ফন্ট সাইজ:
থিম:
সাগর কন্যা

পর্ব 1

লেখক: সৌরভ কাজী

সময় এখন বিকাল তিনটা সলটা কত ঠিক বলতে পারছি না কারণ আজকে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর কয়েক ঘন্টা পর নতুন বছরে পা দিবে পৃথীবি তাই বর্তমান সময়কে কি বলা যায় সেটা মাথায় আসছে না

সবাই নতুন বছর উজ্জাপনে ব্যস্ত আর আমির বসে আছে সমুদ্রের তীরে তাও আবার একা একা। সে হাওয়া খেতে এসেছে তার নাকি গরম লাগছে আজ ৩১ ডিসেম্বর আর আমিরের এ সময়ে গরম লাগছে কেউ কথাটা শুনলে আমিরকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না

আমিরের বয়স ৩০ হবে হয়তো এখনো সে বিয়ে করেনি, বিয়ে করেনি এখানে তার দোষ নেই দোষ আল্লাহর কেন সে তার কাছ থেকে তার পরিবারকে কেরে নিলো

আসলে প্রায় ২০ বছর আগে আমিরের বাবা মা ও এক মাত্র৷ বোন গাড়ি দূর্ঘটনায় মারা যায় তার পর থেকে সে এক এক বাড়িতে থাকে লেখা পড়াও করেনি মাত্র ১০ বছর বয়সেই কাজে চলে যেতে হয়েছিলো তাকে যদিও তার খালা তার দায়ত্ব নিতে চেয়েছিলো কিন্তু আমির এক কথা সে যেখানে জন্মেছে সে সেখানেই মরবে মাত্র ১০ বছরের বাচ্চার জেদের কাছে সেদিন হার মেনে গিয়েছিলো আমিরের খালা ও তার পুরো পরিবার তারপর থেকে সে একা এক বাড়িতে থাকতে শুধু করে সেদিনের পর থেকে সে আর হাসেনি ভুল করেও হাসেনি আর বিয়ে তো দূরের কথা

আমির বসে বসে অতীত ভাবছিলো এমন সময় তার নজরে আসে একটা পা

এটা কিসের পা এটা কি মানুষের পা কেউ কি ঢুবে যাচ্ছে

হ্যাঁ তাই হবে আমির কথাটা ভেবেই এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপ দিলো

কিন্তু আমির সমুদ্রে ঝাপ দেওয়ার পর

আর কোন পা দেখতে পেলো না

কেউ আছো এখানে একটি মেয়ে পানিতে পড়ে গিয়েছিল তাকে কি কেউ বাঁচিয়েছে

আমি এতক্ষণে সমুদ্রের মাঝখানে চলে গেছে তাই তার কথা কেউ শুনতে পাচ্ছে না আর না পাচ্ছে তাকে দেখতে আমির সাতার জানার জন্য মাঝ সমুদ্রে যাওয়ার পরেও ডুবে নি

আমির ভাবলো মেয়েটিকে হয়তো কেউ বাঁচিয়েছে অথবা সে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে সমুদ্রের তল দেশে তাই সে ফিরে যেতে লাগলো হঠাৎ তার নজরে পরে আবার সেই পাটি

সে এবার কোনো প্রকার বিলম্ব না করে ক্ষপ করে ধরে ফেলল পাটিকে এবং সে ধীরে ধীরে পাটি ধরে টেনে পুরো আস্ত একটি মানুষকে সমুদ্রের তীরে নিয়ে আসলো

সে এতক্ষণ ধরে যাকে বাঁচালো সে আসলে একটি মেয়ে তবে মেয়েটিকে দেখে সাধারণ মেয়ে মানে হচ্ছে তার চুল গুলো হালকা লালচে চোখ গুলো বাদামি রঙের ও টানা টানা মুখটা খুবই মায়াবী আমি প্রায় ২০ বছর পর এমন একজনকে দেখলো যাকে দেখে সে মুগ্ধ হয়েছে

এই মেয়ে এই মেয়ে কে তুমি

মেয়েটির গালে হালকা থাপ্পড় মেরে কথাগুলো বলল আমির

এই মেয়ে উঠো তুমি সমুদ্র পড়লে কিভাবে

আমির পড়েছে মহা বিপদে মেয়েটা উঠছে না আবার তাকে তো একা রেখেও যেতে পারবে না

আশে পাশের সব মানুষ নিজেদের মতাই রয়েছে তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না তাই আমির এক প্রকার বাধ্য হয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো

আমির একাই থাকে তাই তার রুম একটা রুম আছে আরো দুটো কিন্তু সেগুলো এতই ময়লা যে ঐ রুমে কোন মানুষ কেন কোনো কুকুর বিড়ালও থাকতে পারবে না আমির আর কিছু ভাবতে পারছি না তাই সে মেয়েটিকে তার বিছানায়ই৷ শুইয়ে দিলো

মেয়েটি ভেজা আমিরও ভেজা আমির আগে নিজের পোশাক পাল্টে তারপর মেয়েটির পোশাক পাল্টিয়ে দিলো অন্য কোন পুরুষ থাকলে হয়তো সময়টার সুযোগ নিতো কিন্তু এখানে উপস্থিত আমির তার দ্বারা পৃথিবীর সকল মেয়েই সুরক্ষিত সে একবার মেয়েটির দিকে ঘুরেও তাকায়নি পোশাক পাল্টানোর সময়

নেয়েরিট হাত-পা ঠান্ডা হয়ে আসছে তাই আমির তার ঘরে থাকা সকল লেপ কম্বল তার ওপর জড়িয়ে দিলো

আমিরের মনে হচ্ছে মেয়েটি উঠলে তাকে খেতে দিতে তাই সে চলে গেলো রান্না ঘরে সে একা থাকে তাই সে তার যখন যা মন চায় তো তখনই তা বানিয়ে খেয়ে ফেলতো তবে সে যাবে বানাবে মেয়েটি কি তা খাবে? খেতেই হবে আমার এত ঠেকা কিসের

হঠাৎ আমিরের মনে আবার কঠরতা ভর করলো

তবে তা মুহূর্তে আবার নিঃশ্বেস হয়ে গেলো সত্যি তো মেয়েটিকে যখন সে এনেছে তখন তো কিছু না কিছু খেতে দিতেই হবে এটা এখন তার দায়িত্ব

আরো কিছুক্ষণ ভাবার পর আমির সিদ্ধান্ত নিলো যে সে খিচুড়ি রান্না করবে কারণ বাংলাদেশের ৯৯% মানুষ খিচুরি খায় অনেকের তো এটা প্রিয় খাবারো

এরপর আমির আর দেরি না করে রান্নাবান্না শুরু করে দিলো

প্রায় এক ঘন্টা পর আমি ঈদের রান্না শেষ হলো এবং সে খাবারটি নিয়ে গেলো ওই আগুন্তক মেয়েটির কাছে

কি দেখছো বাইরে

আমিরের কথা শুনে মেয়েটি ধরপরিয়ে পিছনে ঘুরে তাকায়

দেখুন দেখুন আমাদের কোন ক্ষতি করবেন না দয়া করে আমি অন্য কোথাও চলে যাবো

আমের দিল এক ধমক

এই মেয়ে আমি তোমার কি করেছি এত কষ্ট করে নিয়ে আসলাম তোমাকে তোমার জন্য রান্না করলাম আর এখন তুমি মনে করছো আমি তোমার ক্ষতি করবো

মেয়েটি একটু শান্ত হয়

তুমি উঠলে কখন মানে তোমার জ্ঞান ফিরলো কখন

এখনি

আর বাইরে কি দেখছিলে

উপরের পৃথিবী

মানে?

কিছু না

ঠিক আছে এগুলো খেয়ে নাও। আমির তার হাতে থাকা খিচুড়ির প্লেটটা বাড়িয়ে দিল মেয়েটির দিকে

এগুলো কি

খিচুড়ি

খিচুড়ি কি

তুমি কি পাগল খিচুড়ি চিনো না আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খাবার গুলোর মধ্যে একটি

আমি কখনো খাইনি তো

খাওনি মানে

কিছু না কিছু না

আমির ধারনা করে নিলো আমাদের দেশের জনগণের মধ্যে যে ১% মানুষ খিচুরি খায় না এই মেয়ে তাদের মধ্যেই একজন

আজকের মত কষ্ট করে খেয়ে নাও আর আমাকে উদ্ধার করো

কিন্তু আপনি তো সুস্থই আছেন আমি খেলে আপনি কিভাবে উদ্ধার হবেন

মেয়েটির এমন অবুঝ কথা শুনে আমির খুব বিরক্ত বোধ করলে

তুমি খাবে নাকি খাবে না। আমি একটু ধমকের সরেই সবাই বলল কথাটা

হ্যাঁ খাচ্ছি দাঁড়ান

এরপর মেয়েটি খেতে শুরু করলো সে এমন ভাবে খাচ্ছে যেন জীবনে হাত দিয়ে খাইনি কিছু

এই মেয়ে এভাবে খাচ্ছ কেনো

আমিরের দ্বিতীয় বরের ধমকে মেয়েটাকে কেদেই ফেলল

আরে আরে কাঁদছো কেনো

মেয়েটা কান্না মাখা সরেই বলল আপনি আমাকে বকেছেন আমাকে কখনো কেউ বকেনি

বকেনি দেখেই তোমাকে ঠিক মতো মানুষ করতে পারে নি এখন ন্যাকামি না করে চুপচাপ খেয়ে নাও

মেয়েটার কান্নার বেগ বাড়লো

আমির তার এই অবস্থা দেখে এবার একটু নরম হলো ঠিক আছে তুমি যেভাবে খেতে পারো সেভাবেই খাও

মুহূর্তে কান্না শেষ মেয়েটার

মেয়েটা প্রথম নলা মুখে তুল্লো

উমম এটাতো খুব মজা

তো খাও না কেন এটা

আমরা তো এই ধরনের খাবার খাই না

কেন তোমরা বিদেশে থাকো নাকি

বিদেশ কি?

কার সাথে কথা বলছে আমির এই মেয়ে দেখি কিছুই জানে না কিছুই বোঝেনা

আচ্ছা তোমার বয়স কত

১৮-১৯ হবে হয়তো

এত বড় হয়েছো তোমার এতটুকু জ্ঞান নেই

মেয়েটা আবার ঠোট উল্টানো

আবার কাঁদবে না চুপচাপ খাও আমি আর কিছু বলবো না

এরপর মেয়েটি খেতে শুরু করলো

চলবে........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন