কি বলছো আন্টি
হ্যাঁ মা, যা বলছি ঠিকই বলছি, তুই চলে যা, তোর জীবন বাঁচা।
তানভি ঋত্বিককে ভালোবাসে না—সেটার প্রমাণ মিলল মাত্রই। সে আর কোনো কথা না বলে নিজের কিছু দরকারি জিনিস গুছাতে লাগলো। গোছগাছ শেষ করে সে দরজা দিয়ে বের হতে চাইলো।
দাঁড়াও তানভি, দরজা দিয়ে যেও না, নাহলে ওরা তোমাকে আটকে দেবে।
তাহলে কোথা দিয়ে যাবো?
জানালা দিয়ে যাও।
তানভি তাই করলো, সে তাড়াহুড়ো করে জানালা দিয়ে লাফ দিল।
এমন সময় ঘরে প্রবেশ করলো ইয়ামিনী। ততক্ষণে শিবানিয়া ইয়ামিনীর রূপ পাল্টে বিয়ের সাজে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে সেই এতক্ষণ ইয়ামিনীর রূপ ধরে তানভিকে ভাগিয়েছে, যাতে সে বিয়েটা করতে পারে। এই বিয়ের উদ্দেশ্য হলো—যাদের সে মারবে, তাদের বাড়িতে থেকেই তাদের মারা।
আরে তানভি হলো তোমার! ওদিকে সবাই অপেক্ষা করছে আর এত বড় ঘোমটা দিয়েছ কেন? চলো, চলো।
দাঁড়ান।
কী হলো, চলো।
শিবানিয়া তার ঘোমটাটা খুলল।
তুমি! তুমি এখানে কী করছো? আর তানভি কোথায়?
পালিয়েছে।
পালিয়েছে! কিন্তু কেন?
ও বলছিল, "আমি এমন পরিবারে বিয়ে করতে পারব না যেখানে নাগিনরা থাকে।" তাই ও আমাকে বলল, "তুমি আমার জায়গায় বসে পড়ো।" আমি কী করব বুঝতে পারছিলাম না, তাই এক প্রকার বাধ্য হয়ে আমিই বউ সেজে বসে আছি।
কিন্তু ও তো ঋত্বিককে ভালোবাসত!
নিজের জীবনের চেয়ে কেউ অন্য কিছুকে ভালোবাসতে পারে না।
কিন্তু তুমি এখানে বসেছ কেন? আমরা তো তোমাকে ঠিকমতো চিনিও না, তুমিও তো আমাদের ঠিকমতো চেনো না—তাহলে তুমি...!
আমি এত কিছু জানি না। আমি শুধু এটা ভেবেছি যে, এই বিয়ে নিয়ে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে, যার ফলে পরিবারের মান-সম্মান নষ্ট হচ্ছে। আমি চাচ্ছি না যে আবারও পরিবারের মান-সম্মান নষ্ট হোক।
ইয়ামিনী কী করবে বুঝতে পারছে না।
ইয়ামিনী আসছে না কেন এখনো?
অঙ্কুশ রেহেজার কথা শুনে তানভির বাবা সেহেলেস বলে উঠলেন, মনে হয় তানভির এখনো হয়নি।
ঐ তো মা আসছে!
অঙ্গদের কথা শুনে সবাই সামনের দিকে তাকাল। তারা দেখতে পেল, ইয়ামিনীর পাশে ঘোমটা দেওয়া একটি মেয়ে আসছে। তারা ভাবছে এটা তানভি, আসলে এটা শিবানিয়া।
চলো, চলো, বিয়ে শুরু করো।
বিয়ে শুরু হলো, তবে ঋত্বিকের মন কেন যেন খারাপ। তার মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না; সে কি ভুল মানুষকে বেছে নিয়েছে? তার প্রতি তো ঋত্বিকের কোনো ভালোবাসাই নেই! তবে পরিবারের সবার ইচ্ছায় বিয়েটা সে করেই নিল।
তানভি মা, এবার ঘোমটাটা সরাও। তানভির মা রাবেয়ার কথা শুনে ইয়ামিনী ধীরে ধীরে শিবানিয়ার ঘোমটা খুলল।
ইয়ামিনী! এই মেয়েটা এখানে কী করছে? আর আমাদের তানভি কোথায়?
এক্ষুনি তানভি পালিয়েছে!
কী বলছো এই সব? তোমার মাথা ঠিক আছে তো?
না, আমাদের মেয়ে এমনটা করতে পারে না। ইয়ামিনী, তোমার কোথাও ভুল হচ্ছে।
না রাবেয়া, কোনো ভুল হচ্ছে না, ও পালিয়েছে।
কিন্তু ও কেন পালাবে? ও তো ঋত্বিককে ভালোবাসে!
হ্যাঁ, তবে নিজের জীবনের চেয়ে বেশি নয়।
মানে?
ও নাগিনের ভয়ে পালিয়েছে, ঋত্বিককে একা ফেলে নিজের জীবন বাঁচাতে।
এই কথা কে বলল তোমাকে?
ইয়ামিনী শিবানিয়ার দিকে ইশারা করল।
এই মেয়ে, কী বলেছ তুমি আমার মেয়ের নামে এত বড় মিথ্যা কেন বলেছো? ওহ বুঝেছি, বড়লোক ছেলে বিয়ে করার স্বপ্ন দেখেছ বুঝি? আচ্ছা ইয়ামিনী, তোমাকেই বলি—মানলাম যে তানভি পালিয়েছে, তাহলে তুমি এর সাথে কেন বিয়ে দিলে? ঋত্বিক, যার পরিবারের ঠিক নেই, জন্মের ঠিক নেই—দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না যে তুমি ওর সাথে ঋত্বিকের মতো একটা ছেলের বিয়ে দিলে? আর ওর কথা বিশ্বাস করে আমার তানভিকে ভুল বুঝলে!
ব্যাস রাবেয়া, অনেক বলে নিয়েছ। আমার বউমাকে এবার তুমি শোনো—আমি কোনো দিনও ওর সাথে ঋত্বিকের বিয়ে দিতাম না, কিন্তু ও আমাদের বাড়ির মান-সম্মানের কথা চিন্তা করে নিজের জীবনের ঝুঁকি নিল, আর তোমার মেয়ে তো পালিয়ে গেল! আর তোমার মেয়ে পালিয়ে গেছে, এটা আমি নিশ্চিত, কারণ আমার কাছে প্রমাণ আছে।
ইয়ামিনী একটা কাগজ বের করল।
এইটা তানভি লিখেছে যাওয়ার আগে, দেখো—হates writing-টা তানভিরই তো?
রাবেয়া দেখল, সত্যিই এটা তানভির হাতের লেখা।
চিঠিতে লেখা:
রেহেজা পরিবারের সবাইকে ধিক্কার জানাই, যারা আমার জীবন ঝুঁকিতে রেখে নিজেদের ছেলেকে বাঁচাতে চাচ্ছিলে। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, বিয়ে করার শখ আমার মিটে গেছে। আর ধন্যবাদ ইয়ামিনী আন্টিকে, আপনি আমাকে সত্যিটা বললেন।
ব্যাস, এই চিঠিটা দেখেই বুঝলাম তোমার মেয়ে কতটা সৎ! আমরা সবাই কিন্তু নিচে ভিরেনের লাশের পাশে ছিলাম, তোমরা কেউ কি আমাকে কোথাও যেতে দেখেছ? দেখেনি! তাহলে ওকে কিভাবে আমি কিছু বলব?
শিবানিয়া মনে মনে বলল, খেলা জমে গেছে! চিঠিটা যে নকল, কেউ তা বুঝতেই পারছে না।
কিন্তু...
আর কোনো কিন্তু নয়, এই বিয়েটা হয়ে গেছে আর এই বিয়েটাই থাকবে।
এটা মোটেও ঠিক হলো না ইয়ামিনী।
সবই ঠিক আছে।
রাবেয়া আর সেহেলেস রাগ দেখিয়ে চলে গেল।
পুরো রেহেজা পরিবার স্তব্ধ।
ঋত্বিকের কেন যেন অনেক ভালো লাগছে, কারণটা সে কিছুতেই বুঝতে পারছে না।
সবাই যে যার মতো ঘরে চলে গেল।
ভিরেনের মৃত্যুতে তার বউ ছায়া ভেঙে পড়েছে, তাই সে রুমের এক কোনায় বসে আছে। কিন্তু দিবিয়া, অমৃতা আর অঙ্গদ নিজেদের মতো মজা করে কাটাচ্ছে। তারা মাত্রই বাসরঘর সাজিয়ে বের হলো।
ভাই, সাবধানে।
যাবি তোরা?
ওরা চলে গেল। শিবানিয়া খাটের এক কোনায় বসে আছে।
শোনো, তুমি আজ আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছ, তার জন্য ধন্যবাদ। জানি তুমি বিয়েটা নিজের ইচ্ছায় করোনি, তাই আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না।
জি, ঠিক আছে।
ঋত্বিকের খুব খুশি লাগছে, কিন্তু সে তা প্রকাশ করল না।
আচ্ছা, একটা বালিশ দাও।
কেন?
তো বালিশ ছাড়া ঘুমাবো নাকি?
সেটা বলিনি, বলেছি বালিশ ওখানে দেবো কেন?
তো তোমার সাথে এক সাথে ঘুমাবো নাকি? কিন্তু যদি তুমি বলো, তাহলে শুতে পারি।
না না, সেটা বলিনি। বলছি যে আপনি খাটে শোনেন আর আমি নিচে শুচ্ছি।
আরে, তুমি তো নতুন বউ, তোমাকে কিভাবে নিচে শুতে দিই?
আমি নতুন বউ হলে আপনিও তো নতুন জামাই!
সেই হিসেবে তো আমাদের দুজনের একসাথেই ঘুমানো উচিত।
না না, ঠিক আছে, আপনি নিচেই শোনেন, আর আমি শুচ্ছি খাটে।
গুড গার্ল।
তারা দুজনে শুয়ে পড়ল।
কিছুক্ষণ নীরবতা পালন করার পর ঋত্বিক বলে উঠল:
তুমি আবার রাতে আমার সুযোগ নেবে না তো?
এমা, ছি ছি! আমি কি ওই ধরনের মেয়ে নাকি?
আরে, স্বামী হই তোমার! তুমি যদি কিছু করে বসো, তাহলে এখানে খারাপের কী হবে? আমি তোমার পারমিশন ছাড়া তোমাকে ছুবো না, কিন্তু তুমি নিশ্চিন্তে আমাকে ছুঁতে পারো—যখন মুড হয় তখনই।
আমি এত খারাপ না যে একটা সহায়হীন ছেলের সুযোগ নেব!
আমি সহায়হীন?
হ্যাঁ, যেভাবে বললে "তুমি আমার সুযোগ নেবে না তো"—সেটা শুনে তো মনে হচ্ছে আপনি সহায়হীন বেচারা এক অবুঝ বালক!
হায়! এত বড় অপমান!
আমি শুনেছি, সত্যি কথা বললে যদি সেটা গায়ে লাগে, তাহলে সেটা অপমানের মতো অনুভূতি তৈরি করে।
হয়েছে, এবার ঘুমাও।
শিবানিয়া মুচকি হেসে শুয়ে পড়ল।