সকাল সকাল মায়ের ডাকে বিরক্ত হয়ে উঠল নুহাত। ঘুমঘুম চোখে বিছানা ছেড়ে উঠে হাত-মুখ ধুতে ধুতেই রাগে গজগজ করতে লাগল সে।
কালকেই তার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন সে দশম শ্রেণিতে পড়ে। আর কয়েক মাস পরই এসএসসি পরীক্ষা। কিন্তু পড়াশোনার প্রতি নুহাতের আগ্রহ একেবারেই নেই। সুযোগ পেলেই বইখাতা থেকে দূরে থাকতে চায় সে।
বিরক্ত মুখে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল নুহাত। কিন্তু নিচে এসে একটা কথা শুনতেই তার মন ভালো হয়ে গেল। মুহূর্তেই বিরক্তি উধাও! খুশিতে যেন মাটিতে পা-ই পড়ছে না তার।
কারণ, তারা নানুবাড়ি যাচ্ছে!
নুহাত খুশিমাখা মুখে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল,
— মা, আমরা হঠাৎ নানুবাড়ি যাচ্ছি কেন?
মা একটু চিন্তিত মুখে উত্তর দিলেন,
— তোমার নানু অসুস্থ। তাই তাঁকে দেখতে যাচ্ছি।
কথাটা শুনে নুহাতের আনন্দ কিছুটা কমে এল। নানুর অসুস্থতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল তার। তবে অনেক দিন পর নানুবাড়ি যাওয়ার আনন্দও কম নয়।
----------
নুহাতের পুরো নাম নিশিতা জামান নুহাত। তার বাবার নাম নোমান চৌধুরী এবং মায়ের নাম সালমা চৌধুরী। নোমান চৌধুরী পেশায় একজন কলেজের অধ্যাপক, আর সালমা চৌধুরী একজন স্কুলশিক্ষিকা। তাদের দুই মেয়ে। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে হলো তাদের সবার আদরের নিশিতা জামান নুহাত।
নুহাতের গায়ের রং শ্যামলা। চুলগুলো ছোট ছোট। তবে তার মুখে রয়েছে এক অদ্ভুত মায়া, যা সহজেই যে কারও মন কেড়ে নিতে পারে। দেখতে খুব সাধারণ হলেও তার মুখের মায়াবী ভাবটা যেন তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে।
নুহাত আলমারি থেকে পছন্দের একটি জামা বের করে পরে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়ে নিল। চোখ দুটোতে যত্ন করে টেনে নিল কাজল। সবকিছু ঠিকঠাক করে একবার নিজেকে আয়নায় দেখে নিল সে। তারপর তৈরি হয়ে দ্রুত নিচে নেমে এল।
বাড়ির সামনে গাড়ি আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে। সবাই তার জন্য অপেক্ষা করছে। তৈরি হতে হতে বেশ খানিকটা দেরি করে ফেলেছে নুহাত। সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এসে সে একবার চারদিকে তাকাল। বুঝতে বাকি রইল না, তার জন্যই সবাইকে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
....
নুহাতকে দেখেই সালমা চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠলেন,
— এতক্ষণ সময় লাগে তোমার?
নুহাত একটু মলিন মুখে মায়ের দিকে তাকিয়ে বলল,
— সরি আম্মু, দেরি হয়ে গেছে।
— আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠো।
মায়ের এমন গম্ভীর কণ্ঠ শুনে নুহাতের মনটা খারাপ হয়ে গেল। আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ির দিকে এগিয়ে গেল সে। মায়ের ওপর একটু অভিমানও হলো তার। তবে সেই অভিমান মুখ ফুটে প্রকাশ করার সাহস হলো না।
সালমা চৌধুরী বরাবরই একটু গম্ভীর ও রাগী স্বভাবের মানুষ। মেয়েদের ভীষণ ভালোবাসলেও সেই ভালোবাসা প্রকাশ করার অভ্যাস তাঁর খুব একটা নেই। সবসময় মেয়েদের শাসনের মধ্যে রাখতেই পছন্দ করেন তিনি। বিশেষ করে নুহাতকে তিনি বেশ কড়া শাসনে রাখেন। মায়ের এমন গম্ভীর স্বভাবের কারণে নুহাত তাঁকে বেশ ভয় পায়। তবে ভয়ের পাশাপাশি মায়ের প্রতি তার রয়েছে অগাধ সম্মান।
সারাটা পথ নুহাত চুপচাপ বসে রইল। একটি বারের জন্যও কোনো কথা বলল না সে। মেয়ের এমন চুপচাপ থাকা দেখে নোমান চৌধুরী আর চুপ থাকতে পারলেন না। মেয়ের দিকে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন,
— আম্মু, আমার আম্মুটার কী হয়েছে? এত চুপচাপ কেন? কথা বলছ না কেন?
বাবার কথা শুনে নুহাত মুখ তুলে তাকাল। তারপর মৃদু স্বরে উত্তর দিল,
— কিছু না, আব্বু।
গাড়িটি এসে থামল খান বাড়ির বিশাল ফটকের সামনে। গাড়ি থেকে একে একে নেমে এল নুহাত, নোমান চৌধুরী ও সালমা চৌধুরী।
তাদের আসার অপেক্ষায় বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন খান বাড়ির সদস্যরা। রিফাত খান, তাঁর স্ত্রী রুনা খান এবং তাঁদের ছোট মেয়ে নুরাদ খান।
নুহাতকে দেখেই ছোট্ট নুরাদের মুখটা আনন্দে ঝলমল করে উঠল। মূলত নুহাতের নামের সঙ্গে মিল রেখেই রিফাত ও রুনা তাঁদের মেয়ের নাম রেখেছেন নুরাদ। নুহাতকে তাঁরা ভীষণ ভালোবাসেন। বিশেষ করে রিফাত খানের কাছে নুহাত ভীষণ আদরের ভাগনি।
রিফাত খান নুহাতের আপন মামা, আর রুনা খান তার মামি। মামাবাড়ির সবার কাছেই নুহাতের আলাদা একটা জায়গা রয়েছে। দীর্ঘদিন পর তাকে সামনে পেয়ে সবার মুখেই যেন আনন্দের ছাপ ফুটে উঠল।
নুহাত এগিয়ে এসে বিনয়ের সঙ্গে প্রথমে মামাকে সালাম দিল।
— আসসালামু আলাইকুম, মামা। কেমন আছেন?
রিফাত খান মুচকি হেসে উত্তর দিলেন,
— ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো?
— জি মামা, আমিও ভালো আছি। মামি কেমন আছেন?
রুনা খান মিষ্টি হেসে বললেন,
— আলহামদুলিল্লাহ মা, আমিও ভালো আছি।
এরই মধ্যে ছোট্ট নুরাদ আর অপেক্ষা করতে পারল না। দৌড়ে এসে এক লাফে তার আপুর কোলে উঠে পড়ল।
— আপু! কত দিন পর তোমাকে দেখলাম!
নুহাতও ছোট্ট নুরাদকে জড়িয়ে ধরে আদর করে দিল।
এরপর সবাই মিলে খান বাড়ির ভেতরে প্রবেশ করল।
খান বাড়ির ভেতরে পা রাখতেই নুহাতের চোখ আটকে গেল বাড়িটির বিশাল আয়তনের দিকে। বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, ভেতরটা যেন তার চেয়েও বেশি মনোমুগ্ধকর।
বিশাল ড্রয়িংরুমের মেঝেতে চকচকে মার্বেল পাথর বসানো। ঘরের মাঝখানে সাজানো রয়েছে বড়সড় একটি সোফা সেট। দেয়ালজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন পেইন্টিং, আর ঠিক মাঝখানে ঝুলছে বিশাল এক ঝাড়বাতি। ঝাড়বাতির আলোয় পুরো ঘরটি ঝলমল করছে।
ড্রয়িংরুমের একপাশে রয়েছে দোতলায় ওঠার প্রশস্ত সিঁড়ি। সিঁড়ির রেলিংগুলো সুন্দর কারুকাজে সাজানো। বাড়ির প্রতিটি কোণেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া।
নিচতলায় রয়েছে বিশাল ডাইনিং স্পেস, আধুনিক রান্নাঘর, অতিথিদের থাকার ঘর এবং পরিবারের সদস্যদের কয়েকটি শোবার ঘর। আর দোতলায় রয়েছে একাধিক সুন্দর শোবার ঘর, একটি বড় পারিবারিক বসার ঘর এবং প্রশস্ত বারান্দা। বারান্দা থেকে তাকালে বাড়ির সামনের বাগানটি খুব সুন্দরভাবে চোখে পড়ে।
সব মিলিয়ে খান বাড়িটি যেন এক বিশাল রাজপ্রাসাদ। বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি আসবাব আর সাজসজ্জায় ফুটে উঠেছে খান পরিবারের আভিজাত্য ও রুচিশীলতার পরিচয়।
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান