____________________
ডুপ্লেক্স বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে ঝড়ের প্রকোপে শান্ত, স্নিগ্ধ, কোমল প্রকৃতির বুকে মাঝেমাঝে কেঁপে উঠে ঝড়ে পড়ে জলফোঁটার ব্যাপারটা অনুভব করছিল অভিক। কান্নাশেষে মানুষ যখন ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠে ক্রমাগত বর্ষণ শেষেও প্রকৃতি এমন কেঁপেকেঁপে উঠে। ব্যাপারটা ভীষণ সুন্দর এবং উপলব্ধির। সবার চোখে এই ছোট ছোট বিষয়গুলো ধরা দেয় না। দুটো পাখি হঠাৎ বাউকুল গাছের ডালে এসে বসলো। পালকের ভেতর ঠোঁট ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডানা ঝাড়ছে। পালকগুলো ইতোমধ্যে খাঁড়া হয়ে দাঁড়িয়েছে। তা দেখে একটুখানি হাসলো সে।
পেছন থেকে সালমা বেগমের হাঁকডাকে ঘাড় ঘুরালো।
হ্যা রে অভি। তোর কোনোকিছুতে তাড়া নেই কেন? মেয়েটা তোর জন্য দাঁড়িয়ে থাকবে না? পুরুষমানুষদের সবসময় সবকিছুতে তাড়া থাকতে হয়।
বেরোচ্ছি।
সালমা বেগম ছেলের কপাল টেনে এনে চুমু খেলেন। বললেন..
ফি আমানিল্লাহ। মেয়েটা তোর পছন্দ হবে দেখিস। আমার কথা মিলিয়ে নিস।
________________
বাতাসে হিমশীতল আবেশ আর ভেঁজা সোঁদা মাটির মিশেল গন্ধ। সারি সারি সেগুন গাছ আরও নানান জাতের গাছের শেষে বিশাল একটি দিঘী। লোকেমুখে সেটাকে লালদিঘিই বলে। অতবড় দিঘীটাতে দক্ষ হাতে বানানো কয়েকটা ছোট নৌকাও চলে। সুজানা মায়ের মুখে শুনেছে এই দিঘীতে নাকি মাঝরাত্রিরে একটা সোনার নৌকা চলে রূপোর বৈঠার সাহায্য। কারো সাড়াশব্দ পেলে আবার টুপ করে ডুব দেয় সেই নৌকা। অমাবস্যার রাতে বেশিরভাগ সেটি দেখা যায়। কি ভয়ানক!
ভাবতে ভাবতেই দিঘীর কিছুটা দূরে ফাঁকা জায়গায় বড়গাছটির তলায় গিয়ে সে দাঁড়ালো। বসার কয়েকটা জায়গা আছে সেখানে। যেখানে ইতোমধ্যে পানি আর ভেজা পাতা পড়ে লেপ্টে আছে। বসা যাবেনা। আশেপাশে মানুষের আনাগোনা বেশ বেড়েই চলেছে।
মেহুলের ফোনটা তার হাতে। লোকটা যদি না চিনে ফোন করে থাকে? সুজানার গলার স্বরের সাথে মেহুলের গলা না মিললে যদি সন্দেহ করে?
মেহুলটাও বাকিদেরকে ডাকতে গিয়ে কোথায় চলে গেল।
হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে সুজানার। হিমশীতল বাতাসে গায়ে লাগতেই অসম্ভব ঠান্ডা লাগছে তার। নাকে ঠান্ডা বাতাস ফুরফুর করে ঢুকে পড়ছে।
অপেক্ষার অবসান ঘটলো তখন যখন পেছন থেকে কেউ একজন গলা খাঁকারি দিল। গলার কাছে একহাত নিয়ে গিয়ে দম নিয়ে দম নিল সুজানা।
আপনি মেহুল? আমি অভিক ফারদিন।
কেমন চেনা চেনা ঠেকলো সুজামার কাছে।
মেয়েটাকে সামনে না ফিরতে দেখে অভিক ভুরু কুঁচকে চেয়ে রইলো।
কিছুদূরে বড় বটগাছের আড়ালো দাঁড়িয়ে সুজানার সব বন্ধুরা ইশারা করলো সামনে ফিরতে।
অভিক কিছু বলার আগেই সুজানা ঘাড় ঘুরালো। সাথে সাথে অত্যধিক বিস্ময়ে দু ঠোঁটের মধ্যিখানে নিজের অজান্তেই দূরত্ব এল।
অভিকের চোখে তখন দুর্দান্ত কৌতূহল। চমৎকার হেসে বলল...
আপনি সুজানা, মেহুল নন।
ভয়ে গলা শুকিয়ে এল সুজানার।
_____________________
স্তব্ধ, তটস্থ, ভয়াতুর চোখে অভিকের দিকে একপলক তাকিয়ে আবারও চোখ নিচে নামিয়ে রাখলো সুজানা।
অতিরিক্ত ভয়ভীতির কারণে ইতোমধ্যে ঘাম দিয়েছে কপালে। অভিকের সূক্ষ্মদৃর্ষ্টি তখন সুজানার দিকে উত্তরের অপেক্ষায়।
নিজেকে প্রস্তুত করে সুজানা স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে বলল..
মেহুল? কে মেহুল? আমি তো ওই নামে কাউকে চিনিনা।
অভিকের তীর্যক অবলোকন তখনও তারদিকে। যেন কিছু একটা ভালো করে ঠাহর করতে পারছে সে।
না, এই জায়গায় মেহুল নামের কারো থাকার কথা ছিল নীল শাড়ি পড়ে। ঠিক এরকম যেমনটা আপনি পড়ে আছেন।
সুজানা ঘুরে দাঁড়িয়ে বলল
আমি এখানে অন্য কাজে এসেছি। আপনার মেহুল বোধহয় অন্য কেউ। আমি আসি। হ্যা?
বলেই শাড়ির আঁচল টেনে কপাল ছুঁয়ে ঘাম মুছলো সে। বুকের ভেতরটা ধুকপুক করছে। কেন জানি মনে হচ্ছে ভীষণ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা । এখনি ডাকবে। থামতে বলবে। সে বাজেভাবে ধরা পড়বে।
কিয়ৎক্ষণ পার হতেই হাতের পার্সে ' র ভেতর বেজে উঠলো ফোন। মেহুলের ফোন ভেবে ফোনটা তুলতেই সুজানা দেখলো ' Abhik Fardin ' নামে সেইভ করা। সাথে সাথে ঘাড় ঘুরালো সে। লোকটার ঠোঁটের কোণায় তখন ক্রুর হাসি। হাতে ধরা ফোন। ইশারায় সুজানাকে ফোনটা তুলতে বলল অভিক।
সুজানা ফোনটা রিসিভ করে কানে লাগালো ।
এই লোকটার নাম কি তবে অভিক ফারদিন? হ্যা উনি সেটাই তো বললেন কিছু আগেই। এত চালাক লোক। আর মেহুল কিনা বলল এই লোক সাদাসিধা?
তরতরিয়ে ঘাম দিল তার সারামুখে। এমন পরিস্থিতিতে সে কভু পড়েনি। অভিকের অন্তর্দৃষ্টি থেকে রক্ষা পেতে সে পিছু করে দাঁড়ালো। ফোন ধরা হাতটা কাঁপছে ঠিক তখনি ফোনের ভেতর থেকে বাতাসের হিসহিস শব্দের সাথে ভেসে এল...
আপনি ধরা পড়ে গেছেন সুজানা। আমি বুঝে গিয়েছি আপনি আমার জন্যই এখানে এসেছেন? এখন বলুন আমি আপনার কাছে যাব নাকি আপনি নিজেই এখানে আসবেন?
সুজানা ধরা পড়া অপরাধীর মতো অসহায় হয়ে ফিরে তাকালো। তার বুকের মতো এখনো ঢিপঢিপ করছে। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত তা সে বুঝে উঠতে পারছেনা। কি করবে এখন সে?
অভিক নিজেই এগিয়ে এল।
সুজানা অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইলো। ভেতরকার উদ্রেক তখন হু হু করে বেড়েই চলেছে।
এত লুকোচুরি কেন সুজানা? আমাকে সত্যিটা বলতে পারেন।
সুজানা মুখ খোলার আগেই অভিক তর্জনী দেখালো তার মাথার সিঁথির দিকে। সুজানা সে ইশারায় মাথায় হাত দিয়ে কিছু একটা টের পেয়ে ভয়ে হাত নামিয়ে নিল। চোখেমুখে ত্রাস। কি ওটা?
অভিক হাত বাড়িয়ে কোনো স্পর্শ ছাড়াই বস্তুটি নিয়ে সুজানার সামনে ধরলো। ইশারায় আকাশমণি গাছটা দেখিয়ে দিয়ে বুঝালো এটা আকসশমণি গাছের ফুল।
সুজানা স্বস্তি পেল। দম ফেলে কিছু বলার আগেই অভিক বলল...
মেহুলের ফোন আপনার কাছে? তারমানে আপনাকে মেহুল পাঠিয়েছে?
সুজানা সাহস সঞ্চয় করে বলল..
আপনি বুঝলেন কি করে আমি মেহুল নই?
অভিক ফোনের স্ক্রিনে সুজানার দিকে ফিরিয়ে বলল
দেখুন তো এটা মেহুল কিনা।
মেহুলের মুখের একটা পাশ দেখা যাচ্ছে যেটা সে হোয়াটসঅ্যাপে দিয়েছিল। এই লোক তো ধুরন্ধর চালাক।
আপনি আমাকে সত্যিটা বলবেন সুজানা?
সুজানা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সত্যিটা সে বলে দ্রুত প্রস্থান করবে এখান থেকে। তার মানসম্মান সব ধুলোয় মিশে গেল আজ অজানা অপরিচিত একটা ছেলের সামনে।
ধীরস্থির গলায় বলা শুরু করলো সে।
মেহুলের অন্য এক জায়গায় সম্পর্ক আছে। ও এই বিয়েতে রাজী না। সে আজ আসতে পারছেনা তাই আমাকে পাঠিয়েছে। আশা করি বুঝেছেন আমি কি বলতে চাইছি।
বুঝেছি।
সুজানা চোখের পলক তুলে আবার নিচে নামিয়ে নিল। বলল
তাহলে বলবেন যে মেহুলকে আপনার অপছন্দ। আপনি এই সম্বন্ধে রাজী না। মেহুলের সাথে অন্য কারো যে সম্বন্ধ এটা বলবেন না প্লিজ।
পুরোটা এক নিঃশ্বাসে বলে হাঁপিয়ে উঠলো সুজানা।
তাড়া দেখিয়ে বলল
আশা করি বুঝতে পেরেছেন।
বুঝেছি।
তাহলে আসি।
পা বাড়াতেই অভিকনিজেই কথাটা বলে হেসে পিছু হাঁটতে হাঁটতে প্রস্থান নিল। সুজানা বোকার মতো দাঁড়িয়ে রইলো।
_________________________
তার সামনে গিয়ে দাঁড়ালো।
সুজানা। সত্য বলার জন্য থ্যাংকস। মেহুলের ব্যাপারটা এখানেই শেষ। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই বলব। বাট আপনার ব্যাপারটা এখানেই কিন্তু শুরু। আবারও দেখা হবে সুজানা। বাই।