ফন্ট সাইজ:
থিম:
আলো আঁধারে তুমি

পর্ব 1

লেখক: তাসনোভা আদিবা

— কোথায় নিয়ে যাচ্ছেন নিবিড় ভাই?

আতঙ্কে রমনীর সর্বাঙ্গ কেঁপে উঠল। এই নিবিড় নামক পুরুষটির সান্নিধ্যে থাকলেই যেন তার প্রাণপাখিটা ফুড়ুৎ ফুড়ুৎ করে উড়ে যেতে চায়!

নিবিড়ের চোখেমুখে তখন রাজ্যের ক্রোধ। মুহূর্তেই সে তিতাশার গলা চেপে ধরল। তিতাশার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। মেয়েটি নিবিড়ের হাত সরানোর চেষ্টা করতেই নিবিড় আরও রাগী কণ্ঠে বলে উঠল—

— তোর সাহস কী করে হলো ইহমাদের সাথে কথা বলার? এই মানা করেছিলাম না আমি? কিরে, কানে কথা যায় না? আমার কথার কোনো দাম নেই?

তিতাশার চোখে পানি চিকচিক করছে। তবুও কান্না আটকানোর চেষ্টা করছে মেয়েটি। চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠেছে।

— আমি... আমি তো শুধু ইহমাদ ভাইয়ার কথার কথার উত্তর দিয়েছি।

— তোর এত কথা বলার কী দরকার? তুই জানিস না, তোর অন্য কোনো ছেলের সাথে কথা বলা আমার একদম পছন্দ না?

— আপনি আমার সাথে এমন করেন কেন, নিবিড় ভাই? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি?

নিবিড়ের চোয়াল শক্ত হয়ে উঠল।নিবিড়ের চোয়াল শক্ত হয়ে উঠল। কটকট করে বললো,

— ক্ষতি করেছিস। প্রতিনিয়ত করছিস। তুই বুঝবি না, তিতাশা। তুই কোনোদিন বুঝবিও না!

— তাহলে আমাকে এভাবে আটকে রাখেন কেন? আমি কি মানুষ না? আমার কি নিজের ইচ্ছা থাকতে পারে না?

নিবিড় কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা অথচ কঠিন স্বরে বলল—

— তোর ইচ্ছা-অনিচ্ছার হিসাব আমি বুঝব। তুই শুধু মনে রাখবি, নিবিড় শেখের নিষেধ অমান্য করার পরিণতি ভালো হয় না।

তিতাশা আর কোনো কথা বলল না। শুধু চোখের পানি আড়াল করতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল।

———

শেখ পরিবারের দুই ভাই ও তিন বোন। বড় ভাই এহসানুল শেখ। স্ত্রী নাজিরা শেখ। তাঁদের দুই ছেলে—বড় নিবিড় শেখ এবং ছোট নাভিন শেখ।
নিবিড় পঁচিশ বছরের সুদর্শন যুবক। লম্বা পুরুষালি, গড়ন, ঘন কালো চুল, ধারালো চোয়াল আর তীক্ষ্ণ কালো চোখে এক অদ্ভুত ব্যক্তিত্ব। বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা সামলায়।
অন্যদিকে নাভিন বাইশ বছরের তরুণ। দেখতে বেশ সুদর্শন, মায়াবী চোখ, সুন্দর হাসি আর এলোমেলো কালো চুলে বেশ আকর্ষণীয়। বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে।
ছোট ভাই এমদাদুল শেখ। স্ত্রী কামিনী শেখ। তাঁদের দুই সন্তান—ঋদ্ধ শেখ ও তিতাশা শেখ।
আটাইশ বছর বয়সী ঋদ্ধ ও বেশ সুদর্শন। ঋদ্ধ বোনকে একেবারে চোখে হারায়। নিবিড়ের সঙ্গেই পারিবারিক ব্যবসায় যুক্ত।
আর তাঁদের একমাত্র মেয়ে তিতাশা শেখ। বাইশ বছর বয়সী মেয়েটির মুখে একধরনের মায়াবী স্নিগ্ধতা। বড় বড় কালো চোখ, ঘন পাপড়ি, কোমর ছাড়ানো বাদমী চুল আর মিষ্টি টোল পরা হাসি—সব মিলিয়ে বেশ সুন্দরী। বর্তমানে নাভিনের সঙ্গেই অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে।

বড় বোন জায়েদা শেখ। তাঁর দুই ছেলে ও এক মেয়ে—আয়ুশ, আরিশ ও অনিমা। আয়ুশ মাস্টার্স করছে, আরিশ অনার্স তৃতীয় বর্ষে এবং অনিমা ইন্টার প্রথম বর্ষে পড়ে।
মেজো বোন রূপা শেখ। তাঁর একমাত্র ছেলে শুভ, যে আরিশের সঙ্গেই পড়ে।
সবার ছোট রুম্মান শেখ। তাঁর একমাত্র মেয়ে উশমি, যে তিতাশা ও নাভিনের সঙ্গেই পড়ে।

———
নিবিড়ের কাছ থেকে ছাড়া পেয়েই একদৌড়ে নিজের ঘরে চলে এলো তিতাশা। দরজাটা বন্ধ করে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতরটা তখনো ধুকপুক করছে। কাঁপা হাতে গলাটা স্পর্শ করতেই চোখ দুটো আবারও ছলছল করে উঠল। মানুষটা কেন এমন? কেন প্রতিনিয়ত তার সঙ্গে এমন আচরণ করে?
বিছানার এক কোণে বসে পড়ল তিতাশা। চোখের পানি মুছে ফোনটা হাতে নিতেই নাভিনের কল এলো।

নাভিন : হ্যালো, কোথায় তুই?

তিতাশা : রুমেই

নাভিন : তোর গলা এমন শোনাচ্ছে কেন? কাঁদছিস?

তিতাশা : না তো!

নাভিন : দেখ তিতাশা, আমার সঙ্গে মিথ্যা বলবি না। কী হয়েছে?

তিতাশা কিছুক্ষণ চুপ থেকে বলল—

নাভিন : কিছু হয়নি । তুই রাখ।

নাভিন : দাঁড়া, নিবিড় ভাই আবার কিছু করেছে?

নিবিড়ের নাম শুনতেই তিতাশার চোখ দুটো ছলছল করে উঠল,

তিতাশা : প্লিজ। এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না।

ওপাশ থেকে নাভিন দীর্ঘশ্বাস ফেলল।

নাভিন : আচ্ছা, ঠিক আছে। নিচে আয়, সবাই একসঙ্গে বসেছে। আর শোন, মুখটা ধুয়ে আসবি। বুঝলি?

তিতাশা: হুম।

ফোনটা রেখে তিতাশা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে মলিন হাসল মেয়েটি। এই বাড়িতে সবাই তার আপন, অথচ একজনের সামনে এলেই কেন যেন নিজেকে বড্ড অসহায় মনে হয়!

ছোটবেলা থেকেই যে ওর সাথে এমন হচ্ছে তা না, ছোট বেলায় ওকে নিবিড় অনেক ভালো বাসতো, কিন যখন ওর বয়স সতেরো হলো, আস্তে আস্তে করে নিবিড়ের আচরণ বদলে যেতে থাকলো, তিতাশাও বুঝতে শিখলো ওর অনুভূতি। নিবিড়ের অনুভূতিকে বলা যায় " unhealthy obsession " ছেলেটার জন্য তিতাশা কারো সাথেই কথা বলতে পারে না, কোই নিবিড় যখন মেয়েদের সাথে কথা বলে তিতাশা তো এমন করে না, এমন নয় যে ও নিবিড় কে ভালো বাসে না, ও বাসে তাই বলে এমন আচরণ কেন করবে

ভাবতে ভাবতেই ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নিলো, চোখ দুটো লাল হয়ে আছে, যে কেউ ভালো করে দেখলেই বুঝে যাবে মেয়েটা কান্না আটকাতে চেয়েছে । তিতাশা নিচে যেতেই এমদাদুল শেখ নিজের পাশে বসালেন মেয়েকে। মোলায়েম কন্ঠে বললেন,

এমদাদুল শেখ : তোমার দিন কেমন চলছে মা ?

তিতাশা কিছু বলবে তার আগেি চোখ গেলো সদর দরজায়। সেখানে দাড়িয়ে আছে নিবিড়, ওকে দেখতেই তিতাশা চোখ নামিয়ে নিলো। পড়নের জামার ওড়নার অংশ পেচাতে লাগলো। নাভিন তিতাশাকে ফিসফিস করে বললো,

নাভিন : সত্যি করে বলতো তিশু, তোকে ভাইয়া কিছু বলেছে ?

তিতাশা : উনি কি বলবে? সারাদিন তো মারতেই থাকে, শা/লার মুখ দিয়ে যদি ভালো কথা বের হতো

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন