প্রথম ডেট*
প্রপোজের পরের দিন থেকে লি ওয়েই আর মেই লিন দুজনেই কেমন যেন লজ্জা পাচ্ছিল।
আগে ওরা বন্ধু ছিল। এখন ওরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড। এখন কথা বলতে গেলেও একটু লজ্জা লাগে, একটু হাসি পায়।
মেই লিন তার বান্ধবীকে ফোন করে বললো, "জানিস, লি ওয়েই আমাকে প্রপোজ করেছে। আর আমি হ্যাঁ বলেছি।"
বান্ধবী বললো, "তাহলে তো এখন তোদের প্রথম ডেট হওয়া দরকার!"
মেই লিন বললো, "প্রথম ডেট? ডেট মানে কি?"
"ডেট মানে, তোরা দুজন একা একা ঘুরতে যাবি, গল্প করবি, একসাথে খাবি।"
মেই লিনের মুখটা লাল হয়ে গেল। সে ভাবলো, "লি ওয়েই এর সাথে ডেট? কেমন হবে?"
অন্যদিকে লি ওয়েই তার বন্ধুকে বললো, "আমি মেই লিনকে প্রপোজ করেছি। ও হ্যাঁ বলেছে। এখন আমি ওকে ডেটে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যাবো?"
বন্ধু বললো, "চেরি বাগানে নিয়ে যা। যেখানে তোদের গল্পটা শুরু হয়েছিল। ওই জায়গাটাই তোদের জন্য সবচেয়ে স্পেশাল।"
লি ওয়েই বললো, "হ্যাঁ, ঠিক বলেছিস। চেরি বাগানই সবচেয়ে ভালো হবে।"
লি ওয়েই মেই লিনকে ফোন করলো। তার গলা কাঁপছিল।
"মেই লিন, কাল বিকেলে তুমি ফ্রি আছো?"
"হ্যাঁ, ফ্রি আছি। কেন?"
"তুমি... তুমি আমার সাথে একটু চেরি বাগানে যাবা? আমাদের প্রথম ডেট?"
মেই লিন ফোনের ওপাশে চুপ হয়ে গেল। তারপর আস্তে করে বললো, "যাবো।"
লি ওয়েই বললো, "সত্যি?"
"হ্যাঁ, সত্যি।"
পরের দিন বিকেল।
মেই লিন অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। কোন জামা পরবে বুঝতে পারছিল না। শেষে একটা হালকা গোলাপি জামা পরলো। চুলটা একটু বেঁধে নিলো। তার হাতে সেই চেরি ফুলের ব্রেসলেটটা, যেটা লি ওয়েই তাকে দিয়েছিল।
লি ওয়েই ও অনেকক্ষণ ধরে তৈরি হচ্ছিল। সে একটা সাদা শার্ট পরেছে। হাতে একটা ছোট ব্যাগ। ব্যাগে কি আছে, কেউ জানে না।
চেরি বাগানে গিয়ে দুজনেই দেখলো, বাগানটা আজ অনেক সুন্দর। চারদিকে চেরি ফুল ফুটে আছে। বাতাসে ফুলের গন্ধ। পাখিরা গান গাইছে।
লি ওয়েই বললো, "মেই লিন, তুমি আজ অনেক সুন্দর লাগছো।"
মেই লিন লজ্জা পেয়ে বললো, "তুমি সবসময় এমন কথা বলো কেন? আমার লজ্জা লাগে।"
"লজ্জা পেলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে, তাই বলি।"
দুজনে বাগানে হাঁটতে শুরু করলো। পাশাপাশি, কিন্তু একটু দূরত্ব রেখে। দুজনেই চাইছিল একটু কাছে আসতে, কিন্তু লজ্জায় পারছিল না।
হাঁটতে হাঁটতে লি ওয়েই বললো, "মেই লিন, তুমি জানো, আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম?"
"কতদিন?"
"যখন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম, তখন থেকে। তখন ভাবতাম, একদিন এই মেয়েটার সাথে আমি একা একা হাঁটবো। আজ সেই দিনটা আসলো।"
মেই লিন বললো, "আমিও ভাবতাম। আমি ভাবতাম, একদিন লি ওয়েই আমাকে বলবে, চলো ঘুরতে যাই। আজ তুমি বললে।"
ওরা একটা বড় চেরি গাছের নিচে বসলো। লি ওয়েই তার ব্যাগ থেকে দুটো আইসক্রিম বের করলো। একটা মেই লিনকে দিলো।
"তোমার প্রিয় স্ট্রবেরি আইসক্রিম।"
মেই লিন অবাক হয়ে বললো, "তুমি মনে রেখেছো, আমার স্ট্রবেরি আইসক্রিম পছন্দ?"
"তোমার সবকিছু মনে রাখি। তুমি স্ট্রবেরি পছন্দ করো, তুমি গোলাপি রঙ পছন্দ করো, তুমি বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকতে পছন্দ করো, তুমি বাচ্চাদের গল্প বলতে পছন্দ করো।"
মেই লিন বললো, "আর তুমি? তুমি কি পছন্দ করো?"
লি ওয়েই মেই লিনের দিকে তাকিয়ে বললো, "আমি তোমাকে পছন্দ করি।"
মেই লিনের মুখটা একদম লাল হয়ে গেল। সে আইসক্রিম খেতে খেতে বললো, "তুমি না, অনেক দুষ্টু হয়ে গেছো।"
"তোমার বয়ফ্রেন্ড হয়ে একটু দুষ্টু না হলে হয়?"
দুজনে হেসে উঠলো।
তারপর লি ওয়েই তার ব্যাগ থেকে একটা ছোট স্কেচবুক বের করলো। বললো, "মেই লিন, তুমি একটু এভাবে বসো। আমি তোমার একটা ছবি আঁকবো। আমাদের প্রথম ডেটের ছবি।"
মেই লিন বললো, "আবার ছবি? তুমি তো রোজ আমার ছবি আঁকো।"
"এই ছবিটা আলাদা। এইটা আমাদের প্রথম ডেটের ছবি। এই ছবিটা আমি সারাজীবন রাখবো।"
মেই লিন চুপ করে বসলো। চেরি ফুলগুলো তার চুলে এসে পড়ছিল। লি ওয়েই ছবি আঁকছিল। মাঝে মাঝে মেই লিনের দিকে তাকাচ্ছিল, আর হাসছিল।
মেই লিন বললো, "তুমি ছবি আঁকছো নাকি আমাকে দেখছো?"
লি ওয়েই বললো, "দুটোই। তোমাকে না দেখলে আমি ছবি আঁকতে পারবো না।"
ছবি আঁকা শেষ হলে লি ওয়েই ছবিটা মেই লিনকে দেখালো। ছবিতে মেই লিন হাসছে, চেরি ফুলের মাঝে বসে আছে।
মেই লিন বললো, "এইটা অনেক সুন্দর হয়েছে। তুমি আমাকে বাস্তবের চেয়ে বেশি সুন্দর করে আঁকো।"
লি ওয়েই বললো, "না, আমি তোমাকে যেমন দেখি, তেমনই আঁকি। আমার চোখে তুমি এর চেয়েও বেশি সুন্দর।"
সন্ধ্যা হয়ে আসছিল। সূর্যটা ডুবছিল। আকাশটা গোলাপি হয়ে গিয়েছিল।
মেই লিন বললো, "লি ওয়েই, আজকের দিনটা আমার খুব ভালো লাগলো।"
লি ওয়েই বললো, "আমারও। আমি চাই, আমাদের প্রতিটা দিন এমন হোক। প্রতিটা দিন তোমার সাথে হাঁটা, তোমার সাথে গল্প করা, তোমার সাথে আইসক্রিম খাওয়া।"
মেই লিন বললো, "তাহলে তুমি আমাকে রোজ ডেটে নিয়ে যাবা?"
"হ্যাঁ, রোজ নিয়ে যাবো। তুমি চাইলে রোজ।"
দুজনে বাগান থেকে বের হওয়ার সময় মেই লিন হঠাৎ থেমে গেল। বললো, "লি ওয়েই, একটা কথা বলি?"
"বলো।"
"তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে।"
লি ওয়েই বললো, "আর তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে।"
দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে বাসায় ফিরলো। রাস্তায় অনেক মানুষ ছিল, কিন্তু ওদের দুজনের চোখে শুধু দুজনই ছিল।
সেদিন রাতে মেই লিন তার ডায়েরিতে লিখলো — "আজ আমাদের প্রথম ডেট ছিল। চেরি বাগানে। লি ওয়েই আমার জন্য আইসক্রিম এনেছিল, আমার ছবি এঁকেছিল, আর আমাকে বলেছিল, আমি ওর চোখে সবচেয়ে সুন্দর। আমি জানি না ডেট মানে কি, কিন্তু আমি জানি, লি ওয়েই এর সাথে থাকলে প্রতিটা মুহূর্তই ডেটের মতো লাগে। আমি চাই, আমাদের এমন অনেকগুলো ডেট হোক।"
আর লি ওয়েই তার ছবির খাতায় লিখলো — "আজ আমার জীবনের প্রথম ডেট। মেই লিনের সাথে। ওর হাসি, ওর লজ্জা, ওর কথা — সবকিছু আমি এই ছবিতে ধরে রাখতে চাই। আজ থেকে ও শুধু আমার বন্ধু না, ও আমার গার্লফ্রেন্ড। আর আমি ওর বয়ফ্রেন্ড। এই কথাটা ভাবলেই আমার মনটা খুশিতে ভরে যায়।"