আরো কিছুক্ষন বন্ধু দের সাথে গল্প করার পর আদ্রিয়ান বন্ধু দের কাছ থকে বিদায় নিয়ে গড়ি তে গিয়ে বসল।
গাড়িতে বাসার পর মেহের মেসেজ দিলো আদ্রিয়ানকে।
আদ্রিয়ান : হেলো
মেহের : আদ্রিয়ান ভাইয়া বাড়িতে একটু তারাতারি ফিরে এসো, বড় আম্মুকে ড: এর কাছে নিয়ে জাবে।
আদ্রিয়ান : আম্মুর কি হয়েছে
মেহের: অনার পায়ের ব্যাথা আবার বেড়েছে।
আদ্রিয়ান : আায়ান কোথায়, বাড়িতে নেই?
মেহের: আয়ান ভাইয়া বাহিরে গেছেন।
আদ্রিয়ান : ওহ, তাহলে আমি আসছি।
মেহের: সাবধানে এসো
মেহেরের মেসেজ দেখে আদ্রিয়ান মুচকি হাসলো।
তারপর নিজের গালায় গেয়ে উটলো
✨হাজার কবিতা বেকার সবই তার🫠🫶
✨হাজার কবিতা বেকার সবই তার ✨
✨তার কথা কেউ বলে না 🫠💔
✨সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা 🥹❤️🩹
✨সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা 😌🫶
কিছুক্ষন পর বাড়ি তে পৌঁছালো তারপর ফ্রেশ হয়ে হাফসা শেখ কে নিয়ে রওনা হলো হাসপাতাল এর উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে ড: এর পরামর্শ অনুযায়ী ঔষুধ নিয়ে বাড়িতে ফিরে আসলো।
বাড়িতে ঢুকতেই রাবেয়া বেগম ও জাহানারা বেগম এগিয়ে এলেন।
রাবেয়া বেগম: কী গো বড় আপা, ডাক্তার কী বললেন?
হাফসা শেখ: তেমন কিছু না। পায়ের ব্যথার জন্য কিছু ওষুধ দিয়েছেন। আর কয়েক দিন বিশ্রাম নিতে বলেছেন।
জাহানারা বেগম: এখন ব্যথা কেমন? একটু কমেছে?
হাফসা শেখ: না, এখনো আগের মতোই আছে।
আদ্রিয়ান: তোমরা আম্মুকে নিয়ে এত চিন্তা করো না। ডাক্তার বলেছেন, নিয়ম করে ওষুধ খেলে আর বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।
রাবেয়া বেগম: তা ঠিক আছে। কিন্তু হাফসা, তুমি এখন থেকে কোনো কাজ করবে না। বিশ্রাম নেবে।
হাফসা শেখ: আচ্ছা, তোমরা এত চিন্তা করো না।
আদ্রিয়ান: আম্মু, তুমি চলো। তোমাকে ঘরে পৌঁছে দিই।
এই বলে আদ্রিয়ান মাকে ধরে ধীরে ধীরে তাঁর ঘরের দিকে নিয়ে গেল।
আদ্রিয়ান: আম্মু, তুমি এখন একটু বিশ্রাম নাও। আমি ওষুধগুলো নিয়ে আসছি।
হাফসা শেখ: আচ্ছা বাবা। তুইও একটু বিশ্রাম নে। আমার জন্য এত দৌড়াদৌড়ি করতে হয়েছে।
আদ্রিয়ান: আরে আম্মু, তোমার জন্য এটুকু করব না তো কার জন্য করব?
কথাটা শুনে হাফসা শেখ মৃদু হাসলেন।
আদ্রিয়ান ঘর থেকে বেরিয়ে গেল।
কিছুক্ষণ পর আদ্রিয়ান ওষুধ নিয়ে ফিরে এল। মায়ের পাশে বসে ডাক্তার যেভাবে ওষুধ খেতে বলেছেন, সেভাবে তাঁকে বুঝিয়ে দিল।
আদ্রিয়ান: আম্মু, এই ওষুধটা সময়মতো খাবে। আর পায়ে বেশি চাপ দেবে না।
হাফসা শেখ: আচ্ছা বাবা, তুই এত চিন্তা করিস না।
তার পর আদ্রয়ান নিজের রুমে চলে গেলো
পর দিন সকালে
সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। হাফসা শেখ বিছানায় বসে আছেন। পায়ের ব্যথাটা আগের তুলনায় কিছুটা কমেছে।
এমন সময় আদ্রিয়ান মায়ের ঘরে ঢুকল।
আদ্রিয়ান: আম্মু, এখন পায়ের ব্যথা কেমন?
হাফসা শেখ: আগের চেয়ে একটু ভালো বাবা।
আদ্রিয়ান: ভালো তো! কিন্তু ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। তাই বেশি হাঁটাহাঁটি করবে না।
হাফসা শেখ: আচ্ছা বাবা, বুঝেছি। এখন তুই যা, ফ্রেশ হয়ে নাশতা করতে আয়।
আদ্রিয়ান: তুমি আগে নাশতা করবে। আমি তোমার জন্য নিয়ে আসছি।
এই বলে আদ্রিয়ান ঘর থেকে বেরিয়ে গেল।
অন্যদিকে ডাইনিং টেবিলে রাবেয়া বেগম ও জাহানারা বেগম বসে গল্প করছিলেন।
রাবেয়া বেগম: জাহানারা, বড় আপার পায়ের ব্যথা কি একটু কমেছে?
জাহানারা বেগম: হ্যাঁ, ছোট আপা। আজকে আগের চেয়ে ভালো মনে হচ্ছে।
এমন সময় আদ্রিয়ান নাশতার প্লেট নিয়ে ঘরে ঢুকল।
আদ্রিয়ান: ছোট আম্মু, মেজো আম্মু, আম্মুর নাশতা নিয়ে যাচ্ছি। তোমরা নাশতা করে নিও।
রাবেয়া বেগম: ঠিক আছে বাবা। বড় আপাকে আমাদের সালাম দিস।
আদ্রিয়ান: আচ্ছা, মেজো আম্মু।
আদ্রিয়ান মায়ের ঘরে নাশতা দিয়ে আবার ডাইনিং রুমে ফিরে এল।
জাহানারা বেগম: কিরে আদ্রিয়ান, আজকে কোথাও যাবি নাকি?
আদ্রিয়ান: এখনো ঠিক করিনি ছোট আম্মু। বন্ধুদের সঙ্গে দেখা করার কথা আছে।
রাবেয়া বেগম: আয়ানকে বলেছিস?
আদ্রিয়ান: না, মেজো আম্মু। ওকে এখনো ফোন দিইনি।
জাহানারা বেগম: তাহলে ফোন দিয়ে দেখ। দুজন একসঙ্গে গেলে ভালোই লাগবে।
আদ্রিয়ান ফোনটা হাতে নিয়ে আয়ানকে কল দিল।
কিছুক্ষণ পর ওপাশ থেকে আয়ানের কণ্ঠ ভেসে এল।
আয়ান: হ্যালো, কী খবর ?
আদ্রিয়ান: এই তো ভালো। তুই কী করছিস, কখন বাসায় আসবি।
আয়ান: কিছু না। এই তো খোলা বাতাস খাওয়ার জন্য বাহিরে এলাম । বল, কী দরকার?
আদ্রিয়ান: আজকে বন্ধু দের সাথে দেখা করতে যাবো তুই বাসায় আয় তারা তারি।
আয়ান: হুম অসছি।
আদ্রিয়ান: তারাতারি আয়।
আয়ান: ঠিক আছে।
কথা শেষ করে আদ্রিয়ান ফোনটা রেখে দিল। তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি।
এদিকে নিজের ঘরে বসে হাফসা শেখ ছেলের জন্য দোয়া করতে লাগলেন। পরিবারের সবার ভালোবাসা আর যত্নে তাঁর মনটাও ভালো হয়ে উঠছিল।
সকাল থেকেই মেহেরের মনটা ভীষণ ভালো। কারণ আজ ইনায়া বাড়ি ফিরবে। অনেক দিন পর প্রিয় বুনু + বান্ধবীর সঙ্গে দেখা হবে—এই আনন্দে মেহের যেন স্থির হয়ে বসতেই পারছে না।
সকালে নাশতা শেষ করেই মেহের মায়ের কাছে চলে এল।
মেহের: আম্মু, ইনায়া কখন আসবে বলেছে?
জাহানারা বেগম: এই তো বলেছে বিকেলের দিকে আসবে। তুই এত অস্থির হচ্ছিস কেন?
মেহের: অস্থির হব না? কত দিন পর আমার , বোন আসবে! ওকে কত কথা বলার আছে আমার।
জাহানারা বেগম: আচ্ছা বাবা, বুঝেছি। এখন একটু শান্ত হয়ে বস।
মেহের: আম্মু, তুমি বুঝবে না। ইনায়া আসলে আমরা কত মজা করব!
জাহানারা বেগম মেয়ের আনন্দ দেখে হেসে ফেললেন।
এদিকে বাড়ির পুরুষদের বসার ঘরে বসে আড্ডা দিচ্ছেন তিন কর্তা—ফজলুল করিম চৌধুরী, নাজরুল ইসলাম চৌধুরী ও শামসুল হক চৌধুরী।
তিনজনের সামনে চায়ের কাপ। সঙ্গে চলছে নানা রকম গল্প।
ফজলুল করিম: নাজরুল ভাই, হাফসা আপার পায়ের ব্যথা এখন কেমন?
নাজরুল ইসলাম: আলহামদুলিল্লাহ, আগের চেয়ে কিছুটা ভালো। আদ্রিয়ানও খুব যত্ন নিচ্ছে ওর মায়ের।
শামসুল হক: এটা তো ভালো কথা। ছেলেটা মায়ের প্রতি দায়িত্বশীল হয়েছে।
নাজরুল ইসলাম: তা ঠিক বলেছেন। তবে হাফসাকে বলেছি, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজ করবে না।
ফজলুল করিম: একদম ঠিক করেছেন। শরীরের যত্ন আগে।
এমন সময় শামসুল হক হেসে বললেন—
শামসুল হক: তা ফজলুল ভাই, আপনার মেয়ে ইনায়া তো আজ বাড়ি ফিরছে, তাই না?
ফজলুল করিম: হ্যাঁ, বিকেলের দিকে আসবে। মেয়েটার জন্য মেহের তো সকাল থেকেই অস্থির হয়ে আছে।
নাজরুল ইসলাম: হা হা! ইনায়া আর মেহের একসঙ্গে হলে বাড়িতে আর শান্তি থাকবে না।
তিনজনই হেসে উঠলেন।
ফজলুল করিম: তা আপনার আদ্রিয়ান আর আয়ান কোথায়?
নাজরুল ইসলাম: আদ্রিয়ান তো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে বলছিল।
শামসুল হক: আয়ানও নিশ্চয়ই ওর সঙ্গে থাকবে। দুজনকে তো একসঙ্গে ছাড়া দেখাই যায় না।
আবারও হাসির রোল পড়ে গেল বসার ঘরে।
বিকেলবেলা
বাড়ির গেটের সামনে গাড়ি এসে থামল। গাড়ির শব্দ শুনেই মেহের দৌড়ে বারান্দায় চলে এল।
গাড়ি থেকে ইনায়া নামতেই মেহের চিৎকার করে উঠল—
মেহের: ইনায়াআআ!
ইনায়াও বোন কে দেখে হেসে বলল—
ইনায়া: মেহের! কেমন আছিস?
মেহের আর অপেক্ষা না করে ছুটে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরল।
মেহের: তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না।
ইনায়া: আমারও তোকে অনেক মনে পড়েছে।
মেহের: চল, আগে ঘরে চল। কত কথা জমে আছে!
দুজনের হাসি আর খুনসুটিতে বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পেল।
দূর থেকে তিন কর্তা তাদের দেখে মুচকি হাসলেন।
শামসুল হক: দেখলেন তো, মেয়েদের আনন্দ!
ফজলুল করিম: হা হা! এখন থেকে বাড়িতে আবার হৈচৈ শুরু হবে।
তিনজন আবারও হেসে উঠলেন।