ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 13

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || ১৩ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা

তূর্য ঝাল তেমন খেতে পারে না। তাই খুব অল্প পরিমাণ ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতেই তার চোখে পানি এসে পড়লো।
সে তাড়াতাড়ি করে এক গ্লাস পানি তুলে নিয়ে ঢকঢক করে খেতে লাগলো।
শিমলা সেটা দেখে অবাক হয়ে বললো—
“তুমি ঝাল খেতে পারো না?”
তূর্য মাথা নেড়ে ‘না’ বোঝালো।
তূর্যের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে রইলো নীরা। লোকটা যে ঝাল খেতে পারে না, সেটা তো তার জানা ছিল না। তাই একটু অপ্রস্তুত হয়ে ঢোক গিলে বললো—
“আচ্ছা… আপনি বসুন। আমি আপনার জন্য অন্য কিছু বানিয়ে দিচ্ছি।”
তূর্য কিছু না বলে হঠাৎ সবার সামনেই নীরার ওড়না টেনে নিয়ে চোখ আর নাক একসাথে মুছে ফেললো। তারপর উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললো—
“তার কোনো প্রয়োজন নেই। তুমি রেডি হয়ে নাও… আমরা বেরোবো।”
এই বলে সে গটগট করে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। নীরা কিছুক্ষণ অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলো।
★
বেলা গড়িয়ে গেছে। সূর্য এখন প্রায় মাথার উপর উঠে এসেছে। রোদটা তীব্র হলেও হালকা বাতাস বইছে। রাস্তার ধারে মানুষজনের ব্যস্ততা বেড়েছে। শহর পুরোপুরি জেগে উঠেছে। তূর্যের গাড়ি তখন অফিসের দিকে ছুটে চলেছে।
গাড়ির ভেতরে বসে নীরা ভ্রু কুঁচকে বললো—
“কোথায় যাচ্ছি?”
তূর্য খুব স্বাভাবিক গলায় বললো—
“অফিসে।”
নীরা অবাক হয়ে বললো—
“অফিসে মানে? আমাদের বাসায় দিয়ে আসুন।”
তূর্য সংক্ষেপে বললো—
“না।”
নীরা আবার বললো—
“না মানে?”
তূর্য স্টিয়ারিংয়ের দিকে তাকিয়েই বললো—
“না মানে না। চুপচাপ বসে থাকো।”
নীরা সাথে সাথে মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে বসে রইলো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের গায়ে বড় করে লেখা—
T.C Fashion House
তূর্য গাড়ি থামিয়ে নেমে গেল। নীরা কিছু বুঝে ওঠার আগেই তূর্য গাড়ির দরজা খুলে দিলো। সে এক হাতে নাহিয়ানকে কোলে তুলে নিলো, আর অন্য হাতে শক্ত করে নীরার হাত ধরে হাঁটা শুরু করলো।
নীরা অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বললো না। লিফটের সামনে আসতেই অফিসের অনেক কলিগ তাদের দেখতে পেল। কেউ কেউ অবাক হয়ে তাকিয়ে রইলো, কেউ ফিসফিস করে কিছু বলতে লাগলো। তবে সামনে এসে কিছু বলার সাহস কারোরই হলো না। লিফটের দরজা খুলতেই তূর্য ভেতরে ঢুকে ৭ তলার বাটন চাপলো। বক্স লিফটে নীরার সবসময়ই একটু ভয় লাগে। লিফট চলতে শুরু করতেই সে চোখ কুঁচকে তূর্যের হাতার অংশটা শক্ত করে ধরে ফেললো। তূর্য সেটা বুঝতে পেরেছিল হয়তো। সে কিছু না বলে দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণের মধ্যেই লিফট তাদের কাঙ্ক্ষিত তলায় এসে থামলো। দরজা খুলতেই তূর্য আবার নীরার হাত ধরে এগিয়ে গেল নিজের নির্ধারিত কেবিনের দিকে।
পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন কলিগ ইতিমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে।
নাহিয়ান অফিসের কয়েকজনকে চিনতো।
তাই তূর্যের কোল থেকে নেমে দৌড়ে গিয়ে মিস তিয়ন্তির ডেস্কের সামনে দাঁড়িয়ে বললো—
“আন্নি, আমি এসেছি!”
তিয়ন্তি হেসে নাহিয়ানের গাল টেনে বললো—
“হুম… ছোট স্যার তো দেখি অনেক দিন পর !”
"আন্নি কোলে নিবা না? "
“আমাকে কোলে নিবে না?”—
“নিবো।”
তিয়ন্তি সাথে সাথে তাকে কোলে তুলে নিলো। হেসে বললো—
“আজ ছোট স্যার অফিসে কেন?”
নাহিয়ান গর্ব করে বললো—
“বাবা নিয়ে এসেছে তাই । "
তিয়ন্তির সামনে হাত বারিয়ে বললো,
" আন্নি আমার চকলেট কোথায়? আগে তো আমায় চকলেট দিতে এখন তো দাও না "
তিয়ন্তি ফোলা ফোলা গালে চুমু দিয়ে বললো,
" দিবো তো "
"দাও। তুমি আমাদের বাসায় যাও না কেনো আন্নি? তোমাকে আমার অনেক ভালো লাগে। "
" তোমাকে তো বলেছিলাম আমাকে তোমার আম্মু বানিয়ে নিয়ে তাহলে তুমি আমায় সারাদিন দেখতে পেতে। "
" না আন্নি আমার আম্মু আছে। আমার আর আম্মু চাই না। আমার আম্মু আমায় খুব ভালোবাসে। "
তিয়ন্তি চোখ বড় করে তূর্যের কেবিনে তাকিয়ে তারপর নাহিয়ান কে বললো।
"তোমার আম্মু মানে "

তিয়ন্তির কোলে বসে নাহিয়ান চারদিকে তাকাচ্ছে। অফিসের সবাই যেন কাজের ভান করছে, কিন্তু চোখের কোণে কৌতূহল স্পষ্ট। তিয়ন্তি আরো কিছু বলতে যাবে তখনি তূর্য তিয়ন্তির ডেস্কের সামনে এসে বললো,
" নাহিয়ান কী করছো এখানে? চলো ভিতরে যাবে। "
নাহিয়ান তিয়ন্তির কোল থেকে নেমে তূর্যর হাত ধরে ভিতরে চলে গেলো।

তূর্য একবার তিয়ন্তির দিকে তাকালো—একদম নির্লিপ্ত দৃষ্টিতে।
তারপর নাহিয়ানকে নিয়ে সোজা নিজের কেবিনের দিকে চলে গেল।
★
তূর্যের কেবিনটা পুরোটা যেন কাঁচে ঘেরা।
চারপাশে স্বচ্ছ গ্লাস ওয়াল—বাইরের পুরো অফিস দেখা যায়, আবার ভেতরেরটাও বাইরে থেকে স্পষ্ট। ভেতরে ঢুকতেই একটা আলাদা গন্ধ—হালকা পারফিউম আর কাঠের ফার্নিচারের মিশ্রণ। ডান পাশে বড় একটা টেবিল, তার উপর গুছিয়ে রাখা ফাইল, ল্যাপটপ আর কিছু ডকুমেন্ট।
পেছনের দেয়ালে ফ্রেম করা কয়েকটা ছবি ঝুলছে। নীরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছবিগুলোর দিকে তাকালো। একটাতে ছোট্ট নাহিয়ান—মুখভরা হাসি। আরেকটাতে তূর্য নাহিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
বাবা-ছেলের সেই ছবিটায় চোখ আটকে গেল নীরার। তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠলো।
সে ধীরে ধীরে কেবিনের ভেতর ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। মাঝে মাঝে কাঁচের দেয়াল দিয়ে বাইরে তাকাচ্ছে— অফিসের সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে তাদের দৃষ্টি এদিকেই চলে আসছে।

★
তূর্য ভিতরে এসে দেখলো নীরা তার আর ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। নাহিয়ান দৌড়ে নীরাকে জড়িয়ে ধরে বললো
"আম্মু কী দেখো? "
নীরা ছেলের মাথায় হাত বুলিয়ে বললো,
" তোমার ছবি দেখি বাবা "
তূর্য এসে তার বরাদ্দকৃত চেয়ারে বসে পরলো। নীরা চারদিকে তাকিয়ে একটু অস্বস্তি নিয়ে বললো—
“আমাকে এখানে কেন এনেছেন?”
তূর্য চেয়ার টেনে বসতে বসতে বললো—
“তুমি তো বলছিলে, তোমার কাজ করতে ভালো লাগে।”
নীরা অবাক হয়ে বললো—
“মানে?”
তূর্য হালকা ভ্রু তুলে বললো—
“মানে আজ থেকে তুমি মাঝে মাঝে আমার সাথে অফিসে আসবে।”
নীরা চোখ বড় বড় করে বললো—
“কি?”
তূর্য শান্তভাবে বললো—
“এত অবাক হওয়ার কী আছে?”
নীরা একটু বিরক্ত হয়ে বললো—
“অফিস কি ঘুরতে আসার জায়গা?”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“না। কিন্তু আমার স্ত্রী এখানে আসলে সমস্যা কোথায়?”
নীরা থমকে গেলো।
“আপনার… স্ত্রী?”
তূর্য এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললো—
“হ্যাঁ। আমার স্ত্রী।”
নীরা কিছুক্ষণ চুপ করে রইলো। তার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল।
ঠিক তখনই দরজায় নক পড়লো।
“মে আই কাম ইন, স্যার?”
তূর্য বললো—
“কাম ইন।”
দরজা খুলে ভেতরে ঢুকলো তিয়ন্তি। সে সরাসরি তূর্যের সামনে দাঁড়িয়ে বললো,
" তূর্য তুই বিয়ে করেছিস? "
"হুম "
" কবে বিয়ে করেছিস? আর এই ছিলো কনিকার প্রতি ভালোবাসা । তুই না বলেছিলি তুই আর বিয়ে করবি না। কোনো মেয়েকে আর বিশ্বাস করবি না। তাহলে এসব কী? "
নীরার দাঁড়িয়ে তাদের কথাপকথন শুনছে। তূর্যের চোখ লাল হয়ে গেসে কথা শুনে। চেয়ারে হেলান দিয়ে তিয়ন্তির দিকে তাকিয়ে শান্তু গলায় বললো
" Who are you? "
"What "
"I say who are you? to talk about me. আমি কী করবো না করবো সেটা তোকে কৈফিয়ত দিতে যাবো না। আর আমি তোর বস তুই আমার পি এ আর এখন ডিউটি টাইম তুই আমার কেবিনে অসময়ে এএসে আবার তুই তুকারি করছিস? "
" আমি এখানে এখন তোর পি এ হিসেবে না তোর ফ্রেন্ড হিসেবে এসেছি। "
" Its duty time. Out "
" তূর্য আমার ক..... "
" I say Get out "
তিয়ন্তি রাগে অপমানে তূর্যের কেবিন থেকে বেরিয়ে গেলো। তূর্যের টাইয়ের নট ঢিলে করে চেয়ারে হেলান দিয়ে দিলো। মাথার রগ ফুলে উঠেছে। তার হাত কাপছে। নীরা ধীরে ধীরে তূর্যের সামনে গিয়ে দাঁড়ালো। আসতে করে ডাকলো,
" নাহিয়ানের বাবা "
তূর্য চোখ মেলে তাকালো নীরার পানে। নীরা আবার সাহস নিয়ে বললো
" কী হয়েছে আপনার "
তূর্য কিছুই বললো না। নীরার হাত ধরে টেনে নীরার পেটে মুখ গুজে বললো
" আমাকে ক্ষমা করে দেওয়া যায় না। আমি আমার অধিকার বুঝে নিতে চাই। আমাকে কেও বুঝে না। আমার মনে কী চলে সেটা বুঝার ক্ষমতা কারোর নেই। আমাকে তো ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। নিজেকে খুব কষ্টে গুছিয়ে নিয়েছি। সেই কষ্ট আমি সেকেন্ড বার পেতে চাই না। আমি তোমার অধিকার চাই। আমি চাই তুমি আমায় বুঝো। আমায় ঠকিয়ো না আর তাহলে এবার আমি পুরোপুরি নিস্ব হয়ে যাবো। পরে আর এই শক্ত খলসে আর নিজেকে বন্ধি করতে পারবো না। আমায় আর ভাঙতে দিয়ো না। "
নীরা স্তব্ধ হয়ে রইলো তূর্যের কথা শুনে। এতদিন যে শক্তপোক্ত মানুষের কথা শুনে এসেছে। এতদিন যে মানুষটাকে পাথরের মতো কঠিন মনে হতো, আজ তার কণ্ঠে স্পষ্ট ভাঙনের শব্দ শুনতে পেল নীরা

চলবে… ✨

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন