কি রেখে দিয়েছো শুনি? ঐ সোয়েটার আর শামুক শঙ্খটা। কেন, ওগুলোতে কি আছে?
সেটা সময় হলেই দেখা যাবে।
আমির আর কথা বাড়াল না, সে উঠে দাঁড়াল। কি হলো, কোথায় যান? খাবারদাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে খাবে কি? ঠিক আছে চলুন, আমিও যাব। তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? রান্নাঘরে। কোন দুঃখে শুনি? আমিও রান্না করব। যেখানে তুমি খিচুড়িই চেনো না, সেখানে তুমি রান্না করবে? হাসালে মেয়ে! হাসিয়েছি, হাসুন। কিন্তু আমাকে নিয়ে চলুন দয়া করে। কি যে করি তোমাকে নিয়ে! ঠিক আছে চলো।
সাগরিকা খুব খুশি হয়, সে এক লাফে খাট থেকে মাটিতে নামে। আরে আস্তে নামো! সবেমাত্র ঠিকঠাক হাঁটছ, এখুনি এত লাফাচ্ছ কেন? সাগরিকা হালকা হেসে জবাব দিল, পা দিয়ে চলতে খুব ভালো লাগে আমার। আগে কি তুমি উড়তে নাকি, যে এখন ভালো লাগে? মানে, বলতে চাইছি অনেক দিন পর হাঁটছি তো, তাই ভালো লাগছে। আচ্ছা, ফালতু কথা বাদ দিয়ে চলো এখন।
সাগরিকা আর আমির চলে গেল রান্নাঘরে। কি খাবে বলো? আমি... সাগরিকা কথা শেষ করার আগেই আমির বলল, থামো, আমি জানি তুমি কিছুই চেনো না। হিহিহি! হসো না। আজ আমি তোমাকে আমার পছন্দের খাবার খাওয়াব। কি খাওয়াবেন শুনি? বিরিয়ানি। সেটা কি? আমি জানতাম তুমি কিছুই জানো না! যাই হোক, জানো না যখন, আমিই জানাচ্ছি। আচ্ছা, এত কথা না বলে সরাসরি বরং রান্নায় চলে যাই।
আমির রান্না করার জন্য সব সবজি বের করল, মাংস বের করল, চাল বের করল, এছাড়াও প্রয়োজনীয় আরও কিছু বের করল। এই গোল গোল গোলাপি কালার এগুলো কি? এগুলোকে পেঁয়াজ বলে। আর এই সবুজ কালার লম্বা লম্বা? এগুলোকে মরিচ বলে। আচ্ছা, তুমি মানুষ তো? ইয়ে মানে হ্যাঁ, আমি মানুষ। মানুষ ছাড়া আর কি হব? তো এগুলো কিছুই কি তুমি চেনো না? তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি অন্য গ্রহের প্রাণী। আসলে খুব গরিব ছিলাম তো, পরিবারেও কেউ নেই; কোনটা কি, সেটা শিখতেও পারিনি।
আমিরের কেউ নেই, তবুও সে সব জানে, সব বোঝে। তাহলে এই মেয়ে জানে না কেন? তবে আমির আর বেশি কথা বাড়াল না। আরে, আমি তো মজা করছিলাম! কোনো ব্যাপার না, আপনি আমাকে রান্না শেখান।
আমির পেঁয়াজ কাটতে শুরু করল। আহ! কি হলো? চোখ জ্বালা করছে কেন? পেঁয়াজের জন্য। পেঁয়াজের জন্য চোখ কেন জ্বালা করবে? পেঁয়াজের ঝাজের কারণে। ওহ হো! আপনারা কত বোকা! এটা যখন কষ্ট দেয়, তখন এটা না দিলেই তো হয়! এটা না দিলে যে খাবার রান্না করা যায় না। মানে, একটা খাবার রান্না করার জন্য আরেকটা খাবারকে ব্যবহার করা হয়? কি অদ্ভুত নিয়ম! তুমি না... ঠিক হবে না আর!
এরপর আমির মাংস কাটার জন্য মাংসের ওপর ছুরি চালাল। এটা আবার কি? এটা মাংস। এই রকম জিনিস গাছে কিভাবে ধরে? এগুলো কেমন যেন দেখতে! তোমাকে কে বলেছে এগুলো গাছে ধরে? আমি আপনাকে সেদিন দেখেছিলাম পাশের গাছ থেকে কি যেন পারতে। ওগুলো আম ছিল, বোকা! ওগুলো কি করে? ওগুলোও খায়। ওগুলোও খায়, এগুলোও খায়? তবে ওগুলো যদি গাছে ধরে থাকে, তাহলে তো এগুলোও গাছেই ধরবে, তাই না? না, সব খাবার গাছে ধরে না। তাহলে এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পশু-পাখিদের মধ্যে থেকে আসে। তাদের কেটে সেখান থেকে মাংস বের করি।
সাগরিকা বাইরে একটা কুকুর দেখতে পেল। তাহলে ওইটা থেকে মাংস আনুন, ওটায় অনেক মাংস হবে মনে হয়! বোকা মেয়ে! সব প্রাণী খাওয়া যায় নাকি? ওহ! সব প্রাণী খাওয়া যায় না? না। তাহলে কি কি খাওয়া যায়, আমাকে বলবেন?
আমির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে যদি না বলি, তাহলে কি আমার উপায় আছে? তুমি তো আমার মাথা খারাপ করে দেবে। বুঝেছেন যখন, বলুন না! কুকুর, বিড়াল, বাঘ, সাপ... এগুলোই খাওয়া যায়, বুঝেছি! আরে, পুরো কথাটা তো শেষ করতে দেবে! আসলে এগুলোই খাওয়া যায় না। যেগুলো খাওয়া যায়, সেগুলো হলো মুরগি, হাঁস, কবুতর, গরু, খাসি, মাছ। মাছ? হ্যাঁ, মাছ! এটা তো বাঙালিদের প্রিয় খাবার।
সাগরিকা ভয় পেল, কেন জানি না। কি হলো, এমন করছেন কেন? আপনি যদি মাছ খেয়ে থাকেন, তাহলে আমি চলে যাব। কেন, তুমি কি মাছ পছন্দ করো না? সাগরিকা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনি মাছ খাবেন না মানে খাবেন না! আজকের থেকে সব মাছ খাওয়া বন্ধ! আমির সাগরিকার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বলো? সাগরিকা বুঝল না। আমিরের ধারণা হয়, সে মাছ পছন্দ করে না, নয়তো এই মাছের সাথে হয়তো তার কোনো অতীত আছে। ছোটবেলায় মাছ তোমাকে কামড় দিয়েছিল নাকি? সাগরিকা কিছুই বলল না। সে রান্নাঘর থেকে বের হতে চাইল, কিন্তু আমির তার হাত টেনে ধরল।
যেও না মেয়ে, ঠিক আছে। আজকের থেকে আমি আর মাছ খাবো না আর এই ব্যাপারে আমি আর কোনো কথাই বলব না। এসো। সাগরিকা একটু শান্ত হলো।
کچھ دیر পর... (কিছুক্ষণ পর...) বিরিয়ানি রেডি। এখন কি খাবো? না, একটু ঠান্ডা হোক। তো ওই বাক্সে ঢুকিয়ে রাখুন, কি যেন বলে? ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ। ওখানে রাখুন। তোমার বুদ্ধিতে চললে দেখছি ভালোই উন্নতি করতে পারব। হুম, আমি এইরকমই।
আমিরের খুব হাসি পাচ্ছে। কত বছর পর যে সে হাসল! দশ মিনিট পর আমির বিরিয়ানি একটা প্লেটে বেড়ে সাগরিকার সামনে দিল এবং সে নিজের জন্যেও এক প্লেট বেড়ে আনল। এটা তো আরও মজা! হুম, কিন্তু আমার খিচুড়িটা বেশি ভালো লাগে। ওটাও মজা, কিন্তু এটা বেশি মজা ছিল। তুমি পাশে ছিলে তাই... কথাটা আস্তে বলেছিল আমির, কিন্তু সাগরিকা তা শুনে ফেলে। মোটেও না, আপনি এমনিতেও ভালো রান্না করেন।
সাগরিকা যে তার কথা শুনে ফেলেছে, এটা দেখে আমির মৃদু লজ্জা পায়। মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, কি সেটা আমির বুঝতে পারে না। মেয়েটা যখন আমিরের পাশে থাকে, তখন আমিরের খুব শান্তি লাগে, যেন সে স্বর্গে আছে। সে আসার আগে তো আমির হাসত পর্যন্ত না, এখন সে দিনরাত শুধু এই মেয়ের সাথে বকবক করতে থাকে। কি ভাবছেন? কিছু না। আচ্ছা, আপনার ওই বন্ধুটা আপনার থেকে দূরে গেল কিভাবে? ছোটবেলায় আমরা এক জায়গাতেই থাকতাম, আমাদের বাবাও বন্ধু ছিল। সেই সূত্রেই আমরা বন্ধু হই। কিন্তু পরে আমার বাবার চাকরিটা কিছু কারণে চলে যায়, তাই আমরা গ্রামে চলে আসি। তার পরেও এক বছরের মতো ওরা আমাদের বাসায় বেড়াতে আসত, আবার আমরাও ওদের বাসায় বেড়াতে যেতাম। কিন্তু এক বছর পর ওরা চলে যায় বিদেশে। তারপর থেকেই ওদের আর কোনো খোঁজখবর নেই। ওরা যে আবার বাংলাদেশে এসেছে, সেটা আমি সেদিন ওকে না চিনলে জানতেই পারতাম না। খুব গভীর বন্ধুত্ব ছিল আপনার, তাই না? হুম। আমারও একটা বান্ধবী ছিল... ছিল বলছ কেন? তুমি তো চাইলেই তার সাথে দেখা করতে পারো, ও তো বিদেশে যায়নি মনে হয়। ও এখনো ওই রাজ্যেই আছে। ওই রাজ্য মানে? কিছু না, মানে ও আপনার বন্ধুর মতোই দূরে আছে আমার থেকে।
আমির মেয়েটাকে বুঝতে পারে না, কখন যে কি বলে! কিন্তু এগুলো আমিরের ভালোই লাগে