'আহানাফ ঠোঁট কামড়ে হাসে। পিচনের মাথার চুল চুলকে বিড়বিড় করে,
_ইউ লুক লাইক সো বিউটিফুল ইশারানী।
তার পর তার মা- বাবার কাছে চলে যায়---
-------------
সন্ধ্যা ৭ টা ড্রইং রুমে সবাই উপস্থিত। ইশিকা নিশানের উপর জেদ করে বিয়েতে রাজি হলেও। এখন বুকের ভিতর কেমন ব্যাথা অনুভব করছে। মনে হচ্ছে কলিজাটা সত্যি কেউ ছিনিয়ে নিচ্ছে। অভাধ্য চোখের জল গুলো মনে হচ্ছে চোখ পেটে বেরিয়ে আসবে। টলমল চোখের পানি নিয়ে তাকায় নিশানের পানে মুহুর্তে বুকটা ধুক করে ওঠে।
-- নিশান কেমন ভাবে তাকিয়ে আছে তার দিকে। দেখে মনে হচ্ছে যেন ওই চোখে প্রাণ নেই। আছে শুধু হা হা কার। ইশিকা আর তাকিয়ে থাকতে পারলো না। এতক্ষণ ধরে রাখা পানিটুকু ঝর্ণার মত চোখ বেয়ে গড়িয়ে পড়ে। ইশিকার চোখের পানি নিশানের বুকের ভিতর আগুন ধরিয়ে দিচ্ছে। না পারছে নিজের হাতে ইশিকার চোখের পানি মুছে দিতে আর না পারছে নিজের বুকে জ্বলে ওঠা দাবালনের আগুন নিবাতে। নিজের অনুভুতি সাথে নিরবে যুদ্ধ করে যাচ্ছে। তপ্ত নিশ্বাসে সেটা ভিতর থেকে বেরিয়ে আসছে। কোনো রকম নিজেকে সংযত করে ড্রইংরুম ছেড়ে বেরিয়ে আসতে চাইলে পাশ থেকে আহানাফ বলে উঠে,
_ কোথায় যাচ্চেন নিশান ভাই। একটু পর এনগেজমেন্ট হবে।
তখনই নিশানে পা থেমে যায় ঘুরে দাঁড়াতেই ইমরান হোসেন বলেন,
_ কিরে তুই কোথায় যাচ্চিস।
নিশান কোন রকম বলে,
_ একটু বাইরে যাচ্চিলাম বাবা।
ইমরান হোসেন বলেন,
_এখন কোথাও যাওয়ার দরকার নাই। এখানে দাঁড়া।
নিশান আর কি করবে। অগত্যা বুকে ব্যথা নিয়েও বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হলো।
-- আহানাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশিকার সাথে কালো জামা পড়ে বসে থাকা মেয়েটার দিকে। এই মেয়েটাকে সে দেখেছে। যখন ৭ বছর আগে বিদেশ যাওয়ার সময় এই বাড়িতে তার খালামনির থেকে বিদায় নিতে এসেছিল। তখন ক্লাস 4 এ পড়তো। ইশিকার সাথে মেছিং করে প্রোগ পড়তো সব সময়। যে কেউ হঠাৎ দেখলে জমজ বোন ভাববে। সেই সময় এতটা খেয়াল না করলেও এখন দেখতে বেশ মহোনীয় লাগচে তার কাছে। পালতা শরীর,সরু নাক,চিকন অধর,দেখতে মায়াময় লাগছে। আর যখন বোনের প্রতি এত ভালোবাসা দেখলো তখন তো তার প্রতি আরো বেশি মুগ্ধ হলো সে।
--ইশানির চোখ আহানাফের দিকে পড়তেই ইশানি বিরক্তিতে ভেঙ্গচি কেটে চোখ সরিয়ে নেয়। অসয্য লাগছে এই লোকটাকে এখন। এত করে রিকোয়েস্ট করার পরেও উনি কি করে বিয়ে করতে বলছে। সব টা জানার পরেও। আহারে তার ভাইটার জন্য তার কত খারাপ লাগছে। শেষ পর্যন্ত সে তাদের দুইটা প্রিয় মানুষের জন্য কিছুই করতে পারলো না। ইশানির বিরক্তি-মাখা মুখ দেখে আহানাফ ঠোঁট টিপে হাসে।
-------------
এতক্ষণের নিরভতা ভেঙ্গে আমেনা বেগম বলে উঠেন,
_ দুলাভাই একটা কথা বলার ছিল কিভাবে যে বলি।
ইকবাল হোসেন হেসে উঠে বলেন,
_কি বলবে শালীকা বলে ফেল। ইকবাল হোসেন রসিকতার মানুষ ওনার বিয়ের পর থেকেই উনি আমেনা বেগম কে শালীকা বলে ডাকতেন। আমেনা বেগম বলে,
_আসলে দুলাভাই আপনারা তো জানেন আমি আর শাহাদাত সব সময় আমার ছেলের কথাকে বেশি প্রাধান্য দি। ওর ভালো লাগা, খারাপ লাগা সব কিছু ওর মত করে মেনে নি।
ইকবাল হোসেন আবার ও বলেন,
_হ্যাঁ তাতো জানি আর আহানাফের মত ছেলেকে প্রাধান্য না দিয়ে হয় নাকি। যথেষ্ট ভালো আর ম্যাছুয়েড ছেলে।
আমেনা বেগম এবার দৃঢ় গলায় বলেন,
_আসলে আমার ছেলে ইশিকাকে না ইশানিকে পছন্দ হয়েছে।
আমিনা বেগম এর কথা শুনে সবাই চমকে উঠে। বিস্মিত চোখে তাকায় একে অপরের দিকে। ইয়ানা বেগম স্বাভাবিক, কারণ আমেনা বেগম তাকে দুপুরেই সব কিছু খুলে বলেছেন। তিনি সব টা শুনে প্রথমে অভাক হন। পরে স্বামীর মতামতের জন্য অপেক্ষা করেন।
ইশিকা হতভম্ব হয়ে গেছে, ইশানির তো চোখ কপালে। মনে মনে বলে এই লোক বলে কি। সে তার ভাই আর বোন+বেস্টুর কষ্ট দেখতে পারছেনা বিদায় এই লোককে অনুরোধ করতে গেছে। এখন দেখছি নিজেই ফেঁসে গেছি।
নিশান চমকে উঠে। অভাক চোখে তাকায় আহানাফের দিকে। আহানাফের সাথে নিশানের তেমন একটা চেনা পরিচয় নেই। তাই নিশান চেয়েও কিছু বলতে পারেনি আহানাফকে। ইকবাল হোসেন কিছুক্ষণ থ হয়ে বসে থাকেন। তারপর ইমরান হোসেন কে বলে,
_ভাইজান আপনি কি বলেন,
ইমরান হোসেন কিছুক্ষণ নিরব থেকে বলে,
_আমেনা তুমি আমাকে অপরাধী বানিয়ে দিলে আমার ভাইয়ের চোখে। তোমরা এসেছো ইশিকাকে দেখতে এখন যদি আমার মেয়েকে পছন্দ করো তাহলে ইশিকার কাছে কেমন লাগবে না। আমার ভাই আর বোনের মত ভাইয়ের বউয়ের কাছেও বিষয় টা কেমন লাগবে। তাছাড়া মেয়েটা কত সুন্দর করে সেজেগুজে এসেচে।
ইকবাল হোসেন হেসে বলেন,
_ কি যে বলেন ভাইজান আমাদের খারাপ কেন লাগবে। এটা তো ভালো কথা। ইশিকা হোক বা ইশানি দুজনেই তো আমাদের মেয়ে। তাছাড়া আহানাফ শুধু তার পছন্দের কথা জানিয়েছে।যদি না জানিয়ে বাবা- মায়ের কথায় বিয়ে করে নিতো। তখন হয়তো তারা দাম্পত্য জীবনে সুখি হতে পারতো না। ভালোই হয়েছে আমাদের কে নিজের পছন্দের কথা জানিয়েছে। তাই এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই কি বলো ইয়ানা।
ইয়ানা বেগম ও স্বামীর কথায় তাল মিলায়।
_হ্যাঁ ভাইজান আপনার ভাই ঠিক বলছে। আমাদের কোনো আপত্তি নেই। এখন ইশিকার বিয়ে হয়নি তো কি হয়েছে। ইশানির বিয়ের পরে না হয় আমরা ইশিকার বিয়ে নিয়ে ভাববো। তখনই আহানাফ বলে উঠে,
_''আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো।
ইমরান হোসেন বলেন,
_হ্যাঁ বাবা বলো। কি বলতে ছাইছে।
আহানাফ কিছুটা সংকোচ করে বলে,
_জানি এটা আপনাদের পারিবারিক বিষয় তার পরেও বলছি। আমার মনে হয় ইশিকার জন্য অন্য কোথায়ও পাএ না দেখে নিশান ভাইয়ের সাথে বিয়ে দিয়ে.......
----------
রানিং.......