ফন্ট সাইজ:
থিম:
অনুক্ত প্রনয়

পর্ব 1

লেখক: মিছরি

অনুক্ত প্রণয়
পর্ব সংখ্যা – ১
লেখনিতে – তানমন
"গ্রামের তে বাইর হন, নাইলে পোলা নিয়া রাজনীতিতে নামেন চাচা। রঙ তামাশা বহুত দেখছি, আর দেখতে পারতাম না।"
মধ্যবয়স্ক বৃদ্ধা যুবকটির এহেন বাক্যে দিশেহারা হয়ে পড়ে।
ছেলেটার কিছুটা কাছে এসে বলে,
"গ্রাম ছাইরা কই জামু বাপ? আমার পোলাডা ছোড স্কুলে পড়ে, ওয় কেমনে দলে নামবো?"
বৃদ্ধার আকুতি ভরা কণ্ঠেও দমে না যুবক।
বৃদ্ধা এবার কিছুটা কান্নামিশ্রিত কণ্ঠে বলে,
"আমার লগে এমন করিছ না বাপ।"
ছেলেটা গা ছাড়া ভাব নিয়ে শিরদাঁড়া খাড়া করে দাঁড়ায়। পাশে নিজের দলের বাকি ছেলেদের একবার দেখে। এরপর পেছনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে এক সেকেন্ডের জন্য তাকায়।
পেছনের যুবকটির এদিকে কোনো খেয়াল নেই। সে একমনে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আর পায়ের আঙুলের সাহায্যে মাটিতে কী যেন আঁকিবুঁকি করছে।
বাড়িটা বেশ উঁচু। পেছনে বিশাল বড় ক্ষেত। বাড়িটা থেকেই দেখা যাচ্ছে ক্ষেতের শেষে বয়ে চলা নদী।
কালো শার্টের সাথে শর্ট প্যান্ট, হাঁটু অবধি। যদি তাকে জিজ্ঞেস করা হয়, শার্টের সাথে শর্ট প্যান্ট কেন? তার উত্তর হবে, শরীর আমার, শার্ট-প্যান্ট কিনছিও আমার টেকা দিয়া। এখন আমি শার্টের লগে অ্যান্ট পরুম নাকি অ্যান্টের লগে শার্ট, এইডা কি রফিকের কাকার পুতের পোলার নাতি ঠিক কইরা দিবো?
তার ভাষ্যমতে, তার এইসব ত্যাড়া কথার জন্য তার নিজের কোনো দোষ নেই। এটা সম্পূর্ণ তার বংশের দোষ।
মাথায় এক গুচ্ছ ঝাঁকড়া চুল, পা খালি। সে আবার খালি পায়ে হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করে। গায়ের রংটাও সাদামাটা, শ্যামবর্ণের।
ওতক্ষণ যে বৃদ্ধার সঙ্গে কথা বলছিল, সে হলো সাদমান।
সাদমান এবার রসিকতার সুরে বলে ওঠে,
"এত কিছু বুঝি না চাচা, দলে না নামলে আরেকটা উপায় আছে। আপনি হইলেন আমগো পরানের চাচা। অফারডা শুধু আপনার লাইগা।"
লোকটা বোধহয় বুঝতে পেরেছে অফারটা কী হতে চলেছে। তবুও কাঁপা কাঁপা স্বরে শুধায়,
"কি অফার বাপ?"
"বেশি না, ওই এক হ, এক লাখ দেন। এই বাড়ির ত্রিসীমানায় আর আইতাম না।"
লোকটা আঁতকে ওঠে। কাঁপা গলায় বলে,
"এত টেকা কই পামু আমি? দিন আনি দিন খাই। তরা দেহছ না আমার পরিস্থিতি?"
এবার তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটি হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দেয়। হাতের আঙুলের সঙ্গে আঙুল ঘষতে ঘষতে সামনে আসে।
সাদমানের কাঁধে হাত দিয়ে ত্যাড়া সুরে বলে,
"হুনছেন চাচা, খানকির পুলায় কি কয়? চাচায় হইলো আমগো আপন মানুষ। চাচার লগে এমন নাইনসাফি করস কে, হাবাইত্তা! চাচা আপনে আমার কথা হুনেন। ওয় যত কইছে তার অর্ধেক দিয়েন, তাইলেই হইবো।"
বৃদ্ধার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
সে হুমড়ি খেয়ে পড়ে ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার মানুষটার পায়ে।
যুবকটি টলল না, না বৃদ্ধাকে ওঠানোর চেষ্টা করল, আর না তার মুখের কোনো পরিবর্তন ঘটল। যেন এটা স্বাভাবিক কোনো বিষয়।
নিজের হাঁটুর বয়সী যুবকদের সামনে নিজের অসহায়ত্বের তোপে পড়ে কেঁদে ওঠে বৃদ্ধা।
চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে অশ্রু গিয়ে পড়ে যুবকটির পায়ে।
পাষাণ যুবকের মনে যেন একচিলতে ভাটা পড়ার ক্ষমতা নেই ওই অসহায় মানুষটির অশ্রুর।
"আমার লগে এমন করিছ না বাপ। আমি কই যামু?"
যুবকটি এবারও ত্যাড়া স্বরে বলে ওঠে,
"আরে চাচা, ছাড়েন ছাড়েন! আমার ঢোলা প্যান্ট, খুইলা যাইবো তো!"
লোকটা হতবাক। কান্না থামিয়ে অবাক নেত্রে মাথা উঁচিয়ে যুবকটির দিকে তাকায়।
সে প্যান্ট কখন ধরেছে?
হয়তো এটাই ভাবছে বৃদ্ধা।
---
বিশাল বড় একটা বাড়ি। বাড়িটির নাম চৌকিদার বাড়ি। বাড়ির উঠোন যদিও ভাগ করা, তবে থাকার মতো মানুষ নেই।
এত বড় বাড়িতে মোট পাঁচটা ঘর। সবগুলোই টিনের, জং ধরা ভাঙাচোরা ঘর।
এতক্ষণ যে বৃদ্ধাকে দেখলে, সে হলো হরিহর।
অসহায় মানুষটিকে পেয়ে গ্রামের মানবতার ভাইয়েরা এসেছে সেবা দিতে।
সেবা দিতে এসেছে নাকি নিতে, এটা তো বুঝতেই পেরেছো।
---
"ফুপ্পি, আমাকে একটা পেয়ারা দাও।"
সাত বছরের বাচ্চা মেয়েটি পেয়ারা গাছের ডালে বসে থাকা তার ফুপ্পিকে কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে।
গাছের ডালে বসা মেয়েটি আয়েশ করে পেয়ারা খেতে খেতে বলে,
"কালকে যে ফয়সাল ভাই তর হাতে দুইডা আইসক্রিম পাঠাইছিল, আমার লাইগা একটা দিছিল, তর লাইগা একটা। আমার ভাগেরডা কই?"
বাচ্চা মেয়েটার মুখটা অন্ধকার হয়ে যায়। তবুও দমে না। সে এবার কিছুটা চেঁচিয়ে বলে,
"আমি কিন্তু দাদিরে বিচার দিমু!"
"এহহ! আমি কিন্তু দাদিরে বিচার দিমু! যা দেগা, আমি তর দাদিরে ডরাই!"
কথা শেষ করার আগেই এক ভারিক্কি কণ্ঠে মেয়েটির হাত থেকে আধখাওয়া পেয়ারাটা পড়ে যায়।
"এই ছেমরি! এই তুই আবার গাছে উডছস? নাম, নাম কইতাছি!"
নিজের ভাইকে গাছের নিচে দেখতে দেরি, গাছ থেকে নামতে দেরি হয় না নোলকের।
সে যে ভয় পেয়েছে, এটা ভাইকে বুঝতে দেওয়া যাবে না। তাই সেও দ্বিগুণ চিৎকার করে বলে,
"ওই! চিল্লাস কে?"
ছেলেটা এবার ক্ষেতের আইলে পড়ে থাকা একটা চিকন কঞ্চি হাতে নেয়।
নিজের ছোট চাচাকে দেখে বাচ্চাটা উৎফুল্ল নেত্রে বলে,
"চাচ্চু, দেহো ফুপ্পি আমারে পেয়ারা দেয় না!"
"ওই, ওরে পেয়ারা দে।"
"এহ, সর! আমার কাছে নাই।"
বাচ্চাটা কিছুটা জোরেই বলে,
"এহহ, নাই! ওই যে উড়নায় বাঁধা। দেও আমারে!"
মেয়েটা মুখ বাঁকা করে বলে,
"ছোছা!"
"মারুফ চাচ্চু, দেহো আমারে ছোছা কয়!"
মারুফ বোনের উদ্দেশ্যে চোখ রাঙিয়ে বলে,
"নোলু, ওরে একটা দে কইতাছি!"
নোলক উড়নার গিঁট খুলে একটা পেয়ারা সামিয়ার হাতে দেয়।
সামিয়া নিজের হাতের পেয়ারার দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলে,
"এইডা তো ছোড, অন্যডা দেও!"
নোলক হাঁটতে হাঁটতে বলে,
"এহ, খাইতে দিলে হুইতে চায় সর! এনতে! আমি বাইত্তে গিয়া এডি ভর্তা বানামু!"
মারুফ ক্ষেতের অন্য আইল ধরে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে বলে,
"সাফিন ভাই কিন্তু গেরামেই আছে, নোলু! ভয়ডর রাখিছ মনে!"
নোলক লাফাতে লাফাতে বাতাসেই মুখ ভেংচি কাটে।
তার পিছু পিছু ছোটে সামিয়া। ফুপ্পির সঙ্গে যতই মনোমালিন্য হোক, ফুপ্পিকে ছাড়া তার চলে না।
---
বাড়ির গেটের সামনে এসে থমকে দাঁড়ায় নোলক।
সামনে দাঁড়িয়ে সাফিন। তার থেকে বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে দলের লোকেদের সঙ্গে কথা বলছে।
তাকে দেখতে পায়নি এখনো। এই সুযোগে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যাবে।
যেই ভাবা সেই কাজ। চোখ-মুখ খিঁচে দিল এক দৌড়। পেছনে থাকা সামিয়া কিছু বুঝতে না পেরে সেও ফুপ্পির পেছনে ছুটে।
বাজপাখি যেমন ওই দূর আকাশে উড়ে উড়ে মাটিতে থাকা নিজের শিকারিকে দেখতে পায়, ঠিক তেমনি সাফিনও এইমাত্র তার পেছন থেকে দৌড়ে যাওয়া মেয়েটাকে দেখতে পেয়েছে।
সাফিন এবার পেছন ঘুরে তাকায়। নাহ, এখন আর কেউ নেই। পেছনের রাস্তা পুরো ফাঁকা।
সাদমান ভাইকে পেছনে তাকাতে দেখে বলে,
"নোলক আছিলো ভাই, গেছেগা।"
সাফিন জবাব দেয় না।
---
নোলক নিজেদের রান্নাঘরের সামনে এসে দেখে ওর মা রান্না করছে।
নোলক মায়ের পেছনে দাঁড়িয়ে বলে,
"ওমা, পেয়ারা মাখা করি?"
নোলকের মা মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলে,
"সারা দিন কোথায় ছিলি তুই? সেই কোন সকালে খাবার সময় দেখলাম, এরপর আর কোনো পাত্তা নেই!"
"বড় বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসলাম দেখো, কত বড়!"
সামিয়া সুযোগের সদ্ব্যবহার করে বলে,
"দাদি, দেখো ফুপ্পি আমায় এইটুকু পেয়ারা দিছে!"
নোলক প্রথমে সামিয়ার কথা শুধরে দেয়,
"দিছে কি? বলো দিয়েছে!"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন