#রাগে_অনুরাগে_তুমি ||১৬||
#ইসরাত_জাহান_এশা
রাত অনেকটা নেমে এসেছে। আকাশে মেঘের ভেলা, মাঝে মাঝে হালকা বাতাসে গাছের ডাল দুলছে। বৈশাখের রাত—কখন যে ঝড় নামে, তার ঠিক নেই।
গাড়িটা ধীরে ধীরে এসে থামলো বাড়ির সামনে। তূর্য আগে নেমে দরজা খুলে দিলো। নীরা চুপচাপ নেমে এলো। সারাটা পথ সে তেমন একটা কথা বলেনি। চোখ নিচু, দু’হাত একসাথে জড়ানো—মনে হয় ভেতরে ভেতরে এখনো অনেক কিছু গুছিয়ে নিচ্ছে।
তূর্যের এক হাতে কয়েকটা শপিং ব্যাগ।
দু’জন একসাথে ভেতরে ঢুকতেই ড্রয়িংরুমে বসে থাকা আমেনা চৌধুরী তাকালেন।
ভ্রু কুঁচকে বললেন—
“এতো রাত হলো কেনো?”
নীরা একটু থমকে গেলো। কিছু বলতে গিয়েও থেমে গেলো। চুপচাপ দাঁড়িয়ে রইলো—দু’হাত কোচলাতে লাগলো অস্থিরভাবে। তূর্য একবার নীরার দিকে তাকালো, তারপর স্বাভাবিক গলায় বললো—
“কাজ ছিলো, তাই দেরি হয়ে গেছে।”
লিপি তখন সোফায় বসে ফোন ঘাঁটছিলো। ভাইকে দেখে মুচকি হেসে বললো—
“ভাইয়া, শপিংয়ে গিয়েছিলে নাকি?”
তূর্য কোনো বাড়তি কথা না বলে শপিং ব্যাগগুলো নীরার হাতে ধরিয়ে দিলো।
“হুম।”
লিপি ভ্রু তুলে তাকালো—
“কেনো?”
তূর্য সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত গলায় বললো—
“মনে চেয়েছে তাই।”
এই বলে সে উপরে উঠে গেলো।
লিপি এবার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। তার চোখে কৌতূহল আর দুষ্টুমি একসাথে। নীরা একটু অপ্রস্তুত হয়ে হালকা করে হেসে ফেললো—একটু বোকা বোকা হাসি। লিপি ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। বাইরে হালকা বাতাস বইছে,
আর ভেতরে— ধীরে ধীরে বদলে যাচ্ছে কিছু সম্পর্কের রঙ। লিপি নীরার কাছে গিয়ে বললো—
“ভাবি, চলো দেখি তোমায় কী কী কিনে দিয়েছে।”
নীরা মাথা নেড়ে লিপির সাথে তার ঘরের দিকে চলে গেলো। ঘরে ঢুকতেই দেখা গেল—নাহিয়ান আগে থেকেই বসে আছে। মাকে দেখেই দৌড়ে এসে নীরার কোমর জড়িয়ে ধরলো।
“আম্মু! আমি রাগ করেছি—তোমার সাথে রাগ করেছি!”
নীরা অবাক হয়ে হাসলো—
“কেনো বাবা?”
“তুমি এত দেরি করে কেনো আসছো?”
নীরা স্নেহভরা গলায় বললো—
“বাবা, আম্মু তো পড়াশোনা করতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। কিন্তু দেখো—তোমার জন্য অনেকগুলো খেলনা আর ড্রেস এনেছি।” নাহিয়ানের চোখ চকচক করে উঠলো—
“সত্যি?”
“হুম।”
“আমার জন্য পুলিশ খেলনা এনেছো, আম্মু?”
“হ্যাঁ বাবা, এনেছি।”
“ইয়েএএএ! তাহলে দাও—আমি এখনই দেখবো। আর সবাইকে ‘থিস থিস’ করে মারবো!”
নীরা হেসে ব্যাগ থেকে প্লাস্টিকের খেলনা বন্দুকটা বের করে দিলো। নাহিয়ান সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে দৌড়ে বেরিয়ে গেল—দাদুকে দেখাতে। লিপি উঠে গিয়ে দরজা ভেজিয়ে দিলো। তারপর ঘুরে দাঁড়িয়ে বললো—
“ভাবি, কী হয়েছে? এত দেরি কেন হলো?”
নীরা একটু ইতস্তত করলো। এদিক-সেদিক তাকালো। লিপি জোর দিতেই শেষমেশ সব খুলে বললো। সব শুনে লিপি গালে হাত দিয়ে চুপ করে বসে রইলো কিছুক্ষণ।
তারপর হঠাৎ বলে উঠলো—
“ছি, ছি! বউ মানবে না মানবে না বলে—আবার লুকিয়ে লুকিয়ে বিয়ে করলো!”
নীরা লজ্জায় লাল হয়ে উঠে দাঁড়াতে গেল—
“ভাবি! ভাবি! কোথায় যাচ্ছো?”
“ঘরে যাচ্ছি…”
“ওমা! এখন ঘরে কেনো যাচ্ছো?”
লিপি দুষ্টু হেসে বললো—
“বিয়ে করতে দেরি, আর এখন জামাইয়ের কাছে যেতে মন চাচ্ছে—তাই না?”
নীরা মাথা নিচু করে বললো—
“আপু, কী যে বলো …”
লিপি আরও মজা করে বললো—
“বিয়ে করেছো—এখন সাজবে, তারপর বাসর করবে… তখন কিন্তু আর লজ্জা লাগবে না!”
নীরা দু’হাত দিয়ে মুখ ঢেকে ফেললো লজ্জায়।
★
তূর্য সেই কখন থেকে নিজের ঘরে পায়চারি করছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে—কিন্তু নীরার আসার নাম নেই। অস্থির হয়ে উঠে বিড়বিড় করে বললো—
“বিয়ে করলাম, বউ হলো… আর এখন বউ আসছেই না! বউয়ের কী মনে নেই—তার একটা জামাই আছে?”
এই বলে বিরক্ত হয়ে বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়লো সে। কিন্তু তার চোখ দুটো এখনো দরজার দিকেই— অপেক্ষায়।
★
রাত আরও গভীর হয়েছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের ডাকে মাঝে মাঝে নীরবতা ভাঙছে। আকাশে মেঘ জমেছে—হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। বৈশাখের রাত—ঝড় নামার আগের অদ্ভুত এক শান্তি।
নীরা এখনো লিপির ঘরেই বসে আছে।
মনে হয় ইচ্ছে করেই যাচ্ছে না তূর্যের সামনে। লিপি পাশে বসে ফোন ঘাঁটছে, আর মাঝে মাঝে নীরার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নীরা বললো,
“ আপু আমি ঘরে যাই ”
দুষ্টু গলায় বললো লিপি। ঠোঁট কামড়ে হালকা হেসে বললো—
“যা বুঝো…”
★
খাবারের সময় হয়ে এলো। আমেনা চৌধুরী নিচ থেকে ডাক দিলেন—
“লিপি, নীরা খেতে আয়!”
লিপি উঠে দাঁড়িয়ে বললো—
“তুমি যেও না? এখানেই থাকো। ”
" আমি নিচে গেলে কী হবে? "
"অনেক কিছু হবে। "
নীরা মাথা নাড়লো—
“ তুমি তাহলে খাবার নিয়ে আসো। আমি এখানেই খাবো।”
লিপি আর কিছু না বলে নিচে নেমে গেল।
কিছুক্ষণ পর হাতে ট্রে নিয়ে ফিরে এলো—
খাবার, সাথে নাহিয়ান। নাহিয়ান এসে মায়ের পাশে বসে বললো—
“আম্মু, আজ আমরা একসাথে খাবো, ঠিক আছে?”
নীরা হেসে মাথা নাড়লো—
“ঠিক আছে, বাবা।”
তিনজন মিলে ঘরের ভেতরেই খেতে বসলো। মাঝে মাঝে নাহিয়ান তার খেলনা বন্দুক দিয়ে “থিস থিস” করে গুলি করার ভান করছে— আর নীরা হেসে উঠছে।
এই ছোট ছোট মুহূর্তগুলোতেই যেন ভরে উঠছে তার মন।
★
অন্যদিকে তূর্য একা নিচে টেবিলে বসে আছে। খাবার সামনে— কিন্তু খাওয়ার ইচ্ছেটাই নেই।
বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে।
“একবারও আসলো না…”
মনে মনে বিরক্ত হয়ে উঠলো সে।
শেষমেশ বিরক্তি নিয়েই কিছুটা খেয়ে উঠে গেল।
★
রাত বাড়তে থাকলো। খাওয়া শেষ করে লিপি দরজা বন্ধ করে নীরার দিকে তাকালো— চোখে দুষ্টু ঝিলিক।
“এখন শুরু আসল কাজ!”
নীরা অবাক হয়ে বললো—
“মানে?”
লিপি হাসতে হাসতে তূর্যের আনা শাড়ি থেকে এক ব্যাগ খুলে একটা লাল টুকটুকে শাড়ি বের করলো।
“এটা পরো।”
“না না, আপু—পরবো না…”
“চুপ! আজ কোনো না নেই।”
জোর করেই নীরাকে শাড়িটা পরিয়ে দিলো লিপি। তারপর ধীরে ধীরে সাজাতে লাগলো—
হালকা মেকআপ, কপালে টিপ, খোলা চুলে একটু সাজ। আয়নার সামনে দাঁড় করিয়ে বললো—
“দেখো তো—নিজেকে চিনতে পারছো?”
নীরা আয়নায় তাকিয়ে নিজেই থমকে গেল।
চোখে লাজুক আলো, ঠোঁটে কাঁপা হাসি—
আজ যেন সে একেবারে অন্যরকম।
লিপি মুচকি হেসে বললো—
“এখন যাও… তোমার স্বামীর কাছে।”
নীরার বুক ধকধক করতে লাগলো।
★
রাত প্রায় এগারোটা।
তূর্য নিজের ঘরের সোফায় বসে ল্যাপটপে কাজ করছে।কিন্তু মনটা যে একদমই কাজে নেই— তা তার চেহারাই বলে দিচ্ছে।
ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো।
তূর্য এক পলক তাকালো— তারপর আবার স্ক্রিনে চোখ দিলো। কিন্তু পরমুহূর্তেই কিছু একটা অনুভব করে আবার তাকালো।
আর তাকিয়েই থমকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে আছে নীরা। লাল টুকটুকে শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট টিপ— মুখে লাজুক নরম আভা। এক মুহূর্তের জন্য তূর্য যেন সব ভুলে গেল। তার চোখ আটকে রইলো নীরার ওপর। ল্যাপটপের স্ক্রিন বন্ধ হয়ে গেল— কিন্তু সে খেয়ালই করলো না।
ধীরে ধীরে উঠে দাঁড়ালো তূর্য। তার চোখে এখন আর রাগ নেই— আছে শুধু বিস্ময়… আর এক অদ্ভুত টান। নীরা চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর নেমে এলো নীরবতা— কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে হাজারটা অনুভূতি।
চলমান.....!
( ঈদ মোবারক আমার প্রিয়তমা রা। আসসালামু আলাইকুম। কার কেমন ঈদ কাদছে। আমি বড় মামার বাসায় এসেছি নেটের অবস্থা খুব সচনীয়। আর ঈদ বুঝতেই পারছো। তাই ছোট হয়েছে আজকের পর্ব পরের পর্ব বড় দেওয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ । রেসপন্স করো)