গুটি গুটি পায়ে তাশরিফ অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়।

তার পিছু পিছু এসেছে রোদেলা। হাতে একটা বালতিতে কিছু কাপড়। ছাদে শুকাতে দেবে।
তাশরিফ রোদেলাকে দেখে এগিয়ে গিয়ে তাকে কাপড় মেলে দিতে সাহায্য করতে থাকে।
রোদেলা মিটিমিটি হাসে। ছাদে মৃদুমন্দ বাতাস বইছে। রোদেলা কাজ শেষে চলে যেতে নিলে তাশরিফ হাত টেনে ধরে। নরম গলায় বলে,"থাকো কিছুক্ষণ।"

রোদেলা দাঁড়িয়ে যায়। তাশরিফের হাতে সিগারেট আর লাইটার দেখে এগিয়ে যায় তার কাছে। তারপর এদিক ওদিক তাকিয়ে লাইটার টা হাতে নিয়ে সিগারেট ধরিয়ে দেয়। কাজটি করতে রোদেলার খুব লজ্জা লাগছে। তাশরিফ বৌয়ের এহেন রূপ দেখে অবাকের উপর অবাক হয়। রোদেলা নিচু স্বরে বলে,"বৌ হয়ে তো সবসময় শাসন করি। হঠাৎ একটু প্রেমিকা হতে ইচ্ছে করলো তোমার।"

দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে লাজুক হাসি হাসে তখনই দরজার কাছে দাঁড়িয়ে তাহমিনা চেঁচিয়ে ওঠে,"বাহ!"

রোদেলা আর তাশরিফ চমকে ওঠে। তাহমিনা এসেছিলো আচারের বৈয়ম রোদে রাখতে।

তাশরিফ মাকে দেখে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয়। রোদেলা লাইটার শাড়ীর আঁচল দিয়ে চেপে ধরে লুকিয়ে ফেলে।

তাহমিনা বলতে থাকে,"কোথায় আমার ছেলের সিগারেট খাওয়ার অভ্যাস টা বন্ধ করবে তা না করে লাইটার দিয়ে স্বামীর সিগারেট জ্বেলে দিচ্ছে! কি দিন এলো! এসবও দেখতে হচ্ছে!"

রোদেলা অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসতে থাকে ঠোঁট টিপে। তাশরিফ চোরের মতো দাঁড়িয়ে আছে। তাহমিনা আপন মনে কিছুক্ষণ বকবক করে চলে যায়।

তাহমিনা চলে গেলে তাশরিফ রোদেলার দিকে তাকায়। রোদেলা চুপচাপ হেঁটে চলে যেতে নিলে আকস্মিক ভাবে মাথা ঘুরে মেঝেতে পরে যায়। তাশরিফ কয়েক মূহুর্ত হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বিকট একটা চিৎকার দিয়ে রোদেলার কাছে ছুটে যায়।

***
অফিসে কাজে মন বসছে না কিছুতেই। বারবার হাতে ফোনটা নিয়ে রোদেলার নাম্বারে ডায়াল করে কথা বলে নেয়। আজ অফিস টাইম শেষ হচ্ছে না কেনো! সেও কি লিভ নিয়ে নেবে নাকি!
দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকে তাশরিফ। ঠিক তখনই তাহমিনার ফোন আসে। তাশরিফ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তাহমিনা বলে ওঠে,"আসার সময় কাঁচা আম নিয়ে আসবি।"

_মা! এই সিজনে কাঁচা আম কোথায় পাবো!
তাশরিফ অবাক হয়ে বলে। তাহমিনা ধ'ম'ক দিয়ে বলে,"খুঁজবি। কাঁচা আম ছাড়া বাড়ি ঢুকবি না তুই।"

তাহমিনা ফোন কেটে দেয়। তাশরিফ সামনের ফাইল গুলো সরিয়ে রাখে। আজ একটু তাড়াতাড়িই বের হবে সে।
তখনই অফিস এ্যাসিস্ট্যান্ট রুম্পা এসে দরজার কাছে দাড়ায়। তাশরিফ বলে,"কিছু বলবে রুম্পা?"

_স্যার। এমডি স্যার লিস্ট পাঠিয়ে দিয়েছেন।

_প্রমোশনের লিস্ট?

_জি স্যার।

_কই দেখি।

তাশরিফ লিস্ট টা হাতে নিয়ে চোখ বোলাতেই একপ্রকার লাফিয়ে ওঠে সে। লিস্টের শুরুতেই রোদেলা আমিনের নাম। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নেয় তাশরিফ। বুক ফুলে ওঠে গর্বে। বিড়বিড় করে বলে ওঠে,"তুমি করে দেখিয়েছো রোদেলা আমিন!"

রোদেলা বিছানায় আধশোয়া হয়ে তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। তার কোলে আদর। তাহমিনা ফোন কেটে রোদেলার দিকে তাকিয়ে বলে,"আর কিছু খেতে ইচ্ছে করছে?"

রোদেলা মাথা নাড়ায় হেসে।

তাহমিনা বলে,"এতো এতো আচাড় বানিয়ে রেখে দিই আমার দুই ছেলের বৌয়ের জন্য। একটু তো মুখেও দাও না। নতুন আমড়ার আচার আছে,এনে দেবো? খাবে?"

রোদেলা হেসে দ্বিতীয়বার মাথা নাড়ায়। তাহমিনা যেন আরো ব্যাস্ত হয়ে ওঠে। কিছু না কিছু খাইয়েই ছাড়বে রোদেলাকে। আদুরে গলায় বলে,যা খেয়েছিলে সব তো বমির সাথে বেরিয়ে গেলো। দু'টো ডিম সেদ্ধ করে দেই?

ডিমের কথা শুনেই রোদেলার গা গুলিয়ে উঠলো যেন। আদরকে বিছানায় শুইয়ে রেখে ছুটে গেলো ওয়াশ রুমে। তাহমিনা ছুটে গেলো রোদেলার পিছু পিছু। রোদেলা বমি করছে, তাহমিনা শক্ত করে রোদেলাকে ধরে রেখেছে।

***
দুই ঘণ্টা চিরুনি তল্লাশি চালিয়ে একটা নার্সারির সামনে থেকে কিছু কাঁচা আম কিনে নেয় তাশরিফ! অফিস থেকে দুই ঘন্টা আগেই বেরিয়েছে সে।
তাহমিনা দরজা খুলে দিতেই তাহমিনার হাতে কাঁচা আমের ব্যাগ ধরিয়ে দিয়ে দ্রুতপায়ে হেঁটে ঘরের দিকে যায়।
তাহমিনা বৌয়ের জন্য ছেলের ছটফটানি দেখে মিটিমিটি হাসছে। তার পুরনো সেই দিনগুলোর কথা মনে পরে যায়। তাশরিফের বাবা আফতাব হাসান ঠিক এভাবেই ছটফটাতো তার জন্য।

দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় তাশরিফ। রোদেলা আধশোয়া হয়ে হাতে একটা বই নিয়ে ছিলো। অফিসের ফরমাল পোশাক পালটে একটা পলো টি শার্ট আর ট্রাউজার পরে ফ্রেশ হয়ে রোদেলার কাছে গিয়ে বসে। রোদেলা তারদিকে হাসিহাসি মুখ করে তাকিয়ে আছে। তাশরিফ রোদেলার হাত দুটো মুঠি করে ধরে চু'মু খেয়ে বলে,"কংগ্রাচুলেশন রোদেলা আমিন। প্রমোশন টা এবার হয়েই গেলো আপনার।"

রোদেলা অবাক হয়ে যায়। একই সাথে দু দুটো খুশির খবর! সে মৃদু হেসে তাশরিফের হাত দুটো মুঠি করে ধরে সেখানে চুমু খায়। বলে ওঠে,"কংগ্রাচুলেশন তাশরিফ হাসান! প্রমোশন টা এবার হয়েই গেলো আপনার!"

তাশরিফ দ্বিগুণ অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে বলে,"আমার প্রমোশন? আমার কি প্রমোশন?"

তার দৃষ্টি খুঁটিয়ে খুঁটিয়ে রোদেলাকে কিছুক্ষণ দেখে বলে ওঠে,"টেস্টের রিপোর্ট দিয়েছে ডক্টর?"

রোদেলা মাথা ঝাঁকায়। বালিশের নিচ থেকে একটা ফাইল বের করে তাশরিফের হাতে দেয়। তাশরিফের নিঃশ্বাস আটকে আসছে, তাড়াহুড়ো করে ফাইল থেকে রিপোর্ট টা বের করতে গিয়ে ফাইলটা ছিঁড়ে ফেলে। রিপোর্ট টা চোখের সামনে ধরে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। রোদেলা মিটিমিটি হাসছে । লাজুক মুখটা বলে ওঠে,"স্বামী থেকে বাবা হওয়ার প্রমোশন!"

তাশরিফ গুনে গুনে তিন সেকেন্ড রোদেলার দিকে তাকিয়ে থেকে রোদেলাকে শক্ত করে জরিয়ে ধরে! রোদেলার চোখের কার্নিশে দু ফোঁটা তরল জমা হয়। সে স্বামীর বুকে মুখ লুকিয়েই ধরা গলায় বলে,"তুমি খুশি?"

তাশরিফ বড় বড় নিঃশ্বাস ফেলে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,"না,আমি খুশি না! আমি সুখী!"

রোদেলা চুপ করে থাকে। তাশরিফের আলিঙ্গন দৃঢ় হয়। রোদেলা বলতে থাকে,"এতো বড় প্রমোশন হয়েছে তোমার। তুমি কি কিছু চাও?

_আমার শুধু মাত্র একটা ছোট্ট প্রিন্সেস চাই পেচামুখী। ছোট্ট রোদেলা আমিন চাই।

আবেগ নিয়ে কথাটা বলে তাশরিফ। তারপর ক্ষণবাদে বলে ওঠে,"তোমার যে প্রমোশন হয়েছে,তার জন্য তুমি কি চাও বলো!"

রোদেলা নিজেকে স্বামীর সাথে আরো মিশিয়ে নিয়ে বলে ওঠে,"আমার শুধু আমার স্বামী তাশরিফ হাসানকেই চাই। বরাবর চাই, বারবার চাই, সবসময় চাই, আমৃত্যু চাই।"

💝 সমাপ্ত 💝

~~~~~~~~~~~~~~~~~~💝~~~~~~~~~~~~~~~~~

#নোটবার্তা : জানি না আর কখনো সারপ্রাইজ পর্ব পোস্ট করা হবে কিনা। গল্পটাই মূলত একটা সাদামাটা গল্প। এটাকে বড় করতে গেলে মেগা সিরিয়াল হয়ে যাবে। তবে কখনও যদি আমার রোদেলা তাশরিফকে মনে পরে যায়,আমি অবশ্যই আবার লিখতে চাইবো ওদের নিয়ে 🍁

কেমন হয়েছে জানাবেন। 💗

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন