সন্ধ্যার পর বাড়ির সবাই ডাইনিং রুমে একত্রিত হলো। রাবেয়া বেগম চায়ের আয়োজন করেছেন। জাহানারা বেগমও হাফসা শেখকে নিয়ে সেখানে এসে বসলেন।
রাবেয়া বেগম: বড় আপা, পায়ের ব্যথা এখন কেমন?
হাফসা শেখ: আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটা ভালো। তবে হাঁটাচলা করলে এখনো একটু ব্যথা হয়।
জাহানারা বেগম: বড় আপা, আপনি কিন্তু বেশি হাঁটাহাঁটি করবেন না।
হাফসা শেখ: আচ্ছা জাহানারা, তোমরা দুজন মিলে আমাকে একদম রোগী বানিয়ে ফেলেছ!
সবাই হেসে উঠল।
এমন সময় আদ্রিয়ান ও আয়ান নিচে এসে বসল।
আদ্রিয়ান: আম্মু, তোমার ওষুধ খেয়েছ?
হাফসা শেখ: হ্যাঁ বাবা, খেয়েছি। তুই এবার নিজের দিকে একটু খেয়াল কর।
আয়ান: আম্মু, চা কি শুধু বড়দের জন্য? আমাদের জন্য কিছু নেই?
রাবেয়া বেগম: এই তো এসেছে কফি। একটু ধৈর্য ধর।
আদ্রিয়ান: আয়ান, তুই সব সময় খাবারের জন্য এত অস্থির থাকিস কেন?🤣
আয়ান: ভাইয়া, খাওয়াদাওয়ার ব্যাপারে কোনো ছাড় নেই!🙂🙏
আবারও সবাই হেসে উঠল।
ঠিক তখনই মেহের ও ইনায়া একসঙ্গে ডাইনিং রুমে প্রবেশ করল।
ইনায়া: আসসালামু আলাইকুম।
সবাই: ওয়ালাইকুমুস সালাম।
রাবেয়া বেগম: আয় মা, বস। তোমাদের জন্যও কফি আর নাশতা রেখেছি।
ইনায়া: ধন্যবাদ আম্মু।
মেহের ইনায়ার পাশে বসে পড়ল। আয়ান দুজনের দিকে তাকিয়ে বলল—
আয়ান: কী ব্যাপার, ? আজ তো তোদের গল্প শেষই হচ্ছে না!
মেহের: এতো দিন পর বোন কে পাসে পেয়েছি গল্পত করবো।
আয়ান: আরে বাবা, আমি তো শুধু জানতে চাইলাম!
আদ্রিয়ান: আয়ান, তুই চুপচাপ নাশতা কর । অযথা ঝগড়া লাগাস না।
ইনায়া: দেখেছিস মেহের, আদ্রিয়ান ভাইয়া কিন্তু ঠিক কথাই বলেছেন।
মেহের: হুম, আজ সবাই আমার বিপক্ষে!
মেহেরের কথা শুনে সবাই হেসে উঠল।
কিছুক্ষণ পর
চা খাওয়া শেষ হলে ইনায়া মেহেরকে নিয়ে ছাদে চলে গেল। দুজন ছাদের এক পাশে দাঁড়িয়ে গল্প করতে লাগল।
ইনায়া: আচ্ছা মেহের, একটা কথা জিজ্ঞেস করব?
মেহের: আবার কী কথা?
ইনায়া: তুই কি আদ্রিয়ান ভাইকে নিয়ে সত্যিই সিরিয়াস?
মেহের একটু চুপ করে রইল।
মেহের: জানি না রে। তবে ওনাকে দেখলে আমার ভালো লাগে। উনি কথা বললে শুনতে ইচ্ছে করে।
ইনায়া: তাহলে তোর মনের কথা তুই নিজেই বুঝতে পারছিস না!
মেহের: তুই আর এসব নিয়ে কথা বলিস না। কাউকে কিছু বলবি না কিন্তু।
ইনায়া: আরে পাগলি, তোকে কথা দিয়েছি না? কাউকে বলব না।
দুজন আবার গল্পে মেতে উঠল।
অন্যদিকে, আদ্রিয়ানের ঘরে
আদ্রিয়ান বিছানায় বসে ফোন দেখছিল। এমন সময় আয়ান ঘরে ঢুকল।
আয়ান: ভাইয়া, কী করছ?
আদ্রিয়ান: কিছু না। আয় বস এখানে ?
আয়ান: একটা কথা ছিল।
আদ্রিয়ান: বল।
আয়ান: তুমি আজকে মেহেরের কথা জিজ্ঞেস করেছিলে না? আমি ইনায়াকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম । তবে ওরা দুজন সব সময় এক সাথে থাকে , তাই জিজ্ঞাসা করতে পারি নি ।
আদ্রিয়ান: থাক, দরকার নেই। কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই।
আয়ান: আচ্ছা, যেমন তোমার ইচ্ছা।
আয়ান কথাটা বলে নিজের ঘরে চলে গেলো।
আদ্রিয়ান আবার ফোনের দিকে তাকাল। কিন্তু তার মনটা যেন অন্য কোথাও পড়ে রইল।
এদিকে ছাদে দাঁড়িয়ে মেহের আকাশের দিকে তাকিয়ে ছিল। তার মনে তখন একটাই নাম ঘুরছিল—
আদ্রিয়ান।
কিন্তু সে জানত না, তার মনের এই অজানা অনুভূতি কখনো আদ্রিয়ানের কাছে পৌঁছাবে কি না।
পরদিন সকাল।
সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে মেহেরের ঘরে প্রবেশ করছে। মেহের তখনো ঘুমিয়ে। এমন সময় ইনায়া এসে দরজায় টোকা দিল।
ইনায়া: মেহের! এই মেহের! উঠবি না?
মেহের ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে বলল—
মেহের: আর পাঁচ মিনিট ঘুমাতে দে।
ইনায়া: পাঁচ মিনিট ধরে তোর ঘুম ভাঙাচ্ছি। এবার উঠ!
মেহের: উফফ! তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না?
ইনায়া: না, আজকে তোকে নিয়ে বাইরে যাব।
মেহের চোখ খুলে তাকাল।
মেহের: কোথায় যাবি?
ইনায়া: আগে ওঠ, তারপর বলব।
মেহের আর কিছু না বলে বিছানা থেকে উঠে পড়ল।
অন্যদিকে, আদ্রিয়ানের ঘরে
আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এল। ডাইনিং রুমে আয়ান আগে থেকেই বসে নাশতা করছিল।
আদ্রিয়ান: কী রে, এত সকালে উঠে গেছিস?
আয়ান: ভাইয়া, আমি তো অনেক আগেই উঠেছি। তুমি বরং দেরি করেছ।
আদ্রিয়ান: বাহ! আজকাল তোকে বেশ নিয়মিত মনে হচ্ছে।
আয়ান: সব সময় এমনই ছিলাম। তুমি খেয়াল করো না।
আদ্রিয়ান: হ্যাঁ, বুঝেছি। এবার নাশতা কর।
দুজনের কথাবার্তা শুনে রাবেয়া বেগম হেসে ফেললেন।
রাবেয়া বেগম: তোরা দুজন নাশতা করতে এসেছিস, নাকি গল্প করতে?
আয়ান: মেজো আম্মু, গল্প করতে করতে নাশতা করলে খাবারের স্বাদ বেড়ে যায়।
রাবেয়া বেগম: হয়েছে, এবার চুপচাপ খা।
কিছুক্ষণ পর
মেহের ও ইনায়া একসঙ্গে নিচে নেমে এল।
ইনায়া: আসসালামু আলাইকুম।
হাফসা শেখ: ওয়ালাইকুমুস সালাম। আয় মা, নাশতা করে নাও।
মেহের: আম্মু, আমরা আজ একটু বাইরে যাব।
জাহানারা বেগম: কোথায় যাবে মা?
ইনায়া: ছোট আম্মু, একটু ঘুরতে যাব। অনেক দিন কোথাও যাওয়া হয় না।
জাহানারা বেগম: আচ্ছা, তবে সাবধানে যেও।
আদ্রিয়ান: কোথায় যাবে তোমরা?
মেহের আদ্রিয়ানের দিকে তাকিয়ে উত্তর দিল।
মেহের: সেটা তো আপনাকে বলা যাবে না, আদ্রিয়ান ভাই।
আয়ান: বাহ! আমাদের কাছ থেকে আবার কী লুকানো হচ্ছে?
ইনায়া: সব কথা কি আর আপনাদের বলতে হবে?
আয়ান: আচ্ছা, ঠিক আছে। যাও, ঘুরে এসো।
মেহের ও ইনায়া একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল।
দুপুরের দিকে
দুজন তৈরি হয়ে বাইরে যাওয়ার জন্য বের হলো। যাওয়ার আগে মেহের মায়ের কাছে গিয়ে বলল—
মেহের: আম্মু, আমরা যাচ্ছি। বিকেলের আগেই ফিরে আসব।
জাহানারা বেগম: ঠিক আছে মা। পৌঁছে আমাকে ফোন দিস।
মেহের: আচ্ছা আম্মু।
দুজন বাড়ি থেকে বেরিয়ে গেল।
এদিকে আদ্রিয়ান বারান্দায় দাঁড়িয়ে ছিল। মেহেরকে বের হতে দেখে সে আয়ানের দিকে তাকিয়ে বলল—
আদ্রিয়ান: আয়ান, ওরা কোথায় গেল রে?
আয়ান: জানি না ভাইয়া। মেয়েদের গোপন পরিকল্পনা মনে হয়!
আদ্রিয়ান মৃদু হেসে ঘরের ভেতরে চলে গেল।
কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকেই গেল—মেহের কোথায় গেল?
আদ্রিয়ান আয়ান কে ডেকে এনে বলল রেডি হয়য়প আয়
আয়ান বলল কুথায় যাবো
আজকে দেখবো ইনায়া আর মেহের কোথায় যায়।
চলবে... ❤️