ফন্ট সাইজ:
থিম:
ভ্যাম্পায়ার ও বিষধরের ভালোবাসা

পর্ব 1

লেখক: সিন্থিয়া ইসলাম প্রোভা

ভ্যাম্পায়ার ও বিষধরের ভালোবাসা।
লেখিকা:সিন্থিয়া ইসলাম প্রোভা।
পর্ব :০১

‎অ্যামাজনের গভীর অরণ্যের এক রহস্যময় প্রান্তে দাঁড়িয়ে আছে মীর জেহসিন । রহস্যময় বললে ভুল হবে—জায়গাটি আসলে ছিল ভয়ঙ্কর ও শক্তিশালী বিষাধ রাজ্য।

‎

‎এমন এক রাজ্য, যেখানে ভিন্ন জাতির কোনো প্রাণীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভুল করেও যদি কেউ সেই রাজ্যের সীমানায় পা রাখে, তবে জীবিত ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য।

‎

‎কিন্তু আজ সেই নিষিদ্ধ ভূমিতেই এসে উপস্থিত হয়েছে মীর জেহসিন। তবে তার মুখে ভয় বা উদ্বেগের কোনো ছাপ নেই। থাকার কথাও নয়, কারণ সে কোনো সাধারণ প্রাণী নয়। সে হলো ভ্যাম্পায়ার রাজ্যের যুবরাজ মীর জেহসিন ।

‎

‎যে রাজ্যের সঙ্গে বিষাধ রাজ্যের জন্মগত শত্রুতা চলে আসছে শত শত বছর ধরে। তবুও আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাকে পা রাখতে হয়েছে শত্রুর ভূমিতে—অবশ্য নিজের ইচ্ছায় নয়।

‎

‎সে এসেছে তাদের রাজবংশের অমূল্য সম্পদ, একটি প্রাচীন রাজকীয় আংটি খুঁজতে। সাধারণ কোনো আংটি নয়—এটি বিষাধ রাজ্যের এক ভয়ঙ্কর বিষধর প্রাণীর রক্ত থেকে তৈরি হয়েছিল।

‎

‎আংটিটি বহু প্রজন্ম আগে দুই রাজ্যের এক রহস্যময় চুক্তির মাধ্যমে ভ্যাম্পায়ার রাজপরিবারের কাছে আসে। রাজ্যের প্রতিটি যুবরাজের জন্য সেই আংটি পরিধান করা বাধ্যতামূলক।

‎

‎কোনো কারণে যদি আংটিটি হাত থেকে হারিয়ে যায় কিংবা খুলে ফেলা হয়, তবে তাকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হয়—এমনকি মৃত্যুদণ্ডও।

‎

‎তাই এই মুহূর্তে মীর জেহসিন এর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে—রাজকীয় আংটিটি খুঁজে বের করা।

‎

‎অ্যামাজনের ঘন অরণ্যের ভেতর বিষাধ রাজ্যের পেছনের অংশের শুকনো পাতার ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে সে। তার পদতলে পৃষ্ঠ মতো ছড়িয়ে পড়ছে হাজার হাজার বিষাক্ত পিঁপড়া।

‎

‎চারপাশে কুয়াশার আস্তরণ, অদ্ভুত নীরবতা। হঠাৎ কোনো এক পায়ের শব্দ কানে এলো তার। মীর জেহসিন মুহূর্তেই পেছনে ফিরে তাকালো। কিন্তু কেউ নেই—চারপাশে শুধু ঘন জঙ্গল আর কুয়াশা।

‎

‎নিজের অজান্তেই বলে উঠল সে, “এখানে তো কেউ নেই, তাহলে আমি কিসের শব্দ শুনলাম?”

‎

‎কথাটা শেষ হওয়ার আগেই আবার অনুভব করল, তার ঠিক পেছন দিয়ে যেন কেউ হেঁটে গেল।

‎

‎এবার মীর জেহসিন এর চোয়াল শক্ত হয়ে উঠল। কারণ সে বুঝতে পেরেছে, কেউ একজন তার সঙ্গে খেলা খেলছে। আর সেই ব্যক্তি সম্ভবত তার রাজকীয় আংটিটি চুরি করেছে।

‎

‎নিজেকে শান্ত করল সে। এবার আর পেছনে ফিরল না। দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করল। পরক্ষণেই নিজের শক্তি ব্যবহার করতে শুরু করল মীর জেহসিন ।

‎

‎চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। কয়েক মুহূর্ত পর তার মনের ভেতর ভেসে উঠল এক দৃশ্য—এক রহস্যময় তরুণী, সাদা রঙের রাজকীয় পোশাক পরা, কোমর ছাপিয়ে নেমে আসা সোনালি চুল, মাথায় রাজকীয় মুকুট, আর সেই ধূসরাভ চোখ—যার গভীরে লুকিয়ে আছে বিষাধ রাজ্যের সমস্ত রহস্য।

‎

‎মীর জেহসিন ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁট বাঁকা হয়ে উঠল। অ্যাডা লি—বিষাধ রাজ্যের একমাত্র রাজকুমারী।

‎

‎দূরে কুয়াশার ভেতর দিয়ে একটি ছায়ামূর্তি দ্রুত সরে যাচ্ছে। আর সে আর কেউ নয়—বিষধর প্রিন্সেস অ্যাডা লি।

‎

‎মেয়েটিকে পালিয়ে যেতে দেখে এক মুহূর্তও দেরি করল না মীর জেহসিন । বজ্রবেগে পেছনে ফিরে তাকাতেই দেখল, অ্যাডা লি অনেক দূরে চলে গেছে।

‎

‎পরক্ষণেই মীর জেহসিনের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, “আমার আংটি চুরি করে পালানো এত সহজ নয় প্রিন্সেস ।”

‎

‎বলে সে ঝড়ের বেগে ছুটে গেল অ্যাডা লির পেছনে।

‎

‎ঠিক তখনই অরণ্যের অন্ধকারের জলে উঠল দুটি রক্তলাল চোখ।

‎
দ্বিতীয় জন্ম................

বসন্তের কোমল সকালের আলোয় শিনজুকু গিওয়েনের সাকুরা বাগানটি যেন গোলাপি রঙের এক স্বপ্নরাজ্যে পরিণত হয়েছিল। সেই স্বপ্নরাজ্যের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল আয়াকা।

সাদা রঙের একটি মার্জিত ব্লাউজের সঙ্গে গাঢ় নীল প্লিটেড স্কার্ট, কাঁধে ঝোলানো বাদামি চামড়ার ব্যাগ, পায়ে কালো লোফার জুতো আর সাদা মোজা—সব মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। মাঝার উচ্চতার মেয়েটির কোমর ছুঁয়ে থাকা সোনালি চুলগুলো বসন্তের হালকা বাতাসে বারবার উড়ে গিয়ে মুখ ছুঁয়ে দিচ্ছিল। তুষারের মতো শুভ্র ত্বক আর স্বচ্ছ কাঁচের মতো ছলছলে চোখ দুটো তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল।

রক্তজবার পাপড়ির মতো লাল ঠোঁটে হালকা লিপগ্লসের আভা, মুখে লেগে থাকা মিষ্টি হাসি—সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন সকালের প্রথম সূর্যকিরণ মানুষের রূপ নিয়ে পৃথিবীতে নেমে এসেছে।

প্রতিদিনের মতো আজও আয়াকা শিনজুকু গিওয়েনের সাকুরা বাগান পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এই জায়গাটা তার ভীষণ প্রিয়। সাকুরার ঝরে পড়া পাপড়িগুলো যখন তার কাঁধে এসে পড়ত, তখন তার মনে হতো প্রকৃতি যেন তাকে নিজের হাতে আদর করছে। গোলাপি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাঁটতে হাঁটতে কখন যে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি চলে এসেছে, তা টেরই পায়নি সে।

হঠাৎ—একটি মেয়ের করুণ আর্তনাদ বাতাস চিরে এসে আঘাত করল তার কানে। চমকে উঠে পেছনে তাকাল আয়াকা। রাস্তার ওপারে কয়েকজন ছেলে একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটি প্রাণপণে তাদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু তার প্রতিরোধ যেন তাদের আরও ক্ষিপ্ত করে তুলল। হঠাৎ একজন ছেলে এগিয়ে এসে মেয়েটির গালে সজোরে কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটির কান্না আরও তীব্র হয়ে উঠল।

দৃশ্যটা দেখে আয়াকার বুক কেঁপে উঠল। এক মুহূর্তও দেরি করল না সে। কোনো কিছু না ভেবেই রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড় দিল। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল তার জন্য। রাস্তার মাঝখানে পৌঁছানোর আগেই একটি কালো মার্সিডিজ তার সঙ্গে ধাক্কা খেল। প্রচণ্ড আঘাতে ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেল আয়াকা। চাকার কর্কশ শব্দ তুলে গাড়িটি হঠাৎ থেমে গেল।

পরক্ষণেই গাড়ি থেকে দ্রুত নেমে এল একজন যুবক। উদ্বিগ্ন মুখে সে আয়াকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।

—“আপনি ঠিক আছেন?”

কথাটা শুনে আয়াকা ধীরে ধীরে চোখ খুলল। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাঁটু আর কনুইয়ে। কষ্ট করে উঠে বসতে গিয়ে সে অনুভব করল তার সামনে কেউ একজন রয়েছে। হয়তো এই মানুষটিই গাড়ির মালিক।

ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। একজন যুবক। অসাধারণ সুদর্শন। তাজা রক্তের মতো চোখ দুটির মণি, নিখুঁত মুখাবয়ব আর অদ্ভুত এক ব্যক্তিত্ব যেন তাকে ঘিরে রেখেছে।

বিব্রত হয়ে দ্রুত চোখ নামিয়ে নিল আয়াকা। কিন্তু যুবকটি আবারও হাত বাড়িয়ে বলল,

—“উঠতে পারবেন?”

দ্বিধাগ্রস্ত আয়াকা ধীরে ধীরে নিজের হাতটি বাড়িয়ে দিল। আর ঠিক তখনই—তার আঙুল ছুঁয়ে গেল যুবকটির হাত। মুহূর্তের মধ্যেই যেন বিদ্যুতের শিহরণ ছড়িয়ে পড়ল দুজনের শরীরে। সমস্ত পৃথিবী যেন থমকে গেল। বাতাস থেমে গেল। সময় থেমে গেল। চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে যেতে লাগল। আর তাদের সামনে খুলে গেল এক অচেনা জগতের দরজা।

এক অভিশপ্ত পৃথিবী। যেখানে ভালোবাসা ছিল নিষিদ্ধ। যেখানে ভিন্ন জাতির কোনো প্রাণীকে ভালোবাসা ছিল মহাপাপ। যেখানে প্রেমের শাস্তি ছিল মৃত্যু। যেখানে অনুভূতি নয়, নিয়মের শাসন চলত।

আর সেই নিষ্ঠুর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে ছিল দুটি পরিচিত মুখ... তারা দুজনা। আয়াকা এবং রিউ। যেন বহু শতাব্দী আগে হারিয়ে যাওয়া কোনো অসমাপ্ত প্রেমকাহিনীর সাক্ষী। যে গল্পের শেষ হয়নি কখনো।

আর আজ... সেই গল্পই আবার শুরু হতে চলেছে।

চলবে......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন