ইশিকার বিয়ের কথা শুনে বিষণ কষ্ট হচ্ছে তার। বুকে পেটে কান্না বেরিয়ে আসতে চায়। এই কয়দিয়ে সে ইশিকার শূন্যতা খুব ভালো ভাবে টের পেয়েছে। না কিছুইতেই ইশিকাকে তার থেকে দূরে যেতে দেিয়া যাবে না। ড্রয়ার থেকে দুই প্যাকেট সিগারেট নিয়ে ব্যালকুনিতে যায়। একের পর এক সিগারেট ধরায় আর কয়েক মিনিটের ব্যবধানে শেষ করে ছুঁড়ে পেলে। আকাশের দিকে তাকিয়ে বেপরোয়াদের মত গেয়ে উঠে,
---যে ছবি একেঁছি বুকেরি দেয়ালে,,
কেমন বুঝেদে সে কোন খেয়ালে----
----কি করে থাকি বল,,,
দিয়ে এই হা,,কা,,হা,,,----
----দিয়েছি সব তোকে,, যাছিল এই আমার,,
কষ্ট দিলে তুই সইতে পারি না আার,,,
ব্যথিত কন্ঠে গান শেষ করে দু'চোখ বন্ধ করে পেলে আর সেই বন্ধ চোখ বেয়ে হৃদয় ছিঁড়ে দুই ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে।
-----------
-- আজ শুক্রবার ইশিকার খালামনিরা আসবে ।
তাই ইকরা বেগম আর ইয়ানা বেগম সহ সাথে বাসার দুজন সার্জেন্ট মিলে সকাল থেকে রান্না করচে। মেহমান আসবে তাই ইশানি আর ইশিকাকে আজকে কলেজে যেতে দেয়নি ইকবাল হোসেন।
দুই ভাই মিলে সকালে বাজার করে এনেছে। বাজার করে ইমরান হোসেন আর নিশান হসপিটালে চলে গেছে কিছুক্ষণ হলো দুপুরে বাড়ি আসবে।
-- ইশানি সেই কখন থেকে ইশিকাকে বুজানের চেষ্টা করচে। কিন্তু ইশিকা কোনো কথা কানেই তুলছে না। উল্টো এমন ভাব করচে যেন সে সত্যি এই বিয়ে নিয়ে মহা খুশি। কিন্তু ইশানি খুব ভালো করেই জানে ইশিকা সব কিছু রাগ আর জেদ থেকেই করছে।
ইশিকা কোনো কথা শুনছে না দেখে ইশানি মনে মনে ভাবতে থাকে,
_ না আমাকে-ই কিছু করতে হবে। আমি জানি আমার ভাইয়াও ইশিকাকে ভালোবেসে পেলেছে। তাইতো সে দিন ইশিকার বিয়ের কথা শুনে ভাইয়া কেঁদে ছিল।
(ফ্যাশব্যক)
সেইদিন নিশান খাওয়া ছেড়ে নিজের রুমে ব্যাকুলিতে গিয়ে সিগারেট ধরায়। সিগারেট ধোঁয়া উড়াতে উড়াতে কাঁদছে আর বলেছিল।
-আমাকে একটা সুযোগ কি দেওয়া যেত না ইশিকা। আমি কি খুব বেশি অন্য করেছি। তোকে কি খুব বেশি আঘাত করে পেলেছি। তুই কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি। তুই না আমাকে ভালোবাসতি তাহলে কেন রাজি হলি। এখন আমি কি করবো।
--- আমিও যে তোকে ভালোবেসে পেলেছি।বিষণ ভালোবেসে পেলেছি। তাহলে কি আমি সত্যি তোকে হারিয়ে পেলবো। কি ভাবে থাকবো আমি তোকে ছাড়া,এখন তো তোকে না দেখলে বিষণ কষ্ট হয়। তাহলে তোর বিয়ে হয়ে গেলে কি করে থাকবো আমি। নিশান আনমনে কথা গুলো বলেই যাচ্ছে আর ইশানি দরজার সামনে থেকে সব কিছু শুনেছে।
--এইদিকে বেলা তখন ১২ টার দিকে। ইয়ানা বেগম এর বোন আমেনা বেগম,ওনার স্বামী শাহাদাত হোসেন আর তাদের দুই ছেলে মেয়ে আহানাফ আর আপিয়াকে নিয়ে চলে এসেছে।ইশানি আর ইশিকা দুজন ইশিকার রুমেই বসে আছে। আপিয়া বাড়িতে এসে খুঁজতে থাকে ইশিকাকে। আপিয়ার বয়স ৬ বছর।
-- সে ইশিকাকে খুব ভালোবাসে আর যখন থেকে শুনেছে ইশিকাকের তার ভাবি বানানো হবে তখন থেকে আপিয়ার আনন্দ দেখে কে,তাই তো আশা মাএই ইশিকাকে খুঁজতে লাগে ।
-- আহানাফ তার বাবা মায়ের সাথে ড্রইং রুমে বসে আসে। ইকবাল হোসেন টুকিটাকি কথা বলছে তাদের সাথে। ইয়ানা বেগম আর ইকরা বেগম ও নাস্তা হাতে ড্রইং রুমে আসে তাদের সাথে আড্ডায় যোগ হয়। ইয়ানা বোনের ছেলেকে আদর যত্নের ত্রুটি রাখেছে না। তার উপর মেয়ের জামাই হবে বলে কথা।
- দুপুর দেড়টার দিকে ইমরান হোসেন আর নিশান বাড়িতে আসে। নিশান আসতে চায়নি তার পরে ও তার বাবা জোর করে নিয়ে এসেচে।
নিশান আসতে চায়নি কারণ গত কাল রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর নিশান ইশিকার রুমে যায়।
( দরজায় দুইবার টোকা দিতেই ইশিকা দরজা খুলে দেয়। নিশান রুমে ডুকেই দরজা বন্ধ করে ফেলে। নিশানকে তার রুমে দেখে ইশিকা চমকায়, ভড়কায়, বিস্ময় নিয়ে তাকায় নিশানের পানে। উদ্বিগ্ন কন্ঠে বলে,
_এ,এ,, কি আপনি দরজা বন্ধ করছেন কেন?
নিশান ইশিকার কাছে এসে তার দুই বাহু ধরে বলে,
_ তুই এটা কি করছিস ইশিকা?
ইশিকা হতবিহ্বলের মত তাকিয়ে বলে,
_ কি করেছি আমি!
নিশান তার হাতের বাঁধন আরেকটু শক্ত করে দৃঢ় গলায় বলে,
_ তুই কি করেছিস তুই সত্যি জানিস না!
ইশিকা সরল মনে উওর দেয়,
_ না জানি না!
নিশান এবার ইশিকার বাহু চেপে দরে আরো কাছে এনে হিসহিসিয়ে বলে,
_ তুই এই বিয়েতে কেন রাজি হয়েছিস। বল আমাকে। কেন রাজি হয়েছি।
নিশানের মুখে এমন কথা শুনে ইশিকা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না বরং নিশানের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে,
_যা করেছি বেশ করেছি। আপনার মত পাষাণ আর নির্দয় মানুষের চোখের সামনে থেকে নিজেকে বাঁচাতে করেছি। এতে তো আপনার খুশি হওয়ার কথা। তাই না ড.নিশান মাহমুদ।
ইশিকা কথা শুনে নিশান স্তব্ধ হয়ে যায়। ইশিকা তার থেকে নিজেকে বাঁচাতে এই বিয়েতে রাজি হয়েছে। নিশানের চোখ জ্বলে উঠল। অনেক কিছু বলতে চেয়েও বলল না শুধু নিজেকে আর নিজের রাগকে সংবরণ করে দাঁত কটমট করে বলে,
_ তুই এই বিয়ে করবি না।
ইশিকার ব্রু কুঁচকে আসে। সে ব্রু কঞ্জিৎ করে বলে,
_ বিয়ে করবো না মানি।
নিশান হাতের বাঁধন আরো শক্ত করে বলে,
_ বিয়ে করবি না মানি করবি না।
এবার ইশিকারও রাগ হচ্চে। যে মানুষ তাকে থাপ্পড় মেরেছে, তাকে ঘৃনা করে বলছে। তার চোখের সামনে থেকে চলে যেতে বলেছে এখন আবার সেই মানুষটাই তাকে বিয়ে করতে নিষেধ করছে। শুনতে যাবে কেন সে এইবাজে অহংকারী লোকটার কথা। শুনবেনা সে কিছুতেই শুনবে না সুযোগ যখন একবার পেয়ে গেছে তখন সেটাকেই কাজে লাগাবে তাই সেই জেদ ধরে বলে,
_আমি বিয়ে করবো।
-------------------
রানিং...........
--