ফন্ট সাইজ:
থিম:
আমার প্রেম

পর্ব 1

লেখক: মিম আক্তার

আজ বাড়ি ফিরছে চৌধুরী বাড়ির বড় ছেলে সাওয়ান চৌধুরী তালহা। প্রায় পাঁচ বছর পড়াশোনা করে একজন সফল বিজনেস মেন হয়ে বাড়ি ফিরছে তালহা।
**
–চাচ্চু ভাইয়ার আসতে এত দেরি হচ্ছে কেন দুই ঘন্টা হয়ে গেছে এখানে দাড়িয়ে আছি যে।
ঘড়িতে সময় দেখতে দেখতে কথা টা বলল তায়ান।
–ওই যে তালহা আসছে দেখ।
এই বলে সামনের দিকে হাটা দিলো তারেক চৌধুরী। তায়ান তারেক চৌধুরীর কথায় সামনের দিকে তাকায়। একটু দুরে দেখা যাচ্ছে টলি হাতে
তালহা এদিকে এগিয়ে আসছে। তালহা পড়নে স্ত্রী করা সার্ট তার ওপড় কোর্ট। ফর্সা চিবুকে কালো কুচকুচে একটা তিল এবং সিগারেট পড়া ঠোঁট। ঘার অবধি বাবলী কাটা চুল। দেখলে যে কেও বলে দিতে পারবে এই ছেলে অনেক মেয়ের মনে রাজ করছে। তায়ান এসব ভাবনা ছেরে দৌড় দেয় তালহার কাছে।
**
–কেমন আছিস তালহা।
তালহা কে ছাড়তে ছাড়তে বলল তারেক চৌধুরী।
–জ্বি ভালো আছি চাচ্চু তুমি কেমন আছো।
–আমিও ভালো আছি তুই তো পুড়োই বদলে গেছিস আমি প্রথমে একটুও চিনতে পারিনি।
–আমি বদলাই নি তুমি বুড়ো হয়ে গেছো।
–কিহ, আমি এখনো ইয়াং মেন।
এই বলে আবারো দুইজন দুইজন কে জড়িয়ে ধরলো। তারপর তারা সামনের দিকে হাটা ধরলো।
–কিরে তায়ান তুই ওই খানে কি করছিস। বুঝেছি আমি এসেছি তুই খুসি হসনি
–আরে কি যে বলো আমি তো তোমায় চিনতেই পারছি না অনেক বদলে গেছো।
– আমি বদলায় নি তুই বদলে গেছিস। তা তুই কেমন আছিস
হঠাৎ তায়ান তালহার উপড় ঝাপিয়ে পড়ে।
তালহা তায়ানকে ধাক্কা দিতে দিতে বলে
–কিরে তোর কি এখনো সবার সাথে চিপকে থাকার রোগ টা যায়নি।
–ভাইয়া আমি তোমাকে অনেক মিস করছি।
–হয়েছে হয়েছে বাড়ি চল আর হ্যা। কাউকে আবার বলিস নি তো আমি যে এসেছি।
–আরে না কাউকে বলি নি।
***
তালহার বাবারা তিন ভাই সবার বড় তালহার বাবা শহীদুল চৌধুরী। শহীদুল চৌধুরীর স্ত্রী তানিয়া চৌধুরী। উনাদে এক ছেলে সাওফান চৌধুরী তালহা। পড়াশোনা করে একজন সফল বিজনেস মেন হয়ে বাড়ি ফিরছে তালহা। তালহার মেজো চাচা তাফওয়ান চৌধুরী উনার স্ত্রী মানহা চৌধুরী। উনাদের এক ছেলে তায়ান চৌধুরী মায়ান আর এক মেয়ে তাহফা চৌধুরী মাহা। তায়ান এবার মাস্টার করছে এবং বাবা চাচাকে কোম্পানিতে সাহায্য করছে। মাহা কলেজে পড়ছে প্রথম বর্ষের ছাত্রী। তালহার ছোট চাচ্চু তারেক চৌধুরী উনার স্ত্রী মাইশা চৌধুরী। উনার একমাত্র মেয়ে তিশা চৌধুরী তাফছা। এবার নবম শ্রেণিতে পড়ে।
**
–মাহা, মাহা এখনো মেয়েটা ঘুম থেকে উঠছে না। দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন।
এই বলে মানহা চৌধুরী খুনতি নিয়ে কিচেন রুম থেকে বের হলেন।
–আরে মেজো থাক মেয়েটাকে কিছু বলিস না একদি কলেজে না গেলে কিছু হবে না।
–তুমি এসব কি বলছো মেয়েটার পড়া লেখার যে হাল আর তুমি বলছো কলেজে না যেতে।
–মাহার পড়া লেখা যেমনই হোক একদিন না গেলে কিছু হবে না।
–আচ্ছা না যাক কলেজে। কিন্তু এত বেলা করে ঘুমানোর কোনো মানে হয়।
এই বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন মানহা চৌধুরী। মানহা চৌধুরীর যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছারলেন তানিয়া চৌধুরী।
–তুই এইভাবে হা করে আছিস কেন?
–মাহার কপালে দুঃখ আছে তাই ওর কথা ভাবছি।
সবজি কাটতে কাটতে জবাব দিলো মাইশা চৌধুরী।
–হুম ঠিক বলেছিস।
এই বলে দুই জনেই কাজে মন দিলো।
***
ঘুমের মাঝে কে যেন মাথার কাছে দাড়িয়ে কি যেন বলেই যাচ্ছে। এবার বিরক্ত হয়ে লাপিয়ে উঠলো মাহা এবং ঘুমের ঘড়ে বলতে লাগলো
–কোন সমন্ধি চেংড়া আমার মাথার কাছে দাড়িয়ে গ্যাং গ্যাং করছে।
–কোনো সমন্ধির চেংড়া না তোর জন্ম দাত্রী মা।
এই বলে মানহা চৌধুরী মাহা পিঠে খুনতি দিয়ে দিলো দুই ঘ্যা।
–নবাবের বেটি বেলা ১০টা পর্যন্ত ঘুমায়
আরো দুই ঘ্যা দিতে যাবে তখনি মাহা দৌড়। এবং যেতে যেতে বলে
–তুমি আমার মা হতেই পারো না আমি আব্বা জান কে সব বলে দিবো।
এই বলে মাহা রুম থেকে বেড়িয়ে যায়। পিছন থেকে মানহা চৌধুরীর চিৎকার শুনা যায়
–তোকে একবার হাতে পাই তাহলে তোর এক দিন কি আমার একদিন।
***
ফ্রেশ হয়ে নিচে নেমে এলো মাহা ডাইনিং টেবিল থেকে একটা আপেল নিয়ে চিবুতে চিবুতে বলল
–ছোট আম্মু নাস্তা দাও।
–মাহা তুমি বসো আমি নাস্তা নিয়ে আসছি।
এই বলে মাইশা চৌধুরী কিচেনে চলে গেলো।
–আদর দিয়ে দিয়ে মেয়েকে সবাই মাথায় তুলো আরো। যখন আদর নিয়ে বাদর হবে তখন বুঝবে মজা।
–আরে এই রকম করছো কেন তুমি শুনো এই পরিবারে মাত্র ২ টা মেয়ে তাদের আদর দিয়ে মাথায় তুলবো না তো কি করবো।
হঠাং কলিং বেল বেজে উঠলো
–মাহা দেখ তো কে এসেছে
–তুমি দেখ ছোট আম্মু আমি পারবো না।
–তোকে একটা কাজ দিয়েছে আর এটাও পারবি না দারা তুই।
এই বলে মানহা চৌধুরী আসতে নিলে
–যাচ্ছি যাচ্ছি তোমাকে আসতে হবে না।
এই বলে মাহা দরজার দিকে এগিয়ে যায়
***
তালহা সেই কখন থেকে কলিং বেল বাজিয়েই চলছে কেও খুলছে না। এবার তালহার রাগ উঠতেছে বাড়ির সবাই কই গেলে। তায়ান গিয়েছে গাড়ি পার্কিং করতে আর তারেক চৌধুরী গেছে মিষ্টি আনতে। এসব ভাব নার মাঝে
হঠাং দরজা খুলে গেলো।
সামনে একটা মেয়ে দাড়িয়ে আছে। মেয়েটার পড়নে লেডিস জিন্স পেন্ট আর সার্ট।মেয়েটার গায়ের বরন শ্যামলা। চোখ গুলো বড় বড় ময়েটার পিঠ সমান চুল।মেয়েটাকে দেখতে দেখতে হঠাৎই মেয়েটা বলে উঠলো
–কি ছাই আর...
(কপি করা নিষেধ কেও কপি করবেন না) আর এই প্রথম আমি উপন্যাস লিখছি সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর ভুল হলে মাফ করবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন