এখন সন্ধ্যাবেলা,ড্রইংরুমে সকলে উপস্থিত,প্রত্যেকদিনের মতো আজও আড্ডা জমেছে,তবে এরই মাঝে শালিশ চলছে
-বড় আব্বু ভাইয়াকে বলেন না আমাদের দু'জনকেও নিয়ে যেতে,আমরা কিচ্ছু করবোনা গড প্রমিস,শুধু ভাইয়াকে নিয়ে আসবো
কখন থেকে একই কথা বলে চলেছে ছোয়া আর ইরা,তারাও নাকি কাল যাবে আবরারের সাথে এয়ারপোর্টে,এই নিয়েই জিদ ধরেছে,সবাই নিরব স্রোতা,তাদের আকুতিমিনতি শুনছে
-বড় আব্বু,ও বড় আব্বু নিয়ে যেতে বলেন না প্লিজ
ছোয়ার এমন বাচ্চামি সুরে ফাহিম চৌধুরীর হাসি পেলো,তবুও গম্ভীর গলায় বললেন
-তোমরা ছোট মানুষ ওখানে গিয়ে কি করবে?
ইরা মুখ ফুলিয়ে বল্লো
-কিচ্ছু করবো না,শুধু যাবো আর আসবো
সোফায় বসে থাকা নিশাত চৌধুরী এবার মুখ খুললেন,অধৈর্য স্বরে বললেন
-মেয়েরা যখন এত করে বলছে,তাহলে যেতেই দিন না ভাই সাহেব
ফাহিম চৌধুরী নিশাত চৌধুরীর কথায় আসস্ত হয়ে ফারিহা চৌধুরীর দিকে তাকালেন,তিনিও হেসে চোখ দিয়েই সম্মতি জানালেন,ফাহিম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন
-আচ্ছা ঠিক আছে,যাবে তোমরা,তবে…
বলেই থেমে গেলেন,সোফার কোনায় বসে থাকা চঞ্চল হাসিমুখি মেয়েটার দিকে তাকালেন,যে কি-না সামিয়া চৌধুরীর সাথে হেসেখেলে গল্পে ব্যস্ত,আসেপাশে কি হচ্ছে তার কোনোই খেয়াল নেই,হতাশার শ্বাস ফেলে কোমল কন্ঠে ডেকে উঠলেন ফাহিম চৌধুরী
-মিরা আম্মুউ,
মিরা থেমে গেলো,চোখ ঘুরিয়ে হাসি মুখে বল্লো
-জি আব্বু!
-তুমি কি যেতে চাও এদের সাথে
মিরা মনে মনেই তাচ্ছিল্য করে হাসলো তারপর সামিয়া চৌধুরীর পাশ থেকে উঠে এসে ফাহিম চৌধুরীর পাশে বসলো,ফিসফিসিয়ে বল্লো
-ভুলে গেলেন,কালকের ট্যুরের কথা?
ফাহিম চৌধুরীর তরাক করেই মনে পরে গেলো বিষয়টা,ঠোঁট চেপে হাসলেন,তারপর গম্ভীর গলায় বললেন
-ওকে মাই ডেয়ার রাজকন্যা,আপনি যাহা বলিবেন তাহাই হইবে
মিরা ফিক করে হেসে ফেল্লো,আর সকলে তাদের দেখে ভ্রু কুচকালো,ফারিহা চৌধুরী বল্লো
-দুই বাপ বেটি কী ফুসুরফুসুর করা হচ্ছে শুনি?
ফাহিম চৌধুরী বললেন
-সিক্রেট বলা যাবে না!
ফারিহা চৌধুরী ভেঙচি কাটলো,ফাহিম চৌধুরী সেদিকে পাত্তা না দিয়ে ইরা আর ছোয়ার দিকে দৃষ্টি আকর্ষন করলেন
-ঠিক আছে তোমাদের আবেদন মঞ্জুর করা হলো
তারপর আবরারের দিকে তাকিয়ে বল্লো,
-এদেরকেও সাথে করে নিয়ে যাবে কাল!
আবরার কাচুমাচু চোখে তাকালো ইরা ছোয়ার দিকে,তারপর জোর করে মুখে হাসি টেনে উত্তর করলো
-জি বড় আব্বু!
ইরা ছোয়া ইয়েএএ বলে নেচে উঠলো,মুহুর্তেই আড্ডা জমে গেলো,আদনান আসলে কি করবে?ইরার বিয়েতে কী কী করবে এসব নিয়ে আলোচনায় মেতে উঠলো
_________
পরের দিন,আজকে সকাল থেকে বাড়িতে ভোজন চলছে,বাড়ির কর্তিরা বিভিন্ন রান্নায় ব্যস্ত,হৈ হুল্ল ভালোই হচ্ছে,মিরার এসবে কোনো মাথা ব্যথা নেই,সে বিন্দাস তার লাইফ নিয়ে,বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার ডেইট আছে আজ,সেই জন্যই রেডি হচ্ছে,তখনই
-ভাবী ভাবী,ভাবী গো
এই ডাক শুনলেই মিরার অসহ্য লাগে,সবাই তাকে নাম ধরে ডাকে নয়তো আম্মু বলে ডাকে,আর এই মেয়েটা ভাবী ভাবী করে মাথা খায়,উফফফ,অসহ্য,ছোয়া সোজা এসে মিরার রুমে ঢুকলো,মিরা ভ্রু কুচকে বল্লো
-আজকে আবার কি হলো
-ভাবীইইই
ঠোঁট উল্টিয়ে ডাকলো,মিরার আবারও মেজাজ খারাপ হলো
-তোমাকে কত বার বলেছি আমাকে আপু বলে ডাকবে,এসব ভাবীটাবী বলবেনা,তুমিতো আমার ছোট বোনের মতো না-কি
-হুম!
-হুম,কি?মন খারাপ কেনো?
-ভাইয়ার হাত কেটে গেছে,
মিরার মাঝে কোনো হেলদোল দেখা গেলো না,সাভাবিক ভাবেই বল্লো
-কোন ভাইয়ার?
-আবরার ভাইয়ার!
-কতটুকু,অনেকক্ষানি নাকি?
-হুম,ব্যান্ডেজ করে নিয়ে এসেছে
মিরারও এবার খারাপ লাগলো,আবরার তার বড় ভাইয়ের মতো,সকলের মতো সেও মিরাকে ভিষণ ভালোবাসে
-ভাবী তুমি ট্যুরটা প্লিজ ক্যন্সেল করে দাও না!
-কেনো?
-আমাদের সাথে চলো
-স্যরি গো হবে না
-আবরার ভাইয়ের জন্য অন্তত
মিরা ভ্রু কুচকালো,
-মানে
-ড্রাইভার ছুটি নিয়েছে,আর আবরার ভাইয়ের অনেকক্ষানি হাত কেটে গেছে,ড্রাইভিং করতে পারবে না,ড্রাইভিং করা তোমাকে তো শিখিয়েছে ভাইয়া,তুমি যদি…
বলেই মাথা নিচু করে ফেল্ল,মিরা বুঝলো সবার ব্যাপারটা,মিরার মনে দয়ামায়া হলো,তাই শেষ পর্যন্ত ট্যুরটা ক্যান্সেল করতেই হলো তার
________
বেলা ২ টার দিকে বাড়ি থেকে বের হলো চারজন,মিরা ড্রাইভিং সিটে বসলো,আর তিনজন ব্যাক সিটে,পেছনের তিনজন কুটিল হাসলো,কারন তাদের মিথ্যা প্ল্যান কাজে লেগে গেছে
টানা ৪ ঘন্টা পর এয়ারপোর্টে পৌছালো তারা,শীতের সন্ধ্যা বলে চারিদিক ঘুটঘুটে আবছা অন্ধকার ছেয়ে গেলো,আবরার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো,৬:১৫,গাড়ি থেকে তিনজন বের হলেও মিরা থেকে গেলো,শরীর মেলে দিলো সিটের সঙ্গে,সময় কেটে গেলো অনেক্ষন,অন্ধকারে আরও ডুবে গেলো প্রহর,তিনজনের জায়গায় চারজন ফিরে এলো গাড়ির কাছে,কিন্তু মিরা ফিরেও তাকালো না,আদনান ক্লান্তি চোখে কোনদিক না তাকিয়েই গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পরলো,পাশে একজন মেয়েকে দেখে চমকে গেলো
-আবরার এই মেয়ে টা কে?
-আমারটা আমায় জিজ্ঞেস করুন না,উনাকে জিজ্ঞেস করছেন কেনো?
পাশে থেকে মেয়েয়ালী রিনঝিন কন্ঠঃ শুনতে পেয়েই আদনানের হৃদস্পন্দন বেড়ে গেল,সরু চোখে তাকালো মেয়েটার দিকে,এতক্ষণ সে সিটের সঙ্গে লেপ্টে ছিলো আর মুখের উপর কুইন ক্যাপ ছিলো,মেয়েটার মুখ দেখা জাইতে ছিলো না,
-আমি মিসেস নুসরাত জাহান মিরা চৌধুরী,ভুল না করে থাকলে আপনি নিশ্চয়ই আদনান চৌধুরী হবেন,কী ঠিক বলছি কী?
কথা বলতে বলতেই মিরা সোজা হয়ে বসলো,মুখ থেকে ক্যাপ সরিয়ে মাথায় সেট করে নিলো,কিন্তু পাশে থাকা পুরুষের দিকে একবারের জন্য হলেও তাকালো না,আদনান তব্দা খেয়ে চুপসে গেলো,এটা তার রেখে যাওয়া সেই ঘুমন্ত পিচ্চি পরি,ভাবতেই দম আটকে গেলো আদনানের,মিরার পরনে পারপেল কালারের যর্জেট থ্রিপিস,আর মাথায় সিল্কি হেজাব জরানো,মুখে ইরা,ছোয়ার মতো কোনোই সাজগোজ নেই,তবু স্নিগ্ধ মুখ চমক দিয়ে উঠছে
-জি ভাবী,আপনি ঠিকই ধরেছেন,এটা আদনান ভাইয়াই!
ব্যাক সিটে বসতে বসতে ছোয়া কথাটা বল্লো,আদনানের ঘোর কেটে গেলো মুহূর্তেই,ঘার বাকিয়ে পেছন ফিরে আবরারকে ধমকে উঠলো
-কি সমস্যা?তুই পেছনে গেলি কেন,এখন আমি টায়ার্ড, ড্রাইভিং করার স্পেস আমার মধ্যে নেই,সামনে আয় ফাস্ট!
আবরার চোখ ছোট ছোট করে তাকালো,মিরা কোনোদিকে না তাকিয়ে গাড়ির বক্স থেকে সেন্টারফুট বের করলো,তা ছিরে মুখে পুরে আদুরে স্বরে বল্লো
-ভাইয়ায়ায়ায়া
আদনান আবারও থমকালো মিরার এমন সুরেলা কন্ঠে,আবরার আদনানের দিক থেকে চোখ সরিয়ে চমৎকার হাসি ফুটিয়ে মিরার মতো করেই বল্লো
-জি,বুইনায়ায়ায়া
মিরাও হাসলো,আদনানের বিরক্ত লাগলো,
-গাড়ি স্টার্ট দেইইই(মিরা)
আবরার হ্যা বলতেই স্টিয়ারিংয়ে চাপ দিলো মিরা,আদনান বিষ্ময় চোখে তাকিয়ে রইলো,আর মিরা মনের সুখে সেন্টারফুট চিবোতে চিবোতে ড্রাইভিংয়ে মনোযোগ দিলো,এভাবেই নিস্তব্ধ সময় কাটলো কিংবদন্তি
অনেক দুরের রাস্তার সফর শেষ হতে চলেছে,আর বিশ পঁচিশ মিনিট পরেই বাড়ি পাওয়া যাবে,হঠাৎই মিরার ফোন বেজে উঠলো,আদনান সেদিকে সরু চোখে তাকালো,কিন্তু মিরা ফোন কেটে দিলো,ড্রাইভিং করার মাঝে ফোনে কথা বললে সমস্যা হতে পারে এই ভেবে,কিন্তু ফোন বাবাজি একের পর এক কল দিতেই থাকলো,মিরা অধৈর্য হয়ে এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হাত দিয়ে গাড়ির পুকি বক্স খুলে ব্লুটুথ বের করলো,এক কানে লাগিয়ে অন্যটা রেখে দিলো,ফোন ধরতেই মিরা বিরক্তি সুরে বল্লো,
-আরেএ,ইয়ার এত বার ফোন দিচ্ছিস কেন?কেউ মরেটরে গেলো নাকি?
আদনান চোখ বড় বড় করে তাকালো,এই মেয়ে কী বলে,সামান্য কল দেওয়াতে এইভাবে বলার কী আছে,অপাশ থেকে উত্তর এলো
-হুম,মরে যাওয়ারই অবস্থা তোর পাগল প্রেমিকের
মিরা সাভাবিক ভাবেই বল্লো
-গাড়িতেই আছি আমি,তুই চাইলে মর্গের দিকে গাড়ি ঘুরাতে পারি,ঘুরাবো নাকি!
পাশেরজন হা করে তাকিয়েই থাকলো,আর পেছনে তিনজন পেট চেপে হাসলো
-দেখ মিরা আমি সিরিয়াস
- হুম,আমিও সিরিয়াস
ফোনের অপাস থেকে নাতাশা এবার সোজাসাপটা বল্লো
-রাদিফকে তুই ব্লক করেছিস কেন?
-মন চাইছে তাইই
-তুই তো জানিস ও তোর ওপর দুর্বল,তবুও কেন এমন করিস
-কত ছেলেই তো আমার…
আর বল্লো না,পরিস্থিতি বুঝতে পারলো,গলাইই কথা আটকে গেলো,ব্যস্ত ভজ্ঞিতে বল্লো
-তোরাতো সবাই ট্যুরে গেছিস,তাহলে এখন আবার আমাকে ফোন দিচ্ছিস কেন?
-রাদিফ মন মরা হয়ে বসে আছে,তোর জন্য কান্না করছে
-কিহহহ!ওই শালা এখন আমার জন্য মেয়ে মানুষের মতো কান্নাও করছে
-হুম,তুই কথা বল!
-আচ্ছা ফোনটা ওরে দে!
নাতাশা ফোনটা রাদিফের কাছে দিলো,রাদিফ নাক টেনে বল্লো
-হ্যালো!
বলতে দেরী আর মিরার ধমক দিতে দেরী নাই
-ওই কুত্তা তোর সমস্যাটা কী,তুই বলে মেয়ে মানুষের মতো কান্না করছিস ওখানে গিয়ে
-ওমন করে কথা বলিস,একটু ভালো করে কথা বলা যায়না
-ওলে বাবালে আমার জানুমানুটা কষ্ট পাইছে না-কি,আচ্ছা বাবা স্যরি,ভুল হয়ে গেছে আমার,এবার প্লিজ বল এমন মরা কান্দা কানছিস কেন
মিরার মুখে এমন মিষ্টি কথা শুনেই মেজাজ খারাপ হলো আদনানের,কার সাথে কথা বলছে এমন করে?ব্লুটুথ থাকার কারনে ওপাসের কথাতো শোনাও যাচ্ছে না
-আই মিস ইউ,
বাচ্চাদের মতো করে বল্লো রাদিফ,মিরা খুবই অবাক হয় এই ছেলেটাকে দেখে,তাদের মাঝে ৪ বছরের ফ্রেন্ডশিপ রয়েছে,এরই মাঝে এই ছেলে নাকি তার ওপর দূর্বল হয়ে পরেছে,এসব প্রেম ভালোবাসা মিরার কাছে বিচুটি পাতার মতো,জেখানেই লাগে সেখানে চুলকাতে শুরু করে,কত বলেছে এই ব্যাপারে রাদিফকে কিন্তু সে নাছোর বান্দা,কথা বলতে বলতে বাড়ির কিনারায় চলে এসেছে প্রায়ই,তাই কথা কাটানোর জন্য মিরাও ঠাট্টা সুরে বল্লো
-মিস ইউ টু বেইবি
হঠাৎ করেই বুকটা মচোর দিয়ে উঠলো,অজানা কারনে শরীরে জালাপোরা শুরু হলো আদনানের,দাতে দাত চেপে বিড়বিড়ালো
-ইডিয়েট!
কিন্তু তার কথা মিরার কানে গেলো না সে ব্যস্ত ভজ্ঞিতে আবার বল্লো
-এখন রাখিরে,আর মন খারাপ করিস না,কাল দেখা হবে বায়!
বলেই রাদিফকে আর কিছু বলতে না দিয়ে ফোন রেখে দিলো।