–তুই কি তায়ান ভাইয়াকে পছন্দ করিস।
তাফচা একবার তায়ান এর দিকে তাকালো তারপর বলল
–এই ঢেঁড়স কে আমি পছন্দ করবো অসম্ভব।
এই বলে মেহেরিনের হাত ধরে ক্যাপে থেকে বের হয়ে আসলো। দুই জনে অনেকক্ষণ সময় কাটালো এক সাথে। মহেরিন তাফচা বেস্ট ফ্রেন্ড ওরা ছোট থেকেই একসাথে আছে। তাফচার দুধে আলতা গায়ের রং কেও দেখলে বলবে। মেয়েটা বিদেশি তাফচার কোমরের নিচ পর্যন্ত চুল। অনেক ছেলের ভালোবাসা তাফচা। অনেক প্রোপোজাল পেয়েছে মাত্র ১৪ বছর বয়সে। তাফচা এখন কোনো রিলেশন এ যেতে চায় না তাই এগুলো থেকে দুরে থাকছে। তাফচা আর মেহেরিনের বাড়ি রাস্তা আলাদা হওয়ায় দুই জনে দুইটা রিকশা করে আলাদা চলে যায়।
***
তায়ান যে মেয়েটার সাথে বসে আছে মেয়েটার নাম জেনি। মেয়েটা তায়ান এর ক্লাসমেট মেয়েটা অনেক বার বলেছি তাকে একটু পড়ায় সাহায্য করতে। এত বার বলায় তায়ান রাজি হয়।
****
কালো সার্ট সাথে কালো জিন্স পেন্ট এবং বুট জুতা পড়ে। চুল গুলোকে কোনো রকম পেছিয়ে ক্লিপ দিয়ে বেধে রুম থেকে বের হলো মাহা। মাহাদের বাড়িটা তিন তালা মাহা, তাফচা, তায়ান, তালহার রুম দুই তালায়। নিচে বড়রা থাকে এবং তিন তালায় গেস্ট রুম। দুই তালার প্রথম রুমটা তাফচার দ্বিতীয় টা মাহার তৃতীয় টা তায়ান এর এবং সর্বশেষ দুই টা রুম আছে একটা তালহার ওপর টা গেস্ট রুম। মাহা রুম থেকে বের হয়ে একবার সোজা ওই দিকে তাকালো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ি থেকে বের হওয়ার সময় পিছন থেকে মানহা চৌধুরী ডেকে উঠলেন
–কোথায় যাচ্ছিস?
মাহার হাটা থেমে গেলো পিছনে না তাকিয়ে দিলো দোড় এবং যেতে যেতে বলল
–বাহিরে।
–মাহা থাম পড়বি।
মানহা বেগমের বলতে দেরি সিঁড়িতে হচট খেয়ে পড়তে দেরি হলো না। মাহা চিল্লিয়ে উঠলো
–ওমা গো, তুমি আমার জননী হতেই পারো। কি মুখরে বাবা। আমার কোমর গেলোরে
এই বলে কোমরে হাত দিয়ে উঠে দাড়ালো এবং কোমর ডলতে ডলতে বাড়ি থেকে বের হয়ে গেলো।
রান্না ঘর থেকে তানিয়া এবং মাইশা চৌধুরী মাহা চিৎকার শুনে বেরিয়ে আসলেন।
–কি হয়েছে মাহা চিৎকার দিলো কেন। আর মাহা কোথায়।
আশে পাশে দেখতে দেখতে বলল তানিয়া চৌধুরী।
মানহা চৌধুরীর দিকে তাকিয়ে মাইশা চৌধুরী বললেন
– আপু তুমি হাসছো কেন।
– আর বলসি না মাহা যে ভাবে পড়ে,ছে হা হা
হাসির জন্য মানহা চৌধুরী কথাও বলতে পারছে।
–মেয়েটা পড়ে গেছে আর তুই হাসছিস তুই কেমন মা।
বলেই তানিয়া চৌধুরী রান্না ঘরে চলে গেছে।
–আপু আর হেসো না। একটু পর সবাই চলে আসবে রান্না শেষ করতে হবে চলো।
মাইশা চৌধুরীও রান্না ঘরে চলে গেলেন। মানহা চৌধুরী এবার হাসতে হাসতে কান্না করে দিলেন। কাঁদতে কাঁদতে রান্না ঘরে গেলেন। তানিয়া বেগম
মাছ ভাজি করতে করতে বললেন
–এবার তুই কান্না করছিস কেন?
মানহা চৌধুরী চোখের পানি মুছতে মুছতে বলেন
–আমার মেয়েটা কোমরে ব্যথ্যা পেয়েছে।
–ভালো হয়েছে এবার তুই কাজে মনোযোগ দে। পড়ে কাঁদিস।
– পড়ে যদি ভুলে যায়।
–ভুললে আমি মনে করিয়ে দিবো।
****
এতক্ষণ তালহা বেলকনি থেকে মাহার কান্ড দেখছে। মেয়েটা যে পুরোই উচ্ছনে গেছে এটা তার প্রমাণ। এই মেয়েটা কে ঠিক করতে হবে নাহলে সামনে বিপদ আছে এই মেয়ের কপালে।
না এবার ঘুমানো উচিত সত্যি ক্লান্ত লাগছে।
***
মাহা কোমরে হাত রেখে পকেট থেকে ফোন বের করলো। মোবাইলে ওনেক খুজে একটা নাম্বার বের করলো তারপর ওই নাম্বারে কল লাগালো
– হ্যালো কই তুই।
–আমি বাড়িতে কেন কিছু বলবি।
–জসিম চাচার দোকানে আয় সাথে কেয়া আর তানভীর কে নিয়ে আসিস।
– ওকে আসছি বায়।
মাহা একটা রিকশা দার করালো
–মামা পুরান ঢাকায় যাবেন।
–হুম যামু উঠেন আপা মনি।
দীর্ঘ বিশ মিনিট পারি দিয়ে পুরান ঢাকায় আসলো মাহা।
–আপা আইসা পড়ছি কই নাইমবেন।
–ওই যে সামনে নামিয়ে দাও
সামনে চা দোকানে বসে আছে মিনহাজ আর কেয়া। ওদের সামনে এসে রিকশা থেকে নামলো মাহা।
–ভারা কতো হয়ছে
–১০০ টাকা
–কি এতো টাকা ৫০ টাকা দিমু নেন।
–না ১০০ টাকাই দেওয়া লাগবো। নইলে আমি যামু না।
–দারান দিচ্ছি।
এই বলে মাহা মিনহাজের সামনে গিয়ে দারাল বলল
–দোস্ত ভারাটা দিয়ে দে আমার ওয়ালেট নিতে মনে নেই।
পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট খোজার ভান করলো মাহা। তখনি কেয়া বলল
–সত্যি তুই ওয়ালেট আনতে ভুলে গেছিস।
মাহা কেয়ার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিলো। কেয়া হতভম্ব হয়ে গেলো আমতা আমতা করতে করতে বলল
–থাক মিনহাজ দিয়ে দে।
–আমার কাছে কোনো টাকা নেই আমি পারবো না।
কেয়া এবার অসহায় ফেস বানিয়ে বলল
–আমার কাছেও টাকা নেই শুধু যাওয়ার ভারা আছে। আমার মনে হয় তোর পকেটে টাকা আছে দেখ খুজে। অসহায় মেয়েটা দিকে তাকা।
মাহা উপর নিচ মাথা নেরে বলল
–হুম অসহায় মেয়েটার দিকে তাকা।
সাথে সাথে মাহা জিভ কাটলো সে নিজেই তো অসহায় মানুষ। মিনহাজ দীর্ঘ শ্বাস ছারে ভারা মিটিয়ে দেই। মাহা আর কেয়া এবার খুশি হয়ে বসলো দোকারের সামনে এবং বলল তিন কাপ চা দিতে। মাহা মিনহাজের দিকে তাকিয়ে বলল
–কিরে তানভীর কই?
–বলেছে আসছে।
তাদের কথার মধ্যেই তানভীর চলে আসলো এবং বলল
–তোরা তো মনে হয় আমার কথা ভুলে গেছিস।
–ভুলিনি তোর কথাই বলছিলাম আর তুই হাজির
একশ বছর ও মরবি না।
–তাই যেন হয় মেরি মা।
তানভীরের কথা শুনে সবাই হেসে উঠলো। কেয়া বলল
– তা তোর আসতে এত দেরি হয়ছে কেন?
– আর বলিস না....
(কপি করা নিষেধ কেও কপি করবেন না) সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর ভুল হলে মাফ করবেন।