“ভাগ্নে-র বউ কে মামা বিয়ে করবে! অসাধারণ, তোদের চিন্তাধারা দেখে আমার শুধু গা গুলিয়ে উঠছে!”
নীরভান চিৎকার করে কথাগুলো বলে উঠল। তার বোন মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কুয়াশাচ্ছন্ন আঁধার রাতের অন্ধকারে ছাদে তিনজন দাঁড়িয়ে আছে। কারিশমার চোখে পানি টলমল করছে। সে আকুতি জানিয়ে বলল,
“ভাই আমার, এভাবে বলিস না। কৌশিকের সাথে রূপস্মিতার বিয়ে তো শেষ পর্যন্ত হয়নি!”
কালো হুডি পরিহিত দীর্ঘাকৃতির লোকটা ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে হাত গোঁজা। চাঁদের আলোয় তার লম্বা, থমথমে ছায়াটা বিস্তৃত হয়ে পড়েছে ছাদে।
কারিশমা ভেজা কণ্ঠে আবার বললেন,
“আমার আর আজ আরেকটা ছেলে থাকলে আমি তোকে এভাবে বলতাম না রে! আমাদের পারিবারিক মান-সম্মানটা বাঁচা, দয়া কর! তোর দুলাভাই হার্টের রোগী, এত বড় সামাজিক অপমান উনি সইতে পারবেন না!”
কথাটা শেষ করেই তিনি শাড়ির আঁচলে নিজের মুখ ঢেকে ডুকরে কাঁদতে কাঁদতে ছাদ ছেড়ে নিচে নেমে গেলেন।
হিমশীতল বাতাসে ছাদের ওপর এবার রয়ে গেলেন কেবল নীরভান এবং রাহাত চৌধুরী। বেশ কিছুক্ষণ এক অস্বস্তিকর, নিস্তব্ধ নীরবতা বজায় রইল দুজনের মাঝে। তারপর রাহাত চৌধুরী ধীরপায়ে এগিয়ে এসে অত্যন্ত ভারাক্রান্ত মনে নীরভানের চওড়া কাঁধে নিজের কাঁপতে থাকা হাতটা রাখলেন।
নীরভানের বরফশীতল পাথুরে শরীরে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। সে আগের মতোই নির্বিকার।
রাহাত নীরভানের পাশে এসে দাঁড়িয়ে রাতের মেঘলা আকাশের দিকে তাকিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে বললেন,
“আমার একমাত্র ছেলেটা আজকে আমার সব মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেল, নীরভান... নিচে অবোধ মেয়েটা কত স্বপ্ন নিয়ে কনে সেজে বসে আছে! ওই নিষ্পাপ মেয়েটার কী দোষ বলো? সবে তো মেট্রিক পরীক্ষা দিয়ে শেষ করেছে। ওর মা-বাবা এত ছোট বয়সে মেয়েকে বিয়ে দিতে বিন্দুমাত্র রাজি ছিলেন না... আমার ছেলেটাই রূপস্মিতাকে দেখে পাগলামি শুরু করল, ওকে বিয়ে করার জন্য জেদ ধরল! রূপস্মিতার বাবাকে কত আকুতি-মিনতি করে শেষমেশ আমি কালকে এই বিয়েতে রাজি করালাম... আর আমার কুলাঙ্গার ছেলেটা আজ আমার মুখে চুনকালি ছিটিয়ে শেষ মুহূর্তে পালিয়ে গেল!”
তিনি কিছুক্ষণ থেমে, নিজের ভেজা চোখে হাত বুলিয়ে আবার বলতে লাগলেন,
“আমি জানি না এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও তুমি কেন বিয়ে করোনি নীরভান... তোমার বোন বছরের পর বছর ধরে তোমার বিয়ের জন্য তোমায় শত জোরাজোরি করলেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। আমি আজও জানতে চাইব না কেন তুমি নিজের জীবনটাকে এভাবে একা রেখেছ, কেন তুমি আজ পর্যন্ত বিয়ে করোনি...”
এরপর তিনি অশ্রুসজল দৃষ্টিতে নীরভানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে হাত দুটো জোর করে ব্যাকুল কণ্ঠে বললেন,
“কিন্তু আজ চরম দেনার দায়ে নিঃস্ব এক বাবার আকুতি নিয়ে অনুরোধ করছি তোমায় ভাই... মেয়েটাকে বিয়ে করে অন্তত আমার এই ভাঙা মান-সম্মানটুকু বাঁচাও! কাল সকালে এই সমাজে আমি আর মুখ দেখাতে পারব না নীরভান... এই অপমান সওয়ার ক্ষমতা আমার নেই!”
নীরভান থমথমে মুখে বলল,
“কৌশিক আমার চেয়ে নয় বছরের ছোট, আর সেই মেয়ের বয়স কত হবে তাহলে? আপনিই নিজের মাথা খাটিয়ে বলুন!”
রাহাত চুপ করে রইলেন। সত্যি, বয়সের ফারাক বড্ড বেশি, প্রায় দ্বিগুণ! নীরভান আবার গম্ভীর ও গমগমে স্বরে বলে উঠল,
“Now I'm thirty. And that girl is only fifteen.”
রাহাত এবারও চুপ। কী বলবেন তিনি? যুক্তি তো নীরভানের পক্ষেই। তাও কোনো উপায় না পেয়ে ব্যাকুল কণ্ঠে বললেন,
“তোমায় দেখলে এখনো অনেক বেশি ইয়ং মনে হয় নীরভান। উনারা তোমায় দেখে অন্তত মানা করতে পারবেন না। আর উনারা তো তোমার আসল চেহারাই দেখেননি এখনো! সবসময় এই বাড়িতে এসে মাথায় হুডির টুপি দিয়ে, মুখে কালো মাস্ক আর সানগ্লাস পরে এক কোণে বসে থাকো। তোমায় বাস্তবে দেখলে কোন মেয়ে মানা করবে বলো? আর তুমিও তো মেয়েটাকে এখনো দেখোইনি! দেখলে বলবে আসমান থেকে পরী নেমে এসেছে!”
নীরভান এক ঝটকায় রাহাতের মুখোমুখি এসে দাঁড়িয়ে কঠিন গলায় বলল,
“কোথাও দেখেছেন ভাগ্নের হবু কনেকে এমনভাবে ছেলের মামার সাথে বিয়ে দিতে? জাস্ট ফাকিং বুলশিট!”
রাহাত চৌধুরী গভীরভাবে অনুধাবন করতে পারলেন, এই অদম্য পুরুষটিকে রাজি করানো অসম্ভব। তাদের পরিবারের মান-সম্মান এবার সত্যিই ধুলোয় মিশতে চলেছে। তাও শেষ চেষ্টার মতো হতাশার চরম শিখরে দাঁড়িয়ে বললেন,
“মেয়েকে তোমার এখনই নিজের দায়িত্ব নিয়ে তুলে নিয়ে যেতে হবে না নীরভান! মেয়ে ওর পড়াশোনা শেষ করবে আগে... আর ততদিনে মেয়েটা বয়সেও তো আরেকটু বড় হয়ে উঠবে, তাই না? তুমি একটাবার অন্তত মেয়েটাকে শুধু দেখে এসো... শুধু একটাবার দেখো! যদি ভালো না লাগে, আমি তোমায় আর বিন্দুমাত্র জোর করব না।”
নীরভান আর কোনো কথা বলল না। একদম নীরব হয়ে গেল।
রাহাত তীব্র হতাশায় নিঃশব্দে পা বাড়ালেন নিচের দিকে। তার হাত-পা কাঁপছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে—নীরভান পেছন থেকে মেটালিক, শাণিত স্বরে ডেকে উঠল,
“ফাইন! আমি মেয়েটাকে বিয়ে করব। বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন... আমি ওকে কালমা পড়ে বিয়ে করব ঠিকই, তবে ও ওর নিজের বাপের বাড়িতেই থাকবে। আমি এখান থেকে সোজা আমার দেশে ফিরে যাব! আর ঠিক দু-বছর পর আমি ওকে অফিশিয়ালি ডিভোর্স দিয়ে দেব। আর এই চুক্তির কথা শুধু আপনি আর আমিই জানব! রাজি?”
রাহাত চৌধুরীর বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছোট নিষ্পাপ মেয়েটার জন্য তার মনটা ভেঙে পড়ল। তার নিজের কুলাঙ্গার ছেলের ভুলের জন্যই আজ এই অবোধ বাচ্চা মেয়েটার পুরো জীবনটা এভাবে অনিশ্চয়তার মুখে পড়ল।
কিন্তু দুই অভিজাত পরিবারের সামাজিক সম্মান আর আত্মহত্যার মুখোমুখি দাঁড়িয়ে থাকা পরিস্থিতি বিবেচনা করে তিনি শেষমেশ সায় দিলেন। ধীর ও ভারাক্রান্ত পায়ে তিনি নিচে নেমে গেলেন।
নীরভান এতক্ষণ পর তার মাথার হুডির কালো কাপড়টা আস্তে করে সরিয়ে দিল।
রাতের থমথমে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে পকেট থেকে একটা দামি সিগারেট বের করে ঠোঁটে চেপে লাইটার জ্বালালো। নিস্তব্ধ চাঁদের দিকে স্থির দৃষ্টি রেখে, নাকের ছিদ্র দিয়ে ধোঁয়ার বিষাক্ত কুণ্ডলী ফোঁস করে বাতাসে উড়িয়ে দিল সে।
.
.
.
.
বসার ঘরে থমথমে পরিবেশ। মাথা নিচু করে অপরাধীর মতো বসে আছেন রাহাত চৌধুরী। তার উল্টোদিকে গম্ভীর মুখে বসে আছেন রূপস্মিতার বাবা নিহাদ খান এবং তার বড় ভাই নিলয় খান।
নিহাদ খান বরাবরই অত্যন্ত ঠাণ্ডা ও মার্জিত মাথার মানুষ, হুটহাট চেঁচামেচি বা গোলমাল করা তার স্বভাববিরুদ্ধ। নিলয়ও বেশ শান্তশিষ্ট, তবে নিজের আদরের ছোট বোনের প্রসঙ্গে সে একটু বেশিই স্পর্শকাতর আর পজেসিভ।
তা সত্ত্বেও এই মুহূর্তে সে বাবার ওপর কথা না বলে চুপ করে আছে। আগে বাবার মতামত শুনে তারপর সে কথা বলবে—গুরুজনদের সম্মান দেওয়াটা সে নিজের রক্তের সংস্কার বলেই মনে করে।
নিহাদ খান বেশ অসন্তোষ ও অসন্তুষ্ট গলায় বললেন,
“আপনার কুলাঙ্গার ছেলে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে, এতে আপনাদের সমাজের বুকে যতটুকু মান-সম্মান নষ্ট হয়েছে, তার চেয়ে একশো গুণ বেশি ক্ষতি হয়েছে আমাদের! কারণ আমি এক কন্যাপক্ষ। সাধারণ মানুষ কখনোই ছেলের দোষ দেখবে না... সবাই উল্টে আঙুল তুলে বলবে নিশ্চয়ই মেয়ের মধ্যে কোনো বড় খুঁত ছিল, যার কারণে বিয়ে ভেঙেছে!”
নিলয় এবার আর মেজাজ ধরে রাখতে না পেরে ক্ষিপ্ত হয়ে বলে উঠল,
“আপনার ওই বদমাশ ছেলের চৌদ্দ জায়গায় লাইন আছে! বিয়ের আসর থেকে পালিয়েই যখন যাবে, তখন এত নাটক মারাতে আসছিল কেন? দেখেছ তো বাবা... এর জন্যই তো আমি এই ফালতু বিয়েতে শুরু থেকে রাজি হইনি!”
নিহাদ খান হাত তুলে নিলয়কে থেমে যাওয়ার ইঙ্গিত দিলেন। তারপর শক্ত গলায় রাহাত চৌধুরীকে বললেন,
“বলুন এবার... আমাদের এখন কী করা উচিত? সোজাসুজি পুলিশে খবর দেব?”
রাহাত চৌধুরী অপরাধীর মতো দু-হাত জোর করে বললেন,
“আমাকে মাফ করে দিন ভাইজান... আমি স্বপ্নেও বুঝিনি আমার নিজের রক্তটাই এমন এক কুলঙ্গার ও অপদার্থ বের হবে! আপনাদের মান-সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি... তবে আমার একটা জরুরি প্রস্তাব আছে, ভাইজান!”
নিহাদ খান শান্ত কিন্তু বরফশীতল ভঙ্গিতে বললেন,
“বলুন, কী প্রস্তাব?”
রাহাত চৌধুরী নিজের ঘামে ভেজা হাতের তালু দুটো ঘষতে ঘষতে বললেন,
“আমার শালাবাবু এসেছে বিদেশ থেকে। তাকে পাত্র হিসেবে প্রস্তাব করতে চাইছি আপনার একমাত্র মেয়ের জন্য! আপনারা আগে একবার ওকে সামনাসামনি দেখতে পারেন... গ্যারান্টি দিয়ে বলছি, ওকে অপছন্দ হওয়ার মতো কিচ্ছুটি নেই! অঢেল ধন-সম্পদ ও সম্মান রয়েছে তার। মেক্সিকোর এক নামজাদা ইউনিভার্সিটির ল লেকচারার সে। দেখতে-শুনতেও মাশাআল্লাহ রাজপুত্রের মতো, এখনো বিয়েথা করেনি...”
নিহাদ খান নিঃশব্দে গভীর চিন্তায় ডুবে রইলেন। কিন্তু নিলয় আবার তোড়ে বলে উঠল,
“আমার ছোট বোন কি রাস্তার কোনো পচে যাওয়া সস্তা জিনিস নাকি, যে যাকে-তাকে অচেনা-অজানা কারোর হাতে না দেখেই তুলে দেব?”
নিহাদ খান এবার কড়া গলায় ছেলেকে ধমক দিয়ে উঠলেন,
“আহা নিলয়! একদম থামো তো! গতবার তো ছেলের চৌদ্দপুরুষের খোঁজখবর জেনেই মতামত দিয়েছিল। তো কী হলো তাতে? কী খোঁজ নিয়েছিলে তুমি?”
তিনি একটু থেমে বেশ অভিজ্ঞ দৃষ্টিতে রাহাত চৌধুরীকে বললেন,
“পাত্র কি এই মুহূর্তে বাড়িতে উপস্থিত আছে? আমি তাকে সামনাসামনি দেখতে ইচ্ছুক।”
রাহাত চৌধুরী বুকে আটকে থাকা স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলে আনন্দিত গলায় বললেন,
“অবশ্যই, অবশ্যই ভাইজান! আমি এখনই ডেকে আনছি তাকে...”
তিনি সোজা ছাদ থেকে নীরভানকে ডেকে নিচে নিয়ে এলেন।
ঘন কালো অ্যাটায়ার পরা নীরভানের সেই সুঠাম, ব্যক্তিত্বপূর্ণ ও গম্ভীর অবয়ব বসার ঘরে প্রবেশ করতেই চারপাশের থমথমে পরিবেশ যেন এক লহমায় থমকে গেল! নিহাদ খান প্রথম দর্শনেই নীরভানের চালচলন আর ব্যক্তিত্ব দেখে মনে মনে ভীষণ আশ্বস্ত হলেন।
তাড়াতাড়ি কাজি ডেকে নতুন দেনমোহর ধার্য করা হলো। পাত্রের নাম আর শর্ত বদলে এক নতুন রাজকীয় কাবিননামা তৈরি করার পর, নগদ দু কোটি টাকা এবং একটি ডুপ্লেক্স বাড়ি সহ দলিল সমেত নিঃশব্দে সম্পন্ন হলো রূপস্মিতা আর নীরভানের চর্চিত সেই শুভ আকদ......
চলমান........
পর্ব..........০১
#নিষিদ্ধ_প্রণয়ের_দহন
#আইজা_নূর_পায়েল
গল্প টা রেগুলার পেতে লিংকে দেওয়া পেইজ টি ফলো করে রাখুন –
https://www.facebook.com/share/19gGYte6mY/