আজ প্রকৃতিটা নরম। চারিদিকে হালকা বাতাস বইছে, পাখিরা গাছের ডালে বসে তাদের কলকাকলিতে ব্যস্ত.
দিয়া চারিদিকে চোখ বোলাচ্ছে। এত এত দোকান থাকতে কোন দোকান থেকে সে গল্পের বই কিনবে বুঝতে পারছে না.
সে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বেশ কিছু উপন্যাস আর গল্পের বই নিলো। তারপর দোকানদারকে টাকা দিয়ে অন্য একটা দোকানে গেল.
দিয়া দেখছে হাজার হাজার বই দোকানে পড়ে আছে, কিন্তু বই অনুযায়ী ক্রেতা খুবই কম। তাই সে সিদ্ধান্ত নিল, আজ সে বেশ কিছু দোকান থেকে টুকটাক বই কিনবে.
দিয়া কোনো বড়লোকের ঘরের দুলালি না, সে মধ্যবিত্ত ঘরের সন্তান। আজ টানা চার মাস পর সে নীলক্ষেত এল বই কিনতে, তাও তার টিউশনের টাকা দিয়ে সে বই কিনবে.
সব দোকান থেকে ঘুরে ঘুরে সেসতেরোটা গল্পের আর উপন্যাসের বই কিনে নিলো.
বইগুলো যেন তার শান্তির কারণ, তার মনে এখন এক অন্য রকম ভালো লাগা কাজ করছে.
সে বই হাতে নিয়ে হাঁটছে, তার কাছে বইগুলো ভারী লাগছে,
"একটা ব্যাগ নিয়ে আসলে ভালোহতো সে মনে মনে বলল।
হঠাৎই কিছু বুঝে ওঠার আগে একটা পুরুষী শরীরের সাথে সে সজোরে ধাক্কা খেল। দিয়া টাল সামলাতে না পেরে ধপ করে পাটিতে পড়ে গেল।
সেই ধাক্কা দেওয়া ছেলেটি দিয়াকে না উঠিয়ে সামনের দিকে দৌড় যাচ্ছিল।
দিয়া তখন কর্কশ কণ্ঠে ছেলেটির উদ্দেশ্যে বলল,
"চোখ কি কপালে নিয়ে ঘোরেন নাকি, আপনার দৌড়ান লাফান ওইটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এজন্য যে চোখ কপালে নিয়ে অন্য কাউকে ধাক্কা ধাক্কি করবেন এ রাইট আপনাকে কে দিয়েছে?"
দিয়া চিল্লিয়ে বলা কথাগুলোতে ছেলেটির পা থেমে যায়।
দিয়া রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়ে সেই ছেলেটিকে তার সামনে দেখে সে আরো রেগে যায়।
"সমস্যা কি আপনার?"
দিয়ার রাগান্বিত কথায় ছেলেটি বিনয়ের সঙ্গে বলল,
"Sorry আসলে একটা চোর আমার মানিব্যাগ নিয়ে পালিয়েছে, তাকেই তারা
তারা করছিলাম। তারপর আপনার সাথে ধাক্কা লেগে গেল। আমি দুঃখিত।"
দিয়া কিছু বলল না, নিঃশব্দে প্রস্থান করলো।ছেলেটি অদ্ভুত নয়নে দিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
তার চোখের সামনে দিয়ার ছবি ভেসে উঠল।
একটা মেয়ে পরনে একটা গোল জামা। বেশ শালীনভাবে গলায় ওড়না নেওয়া, চুলগুলো আধখোলা বেনি করা, কিন্তু তাও যেন পরিপাটি। চোখে কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সাধারণ একটা মেয়ে তাও যেন অসাধারণ।
দিয়া দরজায় টোকা দিতেই তার মামি মিতু দরজা খুলে দিলো। দিয়ার হাতে এতগুলো বই দেখে সে বলল,
"শুধু শুধু টাকা নষ্ট করে এত বই কেনার কি দরকার?"
"মামি বই কিনলে টাকা নষ্ট হয় না।"
"তাহলে বই দিয়ে মানুষ কি করে, বই কি তোমার পেট ভরাবে?"
দিয়ার চোখে-মুখে এবার বিরক্তির ছাপ দেখা দিল।
"আপনি যে সাজগোজের পেছনে এত টাকা নষ্ট করেন আমি কোনদিন আপনাকে বলেছি সাজগোজ কি পেট ভরায় নাকি? সেজে লাভ কি? আমি তো এসব কখনো বলিনি তাই আপনিও আমায় এগুলো বলবেন না দয়া করে। আমি আমার টিউশনির টাকা দিয়ে বই কিনেছি, আপনার টাকা দিয়ে না।"মিতুকে আর কিছু বলতে না দিয়ে দিয়া নিজের রুমে চলে গেল।
মিতুও রাগে ফুঁসতে ফুঁসতে তার রুমে চলে গেল।
দরজা খোলা ছিল, ছোট ছোট পা ফেলে রুমে প্রবেশ করল ৪ বছরের এক শিশু। দিয়া তখন শুয়ে শুয়ে বই পড়ছিল।
জুইকে দেখে সে উঠে এসে তাকে কোলে তুলে নিল।
জুই মেয়েটি আদুরে কন্ঠে বলল,
"আপুই আমার জন্য চকলেট এনেছ?"
"হুম অবশ্যই। আমি বাইরে যাব আর জুই সোনার জন্য চকলেট আনবো না তা তো হতেই পারে না।"
দিয়া এইটুকু বলে একটা ছোট পার্স ব্যাগ থেকে একটা ডেইরি মিল্ক চকলেট জুইয়ের হাতে ধপিয়ে দিল। ছোট মেয়েটি চকলেট পেয়ে খুশিতে আত্মহারা। সে দিয়ার গালে একটা চুমু দিয়ে বলল,
"আমার ভালো আপুই।" হুম দিতে পারলে সবাই ভালো। তুই তো ছোট অবুঝ তাই খুশি হচ্ছিস। তোর মতো সবাই কে যদি দিতে পারতাম তাহলে সবাই খুশি হতো, আমায় ভালো বলতো। কিন্তু একটা সমস্যা আছে, তোকে এই অল্প টাকার চকলেট দিয়ে সন্তুষ্ট করতে পারলেও, অন্যরা অল্প টাকার জিনিসে সন্তুষ্ট হয় না, তাদের অনেক কিছু চাই।"ছোট জুই দিয়ার কথা বুঝতে না পেরে ওর দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল। দিয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মৃদু বাতাসে তার খোলা চুলগুলো উড়ছে। একটু পরেই সন্ধ্যার চাদর নামবে ধরণীতে। সে নিজের রুমে ফিরে এলো। দিয়া দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, আগে এত খোলামেলাভাবে চলত না, সবসময়ই বোরকা পরত কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো নামাজও পড়ে না। তার মামির বলা কথায় সে আজ কষ্ট পেয়েছে, সে তো তার টাকা দিয়ে বই কিনল, তারপরও তার মামি তার খুঁত ধরতে ব্যস্ত। মনটা একটু খারাপ হলেই দিয়া নামাজ পড়তে বসে পড়ে, নামাজ পড়লে যেন পৃথিবীর সকল দুঃখ দূর হয়ে যায়, মনে অন্যরকম শান্তি কাজ করে।
নামাজ শেষে দিয়া আনমনেই বলল,
"মানুষ মানেই স্বার্থপর বহুরূপী। আমরা কষ্টে থাকলেই আল্লাহকে ডাকি কিন্তু সুখে থাকলে সারাদিনে একবারও নামটাও নিই না। অথচ সুখের সময়টা আল্লাহই দেন আমাদের জীবনে।"
রাত নয়টা বাজতে বাজতে বাসায় ফিরলেন নাঈম অর্থাৎ দিয়ার মামা। তিনি রুমে ঢোকার পর থেকেই মিতু তাকে দিয়ার নামে বিচার দিয়েই যাচ্ছে। নাঈম বিরক্ত হয়ে বলল,
"কি সমস্যা তোমার?"
"তোমার ভাগ্নি আমার সাথে এত খারাপ ব্যবহার করল, ওকে তুমি কিছু না বলে আমাকে বলছ কি
সমস্যা আমার!"
মিতুর চোখে পানি ছলছল করছে তা দেখে নাঈম বলল,
"দেখো ও একটু ত্যাগী মেয়ে তা আমি জানি। চটচট কথা বলে তাও জানি। আমাদের এখান থেকে ও লেখাপড়া করছে এখন আমি কি বলতে পারি ওকে চলে যেতে? এটা হয়? তুমি তো সবই জানো।"
"গ্রামের ওদিকে কি কোনো কলেজ নেই? এখান থেকেই কেন পড়তে হবে!"
"গ্রামে কোনো কলেজ নেই তা তো তুমি জানো। হ্যাঁ অন্যদিকে আছে, কিন্তু অন্যদিকে কি ওদের কোনো আত্মীয় আছে? নেই তো। আত্মীয় বলতে তো আমরাই।"
এবার নাঈমের কথায় মিতু আর কিছু বলল না। সে একদম নিশ্চুপ হয়ে গেল।
চলবে ""