ফন্ট সাইজ:
থিম:
কাঠ গোলাপের সুগন্ধি

পর্ব 1

লেখক: নুসরাত হাওলাদার

#কাঠ_গোলাপের_সুগন্ধি
#সুচনা_পর্ব
#লেখিকা_নুসরাত_হাওলাদার

—--মেয়েটা কে আজ চারটা দিন ধরে আমাদের বাড়ির কর্নারের ঘরে আটকে রেখেছি অথচ মেয়েটা কোন টু শব্দ করছে না।জাকির মির্জাও না এমন কি তার দুই ছেলেও চুপ আশ্চর্যের বিষয় ভাই।

—--বাবা মেয়ে টাকে অনেক ভয় দেখিয়েছি মে”রে ফেলার হুমকিও দিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।মেয়েটা না কোনো কথা বলছে আর না আমাদের ভয় পাচ্ছে। খুব শান্ত চোখ চেয়ে থাকে কেমন করে জানি।

হতাশ কন্ঠে কথাটা বলল রিজভী।ছেলে এবং ভাইয়ের কথা গুলো মনে নিয়ে শুনছিলেন রেজাউল মালিথা।মাথা নিচু করে ফ্লোরে দিকে তাকিয়ে আছেন তিনি। তাকেও বিষয় টা বেশ ভাবাচ্ছে। জাকির মির্জার মেয়ে তো এতটা শান্ত থাকার কথা নয়। রইলো কথা জাকির মির্জা এবং তার ছেলেদের কথা, তাদের নিরবতা যেনো ঝড়ের পূর্বাভাসের নেয় ঠেকছে।তিনি গম্ভীর কন্ঠে জিজ্ঞেস করলেন।বললেন

—--মেয়েটি কি খাবার খায়.?

বাবার কথা বেজায় বিরক্ত হলো রিজভী ।তা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠলো। মানে কি শত্রুর মেয়েকে তুলে এনে এখন সে খাবার খাচ্ছে কিনা তা জানতে চাইছে আজব তো। একে তো মেয়েটাকে নিয়ে মহা মুশকিল পড়েছে। তার উপরে বাবার এমন উল্টাপাল্টা কথা সহ্য হলো না রিজভীর। বিরক্তিতে কথা বলতে ইচ্ছে করল না রিজভীর।রেজাউল মালিথার প্রশ্নের উত্তর করলেন রিপন মালিথা। বললেন

—- হ্যাঁ ভাই খাওয়া দাওয়া ও করছে এটা দেখে বেশ অবাক হচ্ছি আমি।

রিপন মালিথা কথাটা বেশ চিন্তা গলায় বললেন।
তার কথার ধরনেই বোঝা যাচ্ছে জাকির মির্জার মেয়ে বড্ড আজব প্রকৃতি।তবে তার সম্পর্কে যতটুকু জেনেছে, শুনেছে তার বিপরীত দেখা যাচ্ছে কেন?মেয়েটার সম্পর্কে যতটুকু জেনেছে তাতে তো মেয়েটা চুপচাপ থাকার নয়। চাচ্চুর কথা শুনে রিজভী বিরক্ত হয়ে বললো।

—-শুধু খাচ্ছে বলছো কেন? বলো একদম চেটেপুটে খাচ্ছে অসহ্য একটা।

পাশ থেকে উচ্চশব্দে হেসে ফেললো রিক্ত রিয়ন মালিথা।তার হাসির শব্দ শুনে বেজাই বিরক্ত প্রকাশ করলো উপস্থিত সকলে।তা তাদের চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। রিক্ত রিয়ন মালিথা,মালিথা বাড়ি মেজ সন্তান। এতক্ষণ এসে নিজের ফোনের মাঝে ডুবে থাকলেও ওদের কথায় হেসে ফেলল। হাসার কারণ অবশ্যই আছে। তাদের কথা নেহাৎ তার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হলো না। রিয়ন অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল।

—--সরি এভরিওয়ান, তোমাদের উপর না হেসে পারলাম না আর।

রিজভী বিরক্তিটি “চ” জাতীয় শব্দ করলো।আজ যেন রাগের মাথায় তরতর করে বাড়ছে তার। কিছুতেই নিজের রাগ সংযাত করতে পারছে না সে।
তার ইচ্ছে করছে মেয়ে তাকে জানে মেরে ফেলতে, তবে তাও পারবে না সে। বাবা কড়া নিষেধ আছে এতে। রিয়ন এতক্ষণ সোফা শুয়ে শুয়ে ফোন দেখছিলো তার মাথার কাছে বসে আছে তার চাচাতো ভাই হৃদয়।হৃদয় মালিথা বাড়ির ছোট ছেলে। তার একমাত্র কাজ সারা দিন রিয়নের আশেপাশে ঘুরঘুর করা। এতক্ষণ চুপ থাকলেও বাবা চাচা ভাইয়ের বোকা বোকা কথা শুনে হাসি টা আর ধরে রাখতে পারলো না রিয়ন।রিজভী এবার বাবা উদ্দেশ্য কড়া কন্ঠে বললো।

—-আব্বু মেয়েটা কি তুমি আদরযত্ন করার জন্য নিয়ে এসেছো?

রিজভীর কথায় তার দিকে একপলক তাকালেন রেজাউল মালিথা। তবে মুখে কিছুটি বললে না তিনি।
রিপন মালিথা এবার মুখ খুললো।বললো

—-ভাই মেয়েটাকে দেখলে রাগ উঠে একদম বাপের মত ঘাড়তেরা। বোবার মতো সারাদিন পড়ে থাকে ঘরটাতে। কিছু বলে না এমন, কি কেউ গেলে চোখের পাপড়ি পর্যন্ত ফেলে না। ওর সাথে কথা বললে মনে হয় কোন জড়ো বস্তুর সাথে কথা বলছি।

রেজাউল মালিথার এবার চোখ তুলে উপস্থিত সবার দিকে একবার চোখ বুলালেন।এতক্ষণে সব কিছু শুনে যা বুঝছেন ব্যাপারটা মোটেও সুবিধার কিছু নয়। এখানে নিশ্চয়ই কোন ঘাপলা আছে। তবে সেটা ঠিক কি তা ধরতে পারলেন না তিনি। আনমনে কিছু একটা ভাবলেন তুমি অতঃপর, বড় ছেলে রিজভী কে উদ্দেশ্য করে বললেন।

—জাকির মির্জা নিশ্চয়ই বড়সড় মাপের কোন প্ল্যান করছে। আর নয় তো সম্মানের ভয়ে চুপ করে আছে। মিডিয়ার খবর দাও। লোক লাগিয়ে দাও যাকে সারাদেশে খবর ছড়িয়ে যায়। মির্জা বাড়ির একমাত্র মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।তখন ওরা সবাই বুঝবে সম্মান হারালে কেমন লাগে।

বলে একটু থামলেন তিনি। জাকির মির্জাকে একটা শিক্ষা দিকেই হবে।এই মেয়ে কে নিয়ে তার বড্ড অহংকার তাই-না? এই অহংকার তিনি ধূলোয় মিশিয়ে দিবেন।তখন সমাজে কীভাবে জাকির মির্জা মুখ দেখাবে? ঠোঁটের কোণে ক্রোর হাসি ফুটে উঠলো রেজাউল মালিথার।বহুবছরের রাগ ক্ষোভ এবার মেটানোর সময় হয়ে গিয়েছে। যে সম্মান তিনি হারিয়েছেন তার থেকে দ্বিগুণ সম্মান হারাবে এবার জাকির মির্জা। তার ঠোঁটের কোণে দেখা দিল চওড়া হাসি। মাথা ঘুরিয়ে ছোট ছেলে রিয়নের উদ্দেশ্যে কড়া স্বরে আদেশ করলেন। বললেন

—--মেয়েটার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা এখন তুমি দেখবে রিয়ন। আশা করি তোমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না আমার।

কথা শেষ করে উঠে দাঁড়ালেন রেজাউল মালিথা। তার কথা শুনে এবার রাগ উঠলো রিয়নের। রাগ এবং তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠলো সে।

—--একটা চুনোপুঁটি কে তোমরা সামলাতে পারছো না.?এখন আমাকে এই মেয়ের মুখ থেকে কথা বের করতে হবে.? এতটাই খারাপ দিন আসলো আমার।

রেজাউল মালিথা ছেলের কথা শুনে কপাল কুঁচকালেন।এই ছেলেটার বড্ড খামখেয়ালি।সহজ কথা শুনতে চায় না। তিনি কিছু বলতে যাবেন তা দেখে হৃদয় চটজলদি বলে উঠলো।

—-চাচ্চু আমরা দেখছি তুমি চিন্তা করো না।

হৃদয় রিয়ন কে টেনে তুলল।রিয়নের চোখ মুখে স্পষ্ট বিরক্তির আভা। হাতে থাকা ফোনটি পকেটে পুরে উঠে দাঁড়ানোর। রিয়ন এবং হৃদয় দুজনেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রিয়নের এখন রাগ হচ্ছে সামান্য একটি মেয়েকে সামলাতে পারছে না বাবা চাচা। এখন তার ঘাড়ে চাপিয়ে দিল সেই দায়িত্ব। মেয়েদের ক্ষেত্রে বরাবরই অনীহা রিয়নের। মেয়ে বলতে একপ্রকার এলার্জি বলা চলে। সব সময় সে মেয়েদের থেকে ১০ হাত দূরত্ব মেইনটেন করে চলে। তার ধারণা নারী পুরুষের ধ্বংসের মূল মাপকাঠি হয়। যার কারণে মেয়েদের প্রতি তার এই অনীহা।

রেজাউল মালিথা ছেলেকে যেতে দেখে হাসলে। রিয়ন যতই ঘাড় তার আমি করুক না কেন। তিনি তো জানেন তার দুই ছেলেই তার বাধ্য সন্তান। বাবা যা বলে সব কথা সর্বদা মান্য করে চলে। রেজাউল মালিথা এবং রিপন মালিথা দুজনেই চলে গেলে নিজ কাজের উদ্দেশ্যে। রিজভীও নিজের কক্ষে চলে গেল।এতক্ষণ ধরে তাদের কথোপকথন আড়ালে দাঁড়িয়ে শুনছিল লাবনী বেগম এবং তার ছোট জা আসমা বেগম। সবাই চলে যাওয়ার সাথে সাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো লাবনী বেগম। তার স্বামী যে ভয়ঙ্কর খেলায় মেতেছেন, তার সঙ্গে ছেলে দুটোকে জড়িয়ে ফেলেছে। তিনি দেখা ছাড়া আর কিছুই করতে পারছেন না। বুক চিরে আবারো বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস।
আজ চার দিন হলো একটি বন্ধ রুমে বন্দি করে রাখা হয়েছে জাকির মির্জার একমাত্র আদরের ছোটো মেয়ে কে।অথচ যাকে বন্দি করে রাখা হয়েছে সে দিব্যি আছে।তার মধ্যে বিন্দু পরিমাণ ভয়ডর নেই।রোবটের মতো ঘরের এক কোণে বসে আছে সে দৃষ্টি আপাতত ফ্লোরের দিকে। নিষ্প্রাণ দৃষ্টি তার চেহারার মধ্যে। কোনরূপ চিন্তা বা ভয়ের ছাপ নেই। দেখে মনে হচ্ছে নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না সে, পাথরের ন্যায় বসে আছে। কাউকে কিডন্যাপ করলে তার প্রতিক্রিয়া এমনও হতে পারে? হয়তো পারে না হলে সে কিভাবে এমন প্রতিক্রিয়া দিচ্ছে?সে যে রুমটিতে আছে তাতে একটি জানালা থাকলেও সেটি আপাতত বন্ধ। বেশ পুরনো বলে জং ধরে আটকে গিয়েছে। কয়েক বছর ধরে যে এই কক্ষটিতে কারো আসা যাওয়া নেই। তা যে কেউ নিঃসন্দেহে বলে দিতে পারবে। মালিথা কুঞ্জনের দ্বিতীয় তলার পূর্ব দিকের একটি ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছে জাকির মির্জার আদরের মেয়েকে।
রিয়ন প্যান্টের পকেটে দুহাত গুজে হাটছে ।বিরক্তিতে ভয়ংকর রকমের চোখ মুখ কুঁচকে আছে। তার পাশেই একই ভঙ্গিমায় হাটছে হৃদয়। পূর্ব দিকের ঘরটির সামনে এসে দাঁড়িয়ে পড়ল দুজনে। তালাবদ্ধ করা ঘরটি,রিয়ন হৃদয়ের দিকে তাকায়। হৃদয় এক সেকেন্ডও সময় নষ্ট না করে চাবি হাতে এগিয়ে গেল তালা খুলতে।
রিয়ন পুরো নাম রিক্ত রিয়ন মালিথা। বাবার রেজাউল মালিথা এবং মা লাবনী বেগম। রেজাউল মালিথা"রা তিন ভাই এক বোন। মেজ ভাই রিপন মালিথা ছোট ভাই রাকিব মালিথা এবং বোন রুবিনা মালিথা। রেজাউল মালিথা সবার বড়। রিপন মালিথার স্ত্রী আসমা বেগম। রাকিব মালিথা বিবাহ করেননি তার পিছনে বেশ বড় কারণও আছে বটে।রেজাউল মালিথার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে জাকির মির্জার সাথে। তাই তো জাকির মির্জার আদরের ছোট কন্যাকে তুলে এনে শাস্তি দিতে চেয়েছিল জাকির মির্জা কে। তবে বাবা মেয়ে দুজনের মাঝেই প্রতিক্রিয়া নেই। ভয়ডর কিছুই নেই। ছোট বোন নিখোঁজ অথচ মির্জা বাড়ি দুই ছেলের কারো মাঝে কোন আতঙ্কের রেশ মাত্র নেই। দিব্যি তারা দৈনন্দিন জীবনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এটা কি আশ্চর্যের বিষয় নয়? তাদের আদরের বোন যাকে কিনা তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে।সেই বোন নিখোঁজ অথচ সবাই চুপ। এটা কি অস্বাভাবিক কিছু নয়? হয়তো ঝড় আসার আগে যেমন সবকিছু নীরব শান্ত সৃষ্ট হয়ে যায় । তেমনি মির্জা বাড়ির প্রতিটি সদস্য এখন তাই করছে। নিরব থেকে পিঠ পিছে বড় কোন পরিকল্পনা করছে না তো তারা?কথাগুলো মনে মনে ভাবল রিয়ন।

—---ভাই ভিতরে যাবে না.?

হৃদয়ের ডাকে হুশ ফিরলো রিয়নের। উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর বলল,

—--তোকে যেতে হবে না তুই বাহিরে অপেক্ষা কর আমি দেখছি।

হৃদয় খানিকটা আমতা আমতা করে বলল,,

—--ভাই আমি তোমার সাথে গেলে হয় না? না মানে তুমি যদি হুট করে রেগে গিয়ে মেয়েটির উপর হামলা করো তখন তো বাবা আর চাচ্চু আমাকে জ”বাই করবে।

হৃদয়ের কথা শুনে কপাল কুঁচকে তাকিয়ে রইলো রিয়ন।

—--তোকে জ”বাই করলে তাতে আমার কি? আর তা ছাড়া তুই মরলে সম্পত্তির একটা ভাগিদার কম হবে।এতে বরং আমাদেরই ভালো।

রিয়নের কথা শুনে হা হয়ে গেলো হৃদয়। এবার একটু কড়া স্বরে বললো সে।

—--জ”বাই করলেও মরবো না মরলেও সম্পত্তির ভাগ ছাড়বো না। দরকার হলে ভূত হয়ে আমার ভাগ আমি বুঝে নিবো।

শেষের কথাটা বলেই মেয়েদের মত মুখ ভেংচি কাটলো হৃদয়। রিয়ন মনে মনে হাসলেও মুখের আগের নেয় কুঁচকে আছে।

—--সবাই তাবিজ পড়ে থাকমু হে তোর ভূত তো দূরে থাক তুই নিজেও কাছে আশার সাহস পাবি না।

হৃদয় প্রাণপ্রিয় ভাইয়ের মুখে এমন কথা শুনে হতাশ হলো। ব্যাটায় ওর সাথে কোন জন্মের শত্রুতা তা জানা নেই হৃদয়ের। কথায় কথায় তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়।এমন কি তাকে খু""ন পর্যন্ত করবে বলে হুমকি দেয়। হৃদয় কবে না এই কষ্টে হিমালয় পাড়ি জমায়। রিয়ন হৃদয়কে চোখ মারল। এতে থতমত খেয়ে গেলো হৃদয়। ভাইয়ের কর্মকান্ড তার হজমের বাহিরে। চোখ মুখ কুঁচকে বললো,

—তোমার এই চোখ মেয়েদের গিয়ে মারো তাহলে ওরা খুশি হবে বেশি। আমি ছেলে মানুষ আমার উপর এর প্রভাব পড়ছে না।

হৃদয়ের কথায় তার মথায় টোকা দিলো রিয়ন।
আর কিছু না বলে ভেতর যাওয়ার উদ্দেশ্য তালায় চাবি ঘোরায় সে। হৃদয় আবারও বললো,

—ভাই আমি যাই না তোমার সাথে।

রিয়ন এবার শক্ত মুখে তাকিয়ে রাগান্বিত কন্ঠে বললো,

—এক কথা বারবার বলতে হবে কেন তোকে? বললাম না যেতে হবে না আমার সাথে বাহিরে দাঁড়িয়ে থাক, চুপচাপ।

হৃদয় বেচারা আর কি বললে খুঁজে পেলো না। চুপচাপ দাঁড়িয়ে রইলো। রিয়ন হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো। অতঃপর তোলা খুলে ফেললো খট করে।রিয়ন পিছন ফিরে এক পলক হৃদয়কে দেখল। দুজনে তাকিয়ে রইল কিছুক্ষণ নিজেদের দিকে। রিয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো।

চলবে,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন