প্রণয়বৃও
লেখিকা :জেরিন রহমান
তপ্ত দুপুর, অজানা অধ্যায়
জুন মাসের মাঝামাঝি সময়।
আকাশজুড়ে এক টুকরো মেঘের দেখা নেই। সকাল থেকেই সূর্যের তীব্র তাপে চারপাশ যেন পুড়ে যাচ্ছে। রাস্তাঘাটে গরম বাতাসের সঙ্গে ধুলোর উড়াউড়ি, গাছের পাতাগুলো পর্যন্ত কেমন নিস্তেজ হয়ে আছে। মাঝে মাঝে দু-একটা পাখির ডাক শোনা গেলেও প্রকৃতির মধ্যে কোথাও যেন স্বস্তি নেই।
এমন এক অসহ্য গরমের সকালে শুরু হয়েছে হাজারো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে এইচএসসি পরীক্ষা।
শহরের একটি নামকরা কলেজের পরীক্ষাকেন্দ্রের সামনে এখন শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। কেউ শেষ মুহূর্তে বইয়ের পাতা উল্টাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছে, আবার কেউ দুশ্চিন্তায় বারবার হাতঘড়ি দেখছে।
সেই ভিড়ের একপাশে দাঁড়িয়ে আছে নূর ও সায়মা।
পরনে হালকা রঙের সালোয়ার-কামিজ, মাথায় পরিপাটি করে বাঁধা হিজাব নিকাব , এক হাতে প্রবেশপত্র, অন্য হাতে কলম রাখার ছোট ব্যাগ। গরমে মুখটা কিছুটা ক্লান্ত দেখালেও চোখেমুখে এক ধরনের স্থিরতা।
আজ তার এইচএসসি পরীক্ষার প্রথম দিন।
পরীক্ষা নিয়ে খুব বেশি ভয় পাচ্ছে না নূর , যতটুকু পড়েছে নিজের ওপর বিশ্বাস আছে। তবে পরীক্ষার হলের ভেতরে প্রবেশের আগ পর্যন্ত যে অদ্ভুত অস্থিরতা কাজ করে, সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় তার জানা নেই।একবার প্রবেশপত্রের দিকে তাকিয়ে আবার ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখল। সে তার চারপাশে চোখ বুলিয়ে পরিচিত কাউকে খুঁজতে লাগল।
ঠিক তখনই পেছন থেকে একটি চেনা কণ্ঠ ভেসে এল,
"নূর! এই নূর! কতক্ষণ ধরে তোকে খুঁজছি!"
নূর ও সায়মা পেছন ফিরে তাকাল। তার বান্ধবী নিহা প্রায় দৌড়ে তার কাছে এসে দাঁড়িয়েছে। গরমে হাঁপাতে হাঁপাতে মেয়েটা এক হাতে নিজের হিজাব ঠিক করছে, অন্য হাতে ফাইল আঁকড়ে ধরে আছে।
নূর মুখে হাসি নিয়ে বলল, “কী হয়েছে? এমনভাবে দৌড়ে এলি কেন?”
“কী হয়েছে মানে? আমার তো মনে হচ্ছে আজ পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাব!”
“তুই গতকালও এই একই কথা বলেছিস। তারপরও আমাকে ফোন করে দুই ঘণ্টা ধরে পড়া শুনিয়েছিস!”
“সেটা আলাদা কথা! এখন মনে হচ্ছে কিছুই পারি না,”
নূর হেসে মাথা নাড়ল।
“আল্লাহর ওপর ভরসা রাখ, যা পড়েছিস সেটাই মন দিয়ে লিখবি। এত চিন্তা করলে পরীক্ষার আগেই অসুস্থ হয়ে যাবি।”
নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, “তোর মতো শান্ত থাকতে পারলে তো হতোই।”
কথা বলতে বলতেই পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের ঘোষণা শোনা গেল।
চারপাশে কোলাহল একটু বেড়ে গেল। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করতে শুরু করল।
নূর একবার আকাশের দিকে তাকাল। সূর্যের তেজ তখন আরও বেড়েছে।
মনে মনে ছোট্ট দোয়া পড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করল।এই গরমে এইচএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের অবস্থা বেশ নাজেহাল। অবশেষে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হলো। ঘণ্টা বাজতেই পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে একে একে বেরিয়ে আসতে লাগল শিক্ষার্থীরা। কারো মুখে স্বস্তির হাসি, কেউবা আবার বন্ধুদের সঙ্গে পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করতে ব্যস্ত। নূরও তার বন্ধুদের সঙ্গে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে এল, পরীক্ষা বেশ ভালোই হয়েছে তার। মুখে একরাশ স্বস্তি নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল সে। হঠাৎ চোখে পড়ল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা পরিচিত মুখটির দিকে।
সাইফান !
নূরের বড় ভাই। বেশ কিছুক্ষণ ধরেই গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। পরীক্ষাকেন্দ্র থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতেই ভিড়ের মধ্যে নূরকে দেখতে পেয়ে তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল।
নূরও ভাইকে দেখতে পেয়ে এগিয়ে গেল।
— আরে, ভাইয়া! তুমি এখানে কখন এলে?
সাইফা মুচকি হেসে বলল,
— সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তা পরীক্ষা কেমন হয়েছে?
এই পেজটাও লিখে দিলাম —
নূর ও ভাইয়াকে দেখতে পেয়ে এগিয়ে গেল।
নূর কিছু বলার আগেই পাশে থাকা সায়মা বলে উঠল,
— আলহামদুলিল্লাহ, সাইফান ভাই! আমাদের সবার পরীক্ষাই অনেক ভালো হয়েছে।
সাইফান এবার সায়মার দিকে তাকিয়ে হেসে বলল,
— আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে যখন, তাহলে তো চিন্তার কিছু নেই, বাকি পরীক্ষাগুলোও ভালোভাবে দিও।
সায়মা মুচকি হেসে মাথা নাড়ল, সাইফানের সঙ্গে কথা বলতে তার বরাবরই ভালো লাগে, সুযোগ পেলেই সে একটু বেশি কথা বলার চেষ্টা করে, যদিও নিজের মনের কথাটা কাউকে বলতে দিতে চায় না।
এদিকে নূর গরমে অস্থির হয়ে উঠেছে, কপালে জমে থাকা ঘাম ওড়না দিয়ে মুছতে মুছতে সে বিরক্ত মুখে বলল,
— ভাইয়া, আমার ভীষণ গরম লাগছে, আর এখানে থাকতে ভালো লাগছে না, চলো না, বাসায় যাই।
সাইফান নূরের দিকে তাকিয়ে বলল,
— এত গরম লাগছে? আচ্ছা চল তাইলে।
কিন্তু তার মাঝে সামিয়া বলে উঠল,
— আরে না না! এখনই বাসায় যাব কেন? চলুন না,সাইফান ভাই, আমরা একটু ফুচকা খেয়ে আসি!
নূর অবাক হয়ে সায়মার দিকে তাকাল,
— এই গরমের মধ্যে তোর ফুচকা খাওয়ার শখ জাগল?
—আহা , গরমের সঙ্গে ফুচকা খাওয়ার কী সম্পর্ক ? কত দিন ফুচকা খাই না, চল না, প্লিজ!
নূর বিরক্তির সুরে বলল,
— তুই যা, আমার এখন বাসায় ফিরতে ইচ্ছে করছে।
সায়মা এবার সাইফানের দিকে তাকিয়ে মিষ্টি করে বলল,
— সাইফান ভাই, আপনি বলেন না! একটু ফুচকা খেলে কী এমন হবে? মাত্র দশ মিনিট লাগবে।
সাইফান দুজনের কথা শুনে হেসে ফেলল,
— আচ্ছা বাবা, চল ফুচকাই খেয়ে আসি, তবে বেশি দেরি করা যাবে না।
কথাটা শুনে সাথে সাথে সায়মার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, সে মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ না করে নূরের হাত ধরে টান দিল
— শুনলি তো? ভাইয়া রাজি হয়ে গেছেন, এবার আর কোনো অজুহাত চলবে না!
নূর দীর্ঘশ্বাস ফেলে বলল,
— তোকে নিয়ে আর পারি না!
সায়মা হেসে উঠল। সাইফান তাদের ফুচকার দোকানে নিয়ে গেল।
Valo lagle Response korben. ❤️🌿