সকাল থেকেই মাহমুদ মঞ্জিলে উৎসব উৎসব ভাব। পুরো বাড়ি জুড়ে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বাড়ির প্রতিটি মানুষ আজ ভিষন ব্যস্ত। কেউ রান্নাঘরে খাবার তৈরিতে ব্যস্ত আবার কেউ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে।
কারন আজ প্রায় দুই বছর পর মাহমুদ মঞ্জিলের বড় ছেলে জাইহান মাহমুদ দেশে ফিরছে।
জাইহান পেশায় একজন ডাক্তার। বিদেশে একটি হাসপাতালের দীর্ঘদিন হার্ট সার্জান হিসাবে কাজ করার পর আজ সে নিজের পরিবারের কাছে ফিরে আসছে।
মাহমুদ পরিবারের বড় কর্তা আশরাফ মাহমুদ। শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার স্ত্রী জাহিনা মাহমুদ। তাদের দুই সন্তান - বড় ছেলে জাইহান মাহমুদ এবং ছোট মেয়ে আয়রা মাহমুদ ।
বাড়ির আরেক সদস্য আশরাফ মাহমুদের ছোট ভাই আরিফ মাহমুদ ওনার স্ত্রী আয়েশা মাহমুদ ওনার দুই ছেলে বড় ছেলে উমায়ের মাহমুদ ছোট ছেলে আফসান মাহমুদ । উমায়ের পেশায় একজন শিক্ষক সে আয়রার কলেজে শিক্ষকতা করে।আর আফসান ভার্সিটিতে পড়ে।
আশরাফ মাহমুদের এক বোন রয়েছে আমেনা মাহমুদ ওনার স্বামী জেফরি হাসান একজন ব্যবসায়ী। তাদের এক মেয়ে আইরিন ইসলাম আরিবা । শান্তশিষ্ট একটা মেয়ে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আয়রার কলেজেই পড়ে।
রাহিমা, জাইহানের পছন্দের গরুর মাংসটা ঠিকমতো রান্না করো। আর পোলাও যেন একদম ঝরঝরে হয়।
রাহিমা হেসে বলল, চিন্তা করবেন না আমি সবকিছু সুন্দর করে রান্না করবো।
অন্যদিকে আয়রা নিজের ঘরে বসে ফোনে বান্ধবীর সাথে কথা বলছে।আয়রা আজকে কলেজে যাইনি তাই আয়রার বান্ধবী নীলা আয়রাকে কল দিয়েছিলো। আয়রা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে।১৭ বছরের তরুণী।বেশ চঞ্চল এবং জেদি একটা মেয়ে।
আয়রা বললো, জানিস নীলা আজকে ভাইয়া আসবে। দুই বছর পর ভাইয়াকে সামনাসামনি দেখবো।
নীলা হেসে বললো, বাহ! তাহলে তো আজকে তোর আনন্দের সীমা নেই।
একদম! ভাইয়া আসার পর প্রথমেই ওকে বিরক্ত করবো। এতদিন আমাকে একা রেখে বিদেশে ছিলো।
নীলা হেসে উঠলো, কালকে কলেজে আসবি?
আয়রা বললো, হ্যাঁ
এদিকে উমায়ের আর আফসানও কম ব্যস্ত নয়। আফসান আয়রাকে খোঁচা দিয়ে বললো, কিরে, ভাইয়া আসছে বলে সাজগোজ কেন? ভাইয়া তোকে চিনতে পারবে না নাকি?
আয়রা চোখ বড় বড় করে বলে, আফসান ভাইয়া, আপনি চুপ করেন তো। সবসময় আমাকে জ্বালানোর সুযোগ খুঁজছেন।
উমায়ের পাশে দাঁড়িয়ে ছিলো সে বললো,
তোদের দুজনের ঝগড়া দেখে মনে হচ্ছে ভাইয়া আসার আগেই বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
সবাই হেসে উঠল।
দুপুর গরিয়ে বিকাল হলো। আশরাফ মাহমুদ অফিস থেকে ফিরে বারবার ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
জাহিনা মাহমুদ এসে স্বামীর পাশে বসে বললেন, কিগো জাইহানের সাথে কথা হয়েছে?
আশরাফ মাহমুদ মুচকি হেসে বললেন, হয়েছে, বলেছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে।
জাহিনার চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা গেলো
কতদিন পর ছেলেটাকে দেখবো। জানো প্রতিদিন ওর ঘরটা ওর ঘরটা পরিষ্কার করি মনে হয়। এই বুঝি আমার ছেলে এসে আম্মু বলে ডাকবে
আশরাফ মাহমুদ স্ত্রীর হাত ধরে বললেন,আর কিছুক্ষণ অপেক্ষা করো আমাদের ছেলে ফিরে আসছে।
সন্ধ্যার একটু আগে মাহমুদ মঞ্জিলের সামনে এসে থামলো একটি কালো রঙের গাড়ি।
গাড়ির দরজা খুলে নামল, লম্বা, সুদর্শন এক যুবক পরনে খুব বেশি ফর্সা নয় মুখে খোঁচা খোঁচা দাড়ি,বয়স ২৭ হবে,সাদা শার্ট,আর কালো প্যান্ট,চোখে কালো সানগ্লাস,হাতে ছোট একটি ব্যাগ।
হ্যাঁ সে আর কেউ না,এই বাড়ির বড় ছেলে জাইহান মাহমুদ।
গেটের সামনে দাঁড়িয়ে একবার নিজের বাড়িটার দিকে তাকালো সে। ঠোঁটের কোনে ফুটে উঠল মিষ্টি হাসি।
নিজের মনে বলল, অবশেষে ফিরে এলাম নিজের ঠিকানায়।
জাইহান বাড়ির ভেতরে প্রবেশ করলো আয়রা ড্রয়িংরুমে সোফায় বসে বসে মোবাইল দেখছিলো জাইহানকে দেখে আয়রা চিৎকার করে উঠল,
ভাইয়াআআ,
এক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল সে।
জাইহান হেসে বলল, আরে পাগলি একটু আস্তে ডাক্তারকে এভাবে জড়িয়ে ধরলে কি রোগী বানিয়ে ফেলবি।
আয়রা অভিমানী কন্ঠে বলল, দুই বছর পর এসেছো। এখন আবার আমাকে নিয়ে মজা করছো?
জাইহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আর মজা করবো না। আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে দেখছি।
আয়রার চিৎকার শুনে জাহিনা মাহমুদ ও আয়েশা মাহমুদ রান্নাঘর থেকে ছুটে আসলো উপর থেকে আশরাফ মাহমুদ আরিফ মাহমুদ উমায়ের আর আফসান ড্রয়িং রুমে আসলো।
এবার জাহিনা এগিয়ে এলেন, ছেলেকে দেখেই তার চোখে পানি চলে আসলো।
জাইহান বললো আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মু আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ ভালো আশরাফ মাহমুদ এগিয়ে এলেন
হাসি আনন্দ আর ভালোবাসায় ভরে উঠলো পুরো মাহমুদ মঞ্জিল
ছেলেকে বুকে টেনে নিলেন , স্বাগতম বাবা নিজের বাড়িতে তোকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।
এরপর একে একে আরিফ মাহমুদ আয়েশা মাহমুদ উমায়ের আর আফসান এগিয়ে এলো।
জাইহান সবার সাথে কথা বলার পর নিজের রুমে চলে গেলো ঘরটা আগেই জাহিনা মাহমুদ গোছিয়ে রেখেছেন জাইহান ফ্রেশ হয়ে নিচে আসলো নাস্তা করে উমায়েরের সাথে বের হলো বন্ধুদের সাথে দেখা করার জন্য।
কেউ জানতো না এই ফিরে আসার মধ্যে দিয়েই শুরু হতে যাচ্ছে একটি নতুন গল্প এমন এক গল্প যেখানে থাকবে ভালোবাসা, অভিমান, অপেক্ষা,আর কিছু অজানা অনুভুতি আর সেই গল্পের কোনো পূর্ণিমার রাতে চাদের আলোয় লেখা হবে নতুন এক অধ্যায় ।
চলবে,,,,,
সম্পূর্ন উপন্যাস
পরবর্তী পর্ব
এই গল্পে থাকবে ভালোবাসা অভিমান, বন্ধুত্ব, পারিবারিক বন্ধন, হাসি কান্না আর কিছু অজানা অনুভুতি। গল্পের প্রতিটি চরিত্রের জীবনে থাকবে আলাদা আলাদা গল্প আর প্রতিটি পর্বে অপেক্ষা করবে নতুন চমক।
জানিনা কতটা সুন্দর করে গল্পটি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তবে চেষ্টা করব আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প উপহার দিতে আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে উৎসাহ দিবেন।
ভালোবাসা রইল সবার জন্য ❤️