ঋত্বিক বলল, দেখ ভাই, তুই তো আমার ভাই। বল আপন না তো কী হয়েছে? কাকাতো ভাই হলেও ভাই তো আমরা। তুই প্লিজ এটা কাউকে বলিস না। আমি আর এমন করব না, ক্ষমা করে দে ভাই।
ক্ষমা আমার কাছে নয়, ওর কাছে চাও। কারণ তুমি দোষটা করেছ ওর সাথে।
মাফ করে দাও প্লিজ বোন, সরি।
ঋত্বিক বলল, ঠিক আছে ঠিক আছে, যাও এখন।
ভিরেন চলে গেল। শিবাণ্যা ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছে।
কেঁদো না, আর এমন করবে না।
ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করলে!
না, ছোট করব কেন? ঐ আসলে...
হয়েছে, আর বলতে হবে না। চলো।
মেকআপ আর্টিস্ট এলো না এখনো?
ওহহো তানভি, চলে আসবে। এত চিৎকার করছিস কেন?
আরে মা, আর কখন আসবে? সময় হয়ে যাচ্ছে তো!
চলে এসেছি।
ওগো এত দেরি করলে কেন?
চলুন ম্যাডাম, ঘরে চলুন।
চলো।
ফিরে এসেছি। এর আগেও এসেছিলাম আর আবারও আসব। নাগিন আমি, রানীদের রানী কালি নাগিন শেষা।
শেষা আর তানভি ঘরে চলে গেল।
শুরু করো।
শেষা প্রথমে তানভির চুলে হাত দিল এবং চুলগুলো আঙুলে পেঁচাল।
আহহা কী করছ?
কার্ল করছি ম্যাডাম।
হাত দিয়ে!
হুম।
হাত দিয়ে তো হবে না।
কে বলেছে? এই তো হচ্ছে।
কই দেখি?
শেষা তানভির সামনের চুলে আঙুল পেঁচিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিল।
আরে তুমি জাদু জানো নাকি? এটা কীভাবে করলে?
ধরে নিন জাদুই জানি।
কিন্তু এটা তো মনে হয় বেশিক্ষণ থাকবে না, খুলে যাবে।
ট্রাই করে দেখুন।
তানভি চুল টানল, কিন্তু চুল যেমন ছিল তেমনি রইল।
চমৎকার!
আমি চমৎকারী!
আচ্ছা তানভি শোন...
হঠাৎ করে ঘরে ঢুকল ইয়ামিনি।
তুমি!
আন্টি, ও মেকআপ আর্টিস্ট।
নাগিন ও!
কী বলছ আন্টি?
হ্যাঁ, কালকে আমি যাকে দেখেছিলাম, ঐ তো সে!
শেষা বুঝল না, সে ভিন্ন সাজ দিয়ে এসেছে, তাও কীভাবে ইয়ামিনি তাকে চিনে ফেলল! মনে হয় এই মহিলা অনেক স্মার্ট। শেষা আর কিছু না ভেবে এক ছুটে বাইরে বেরিয়ে গেল।
বাড়ির সবাই ইয়ামিনি আর ঐ মেয়েটাকে দৌড়াতে দেখে বাইরে চলে গেল।
বাইরে দিয়ে যাচ্ছিল এক সাপুড়ে। তাকে দেখে ইয়ামিনি বলল, বাঁশি বাজান, ও নাগিন!
সাপুড়েটাও মুহূর্তে বুঝে গেল মেয়েটা নাগিন। তাই সে বাঁশি বাজাতে লাগল।
বাঁশির শব্দে শেষা মানুষের রূপ ছেড়ে সাপে পরিণত হলো, যা দেখে অবাক হলো রাহেজা পরিবারের সবাই।
সাপের রূপ ধরতেই সাপুড়েটি শেষাকে বন্দি বানাল।
আপমাদের ভাগ্য ভালো যে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, না হলে এই নাগিন আপনাদের ছাড়ত না।
ধন্যবাদ সাপুড়ে বাবা।
সাপুড়েটি শেষাকে নিয়ে চলে গেল। অর্ধেক রাস্তা যাওয়ার পর সাপুড়ে ঝুড়িটা ফেলে দিল। এটা সেই ঝুড়ি যাতে শেষা ছিল। পড়ে যাওয়ায় ঝুড়িটা খুলে গেল আর বেরিয়ে এলো শেষা।
শেষা বের হতেই মানুষের রূপ নেয়। তারই সাথে সেখানে হাজির হয় আরেকটি সাপুড়ে।
ওকে ধরো, ও নাগিন!
আমি জানি ও নাগিন।
তাহলে আটকাও ওকে!
আমি যখন ওর পক্ষে, তখন আটকাব কেন?
এই সাপুড়েটি শেষার গুরু, যে তাকে সাহায্য করছে।
তুমি সাপুড়ে হয়ে এক নাগিনকে সাহায্য করছ!
হ্যাঁ, কারণ ও সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
কাউকে মারা সঠিক পথ?
কাউকে মারা সঠিক পথ না, কিন্তু তারা যদি কাউকে মারে, তার প্রতিশোধ নিতে তাদের মারাটা সঠিক পথ।
কেন, কী হয়েছিল? কাকে মেরেছিল ওরা?
এই কাহিনী আমরা বলব না, এই কাহিনী যার সে-ই বলবে তোমাকে।
চলে এসো।
অতঃপর আরেকটি সাপ এসে হাজির হয়। মুহূর্তেই সে মানুষের রূপ ধারণ করে।
যেই নাগিন প্রতিশোধ নিতে এসেছে সেটা ও নয়, সেটা হলো এই নাগিন। নাগ বংশের মহা নাগিন শিবাণ্যা।
দুই দুইটা নাগিন!
হ্যাঁ, আমরা বোন। যদিও আপন বোন না, কিন্তু আপনের চেয়ে বেশি। আর আমি ওর প্রতিশোধে সাহায্য করতে এসেছি।
কাউকে ছাড়ব না আমি! ওরা আমার পরিবারের সাথে যা করেছে, তার ফল ওদের ভোগ করতেই হবে।
কী হয়েছিল তোমার সাথে?
ঠিক আছে, শুনুন তাহলে।
অতীত...
তখন আমার বয়স ৫ বছর মাত্র। আমি খেলছিলাম আমার বাবা-মায়ের সাথে।
শিবাণ্যা, তুমি কোথায়?
আমি এখানে।
ধরে ফেলেছি!
চলো, অনেক হয়েছে। এবার ঘরে যাই, অনেক রাত হয়েছে।
চলো চলো।
না, আমি আবার লুকাব, আমি আবার লুকাব!
ওহহো ঠিক আছে, যাও।
তাহলে তোমরা এখান থেকে সরো, আমি লুকাব।
বাবা-মা চলে গেল।
কারা তোমরা, আর এখানে কী করছ?
আমরা যেটা চাই সেটা চুপচাপ দিয়ে দাও, না হলে মৃত্যু নিশ্চিত তোমাদের!
না, কিছুতেই না। মেরে ফেল আমাদের, তাও পাবে না!
বাবা-মা কার সাথে কথা বলছে?
শিবাণ্যা লুকিয়ে থাকা অবস্থাতেই একটু উঁকি দিল আর দেখল চারজন লোক দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে তিনজনের মুখ দেখা যাচ্ছে কিন্তু একজনের মুখটা ঢাকা।
মরতে যখন চাস, মর তাহলে!
শিবাণ্যার বাবা-মাকে জাপটে ধরল ঐ লোকগুলো।
ছাড়ো আমাদের!
আগে নাগমণি দে, তারপর ছাড়ব তোদের!
কোনোদিনও না!
তাহলে মর!
কথাটা বলার সাথে সাথেই ছুরি চলল শিবাণ্যার বাবা-মায়ের গলায়। তাদের মেরে লোকগুলো চলে গেল।
বাবা! মা!
শিবাণ্যা দৌড়ে বেরিয়ে এলো।
শিবাণ্যার বাবা এতক্ষণে মারা গেছেন, কিন্তু তার মা এখনো জীবিত। সে অনেক কষ্ট করে বলল, শিবাণ্যা মা, ওরা খুব ভয়ঙ্কর। ওরা আমাদের নাগমণি নিতে চায়। তুই আমাকে কথা দে, নিজের জীবন দিয়ে হলেও নাগমণিকে রক্ষা করবি।
৫ বছরের শিবাণ্যা বুঝতে পারল বিষয়টাই।
আমি কথা দিচ্ছি মা, আমি আমার জীবন দিয়ে হলেও এই নাগমণিকে রক্ষা করব। সাথে এটাও কথা দিচ্ছি যে আমি তোমার আর বাবার মৃত্যুর প্রতিশোধ ঠিকই নেব।
কথাটা শুনে শিবাণ্যার মা হালকা হেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
বর্তমান...
এই ছিল আমার জীবন কাহিনী।
ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর চিন্তা কোরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি তোমার প্রতিশোধ পূরণ করো।
কথাটা বলে সাপুড়েটি চলে গেল।
সময় এসে গেছে প্রতিশোধের। সব শেষ করে দেব! আমার বাবা-মায়ের সকল খুনিকে ধরে ধরে মারব!
আমরা তোমার সাথে আছি, শিবাণ্যা।
খুব তাড়াতাড়ি আমি আমার প্রথম প্রতিশোধ পূরণ করব।
তার মানে সত্যি নাগিন হয়!
সেটাই তো বলছি, তোমরা তো কেউ বিশ্বাস করো না!
ইয়ামিনি খুব উত্তেজিত হয়ে অঙ্কুশ রাহেজাকে ঘরে নিয়ে গেল।
তোমরা কাজটা ঠিক করোনি! কী দরকার ছিল সামান্য একটা পাথরের জন্য খুন করার? এখন তো তাদের বাচ্চা বড় হয়ে প্রতিশোধ নিতে এসেছে!
ওটা সামান্য পাথর নয়, ইয়ামিনি। ওটা বেচলে আমাদের সাত পুরুষ বসে বসে খেতে পারবে।
ঐ পাথর কি আমাদের ছেলের জীবনের চেয়ে দামি? এমনিই ঋত্বিকের ভাগ্যে মৃত্যুর দোষ আছে, যেটা কাটাতেই আমরা ওর ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিচ্ছি।
হ্যাঁ, বিয়েটা হয়ে গেলেই তো সব ঠিকঠাক!
কিন্তু ততদিনে যদি কিছু হয়ে যায়?
কিছু হবে না, শুধু শুধু চিন্তা করছ।
না, আমি রিস্ক নিতে পারব না। কালই হবে বিয়ে।
এভাবে শুধু বলে দিলেই হয় না, ইয়ামিনি। সব কিছু অ্যারেঞ্জ করব কীভাবে?
এত টাকা কামিয়েছ কি সাজিয়ে রাখার জন্য? চেষ্টা করলে সবই সম্ভব। বাড়ির দিকটা আমি সামলে নিচ্ছি, তুমি বাইরের দিকটা সামলাও। দেরি কোরো না, যাও।
কী আর করার, এখন তো আর কোনো উপায় নেই। ঠিক আছে, তোমার কথাই রইল, কালকেই বিয়ে হবে
চলবে........