"#“কে বাঁশি বাজায় রে”
#লেখিকা: মিথুবুড়ি।
দুই ধারে, দুই ন টির পোলা,
নাইতে নেমেছে……
কে দেখেছে, কে দেখেছে?"
তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র ভঙ্গি ধরে, বক্ষের ওপর হাত তুলে তালি বাজাতে বাজাতে চক্রাকারে ঘুরছিল আদিল। ধুলোবালি মাখামাখি বিধ্বস্ত ছেলে দুটো, হাতজোড় করে অসহায়ের মতো দেখছিল আদিলকে। চুপসানো চোয়ালের ওপর আঙুলের ছাপগুলো যেন তুলি দিয়ে আঁকা হয়েছে। ছলছলে চোখ দু'টো আতঙ্কে সয়লাব। ধূলিধূসর জামাকাপড় গুলোরও কুঁচকে গিয়ে যাচ্ছেতাই অবস্থা!
ছেলে দু'টোর চাপা গোঙানিতে বিরক্ত হলো আদিল। ক্ষিপ্ত হয়ে সে সজোরে একটি লাথি বসালো নাকের ফিনকি দিয়ে রক্ত ঝরা ছেলেটির ঠিক বুক বরাবর। লাথিটা যেন সোজা গিয়ে লাগল পাঁজরের হাড়ে। ছেলেটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অপর ছেলেটা ভীতসন্ত্রস্ত হয়ে কুঁকড়ে গেল, মাথাটাও নুয়ে রাখল।
আদিল ক্রন্দনরত ছেলেটার দিকে তাকিয়ে চোখ রাঙালো। উগ্রভাবে খেঁকিয়ে উঠল,
"বল, কে দেখেছে?"
ছেলেটার কণ্ঠে ভাঙা কাঁচের মতো ভঙ্গুর কম্পন। সে কাঁপা কণ্ঠে কোনোমতে আওড়াল,
"আ…আদিল ভাই দেখেছে!"
মেঘময় আকাশে যেন নির্মল দ্যুতি ঝলক দিয়ে উঠল।
আদিলের চোখে সন্তুষ্টি প্রকাশ পেল। সে মাথা ঝাঁকিয়ে গ্রীবা বাঁকাল। কানটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল,
"আদিল ভাই কে?"
"আ---আব্বু।"
মুহূর্তের মধ্যেই আদিলের মুখের অভিব্যক্তি আমূল বদলে গেল। হঠাৎ সে হাঁটু ভেঙে ছেলে দু'টোর সামনে বসে পড়ল। তারপর একজনের গাল আঁজলায় তুলে আদুরে ভঙ্গিতে বলল,
"ওরে আমার সোনা বাচ্চা'রা। জানো তোমাদের খোঁজার জন্য কতগুলো রাত নিদ্রাহীন আমি? একটা মানুষ কি না ঘুমিয়ে কখনো বাঁচতে পারে? পারে না তো! বলোতো, আমি কি করে বেঁচে ছিলাম?"
উৎসুক দৃষ্টি দু'টো একযোগে ঘুরে গেল আদিলের দিকে। একসাথে দু'জন বলল,
"কি করে ভাই?"
"দিনে ঘুমিয়ে!"
আদিলের কথা শুনে নিহাদ ফিক করে হেসে উঠল। তার উচ্চস্বরের হাসিতে টিএসসির অনেকেই বাঁকা চোখে তার দিকে তাকাল। তবে কে গ্রাহ্য করে কার নজর? দেগা দুলিয়ে হাসতেই থাকো। শান্ত মুখের সাজন এগিয়ে গিয়ে আদিলকে টেনে তুলল। গম্ভীর গলায় বলল,
"মজা বাদ দে, আদিল। ভাই যেকোনো সময় এসে পড়তে পারে। ভাই আসলে কিন্তু তান্ডব চালিয়ে দিবে। দ্রুত এইগুলোকে বিদায় কর।"
সাজনের কথাগুলো ভুল নয়। আদিলের উগ্র মস্তিষ্ক এবার কিছুটা শান্ত হয়। তিনদিন আগের এক সভায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার রেশ এখনো কাটেনি, যেখানে দুষ্কৃতদের ছোড়া ককটেল বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন খোদ মন্ত্রী মশাই। অলৌকিকভাবে মন্ত্রী মশাই বেঁচে গেলেও তাঁর একমাত্র ছেলের ভেতরকার প্রলয়কারী ক্রোধ একটুও কমেনি। হন্যে হয়ে সেই ন র পি শা চ দের খুঁজে বেড়াচ্ছিল সে। ককটেল বিস্ফোরণের নেপথ্যে ছিল এই দু'জন দুষ্কৃতকারী। আদিল, সাজন আর নিহাদ খুব ভালো করেই জানে, তাদের ভাই রণয় যদি ওই শয়তানগুলোর নাগাল পায়, তবে চারপাশ র ক্তে ভেসে যাবে। এই র ক্ত বন্যা এড়াতেই তারা বিষয়টি গোপন রাখে এবং রণয়কে না জানিয়েই নিজেরা সমাধান করতে মাঠে নামে।
তপ্ত রোদ মাথায় রেখে টিএসসি চত্বরে এসে উপস্থিত হয় অনির্বাণ। অনির্বাণ হলো রণয়ের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। তার বেস্ট ফ্রেন্ড। আর বাকি তিনজন—আদিল, নিহাদ ও সাজন—তার ছোট ভাইতুল্য। তাঁরা তিনজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছে। অন্যদিকে, রণয় ও অনির্বাণ অর্থনীতিতে মাস্টার্সরত। পড়াশোনাার পাশাপাশি তারা দু'জন সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত। রণয় বর্তমানে ছাত্রদলের দলনেতা। পরিবারে রাজনীতির রক্ত থাকলেও ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি তার ছিল অপ্রতিরোধ্য টান। আর সেই টান থেকেই অল্প সময়ের মধ্যেই সে নিজের বিশাল এক পরিচিতিও তৈরি করে নিয়েছে।
দলে যুক্ত হওয়া আদিল, নিহাদ ও সাজন রণয়কে নিজেদের আইডল মানে। তাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভক্তি ও সম্মান করে ওরা। এরা সবাই রণয়ের একদম খাস লোক, যাদের ওপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। দলের ছোটখাটো ঝামেলাগুলো তারাই দক্ষতার সাথে সামলে নেয়। আর রণয়? সে ঠান্ডা মাথার এক নৃ শং স খু নি। সে কখনো নিজের হাতে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে হাত ময়লা করে না। আর তার এই শীতল আর নিখুঁত ব্যক্তিত্বই তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।
রণয় নিঃশব্দ শিকারী হলেও অনির্বাণ ক্ষুরধার মস্তিষ্কের। সে ক্ষণকালের মধ্যে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার অলৌকিক ক্ষমতা রাখে। সে তৎক্ষণাৎ ছেলে দুটোকে মাটি থেকে তুলে বিদায় দেয়। প্রকাশ্যে গমগমে টিএসসিতে দু'জনকে মারা হচ্ছে, এই দৃশ্য যদি কেউ ভিডিও করে সোস্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, তাহলে রণয়ের ব্যক্তিত্বে আঁচ পড়তে পারে, যা সে কখনোই চাই না।
আহত ছেলে দু'টো যেন হাঁফ ছেড়ে বাঁচল। প্রাণপাখি হাতে নিয়ে ছুটলো তাঁরা। কিছুদূর যেতেই হঠাৎ পেছন থেকে হাঁকিয়ে ডেকে উঠল আদিল। থরহরিকম্পে কেঁপে উঠল দু'জন। ভীত-সন্ত্রস্ত মুখে পেছন ঘুরে তাকাল। একজন সশঙ্ক গিলে আতঙ্কমিশ্রিত কণ্ঠে বলল,
"কি হয়েছে, ভাই?"
আদিল এগিয়ে আসতে আসতে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে,
"দাদী বলে—যার লগে যার ভাব, তার পাছা দেখলেও লাভ। তাই তোদেরটা দেখতে এলামা। দাঁড়া।"
আদিলের অমন অদ্ভুত মশকরাতে ভড়কে গেল দু'জন। মলিন চেহারাজুড়ে হতবুদ্ধিতার ছায়া নেমে এলো। ওদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আদিল প্রলম্বিত শ্বাস ফেলে। তারপর মানিব্যাগ বের করে দুটো হাজার টাকার নোট বের করে, ওদের হাতে ধরিয়ে দিল। থমথমে গলায় বলল,
"ব্যথার মলম কিনে নিছ। যা, ভাগ এখন।"
আদিল ভূইয়া—উজ্জ্বল গায়ের রঙের, লম্বা ও হ্যাংলা-পাতলা গড়নের একটি ছেলেটি স্বভাবে খানিকটা রুগচটা আর চঞ্চল হলেও, তার মনটা মোমের মতো নরমা সামান্য উষ্ণতাতেই গলে যায়।
আদিল আবার ফিরে গেল গোল চত্বরে। তবে তার ফেরার পরও কেউ স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলার সুযোগও পেল না। হঠাৎ প্রলয়ের মতো সেখানে হাজির হলো রণয়।
বাদামি রঙের শর্টস, যা হাঁটু ছুঁই না, আর আর সাদা টি-শার্টের এলোমেলো চুলে টিএসসি চত্বরে হাজির হলো প্রান্তিক তাজওয়ার রণয়।
চোখ দুটো রক্তিম, মুখটাও খানিকটা ফোলা। দেখলেই বোঝা যায়, ঘুম থেকে উঠেই কোনো রকমে মুখে পানি ছিটিয়ে সরাসরি এখানে চলে এসেছে। চলে এসেছে বললে ভুল হবে, ছুটে এসেছে।