আম্মু, এসব তুমি কি বলছো। এত তারাতারি আমার বিয়ে দিবে তাও আবার আমি যাকে সবসময় বড় ভাইয়ের চোখে দেখে এসেছে তার সাথে। আম্মু এটা কখনোই সম্ভব না তাই প্লিজ এমনটা করো না।
এক নাগারে কথাগুলো বলে থামলো তুবা। তুবার আম্মুর কথাগুলো শুনে খারাপ লাগলো। হাজার হলেও তুবা একমাত্র আদরের মেযে তার। কিন্তু স্বামীর কথা রাখতেই যে মেয়েকে জোর করে বিয়ে দিতে হচ্ছে। তাই তিনি একটু কঠিক স্বরে বল্লেন,
দেখো তুবা। আমরা যা করি তোমার ভালোর জন্যই করি। বাবা মায়ের প্রতি এটুকু বিশ্বাস আছে আশা করি।
আম্মু আমি মানি এবং বিশ্বাস করি আমার বাবা মা আমার খারাপ হোক এমন কিছু করবে না। কিন্তু তাই বলে এমনটা না যে আমার অমতে তোমরা কিছু করবে। আর...আর তুমিই ভেবে দেখো আমি কিভাবে নিজেকে এডজাস্ট করবো। প্লিজ আম্মু আর এসব অভান্তর কথা আমাকে ভরবে না। প্লিজ।
আমি এতো কিছু জানি না। আগামী কাল তোমার গায়ে হলুদ এবং তার পরের দিন বিয়ে। তাই নিজেকে প্রস্তুত করো তুবা। এটাই তোমার জন্য ভালো।
কথাটা বলে আর থামলেন না তিনি। গটগট পায়ে তুবার রুম থেকে বেরিয়ে গেলেন। তুবা তাকিয়ে তাকিয়ে রইলো মায়ের যাওয়ার পানে।
মাত্র ভার্সিটি থেকে ফিরেছে তুবা। এখনো ফ্রেশ হয়নি। ওয়াশরুমে যাওয়ার সমই মায়ের আগমন আর বিয়ের কথা তোলা
তুবা ভাবলো, আমার মা তো এরকম না। সে আমাকে বুজতো। আমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতো না। তাহলে এখন কেনো এরকম করছে। আল্লাহ মরার আগেই আমাকে জাহান্নামে পাঠাতে চায়।
তুবা কিছুক্ষণ বসে থেকে ওয়াশরুমে চলে গেলো ফ্রেশ হতে। মেয়েটা খুব চাপা স্বভাবের। নিজের কষ্ট সবার সামনে আসতে দেয় না। আবার সবার সাথে মিশতেও পারে না।
তুবারা যৌথ পরিবার। তুবার দাদা নিজ উদ্বেগে একটি বড় আর আলিশান বাড়ি বানিয়েছে। যেনো তিন ভাই মিলে এক বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয়। যে কেউ প্রথম দেয়াউ বলে এটা বাড়ি নয় যেনো একটি রাজ প্রাশাদ।
তুবার দাদার তিন ছেলে। বড় ছেলে মনির খান। তার অর্ধাঙ্গিনী প্রিয়া বেগম। তাদের বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় এক ছেলে। যার নাম অরিজিত খান সূর্য। মেঝো ছেলে রাজিম খান। তার অর্ধাঙ্গিনী নাহিদা বেগম। তাদের দুই জমজ মেয়ে। মাইশা আর রাইসা। ছোট ছেলে আমজাদ খান। তার অর্ধাঙ্গিনী শিল্পী বেগম। তাদের এক মেয়ে এবং পরিবারের ছোট কন্যা তুবা খান।
সুর্যর নিজের বিজনেস আছে। পড়াশোনা শেষে তাকে পারিবারিক বিজনেসে যোগ দিতে বললে সে নাকোচ করে দেয়। তার ইচ্ছে সে নিজ উদ্বেগে কিছু করবে। তার মনের আশা আল্লাহ পুরণ করেছে অতি কম বয়সেই। সে দেশের একজন নাম করা বিজনেস মেন নামে সবার মাঝে পরিচিত। আর তাদের পারিবারিা বিজনেসটা দুই ভাই মিলেই দেখাশোনা করে। সুর্য সময় পেলে একটু সাহায্য করে।
সুর্য দেখতে বেশ সুদর্শন। বয়স তার ২৮ হবে। তার চেহারার গঠন একবার দেখলেই যে কোনো মেয়ের ঘুম হারাম হতে পারে। মাথা ভর্তি কালো চুল। এমন সুন্দর চুল সাধারণতো কোনো মেয়েদেরও হয় না। চুলগুলো বেশিরভাগ সময় জেলি দিয়ে সেট করে রাখে। চোখের মনি বাদামি রঙের। ঠোঁট দুটো হালকা কালচে। বোঝাই যায় সিগারেট খেয়ে এমন করেছে। শক্ত চোয়াল তার। খোচা খোচা দাড়ি তার চেহারাকে আরো সুন্দর করে তোলে। নিয়মিত জিম করে তৈরি করা বডি। দেখতে মারাত্মক সুন্দর। তবে খুব বেশি রাগি। কথায় আছে না সুন্দর মানুষের রাগ বেশি সুর্য ঠিক তার উদাহরণ। রাগী অনেক। সহজে রাগে না কিন্তু একবার রাগলে ঘরের কোনো জিনিস ঠিক থাকে না।
অন্যদিকে তুবা ভিষন মিষ্টি আর ভদ্র একটি
মেয়ে। হাসি খুশি থাকে সবসময়। তার বয়স ১৯ বছর। অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। চোখের মনি দেখতে নিলাভ। ডাগর ডাগর চোখ। হালকা গোলাপি আর চিকন দেখতে ঠোট। হাসি দিলে গালে টোল পরে আর একটা গ্যজ দাঁত ঠোঁটের ফাক দিয়ে উকি দেয়। দেখতে বেশ ফর্সা। পরিবারের সবার ছোট তাই সবাই খুব আদর করে তুবাকে।
এদিকে মাইশা আর রাইসা দুই বোন। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। দুইবোনের চেহারা সম্পুর্ন এক। শুধু চোখ আলাদা। মাইশার চোখের মনি গাড়ো কালো আর রাইসার চোখের মনি হালকা লালচে। ওদের হঠাৎ কেউ দেখতে গুলিয়ে ফেলবে কিন্তু পরিবারের কারো ওদের দুবোনকে আলাদা করতে সমস্যা হয় না।
তুবা মাইশা আর রাইসা বয়সে ছোট বড় হলেও যেনো একজন আরেকজনের জান লাগে। তিনজন সবসময় একসাথে থাকে।
তুবা ফ্রেশ হয়ে একটি হেলো কিটির টিশার্ট আর ফ্লাজু পরে রুম থেকে বের হলো। নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। এই সময়ে বাড়িতে কেউ থাকে না। সবাই জার জার কাজে বেস্ত। বাড়িতে শুধু তিন রমণী আর তিন কর্তী আছে।
তুবাকে নামতে দেখে মাইশা আর রাইসাও ড্রইংরুের সোফা থেকে ওঠে এলো, একসাথে বসে খাবার খাবে তাই। তুবা নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতেই পাশে দুটোও বসলো।
শিল্পী বেগম তুবার সাথে কথা বলে রুম থেকে বেরোনো পর আর নিচে আসেনি। মনে হয় নিজের রুমে আছে। প্রিয়া বেগম আর নাহিদা বেগম তারাতারি করে তিন জনকে খাবার বেড়ে দিলেন। তিন জনেরই কলেন ভার্সিটি থেকে বাড়ি ফিরে খুব ক্লান্ত আর খিদে পেয়েছে নিশ্চই।
তুবা কোনো কথা না বলে নিজের খাবার খেতে লাগলো। আরদিন হলে খাবার খেতে বসলে এ দুটোর সাথে হাসাহাসি আর কথা বলতে বলতে খাবার খাওয়্ শেষ করে। কিন্তু আজকে মোটেও মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না তুবার। ওল্টো ওদের দোজনকে কথা বলতে দেখে রামধমক একটা দিয়ে চুপ করে বসিয়ে রেখেছে।
তুবার এই চুপ করে থাকা প্রিয়া বেগম লক্ষ্য করলেও তুবার মনের অবস্থা মুজতে পেরে কিছু বললো না। তুবার মতো মিষ্টি মেয়েকে নিজের ছেলের বউ করতে পারবে তার চেয়ে বেশি আর কি লাগে।
তুবা খাওয়া শেষ করে ওঠে নিজের রুমে চলে আসলো। পেছন পেছন মাইশা আর রাইসা যেতে নিলে ওদের মুখের উপর দরজা আরকে দিলো তুবা। তার এখন মোটেও মন ভালো নেই। মাইশা আর রাইসা তুবার এমন ব্যবহারের কোনো কারণ খুজে পেলো না, তবে বুজতে পারলো মেয়েটার মন খারাপ। তবে মন খারাপের কথা শেয়ার না করলে মন ভালো হবে কি ভাবে।
চলবে....