রাতে ঘুমের ঘোরে মনে হচ্ছে বাইরে কেউ জানালার কাচে হাত দিয়ে দাড়িয়ে আছে।কালো ছায়া। রুম ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে আসা আবছা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ দাড়িয়ে আছে। বিছানা থেকে উঠে "কে কে" করলাম কোনো উত্তর নেই। এখনো দাঁড়িয়ে আছে। ভয়ে চিল্লাতে লাগলাম।গলার আওয়াজ পেয়ে সে লাফিয়ে চলে গেল।
বাবা-মা আওয়াজ পেয়ে রুমে আসলে তাদের সবটা জানাই। উনারা বড় আপুর রুমে দোতলায় পাঠিয়ে দিলেন।
সকালে বাবা নামাজের জন্য মসজিদে যেতে নিলে মেইন দরজা কেউ বাইরে থেকে লক করে চলে যায়। অনেক চেষ্টার পরও দরজা খুলতে না পেরে মা এবং দু বোনকে ডাকা হয়। আমরা নামাজের জন্য সবসময়ই উঠি। তাই আজও উঠেছি কিন্তু আজ কেউ আমাদের লক করে চলে যায়।
পরে উপায় না পেয়ে সকাল অবধি অপেক্ষা করে পাশের বাসার দারোয়ান কে কল করে বাইরে থেকে লক খুলানোর ব্যবস্থা করলাম। বাবা আমাদের সাবধান করিয়ে অফিসে চলে যায়। সারাদিন আর তেমন কিছু ঘটেনি। সবাই ভেবেছি কোনো চোর হয়তো এমন করেছে।কিন্তু কিছু চুরি করতে পারেনি।
রাতে বড় আপুর সাথে ঘুমালাম। বাবা, মা আর আমার রুম নিচতলায়। শুধু বড় আপুর রুম উপরে, দোতলায়।
রাতে ঠিক আগের মতো অবস্থা ! মোবাইলের ফ্লাশ লাইট অন করে কেউ একজন জানালার ওপাশে দাড়িয়ে আছে।আমি সাথেসাথে উঠে আপুকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। ততক্ষণে সে আবারও চলে যায়। আপু উঠে জানালা খুলে দেখে,, একটা মই জানালার সাথে ঠেস দিয়ে রাখা। বুঝতে আর বাকি রইল না, ওই ব্যক্তি মই বেয়ে উপরে উঠেছে। আপু জানালা লাগিয়ে দেয়।আমাকে নিয়ে পাশের রুমে ঘুমাতে চলে যায়। কিন্তু আমি আর আপু সারা রাত ঘুমাতে পারিনি।
সকালে বাবাকে সব ঘটনা বলে দেই। বাবা টেনশনে পড়ে গেলেন। একে একে দুইবার কোনো ব্যক্তি এভাবে আসবে না। তাও যখন আসে সে কোনোকিছু চুরি করেনা। এসে জানালার বাইরে দাড়িয়ে থাকে।
ড্রয়িং রুমে সবাই বসে আছি। সবাই কোনো না কোনো উপায় বের করার চেষ্টা করছি,, কেননা আমাদের দেশের যা অবস্থা। কোনো অঘটন ঘটতে সময় লাগে না। যদি ওই ব্যক্তির কোনো ক্ষতি করার মতলব থাকে!! বলা যায় না কখন কি হতে পারে।
বাবা বললেন-
-ফিমা, ফিহা তোরা দুজন আজ বিকেলের দিকে তোর বড় খালামনির বাসায় চলে যাবি। কিছুদিন ওখানে থাকতে হবে। এখানকার মামলা ঠান্ডা না হওয়া পযর্ন্ত তোদের পড়াশোনা সহ যাবতীয় সবকিছুর ব্যবস্থা আমি আফসানার বাসায় করে দিচ্ছি।
যেই বলা সেই কাজ। বাবার কথা মতো আমি আপু দুজনই ব্যাগ গুছিয়ে প্রয়োজনীয় সবকিছু নিয়ে রওনা দেই খালামনির বাসায়। মাকে বিদায় দিয়ে বাবার সাথে আমরা দুবোন বেরিয়ে পড়ি। বাবা আমাদের বড় খালামনির বাসায় রেখে অফিসে চলে যাবেন।
.
.
আমি নাবিলা হক ফিহা। ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি। বাবা, মা আর বড় আপু সাবিহা হক ফিমার সাথে একটা দোতলা বাসায় থাকি। বড় আপু অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন।
কালরাতে আমি আমার রুমে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে যাই। মাঝ রাতে কেউ একজন জানালার ওপাশে দাড়িয়ে দাঁড়িয়ে কি করছিল জানি না। তবে কিছু চুরি করেনি। মেইন গেট বাইরে থেকে লক করা ছিল। যা এই প্রথম ঘটল আমাদের সাথে। দোতলায় আপুর রুমে ঘুমালেও ওই ব্যক্তি মই দিয়ে জানালার ওপাশে ফ্লাশ অন করে দাঁড়িয়ে থাকে। এবারও কিছু চুরি করেনি।
.
.
ঘন্টা দুয়েক পর আমরা খালামনির বাসায় পৌছে যাই। বাবা আমাদের গেটের কাছে নামিয়ে দিয়ে ওই সিএনজি দিয়ে চলে যায়। আমরা কলিংবেল বাজাতেই সাথেসাথে খালামনি দরজা খুলে স্বাগত জানান। খালামনি বলেন-
-সেই কখন থেকে অপেক্ষা করছি, তোরা আসবি বলে। তা আসতে কোনো সমস্যা হয়নি তো?
-না খালামনি কোনো সমস্যা হয়নি।
-তোরা বস আমি লেবুর শরবত আনি। আর কোনো ভয় পাবি না। আমার বাসায় তোদের কিচ্ছু হতে দিবনা।তোরা বস।
বড় খালামনি ভীষণ রসিকতা প্রিয় মানুষ। মায়ের পর যদি কোনো মানুষ আমাদের আদর করে থাকেন, তা হচ্ছে এই বড় খালামনি। আমাদের দুইটা খালামনি। কোনো মামা নেই। মা সবার ছোট। বড় খালামনির কোনো মেয়ে নেই।এজন্য আমাদের দুবোনকে খালামনি অনেক আদর করেন। উনার একমাত্র ছেলে। নাম জুনায়েদ আহমেদ সাঈদ। ভাইয়া আপুর থেকে এক ইয়ার সিনিয়র। খুবই ভাব নিয়ে চলে।আমরা আসলে আমাদের সাথে তেমন কথা বলেন না। "ভালো আছিস, ভালো আছি" এতটুকুতেই শেষ।
.
.
খালামনি আমাকে আপুর চেয়ে একটু বেশি ভালোবাসেন। কারন, আপু একটু অহংকারী। অবশ্য একটু না বেশিই অহংকারী বলা উচিত। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসলাম।ভাইয়া খাবার নিয়ে রুমে চলে গেলেন। আমাদের সাথে তেমন কথা বললেন না। উনার নাকি প্রজেক্ট করতে হবে।খালু, খালামনি আমাদের দুজনকে ঠেসে ঠেসে খাওয়ালেন। বলা উচিত, সবার ছোট বলে খালু আমাকে একটু বেশি আদর করেন। এজন্য খাতির যত্নে কোনো কমতি রাখেননা।
খাওয়া শেষে আমাদের দুজনকে দুটি রুমে পাঠিয়ে দিলেন। আমি রুমে এসে আমার সব জিনিসপত্র ঠিক করে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লাম।
মাঝরাতে মনে হচ্ছে কেউ আমার মুখের উপর ঝুকে আছে। তার ঘনঘন নেয়া গরম নিশ্বাস আমার মুখের উপর পড়ছে। রুম একদম অন্ধকার কিচ্ছু বোঝা যাচ্ছেনা। আচমকা আমার মুখ কেউ জোরে চেপে ধরল। ছাড়ানোর জন্য জোর দিয়ে চেষ্টা করতে লাগলাম কিন্তু সেই হাতের কাছে বারবার ব্যর্থ হচ্ছিলাম।ভয়ে ইচ্ছামতো ছুটাছুটি করতে লাগলাম কিন্তু কোন শব্দ রুম অবধি বাইরে যাচ্ছেনা। হঠাৎ এলোপাথাড়ি উষ্ণ ছোয়া ,,,
-চলবে
#যদি_তুমি_জানতে
#ফাবিয়াহ্_মম#যদি_তুমি_জানতে
#পার্ট-০২
হঠাৎ এলোপাথাড়ি উষ্ণ ছোয়া কপালে, গালে, চোখের পাতায় অনুভব করলাম। ছোয়ার পরিমান ক্রমশ বেড়েই চলছে। আরও ঘনঘন হচ্ছে তার ছোঁয়া।সে ছাড়ছেই না কোনোভাবে। আমি লাগাতার চেষ্টা করে যাচ্ছি তার থেকে রেহাই পাওয়ার কিন্তু সে আরও জোর খাটাতে লাগল। একপর্যায়ে সুযোগ বুঝে তাকে দিলাম এক ধাক্কা। সে তাল সামলাতে না পেরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে রুমের লাইট জালিয়ে দেখি রুম একদম খালি। কেউ নেই। কেউ বলবেই না এখানে একটু আগে কিছু হয়েছে। ভয়ে আমার সারা শরীর তখনো কাপছে। হাত পা স্থির করতে পারছিলাম না। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে তবুও ঘেমে যাচ্ছি। একি কি হলো আমার সাথে? এটা কি স্বপ্ন ছিলো নাকি হ্যালুয়েশন ? স্বপ্ন, হ্যালুয়েশন কোনোটাই না। বরং বাস্তব সত্য। কেউ ছুয়ে চলছিল। আমার যতটুকু খেয়াল আছে আমি সব সময়ের মতো এখানেও রুমের সব কটা জানালা সহ দরজাটাও আটকিয়ে ঘুমিয়েছি। তাহলে কে করলো কাজটা?
টেবিলে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হয়ে দরজা খুলে বাইরে গেলাম। আমার রুমের ডান পাশে আপুর রুম, বাম পাশে সাঈদ ভাইয়ার রুম। অবাক করার ব্যাপার হলো দুজনের রুমের লাইট জালানো। এতো রাতে আপুর রুমে লাইট জালানো। ব্যাপারটা অস্বাভাবিক ঠেকছে। আপুর রাত জাগার অভ্যেস নেই। তাহলে সে কেনো এতো রাতে জেগে থাকবে! আপুর রুমের দরজায় টোকা দিলাম। টোকা দিতেই দেখি দরজা খোলা। আরেকদফা অবাক হলাম! আপু কখনো দরজা খোলা রেখে ঘুমায় না। উনার নাকি ঘুম হয়না। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি আপু ডায়েরী লিখছে। মুখে কলম দিয়ে কিছু একটা ভেবেচিন্তে লিখছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম-
-আপু তুমি ঘুমাওনি?
-কীরে, তুই ঘুমাসনি!! আমিতো ভেবেছি খালামনির সোহাগে তুই লম্বা ঘুম দিবি। জেগে আছিস কেন?
-কিছু না, এভাবেই। তুমি কেন জেগে আছো? কী লিখছো তাতে?
-আরে আমি তো টাইম টেবিল ঠিক করছিলাম। তুই জানিস আমি সময় মেনে চলি। এজন্য এখানকার পরিবেশ অনুযায়ী সবকিছু ঠিক করছি ।
-ও আচ্ছা। তাহলে করো। আমি আসি।
.
.
আপুর থেকে বেরিয়ে সোজা সাঈদ ভাইয়ার রুমে একটু ঢু মারতে গেলাম। দেখে আসি উনি কি করে,,,, অবশ্য ভাইয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এজন্য রাত জেগে পড়াশোনা করেন। উনি শান্তশিষ্ট এবং ভীষণ রাগী টাইপের মানুষ । আপুর সাথে মাঝে মাঝে ফ্রী হলেও আমাকে উনি একদম দেখতে পারেননা। আমি নাকি খুব বাচাল। উনি বাচাল মানুষদের দেখতে পারেননা।
ভাইয়ার রুমের দরজা সবসময়ই খোলা থাকে। উনাদের বাড়ি বলে কথা। দরজার পাশ থেকে একটু উকি দিতেই দেখি ভাইয়া ওয়াশরুম থেকে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেরুচ্ছেন। মনে হচ্ছে কেবল গোসল করলেন। কিন্তু কেউ এত রাতে গোসল করে! আর আজতো এতো গরম নেই যে গোসল করতে হবে। আমার কেনো যেনো সন্দেহ হচ্ছে ভাইয়ার উপর। উনিই কি তাহলে আমার রুমে ছিলো!! ছি ছি না না, এটা সম্ভব না। ভাইয়ার মতো মানুষ এরকম কল্পনাতেও হতে পারেনা। আমি দরজার পাশে এমন চিন্তা ভাবনা করছিলাম তখন হঠাৎ সাঈদ ভাইয়া ডাক দিলো -
- নাবিলা তুই এখানে কেন! কি করছিস ওখানে!
-ভাইয়া,, না মানে কিছু না। আসলে নিচে পানি নিতে যাচ্ছিলাম তো তাই আরকি তোমার রুমের লাইট জালানো দেখে এখানে,,,
বলে রাখা ভালো, ভাইয়া আমাকে নাবিলা বলে ডাকেন। কারন উনার এক্সের নাম নাকি ফিহা ছিলো। আমাকে আগে ফিহা ডাকলেও এখন নাবিলা বলে ডাকেন। উনার নাকি ফিহা নাম সহ্য না। অবশ্য এক্সের ঘটনা আপুর থেকে জেনেছি।
-তোর হাতে তো কোনো জগ দেখছিনা আমি,
-আরে,,আমি নিচ থেকে জগ আনতাম। আমার রুমেরটা আপু নিয়ে গিয়েছে। ভাইয়া, একটা কথা বলি?? তুমি এতো রাতে গোসল করলে কেন?
-তোর কোনো সমস্যা !
-না না, আমার কেনো সমস্যা হবে। তারপরও বলো না ভাইয়া!!
-তেলাপোকা শরীরের উপর পড়েছিল। আমার পোকামাকড়ে বাজেভাবে এলার্জী। এজন্য গোসল করছি।এখন যা এখান থেকে ! আর একটা কথা বললে তোর চুল টেনে ছিড়ব !
-না না ভাইয়া আমি চলে যাচ্ছি। সরি।
.
.
ভাইয়ার রুম থেকে বেরিয়ে সোজা আমার রুমে আসলাম। ভালোমতো সব দরজা জানালার ছিটকিনি লাগিয়ে দিলাম।
কিন্তু এবার আর লাইট অফ করলাম না। যদি সে আবার আসে!! লাইট জালিয়ে ঘুমিয়ে গেলাম।
.
.
সকালে ঘুম থেকে উঠলাম জানালাটা খুলে কিছুক্ষণ মিষ্টি রোদটা উপভোগ করলাম। বেশ ভালোই লাগছে। এরপর ফ্রেশ হয়ে দরজা খুলে যেই না বের হবো ওমনেই কারোর সাথে ধাক্কা খেয়ে ধপ করে পড়ে গেলাম। তাকিয়ে দেখি সে আমাকে "সরি সরি" বলে উঠার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। আর বলল- সরি মিস। আপনার কোথাও লাগেনি তো? উঠুন। সরি সরি।
আমি উনার হাত না ধরেই উঠে দাড়ালাম। কেমন মানুষ। চোখে দেখে হাটে না। আবার এখন ফেলে দিয়ে সরি সরি বলছে।যত্তসব।
-কে আপনি? চোখ কি আকাশে রেখে হাটেন নাকি। ধাক্কা দিয়ে সরি বলছেন।
-আজব তো। আপনি চেচাচ্ছেন কেন। ধাক্কা কি ইচ্ছে করে দিসি নাকি।
-আবার মুখে মুখে তর্ক করছেন দেখছি। ইচ্ছে করে দিয়ে এখন আবার বড়াই করছেন। নির্লজ্জ।
-এই চুপ। একটা কথা বলবে না। কতক্ষন ধরে যা তা বকে যাচ্ছো। সরি বলছি না। তারপরও গায়ে পড়ে ঝগড়া করছো!
আমাদের চিল্লাচিল্লি শুনে খালামনি, আপু আর সাঈদ ভাইয়া উপরে এসে জড় হলেন। ভাইয়া এসে দেখেন একটা ছেলের সাথে আমার তুমুল ঝগড়া বেধে গিয়েছে।ভাইয়া এসে তাকে উদ্দেশ্য করে বললেন-
- ফাহিম কী হচ্ছে এসব। তুই ওর সাথে ঝগড়া করছিস কেন?
-দোস্ত কোত্থেকে এই ফালতু মেয়ে এসে ধাক্কা খেয়ে আপনা আপনি পড়ে যায়, আর তাকে উঠালে গেলে ঝগড়া শুরু করে দেয়। সরি বলছি তাও লো মাইন্ডের মানুষের মতো কথা কাটাকাটি করছে। ফালতু মেয়ে কোথাকার!
-এই যে হ্যালো মিস্টার আমাকে ফালতু বলার আগে নিজের দিকে একবার পরখ করে নিবেন। আপনি নিজে এসেছেন গায়ে পড়তে। আমি না। আপনি নির্লজ্জ!ফালতু!
-থার্ড ক্লাস মে,,,, বলতে না দিয়ে
সাঈদ ভাইয়া ছেলেটাকে চুপ থাকতে বললেন। ছেলেটা রাগি লুক দেখিয়ে ভাইয়ার রুমে চলে গেল।
আমি নিচে যেতে নিলে সাঈদ ভাইয়া হাত টান দিয়ে ধরেন। এতো জোরে চেপে ধরেন যে মনে হচ্ছে হাড্ডিসব এক হয়ে যাচ্ছে। ভাইয়া কাছে এসে ঠাসসস করে এক থাপ্পড় গালে বসিয়ে দিলেন,,,,
-চলবে
#ফাবিয়াহ্_মম