ফন্ট সাইজ:
থিম:
পাখির অপেক্ষা পলক

পর্ব 1

লেখক: মাহমুদা তালুকদার

১: গিটার হাতে ছেলেটা
বকুলতলা গ্রামের শেষ মাথায় একটা পুরনো বকুল গাছ। গাছের নিচে একটা ভাঙা বেঞ্চ, পাশে একটা ছোট পুকুর। বিকেল হলেই পুকুরের পানিতে রোদের আলো পড়ে চিকচিক করেআর সেই বেঞ্চে রোজ একটা ছেলে এসে বসে। ছেলেটার নাম পলক। বয়স উনিশ। গায়ে একটা পুরনো সাদা শার্ট, কাঁধে ঝোলানো একটা পুরনো গিটার।
হ্যাঁ, পলকের হাতে সবসময় গিটার থাকে। গিটারটা তার বাবার। বাবা মারা যাওয়ার পর থেকে গিটারটা পলকের সঙ্গী। মন খারাপ হলেই সে গিটার বাজায়। ভালো লাগলেও গিটার বাজায়গ্রামের লোকজন বলে, "ওই দেখো, গিটারওয়ালা পলক যাইতেছে।"ছোট বাচ্চারা বলে, "পলক ভাই, একটা গান শোনাও নাকিন্তু পলক সবার সামনে গান গায় না। সে শুধু বকুল গাছের নিচে একা বসে গিটার বাজায়। আকাশের দিকে তাকিয়ে থাকে। আর একটা ছোট খাতায় রোজ একটা করে লাইন লেখে।
"আজও আসো নাই।""আজও গিটারটা তোমার জন্য বাজাইলাম।"পলক কেন রোজ এইখানে আসে, কেউ জানে না। শুধু তার মা জানে, তার ছেলে একজনের জন্য অপেক্ষা করে।
তিন বছর আগের কথা।
তখনও পলক এই গাছতলায় গিটার নিয়ে বসে থাকতো। তখন সে গিটার ভালো বাজাতে পারতো না। টুং টাং শব্দ করতো। নিজে নিজে শিখতেছিলএকদিন বিকেলে একটা মেয়ে এসে তার পাশে দাঁড়ালো। গায়ে লাল জামা, চুলগুলো খোলা, হাতে একটা আইসক্রিমমেয়েটা বললো, "এই তুমি গিটার বাজাও? কি সুন্দর!"পলক লজ্জা পেয়ে গিটারটা লুকাতে চাইলো। বললো, "না, মানে... একটু একটু পারি। ভালো পারি না।"মেয়েটা হেসে বললো, "আমার জন্য একটা বাজাও না।"পলক অনেক ভয় নিয়ে একটা সুর বাজালো। ভুল হলো, তার ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু মেয়েটা হাততালি দিয়ে বললো, "বাহ! অনেক সুন্দর হইছে!"মেয়েটা বললো, "আমার নাম পাখি। আমি বেড়াতে আসছি। তোমার নাম কি?"পলক বললো, "পলক।"পাখি বললো, "পলক আর পাখি! আমাদের নাম তো মিলে গেছে। তুমি গিটার বাজাবা, আমি গান গাইবো। ঠিক আছে?সেদিন থেকে শুরু।
এরপর রোজ বিকেলে পাখি আসতো। পলক গিটার বাজাতো, পাখি গান গাইতো। কখনো পাখি ভুল সুরে গাইতো, পলক হাসতো। কখনো পলক ভুল তারে হাত দিতো, পাখি হাসতো।একদিন বৃষ্টি নামলো। সবাই দৌড়ে বাড়ি গেল। পাখি আর পলক গাছের নিচে দাঁড়িয়ে রইলো। পলক নিজের শার্ট দিয়ে গিটারটা ঢেকে রাখলো, যাতে গিটারটা না ভিজে। পাখি এটা দেখে বললো, "তুমি নিজে ভিজে যাইতেছো, গিটার বাঁচাইতেছো কেন?"পলক বললো, "এই গিটারটা আমার বাবার। বাবা নাই, কিন্তু গিটারটা আছে। আর এখন... এই গিটারটা তোমার গান শুনছে তো।"পাখি সেদিন অনেকক্ষণ পলকের দিকে তাকিয়ে ছিল। তারপর আস্তে করে বলছিল, "তুমি না অনেক ভালো ছেলে পলক।"এভাবে ২০ দিন কেটে গেল।যাওয়ার আগের দিন বিকেলে পাখি খুব চুপচাপ ছিল। পলক গিটার বাজাইতেছিল, কিন্তু পাখি গান গাইতেছিল না।হঠাৎ পাখি বললো, "পলক, কাল আমি চলে যাবো।"পলকের হাত থেমে গেল। গিটারের তারে আর সুর উঠলো না।
পাখি বললো, "আমি আবার আসবো। সত্যি আসবো। তুমি আমার জন্য গিটার নিয়ে অপেক্ষা করবা তো?"পলক বললো, "করবো। যতদিন না আসো, ততদিন এই গিটার নিয়ে এইখানেই বসে থাকবো।"
পাখি একটা বকুল ফুল ছিঁড়ে পলকের গিটারের ভেতরে রেখে দিলো। বললো, "এই ফুলটা রেখে দিও। আমি আসলে তুমি আমাকে একটা গান শোনাবা। এই গিটারে।"
পরের দিন পাখি চলে গেল।
সেদিন থেকে তিন বছর হয়ে গেছে। পলক এখন গিটার অনেক ভালো বাজাতে পারে। গ্রামের সবাই তার গিটার শুনতে আসে। কিন্তু পলক শুধু একটা গানই বাজায়। যে গানটা সে পাখির জন্য বানাইছে।
আজও বিকেল হইছে। আকাশে কালো মেঘ। মা দূর থেকে ডাকতেছে, "পলক, বৃষ্টি আসবে, বাড়ি আয়!"
কিন্তু পলক উঠে না। সে গিটারটা কোলে নিয়ে বসে আছে। আস্তে করে বাজাইতেছে—
"তুমি আসবা বলে, আমি বসে আছি,বকুলতলায় আজও,গিটার হাতে, খাতা হাতে,তোমার অপেক্ষায়..."
গান শেষ হওয়ার সাথে সাথে একটা পাখি উড়ে এসে বকুল গাছের ডালে বসলো। পলকের চোখ ভিজে গেল।
সে বিড়বিড় করে বললো, "পাখি, তুমি কি শুনতেছো? আমি এখনো গিটার নিয়ে বসে আছি..." কিন্তু গাছের উপর থাকা পাখিটা
পলক নামে ছেলেটার দিকে তাকাই ছিল

সেইদিন রাতে পলক বাড়ি ফিরলো অনেক দেরি করে।

পুরো ভিজে গেছে। মা দরজার সামনে দাঁড়ায় ছিল। বললো, “তুই কি পাগল হইছিস পলক? এই বৃষ্টির মধ্যে কেউ গাছতলায় বসে থাকে?”

পলক কিছু বললো না। শুধু গিটারটা সাবধানে মুছে রাখলো। গিটারের ভেতরে এখনো সেই শুকায় যাওয়া বকুল ফুলটা আছে। তিন বছর হয়ে গেছে, ফুলটা শুকায় গেছে, কিন্তু পলক ফেলায় নাই।

মা বললো, “তিন বছর হইছে পলক। মেয়েটা কি আর আসবে? ঢাকায় থাকে, বড়লোকের মেয়ে। হয়তো ভুলেই গেছে।”

পলক হাসলো। “ভুলে গেলে যাক মা। আমি তো ভুলি নাই। আমার কাজ হইলো অপেক্ষা করা।”

মা আর কিছু বললো না। মা জানে, এই ছেলেরে বুঝায় লাভ নাই। যার মনে একবার কেউ বইসা যায়, তারে উঠানো যায় না।

রাতে পলক তার খাতাটা খুললো। খাতার প্রতিটা পাতায় একটা করে লাইন।

“আজও আসো নাই।”
“আজ বৃষ্টি হইছে, তুমি থাকলে ভিজতাম একসাথে।”
“আজ একটা পাখি আইসা আমার গাছে বসছিল, তোমার কথা মনে হইলো।”

পলক আজকেও একটা লাইন লিখলো,
“আজও তুমি আসো নাই, কিন্তু আমি জানি তুমি আসবা।”

তারপর গিটারটা কোলে নিয়ে আস্তে করে বাজাইতে লাগলো। মা পাশের ঘর থেকে শুনতেছে। মায়ের চোখেও পানি। ছেলেটা তার বাবার মতোই হইছে। একবার যারে ভালোবাসে, তারে ছাড়ে না।

পরের দিন সকাল।

পলক ঘুম থেকে উঠে দেখলো, আকাশটা পরিষ্কার। বৃষ্টির পর গ্রামটা কেমন চকচক করতেছে। বকুল গাছের পাতা থেকে টপটপ করে পানি পড়তেছে।

পলক রোজকার মতো গিটারটা কাঁধে নিয়ে বকুলতলায় গেল। বেঞ্চটা মুছলো। বসলো।

কিছুক্ষণ পর গ্রামের বাচ্চারা আসলো।
“পলক ভাই, একটা গান শোনাও না।”

পলক বললো, “আজ না রে। আজ মনটা ভালো না।”

বাচ্চারা চলে গেল। পলক আবার একা।

সে গিটার বাজাইতেছে, আকাশের দিকে তাকায় আছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলা শুনলো।

“এই, তুমি এখনো এইখানে বসে থাকো?”

পলকের হাত থেমে গেল। এই গলাটা তার চেনা। তিন বছর ধরে এই গলাটা সে স্বপ্নে শুনে। কিন্তু বাস্তবে? এটা কি সত্যি?

পলক আস্তে করে পেছনে তাকালো।

লাল জামা না, আজ সাদা জামা। চুলগুলো আগের মতোই খোলা। হাতে আইসক্রিম নাই, হাতে একটা ব্যাগ। কিন্তু চোখ দুইটা একই। হাসিটা একই।

পাখি!

পলক উঠে দাঁড়াইলো। গিটারটা পড়ে যাইতেছিল, সে ধরলো না। তার চোখ বড় হয়ে গেছে।

“পাখি? তুমি? সত্যি তুমি?”

পাখি হাসলো। “হ, আমি। চিনতে পারো নাই? তিন বছরে কি আমি এত বদলায় গেছি?”

পলক এখনো বিশ্বাস করতে পারতেছে না। “তুমি আসছো? সত্যি আসছো?”

পাখি বললো, “বলছিলাম না, আমি আসবো। একটু দেরি হইছে। তিন বছর দেরি।”

পলক কিছু বলতে পারলো না। তার গলা আটকায় আসতেছে। তিন বছরের অপেক্ষা, তিন বছরের জমায় রাখা কথা, সব একসাথে গলায় আইসা আটকায় গেছে।

পাখি এসে বেঞ্চে বসলো। বললো, “কি, আমারে বসতে দিবা না? নাকি এই বেঞ্চটা শুধু তোমার?”

পলক বললো, “এই বেঞ্চটা তোমার জন্যই তো রাখছিলাম।”

পাখি চারপাশে তাকাইলো। “গাছটা আগের মতোই আছে। পুকুরটাও আছে। তুমিও আছো। শুধু আমি ছিলাম না।”

পলক বললো, “তুমি ছিলা। রোজ ছিলা। আমার গিটারে ছিলা, আমার খাতায় ছিলা, আমার গানে ছিলা।”

পাখি চুপ হয়ে গেল। তার চোখ ভিজে আসলো।

“পলক, তুমি রাগ করো নাই? আমি তিন বছর আসি নাই। একটা ফোনও করি নাই।”

পলক বললো, “রাগ করছিলাম। রোজ রাগ করতাম। তারপর আবার নিজেই নিজেরে বুঝাইতাম, পাখি আসবে। ও কথা দিছে।”

পাখি ব্যাগ থেকে একটা ছোট জিনিস বের করলো। একটা নতুন গিটারের তার।

“এইটা তোমার জন্য। তোমার গিটারের তারটা ছিঁড়ে গেছিলো না? আমি মনে রাখছিলাম।”

পলকের চোখে পানি চলে আসলো। মেয়েটা তিন বছর পরেও মনে রাখছে, তার গিটারের তার ছেঁড়া ছিল।

পলক বললো, “তুমি মনে রাখছো?”

পাখি বললো, “সব মনে রাখছি। তুমি কেমনে গিটার বাজাইতা, তুমি কেমনে হাসতা, তুমি কেমনে আমার জন্য বৃষ্টিতে ভিজছিলা। সব।”

কিছুক্ষণ দুইজন চুপচাপ বসে রইলো। বকুল গাছ থেকে একটা ফুল টুপ করে পাখির মাথায় পড়লো। পলক হাত বাড়ায় ফুলটা নিলো।

পাখি বললো, “মনে আছে? আমি বলছিলাম, আমি আসলে তুমি আমারে একটা গান শোনাবা। এই গিটারে।”

পলক গিটারটা কোলে নিলো। হাত কাঁপতেছে। তিন বছর ধরে সে এই গানটাই বাজাইছে। আজ প্রথমবার পাখির সামনে বাজাবে।

সে আস্তে করে বাজাইতে লাগলো,

“তুমি আসবা বলে, আমি বসে আছি,
বকুলতলায় আজও,
গিটার হাতে, খাতা হাতে,
তোমার অপেক্ষায়...”

গান শেষ হইলো। পাখি হাততালি দিলো না। শুধু তাকায় রইলো।

তারপর বললো, “পলক, আমি আর যাবো না।”

পলক বললো, “সত্যি?”

পাখি বললো, “হ, সত্যি। এইবার আমি থাকতে আসছি। তোমার গান শুনতে আসছি।”

পলক হাসলো। সেই হাসি, যেই হাসির জন্য পাখি তিন বছর অপেক্ষা করছে।

আকাশে তখন বিকেলের রোদ। পুকুরের পানিতে চিকচিক করতেছে। বকুল গাছের ডালে সেই পাখিটা আবার এসে বসলো।

পলক মনে মনে বললো, “দেখছো বাবা, আমার অপেক্ষা শেষ হইছে। পাখি ফিরে আসছে।”

*চলবে...*

--------------------

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন