আসো আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি
আয় ডাক সবাইকে
মা বাবা কাকা কাকি রিত্তিক সবাই নিচে আসো
অমরিতার চিৎকারে উপরে যারা ছিল তারা নিচে চলে এসেছে আর রিত্তিকও এতক্ষণে বাইরে থেকে চলে এসেছে
কি হয়েছে এসবের জন্য গলা ফাটাচ্ছিস কেন
আসো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি
ধুর ধুর এই জন্য তুই এত চিৎকার করে ডাকছিলি
হ্যাঁ
আর আমরা ভাবলাম হয়তো কোনো বিশেষ কিছু
এটা তো বিশেষ কিছুই
rittik আর অমরিতার কথার মাঝে ইয়ামিনি বলে উঠল
দেখো তোমরা বাচ্চা মানুষ দেখবে খেলো আমাকে বলছো কেন
আরে মা তুমি ছাড়া তো সব অসম্পূর্ণ
এরপর সবাই বসে পড়ল খেলার আসরে অঙ্গত সবার উদ্দেশ্যে বলল নিয়মটা খুবই সিম্পল দেখো আমার হাতে একটা বোতল আছে এটা আমরা ঘোরাবো ঘোরানোর পর যার দিকে মুখটা যাবে তাকে ট্রুথ অথবা ডেয়ার নিতে হবে এবং তাকে সব কথা মানতে হবে
ওকে ডান
খেলা শুরু হলো এরপর বোতলটা ঘোরানো হলো বোতলটা ঘুরছিল এমন সময় সেখানে উপস্থিত হলো সিব্যান্যিয়া তাকে দেখেই রিত্তিকের মুখে হাসির ঝলক দেখা গেল অন্যদিকে বোতল থেমেছে আর প্রথমবারই রিত্তিকের দিকে পড়েছে বোতলটা
rittik ভাই তোমার পালা
কিন্তু কে বলবে
আরেহ তানভি ভাবি ছাড়া আর কে বলবে বলো তানভি ভাবি
না আমি কি বলব তোমরাই বলো
আরে বলো না
ঠিক আছে উম কি বলি আচ্ছা রিত্তিক একটা গান গাও
rittik আর কিছু বলল না সে সিব্যান্যিয়ার দিকে এক নজরে চেয়ে থেকে গেয়ে উঠল
উড়নে লাগা ক্যোয়ুঁ মন বাওলা রে, আয়া કહাঁ সে ইয়ে হোসলা রে... তানা বানা, তানা বানা বুনতী হাওয়া, বূঁদেঁ ভি তো আয়েঁ নেহি বাজ যহাঁ। সাজিশ মেঁ শামিল সারা জহাঁ হ্যায়, হর জর্রে জর্রে কি ইয়ে ইলতিজা হ্যায়... ও রে পিয়া হায়ে... ও রে পিয়া...
হাততালি
সাথে সাথে সবাই করতালি বাড়িয়ে উঠল
ভাই তুই এত সুন্দর গান জানিস আমরা তো জানতামই না
আচ্ছা আমার পালা তো শেষ আমি কি এখন যেতে পারি
আরেকটু থাক
না আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে
কথাটা বলেই সে চলে গেল আর কোনো বাড়তি কথা বলল না সে
ধুর এখানে তো কোনো প্রকার নেটওয়ার্ক আসছে না মনে হয় বাইরে যেতে হবে
rittik বাইরে চলে গেল নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে রিত্তিক কখন যে জঙ্গলের মাঝে চলে আসল সে সেটা বুঝতেও পারল না
হ্যাঁ এবার নেট পাচ্ছে
rittik কল দিল তার অফিসের বসকে
হ্যালো রিত্তিক
হ্যাঁ স্যার
আচ্ছা শোনো আজকে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা ক্যানসেল হয়ে গেছে তাই তুমি নিশ্চিন্তে ছুটি কাটাতে পারো
আচ্ছা স্যার ভালো থাকবেন
Ok bye
ধ্যত বিনা কারণে এত কষ্ট করলাম যাই হোক একটা জিনিস তো ভালো হয়েছে এখন আর ছুটি কাটাতে কষ্ট হবে না
rittik ফিরে যাওয়ার জন্য পিছনে ঘুরল হঠাৎ সে আবার সেই মেয়েটাকে দেখতে পেল যাকে সে স্বপ্নে দেখেছিল
rittik ভাবল সে আবারও স্বপ্ন দেখছে তাই সে নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে নিল, না এটা স্বপ্ন নয় এটা সম্পূর্ণ বাস্তব
এই মেয়ে দাঁড়াও কে তুমি
মেয়েটি দাঁড়াল না রিত্তিক স্বপ্নের মতোই দৌড়াদৌড়ি করতে লাগল
এসো, এসো আমার কাছে
দাঁড়াও
হঠাৎ মেয়েটি দাঁড়াল তার মুখে একটা ওড়না দেওয়া তাই রিত্তিক তার মুখ দেখতে পাচ্ছে না
কে তুমি
মেয়েটি কিছু বলল না তবে সে তার হাতটাকে এগিয়ে আনল
কি করছো হঠাৎ সে রিত্তিককে ধাক্কা মেরে দিল
পিছনে খাদ থাকায় রিত্তিক নিচে পড়ে গেল
এখন তো সবে শুরু আরও কত কিছু হবে তোমাদের সাথে। বাতাসে উড়ে গেল মেয়েটির ওড়না আর দৃশ্যমান হলো মেয়েটির মায়াবী আর বিষাক্ত চেহারা
কিছুক্ষণ পর...
হেল্প হেল্প কেউ আছো একটু সাহায্য করো
rittikকে ধাক্কা দেওয়ার পর সে খাদে পড়ে যায় কিন্তু সে একটা ডাল ধরে ফেলে যার ফলে সে নিচে পড়ে না
rittik বাঁচার জন্য হাত উপরে তুলল হঠাৎ তার হাতটি খপ করে ধরে ফেলল কেউ
তুমি সিব্যান্যিয়া না?
আমি কে সেটা পরে বলছি আগে আপনার হাতটা দিন
কোনো লাভ নেই আমাকে তুলতে পারবে না
কেন কেন
তোমাকে দেখেছো আর আমাকে দেখেছো
আপনার মতো দশটাকে তোলার ক্ষমতা আছে আচ্ছা
আচ্ছা হাসালে
পরে হাসেন আগে হাত দেন
rittik হাত দিল সিব্যান্যিয়া অনেক কষ্টে রিত্তিককে তুলল
কি ঘাম ছুটে গেল তো
আমার ঘাম না ছুটলে যে আপনার রক্ত ছুটত
আপাতত পানি ছুটছে
মানে?
বৃষ্টি পড়ছে যে খেয়াল করেছ?
সিব্যান্যিয়া সত্যিই খেয়াল করেনি যে বৃষ্টি হচ্ছিল
তাড়াতাড়ি চলো
কোথায়
বাড়ি তুমি না অসুস্থ
কিন্তু আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে
পড়তেও নিশ্চয়ই ভালোই লাগে বাচ্চামো বাদ দিয়ে চলো
অন্য দিকে রেহেজা পরিবারে রিত্তিককে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সবাই চিন্তায় এদিকে ওদিকে ছুটছে
হঠাৎ রিত্তিককে ভেজা অবস্থায় সিব্যান্যিয়ার সাথে আসতে দেখে সবাই রিত্তিকের কাছে গিয়ে জড়ো হয়
ইয়ামিনি রেহেজা চিন্তিত স্বরে রিত্তিককে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি বাবা
rittik কিছু বলতে যাবে এমন সময় তানভি প্রশ্ন করল এই মেয়েটা কে রিত্তিক
ওর জন্যই তো সব
মানে?
মানে আমাকে কেউ পাহাড় থেকে ধাক্কা দিয়েছিল আমি কোনো রকম একটা গাছের ডাল ধরে ঝুলে ছিলাম তারপর এই মেয়েটাই আমার প্রাণ বাঁচিয়েছে আর এই মেয়েটা আমাদের প্রাসাদেই কাজ করে
কিহ! সবাই সিব্যান্যিয়ার দিকে কৃতজ্ঞতা সহিত দৃষ্টি নিক্ষেপ করে
ধন্যবাদ মা তুমি না থাকলে আজ কি যে হতো
না না এভাবে বলবেন না প্লিজ
এঙ্কি (ইয়ামিনি অঙ্কুশ রেহেজাকে এঙ্কি বলে ডাকে) আমরা আজই চলে যাব এখানে আমার ছেলের বিপদ আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে না আসতে কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি আমি আমার ছেলের জীবনের রিস্ক নিয়ে এখানে থাকতে পারব না
আহাহা এত প্যানিক করছ কেন হয়তো বাতাসে পড়ে গেছে আর ও ভেবেছে ওকে কেউ ধাক্কা দিয়েছে
আমার ছেলে কি বাচ্চা যে ও বুঝবে না ধাক্কা কি আর বাতাসে পড়া কি
দেখুন ভাই ইয়ামিনি আপা যেটা বলছে সেটা কিন্তু খুব খারাপ বলেনি আমাদের চলে যাওয়া উচিত
তানভির মা কথাটা বলল
আআআ ঠিক আছে তাহলে সব কিছু গোছাও একটু পরেই বের হব
কিছুক্ষণ পর তারা বের হলো সবারই মন খারাপ কিন্তু কারো জীবনের ঝুঁকি রেখে কি আর আনন্দ করা যায়
কিছুদূর যাওয়ার পর গাড়ি থেমে গেল
কি হলো ড্রাইভার গাড়ি থামালে যে
স্যার সামনে জ্যাম
কি! কিন্তু এই সময়ে তো জ্যাম থাকার কথা নয়
অঙ্কুশ রেহেজা আর সেহেলাশ মাথুর গাড়ি থেকে নামল সেহেলাশ মাথুর হলো তানভির বাবা
তারা গাড়ি থেকে নেমেই সামনে পুলিশ দেখতে পেল
কি হয়েছে এখানে
সামনে বাস এক্সিডেন্ট করেছে রাস্তা ব্লক ফিরে যেতে হবে অথবা অন্য রাস্তায় যান
কিন্তু আমাদের যাওয়ার তো আর কোনো রাস্তা নেই একটা রাস্তাই ছিল
তাহলে ফিরে যান
তারা দুজন হতাশ হয়ে গাড়িতে ফিরে গেল
কি হলো এঙ্কি
সামনে নাকি বাস এক্সিডেন্ট করেছে তাই রাস্তা ব্লক
কি! তাহলে উপায়?
উপায় নেই আমাদের ফিরে যেতে হবে
না এঙ্কি আমি আমার ছেলের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না
তো তুমি কি বলতে চাইছ আমরা এখন পায়ে হেঁটে যাব?
ইয়ামিনি আর কিছু বলল না এরপর তারা আবার ফিরে গেল পনচনরের প্রাসাদে
চলবে......