ফন্ট সাইজ:
থিম:
আমায় রেখো প্রিয় প্রহরে

পর্ব সংখ্যা - ৪

লেখক: প্রেমা ফারনাজ চৌধুরীর

আমায়_রেখো_প্রিয়_প্রহরে

#প্রিমা_ফারনাজ_চৌধুরী

পর্ব - ৪

চারটার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে। অনা আর আর আবিদ তখন অ্যালপাবেট স্কেচবুকে ঘষাঘষি করছে পেন্সিল দিয়ে। দুজনেই এতক্ষণ বকবক করে মাথা খেয়েছে তার। মাথাটা ঝিমঝিম করছে সেই তখন থেকে। আজ বাড়িতে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়বে সে। বৃষ্টিতে ভেজায় গায়ে তাপমাত্রার লক্ষ্মণ বুঝা যাচ্ছে। উফফ একদিনে এত চাপ নেওয়া যায়?
আনিকা তখনি নাস্তার ট্রে হাতে নিয়ে রুমে ঢুকে এল। ট্রেবিলের উপর ট্রে রাখলো। তিন চার প্রকার নাশতার আইটেম আর চায়ের পেয়ালা। সুজানা বলল...

এসব কেন করতে গেলেন? আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে।

এত তাড়া কিসের? সন্ধ্যা হলেও সমস্যা নেই। আপনাকে গাড়িতে তুলে দিলে হয়ে যাবে। নিন মিষ্টি খেয়ে নিন। অনা কাল রাতেই তার বাবাকে টিচারের জন্য বালুসাই মিষ্টির আনার কথা বলেছে। টিচারকে নাকি প্রথমদিন মিষ্টি খাওয়াতে হয়।

সুজানা অনার দিকে তাকাতেই
অনা মাথা তুলে চোখ পিটপিট করে চাইলো। সুজানার সাথে মিষ্টি করে হাসলো।

আর আবিদ বলল টিচারের জন্য ছানার পায়েস। না খেলে ওরা টিচারের উপর খুব রেগে যাবে। চায়ে চিনি কম না বেশি।

মাঝামাঝি হলেই চলে।

আচ্ছা আমি সেভাবেই দিয়েছি। খেয়ে নিন।

আবিদ পেন্সিল রেখে চেয়ারের উপর দাঁড়িয়ে পড়লো। আনিকা বলল

এই এই কি হচ্ছে আবি?

টিচারকে মিষ্টি খাওয়াবু না?

সুজানা ঠোঁট টিপে হাসলো। আনিকা বলল

টিচার খেতে জানে। তুমি বসো।
আমি যাই সুজানা। ওদের বেশি লাই দেবেন না কিন্তু। একদম মাথা চিবিয়ে খাবে। পরপর চারজন টিচার পালিয়েছে ওদের বাঁদরামির জন্য। বকুনি দেন। এই মন দিয়ে পড়ো তোমরা।

আনিকা চলে যেতেই সুজানা আবিদের দিকে মিষ্টির প্লেট ঠেলে দিল। বলল

মিষ্টি খাওয়াবেন না?

আবিদ প্রচন্ড খুশি হলো। খপ করে হাত দিয়ে বালুসাই গালের ভেতর পুরোটা দিয়ে আরেকটা খপ করে তুলে নিয়ে সুজানার দিকে বাড়িয়ে দিল। সুজানা বড় বড় চোখ করে কিছু বলার আগেই টেবিলের উপর উঠে সুজানার গালের ভেতর পুরোটা মিষ্টি পুরে দিল।

তারপর নিজের গালের ভেতর থেকে মিষ্টিটা বের করে একটু একটু করে খেতে লাগলো। অনা রেগেমেগে বলল

আবি পঁচাআআআআ।

আবিদ চোখ গরম করে চাইলো। খেতে খেতে বলল

বালু মোজা নাই।

সুজানা বলল

এই এই কোনো ঝগড়া না।

দুজনেই এবার শান্ত হলো।

সুজানা তাদের হোমওয়ার্ক দিয়ে উঠে পড়লো। আজ পড়ায়নি কিছু। কথা বলতে বলতে সময় কেটে গেছে।

সুজানার সাথে সাথে দু'জন নিচে গেল। সেখানে সবাই মিলে বেশ গল্পগুজব চলছে। গল্পের বিষয়বস্তু মেহুল নামের কাউকে নিয়ে।

মেয়ে তো পেটে ধরিনি তাই বলতে পারিনা আজকালকার মেয়েদের রঙঢঙ। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওই মেয়ের মধ্যে নইলে অভি কি এমনি মানা করে দিয়েছে ? যা হয়েছে ভালোই হয়েছে।

সুজানাকে দেখে সালমা বেগম চুপ করলেন বটে তবে ভুরু কুঁচকে চেয়ে রইলেন। আনিকা বলল

সুজানা আসুন সবার সাথে পরিচয় করিয়ে দিই।

আজ থাক না।

আরেহ থাকবে কেন? আসুন আসুন।

সুজানা ম্লানমুখে হাসলো। আজাদ সাহেব আর আজীম সাহেব দু-ভাই তাদের দু ছেলের সাথে বসেই গল্পগুজব করছিলেন। সুজানাকে দেখে তাদের খোশগল্পে নীরবতা নেমে এল। আনিকা বলল

উনারা ওদের বড় আর ছোট দাদাভাই। আর উনি ওদের বাবা আর উনি চাচ্চু। উনারা দু'জন আমার শ্বাশুড়ি। ওদের দাদু আর ছোট দাদু।

সুজানা সালাম দিতেই আজাদ সাহেব সালামের উত্তর দিয়ে বললেন

ওয়ালাইকুমুস সালাম। তোমার বাবার নাম কি? কি করে?

আমার বাবার মরহুম সিরাজুল ইসলাম। তিনি গ্রামের পাঠশালায় পড়াতেন। করিমগঞ্জে সিরাজ মাস্টার নামেই পরিচিত ছিলেন এখনও আছেন। আজ আসি তাহলে।

পিনপতন নীরবতা শেষে মাথা দুলালেন আজাদ সাহেব।

বৌমা নাশতাপানি দিয়েছ মাস্টারকে।

আনিকা মাথা নেড়ে বলল

হ্যা বাবা। অল্পই খেয়েছে।

চেনাজানা হয়নি তাই হয়ত । আব্দুলকে বলো যাতে রিকশায় তুলে দেয়। একা ছেড়ো না। সন্ধ্যা নেমে গেছে।

জ্বি বাবা।

সুজানা আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে বেরিয়ে যাওয়ার সময় শুনলো কিছু কথোপকথন।

আজওয়াদ মুফতি সাহেব হাইস্কুলের প্রধান শিক্ষক অভি। উনারা এলাকায় বেশ নাম আছে উনাদের । উনার মেয়ের নামে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক এসেছে।
মেহুলকে তোমার অপছন্দ হওয়ার কারণটা কি? তোমার কি এর চাইতে স্মার্ট মেয়ে পছন্দ?

আবিদ ততক্ষণে তার কোলের উপর উঠে বসেছে। সে আবিদের সাথে দুষ্টুমিতে মত্ত।

উত্তর না দেয়ায় সালমা বেগম হায়হায় করে উঠে বললেন

খোদা খোদা বিলেতে গিয়ে শয়তানে ধরেছে আমার সাদাসিধা ছেলেটাকে। ছোট ছোট জামাকাপড় পড়া মেয়েগুলোর দিকে নজর গিয়েছে মনে হয়। আমি মরে গেলেও ওরকম মেয়ে ঘরে তুলবো না অভি। মনে রাখিস তুই। হ্যা বলে রাখলাম।

কেউ উনার কথা বিশেষ আমলে নিল মনে হলো না সুজানার। তবে কথাগুলোই ভীষণ হাসি পেল তার।

__________________

রিকশা কিছুদূর যেতে না যেতেই সুজানা রিকশার পেছন থেকে ডাক শুনলো।

আপা? এই আপা?

সুজানা গলা বাড়িয়ে পেছনে তাকাতেই দেখলো সায়েম। সাইকেল দ্রুত চালাচ্ছে। সুজানা রিকশা থামাতে বললো। ভাড়া মিটিয়ে বলল

চলে যান মামা। আমি আমার ভাইয়ের সাথে যাব।

সায়েম সাইকেল থামিয়ে ঘাড় ঘুরালো।

বাড়িটা না চিনে আমি তার পরের বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে ছিলাম অনেক্ক্ষণ।

সুজানা তার মাথায় চাটি মেরে বলল

পাগল! নবকুঠির বলেছিলাম না?

ওইটাই তো মনে নেই। আম্মা ফোন দিয়ে চিল্লাপাল্লা করছে।

সুজানা সাইকেলের পেছনে বসে বললো।

আজ দেরী হলো। আর কখনো হবে না। চল।

ভাইবোন বাসার কাছাকাছি আসতেই দেখলো একটা যুবক এদিকওদিক পায়চারি করতে করতে কথা বলছে।

সায়েম সাইকেল নিয়ে চলে গেল। সুজানাকে দেখে যুবকও তাকালো। সুজানা বলল,,

সাইফ ভাই কথা আছে।

যুবক হাত দেখিয়ে অপেক্ষা করতে বললো। কথা বলা শেষ করে ভুরু কুঁচকে এগিয়ে এল।

সব ঠিকঠাক?

কি টিউশনির খোঁজ দিলে বাবারে বাবা। কি পাকনা পাকনা কথা বলে দুটো। আমাকে বলে কিনা টিচার টিচার তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমার নামটা খুব কিউট।

সাইফ ফোকলা হাসলো। বলল

তুই সামাল দিতে পারবি।

পারব না। আমার জন্য অনেক টাফ ওই বিচ্ছগুলোকে পড়ানো।

আচ্ছা আপাতত পড়া। আরও বেটার ফেলে তোকে বলব। এখন কোথাথেকে টিউশনি দেব তোকে?

আচ্ছা।

তোকে ক্লান্ত দেখাচ্ছে। ঘরে যাহ।

সুজানা পা বাড়াতে গিয়ে আবার থেমে গেল। বলল

ওই বাড়ির ছোট ছেলের সাথে মেহুলের বিয়ের কথাবার্তা চলছে।

সাইফ মাথা নাড়লো ধীরেধীরে। বলল...

আচ্ছা।

সুজানা যেতে যেতে ভাবলো

এমা, কোনো প্রতিক্রিয়া নেই?

_________

মেহুলের ফোঁপানির শব্দে সুজানা নিজেই ভড়কে গেল। চুপ করে থাকার কিয়ৎক্ষণ পর বলল

শান্ত হ।

হব না।

আমি আজকে যেখানে পড়াতে গেলাম ওটাই উনার বাড়ি। দেখ তোর জন্য খুব ভালো হবে। খুবই সুন্দর পরিবার। মানুষগুলোকে সাদামাটাই মনে হলো। বিয়ে যে এখনই করতে হবে সেটা তো তোকে বলছেনা।

তুই যা শিখিয়ে দিয়েছিস উনি কি তা বলেনি?

বলেছে। উনার কথা হয়ত কেউ বিশ্বাস করছেনা। ভাবছে নিজের মর্জিমতো বলছে। সবাই তোর নামে ভালোই বলেছে। অপছন্দ হওয়ার কিছু নেই।

মেহুল আবারও ফুঁপিয়ে উঠলো।

না না। আমি পারব না। মা আর বাবা বলল ওই বাড়ি থেকে উনারা আসবেন।

আচ্ছা শান্ত হ।

সুজু এগুলোরে তোর বড় আন্টিকে দিয়ে আয় তো। সাইফ খেতে পছন্দ করে।

সুজানা উপুড় হয়ে শোয়া ছিল। ঘাড় ঘুরিয়ে বলল

কি আম্মা?

ঝাল পিঠা বানিয়েছিলাম। তোর বড়আন্টি সকালেই নাশতা পাঠালো। এই বাসায় উঠেছি পর্যন্ত মানুষটা কম তো আর সাহায্য করলো না। আমি তেমন কিছুই দিতে পারিনা। ধর এগুলো দিয়ে আয়। সাইফকে দেখলাম বাড়িতে আছে। চলে গেলে খেতে পারবেনা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব সংখ্যা - ৪ শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন