ফন্ট সাইজ:
থিম:
সাগর কন্যা

পর্ব 5

লেখক: সৌরভ কাজী

অপরাধী যে বর্তমানে মৃত তাকে ন্যায় দিতে এসেছে কিছু সৎ পুলিশ অফিসার এবং ধরে নিয়ে যায় ধর্ষণের হাত থেকে যে বাঁচিয়েছে তাকে। বাকিদের ধরতে চেয়েছিলো কিন্তু তাদের বিরুদ্ধে কোন প্রমাণ ছিলো না। আমিরের হাতে লাঠি ছিলো তাই পুলিশরা তাকেই ধরে নিয়ে যায়।

সাগরিকা কিছুই বুঝলো না যে এখানে কি হলো এই মাত্র, কিন্তু সে এটা আন্দাজ করতে পারছে যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না।

ওনাকে কোথায় নিয়ে গেলো লোক গুলো?

থানায়।

কি করে ওখানে?

এখন ওকে ফাঁসি দেওয়া হবে খুনের দায়ে।

কিন্তু উনি তো আমাকে বাঁচালো!

সেটা দেখার সময় তাদের নেই, তাদের কাছে টাকাই সব।

টাকা? ঐ কাগজের মতো জিনিসগুলো?

এতক্ষণ যে সাগরিকার সাথে কথা বলছিলো সে একটু অবাক হয়, টাকাকে কি বলছে এই মেয়ে!

ন্যাকামি না করে ওকে ছাড়ানোর চেষ্টা করো।

কিন্তু আমি কিভাবে?

সেটা তুমি জানো। ও তো তোমার জন্যেই খুন করে জেলে গেলো, আর তোমার জন্যেই ও এখন মরে যাবে।

কথাটা শোনা মাত্রই সাগরিকার কেমন যেন লাগতে শুরু করলো।

ওনাদের কি টাকা দিলেই ছেড়ে দিবে?

হয়তো দিতে পারে, কারণ তারা টাকার লোভী হয়।

এখন সাগরিকা টাকা কোথা থেকে আনবে, যা সে আদৌ কোন দিন দেখেইনি!

টাকা কিভাবে পায়?

এই মেয়ে তুমি কি পাগল, জানো না টাকা কিভাবে আসে! তার জন্যে পরিশ্রম করতে হয়।

যেমন?

যেমন কোন কাজ করা, কোন কিছু বিক্রি করা।

কি বিক্রি করলে সব থেকে বেশি টাকা আসে?

এই দেখো তো, আমিরের বউ মনে হয় পাগল হয়ে গেছে।

আমি পাগল না, বলুন না একটু!

সোনা, রূপা, হীরা, বিভিন্ন দামী পাথর—এগুলো বিক্রি করলে বেশি টাকা পাওয়া যায়।

সাগরিকার মুখে একটু খুশির ঝলক ফুটে উঠলো। সে তো এগুলো চিনে, সে যেখানে থাকতো সেখানে এগুলো ছিলো। আর তার কিছু বিশেষ খেলনা ছিলো যা এই ধরনের পাথর দিয়ে গঠিত, আর সে সেগুলো তার সাথেই নিয়ে এসেছে।

আমি বিক্রি করবো, কিন্তু কে কিনবে?

স্বর্ণের দোকান বা এই ধরনের জিনিসপত্র যেখানে কেনাবেচা হয় সেখানে যাও।

সেটা কোন জায়গায়?

লোকটা বেশ বিরক্ত হয়, এই মেয়ে দেখি কিছুই বুঝে না!

আমি এত কিছু জানি না!—লোকটা কথাটা বলেই চলে গেলো।

সাগরিকা কিছু জানে না, কিছু বুঝে না, সে কিভাবে এত কিছু করবে! যা হবে দেখা যাবে, বসে থাকলে কাজ হবে না।

এরপর তার ঐ জিনিসগুলো নিয়ে সে বেরিয়ে পড়লো অজানা উদ্দেশ্যে।

সাগরিকা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, পাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে! কেউ কেউ সাগরিকাকে ধমকাচ্ছে কারণ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কিছু হলে তো চালকদেরই ধরবে, দোষটা কার সেটা কি আর কেউ দেখবে!

সাগরিকা আশেপাশে তাকাচ্ছে, হঠাৎ তার চোখে পড়লো একটা ব্যানার। ব্যানারে লেখা—এখানে সোনা, রূপা, হীরা ইত্যাদি মূল্যবান পাথর ক্রয়-বিক্রয় হয়।

সাগরিকা লেখা পড়তে পারেনি, কিন্তু পাশে উক্ত বস্তুগুলোর ছবি দেওয়া ছিলো, তাই সে ধরে নিলো এইটাই সেই জায়গা যার জন্যে সে এসেছিলো। তবে সে নিশ্চিত নয়।

অনেক কষ্ট করে সাগরিকা রাস্তাটা পার করে রাস্তার ওপারে যায়, যেই পারে দোকানটা ছিলো। এরপর সে দোকানের ভেতরে প্রবেশ করে।

সেখানে সে কয়েকটা লোককে দেখতে পায় এবং তাদের মধ্যে একজনের কাছে গিয়ে তার আনা সেই জিনিসগুলো বের করে দিয়ে বলে, "আমি এগুলো বিক্রি করতে চাই, এখানে কি এগুলো কিনেন?"

লোকটার চোখ কপালে উঠে যায় এতো হীরা, এতো মনি-মুক্তা, স্বর্ণ, রূপা দেখে!

কি হলো বলুন?

এত জিনিস কোথায় পেলেন ম্যাডাম?

এত কোথায়! এগুলো তো আমার বাড়িতে কত! এগুলো তো আমার খেলনা থেকে কিছু অংশ ছিঁড়ে এনেছি।

লোকটা ভাবলো মেয়েটা হয়তো খুব বড়লোক ঘরের সন্তান।

জি ম্যাডাম, আপনি চাইলে এগুলো বিক্রি করতে পারেন।

ঠিক আছে, তাহলে এর বদলে আমি টাকা পাবো তো?

জি ম্যাডাম, এর বদলে আমরা আপনাকে ২ কোটি দিতে পারবো ম্যাডাম।

সাগরিকা বুঝলো না দুই কোটি মানে কি, তাই সে বললো, "যা দেওয়ার দেন তাড়াতাড়ি।"

এরপর লোকটা জিনিসগুলো রেখে সাগরিকাকে একটা কালো ব্যাগ ধরিয়ে দিলো।

এগুলোকে টাকা বলে?

না ম্যাডাম, এটা তো ব্যাগ, টাকা তো ভেতরে।

সাগরিকা ব্যাগটা মেঝেতে রেখে ব্যাগটা খুললো আর দেখলো ভেতরে অনেকগুলো টাকার নোট।

এই কাগজগুলোকে টাকা বলে?

কি বলছেন ম্যাডাম! আপনি টাকা চিনেন না?

সাগরিকা আর কিছু বললো না। সে ব্যাগটা আটকিয়ে দোকান থেকে বেরিয়ে গেলো। কিন্তু এখন সে কোথায় যাবে? আমির কোথায় আছে সেটাও তো সে জানে না। সে জনে জনে জিজ্ঞেস করতে লাগলো থানা কোথায়, কিন্তু সবাই উলটো তাকে জিজ্ঞেস করে বসে, "কোন থানা?"

কি আজব মানুষ! সে যদি জানতো কোন থানা, তাহলে কি সে নিজেই সেখানে চলে যেতো না?

কিছুদূর যাওয়ার পর সাগরিকা একটা বড় বিল্ডিং দেখতে পেলো যেখানে কিছু এমন লোককে দেখা যাচ্ছে, যেমন লোক একটু আগে এসে আমিরকে ধরে নিয়ে গেলো। সে ভাবলো আমির হয়তো এখানেই আছে।

সে তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলো এবং একটা লোককে বসে বসে কিছু একটা লিখতে দেখলো।

একটু শুনুন!

লোকটা লেখা বন্ধ করে সাগরিকার দিকে তাকায়।

কি সমস্যা? কোন বিষয় নিয়ে রিপোর্ট লেখাবেন?

ঐ আমি একজনকে ছাড়াতে এসেছি।

কাকে?

আমির নামে একটা লোক, একটু আগেই আপনাদের মতো কয়েকজন ধরে নিয়ে এসেছে।

আমির নামের কোন লোক তো আমার থানায় আসেনি, হয়তো অন্য থানায় নিয়ে গেছে।

কোন থানায়? সেটা যদি একটু বলতে পারতেন ভালো হতো।

আমি কিভাবে জানবো বলুন! যার কথা বলছেন তাকে তো আপনি চিনেন, আপনি দেখেছেন আপনার সামনে তাকে নিয়ে গেছে, তাহলে আপনার তো জানার কথা ছিলো, তাই না?

কিন্তু আমি তো নতুন, আমি কিছু বুঝি না এখনো।

লোকটা ধারণা করলো মেয়েটা হয়তো নতুন বউ এই এলাকার।

ঠিক আছে, যারা আপনার স্বামীকে নিয়ে গেছে তারা কেমন ছিলো?

লোকটা আমিরকে সাগরিকার স্বামী ভাবছে। তবে সেটায় সাগরিকা মাথা না ঘামিয়ে তাকে যা জিজ্ঞেস করা হয়েছে সে সেটার উত্তর দিতে গিয়ে বললো, "তারা আপনাদের মতোই পোশাক পরেছিলো।"

ও আচ্ছা বুঝেছি, আপনি আমাদের থানারই ছোট শাখার কথা বলছিলেন। সমস্যা নেই, আমি আপনাকে থানা দেখিয়ে দিবো। কিন্তু তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনার স্বামীকে ওরা কেন ধরে এনেছে?

আসলে আমার ঘরে একটা লোক ঢুকেছিলো, সে আমার সাথে কেমন জানি করছিলো, আমাকে মারছিলো। তার জন্য সে রাগ করে লোকটাকে মারে, আর ঐ লোকটার বাড়ির লোক নাকি ঐ পুলিশগুলোকে টাকা দিয়েছে, তাই তারা ওনাকে ধরে নিয়ে গেছে।

টাকা নিয়েছে?

হ্যাঁ, আর এখন আমি তাকে ছাড়ানোর জন্যে আবার টাকা নিয়ে এসেছি। আমি শুনেছি টাকা ছাড়া নাকি ছাড়ে না।

লোকটা সাগরিকাকে বললো, "চলুন আমার সাথে।"

কোথায় যাবো?

আপনার স্বামীর কাছে।

সাগরিকা খুব খুশিই হলো।

কিছুক্ষণ পর তারা সেই থানার সামনে পৌঁছালো যেই থানায় আমির বন্দি।

আরে স্যার, আপনি!—একটা পুলিশ অফিসার সেই বড় অফিসারকে দেখে কথাটা বললো।

জানিয়ে আসলে চা-পানির ব্যবস্থা করে রাখতাম।

বড় অফিসারটি বেশ গম্ভীর কণ্ঠে বললো, তোমার মনে হয় আমি এখানে চা-পানি খেতে এসেছি?

চলবে.........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন