ফন্ট সাইজ:
থিম:
যদি তুমি জানতে

পর্ব 7

লেখক: ফাবিয়াহ্ মম

#যদি_তুমি_জানতে
#পার্ট_০৮
#ফাবিয়াহ্_মম

-এ আবার কেমন আদর?
-লাল মরিচের মশলা মাখা আদর ! বেশশরম! ফালতু লোক কোথাকার!
-ঝাল ছাড়া আদর। ইটস টেষ্টলেস নাবিলা।
-স্যাভনল কি ঢেলে দিব! আমার তো মনে হয় ঢালার পরেই ঝাল বুঝবা!
-নাবিলা তুই কার সাথে রাগ দেখাচ্ছিস জানিস তো?
-হ্যাঁ ! এক কুলাঙ্গার সাথে!

যা তা বকতেই ব্যান্ডেজ করা ডান দিয়ে খপ করে আমার মুখ চেপে ধরলেন সাঈদ ভাই। আমি অবাক! মুখ চেপে ধরেই ভাই টান মেরে তার কোলে বসিয়ে নিলেন।এখনো মুখ চেপে রেখেছেন। ছাড়েননি। ডান হাতের ব্যান্ডেজটা আমার ঠোঁট ছুচ্ছে।হঠাৎ সাঈদ ভাই বললেন-

-নাবিলা তুই এতো সুন্দর রাগ দেখাতে পারিস,তা আমার জানা ছিলো না।
-উম...উম..
-আহ্, নড়িস না। হাতে ব্যাথা পাচ্ছি। ছেড়ে দিচ্ছি। ওয়েট।

বলেই মুখ থেকে হাত সরিয়ে নিলেন সাঈদ ভাই। কিন্তু আমাকে তার কোল থেকে উঠতে দেননি। ভাই যে নিত্য নতুন রুপ দেখিয়ে আশপাশের কোনো এক মানুষ কে পাগল করে চলছেন, তা কি তিনি জানেন না!! ভাই তুমি যে খুন করে চলছো !! তা কি জানো!!

বাতাসের বেগ কিছুটা বেড়েছে তাতে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে।সামনে আসা চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে আমার কানের পিছনে গুজে দিলেন। আর বললেন-

-এই জুনায়েদ সাঈদকে কেউ এতো অকথ্য ভাষায় বকেনি। এমনকি আম্মু আব্বুও না। বাইরের মানুষদের তো গলার স্বর উচু করার সাহস পেতো না। আজ তুই এই জুনায়েদ সাইদকে একদম চুপ বানিয়ে ছাড়লি!!কি আছে রে তোর মধ্যে?
-ভাই সরি। আমি ইচ্ছে করে করিনি। কেন যেনো তোমার হাতের অবস্থা দেখে ওমন রিয়েক্ট করে ফেলেছি। সরি ভাই।
-কী যেনো বলছিলি..ও হ্যাঁ লাল মরিচের মশলা মাখা আদর। ওটা আসলে কেমন, জানি না। আই ওয়ান্ট টু টেষ্ট নাবিলা!!
-না না.. মানে ওটা তো মুখ ফসকে বের হয়ে গেছে ভাই। ওমন কিছু আসলে নেই।।
-নো ! আমার সেটা চাই। আমার যেটা লাগবে তা আমার চাই-ই চাই!

ধুরর!! কী এক মসিবত! এমনেই রাগের মাথায় মুখ ফসকে বলে ফেলেছি তার মধ্যে উনার কিনা টেষ্ট করতে ইচ্ছে করছে!! ও আল্লাহ !! এখন আমি কই যাই!

-ওই বেক্কল ! বললাম না দিতে!
-পারি না ভাই।
-তাহলে বললি কেন!
-জানি না ভাই।
-রাগ কেন দেখালি!
-বুঝিনি ভাই।
-ওই তুই কেমন মেয়ে বলতো ! যা-ই জিজ্ঞেস করি খালি না না আর না!তোর জামাই যে সংসারে সুখ পাবে না এইটা আমি গ্যারান্টি দিলাম। গর্দভ কোথাকার!
-ভাই তুমি না অনেক সুন্দর গান করো। কেমন জানি নেশা ধরে যায় ভাই!!গিটার ছাড়া আরেকটা শুনাবা!!!
-আগে লাল মরিচের মশলা মাখা আদর খাব দেন গান গাবো।তার আগে না।
-ভাই ওমন আদর তো নেই। কোথা থেকে দেই বলো?
-একটা ছেলের কোলে বসে আছিস।এতো কাছাকাছি। চারিদিকে বাতাস। জোশশ একটা ওয়েদার। তার মধ্যে আমার শুধু ওই স্পেশাল আদর টা চাই। এতটুকু না পারলে আমার জন্য কি করলি!
-সাঈদ ভাই তুমি ফিহা আপুর থেকে ভালো আদর নিতে পারবে। আমি তো কিছুই পারি না। নিরামিষ। সে তোমাকে ভীষন আদর করবে।।

আমি বলা শেষ করতেই সাঈদ ভাই এক সেকেন্ডও লেট করেনি..ওমনেই আমাকে ধপ করে কোল থেকে ফেলে দিলেন। মুহূর্তেই উনার মুখ কালো হয়ে গেল।উনি অন্যদিকে মুখ করে নিলেন। এতক্ষন কি সুন্দর হাসিমাখা মুখে ছিলেন। আমার কথায় ভাইয়া কষ্ট পেয়েছেন।। ইশশ! আমিও না! দরকার কি ছিলো ওমন কিছু বলার !! ভাইয়া যে বলে, আসলে ঠিকি বলে!! আমি সত্যিই একটা আস্তা গর্দভ ! মাথামোটা একটা! এত সুন্দর একটা মোমেন্টে ওই পাষ্টের কথা তুলে সব লন্ডভন্ড করে দিলাম।

ভাইয়া এমনেই অসুস্থ। তার মধ্যে এমন ধোকা দেওয়া মেয়ের ব্যাপারে আর না বলাই ভালো হতো। ভাইয়ার মুড যে এখন ঠিক করতে হবে!! উঠে আবার উনার কোলে বসলাম। তার কাধে হাত জড়িয়ে নিলাম।কিন্তু ভাইয়া বাধা দিলেন না। কোলে বসেই ভাইয়ার মুখ আমার দিকে করে নিলাম। আজ ভাইয়ার চোখজোড়া অনেক কাছ থেকে দেখছি। চোখ দুটোতে মায়া ভরা!! আচ্ছা ভাইয়া যে এতো সুন্দর কোনো পরী ধরেনি?? এজন্যই হয়তো খালামনি কোরআন খতম দেওয়াতেন।।

বাতাসের শো শো বেগ পড়ন্ত বিকেলে আরো বাড়ছে। বাতাসের হালকা ঝাপটানিতে সাঈদ ভাই চোখ বন্ধ করে নিচ্ছেন বারবার। চোখের কাছে চুলের খেলা চলছে।আমি হাত দিয়ে চুল সরিয়ে দিলাম কিন্তু বাতাসের ঝাপটানিতে বাধ মানছেনা। আবারও কপালের কাছে লুকোচুরি করছে। ডানহাত দিয়ে আলতো করে সামনের চুল গুলোকে পেছনে নিলাম। তার কিছুটা কাছে আসলাম। কাধের কাছে জড়িয়ে নেওয়া বাম হাতটা প্রসারিত করে তার মাথার পেছন দিকের চুলে ডুবিয়ে দিলাম।কপাল একটু কাছে এনে আলতো করে ঠোঁট ছুয়িয়ে দিলাম। ভাইয়া চোখ বন্ধ করে আছেন। ঘোর লেগে আসছে!!! দু হাত ছেড়ে কোল থেকে উঠতে নিলে ভাইয়া বলে উঠেন-

-নাবিলা বা হাতটা ব্যান্ডেজ করে দিবি না??
-দিচ্ছি।
-নাবিলা লাল মরিচের মশলা মাখানো আদর টা কিন্তু মিষ্টি।। নামে ঝাল হলেও কাজে কিন্তু টেষ্ট আছে!!

কী লজ্জা !! ভাইয়ার কাছে বসতে যে লজ্জায় মরে যাচ্ছি!! এই ব্যক্তি কি বুঝে না। আমি যে অলরেডি মেন্টাল হয়ে আছি!! তাকে দেখলে যেকেউ যে পাগল হবে, সেটা কি উনি বুঝেননা!!মেয়েরা তো তোমার এটিটিউডেই ফিদা হয়ে যাবে মিস্টার জুনায়েদ সাঈদ!! এইভাবে নিজেকে কেন গড়েছেন বলুন তো!!আপনার সাথে রাস্তায় বেরুলে যে মেয়েদের হা করে তাকানো দৃশ্যটা দেখতে পেতাম!!

সাঈদ ভাইকে লাল মরিচের মশলা মাখা আদর দেওয়ার পর থেকে আমার দিকে ড্যাবড্যাবে তাকিয়ে আছেন। আমি উনার দিকে না তাকালেও আড় চোখে সেটা বুঝতে পারছি !!

ব্যান্ডেজ করা শেষ হলে ভাইয়া-"নাবিলা তোর আদ..." বলতে নেবে তার আগেই ছাদে এসে উপস্থিত হয় বড় আপু। সাঈদ ভাই একবার আমার দিকে আরেকবার বড় আপুর দিকে তাকাচ্ছেন!! শেষে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যে, এই অসময়ে বড় আপুকে যেন আমি ইচ্ছে করে ডেকেছি!! কেমন ভয়ংকর চাহনি!! বাপরে!এই বুঝি সাঈদ ভাই আমার গলা টিপে খেল!!

বড় আপুর এই ব্যাঘাত ঘটানোর পর সাঈদ ভাই আর বসে থাকলেন না।উঠে দাড়ালেন। আর বড় আপুকে উদ্দেশ্য করে বললেন-

-তুই লাড্ডু তে চিনির পরিবর্তে ভুলবশত ঢেলে দেয়া লবনের মতো ! যেখানে এতো স্বাদের মজাদার খাবারটাকে মিষ্টির পরিবর্তে বিষ বানিয়ে ছাড়ে !

সাঈদ ভাইয়ের এমন উটকো উক্তি শুনে বড় আপু ইয়া বড় এক হা করে আছেন। বড় আপু তার ডিপার্টমেন্টে কেমিস্ট্রির শতশত বিক্রিয়া মিলাতে পারলেও আজ সাঈদ ভাইয়ের এমন অদ্ভুত উক্তির সারামর্ম কোনোভাবেই মিলাতে পারছেন না। হাবার মতো দাঁড়িয়ে রইল আপু।

সবকিছু উপেক্ষা করে সাঈদ ভাই রেগেমেগে ঢুলুঢুলু পায়ে ছাদ থেকে নেমে যাচ্ছেন। আমি সাহায্য করতে চাইলে বারবার সরিয়ে দিচ্ছেন। হায়রে আরেক জালা মাথায় এসে পড়ল !! কী করব আবার এই ব্যক্তির রাগ ভাঙানোর জন্য!!!

-চলবে

-Fabiyah_Momo

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন