ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 17

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || ১৮ ||
#ইসরাত_জাহান_এশা

ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে।
রাতের ঝড়ের কোনো চিহ্ন নেই এখন—সবকিছু ধুয়ে-মুছে একদম সতেজ। হালকা ঠান্ডা বাতাস, পাখির ডাক আর নিস্তব্ধ এক সকাল। আজ নীরার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তার ভার্সিটির এডমিশন টেস্ট।
ভোরবেলাতেই উঠে নামাজ পড়ে নিয়েছে সে। তারপর বারান্দায় এসে বসেছে—সকালের ভেজালমুক্ত বাতাসটা গায়ে মেখে নিচ্ছে চুপচাপ। হাতে বই— রাতের পড়াগুলোই আবার রিভাইস করছে মন দিয়ে। কিন্তু চোখ বইয়ে থাকলেও মনটা পুরোপুরি স্থির না।বএকটু নার্ভাসনেস কাজ করছে ভেতরে ভেতরে। ঠিক তখনই— ছোট ছোট পায়ে হেঁটে নাহিয়ান এসে দাঁড়ালো তার সামনে। চোখ কচলাতে কচলাতে বললো—
“আম্মু…”
নীরা তাকিয়ে মৃদু হাসলো। কোলে তুলে নিলো তাকে।
নাহিয়ান গলা জড়িয়ে ধরে বললো—
“আম্মু… আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে…”
নীরা হেসে তার মাথায় চুমু দিয়ে বললো—
“আচ্ছা বাবা, আগে চল—তোমায় দাঁত ব্রাশ করিয়ে দেই।”
“আম্মু, আমি এখন পারি তো!”
“পারবে তুমি?”
“হ্যাঁ আম্মু, পারবো!”
“আচ্ছা, যাও তাহলে।”
ঠিক তখনই পেছন থেকে তূর্যের কণ্ঠ—
“কী নিয়ে এত কথা হচ্ছে মা-ছেলে "
নাহিয়ান তাকিয়ে বললো
“কিছু না বাবা … সিক্রেট।”
“ও আচ্ছা! সিক্রেট নাকি?”
“জ্বী বাবা।”
তূর্য হালকা হেসে বললো—
“আমি কিন্তু সব শুনেছি। কার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে!”
নাহিয়ান চোখ বড় বড় করে বলল
"তুমি সব শুনে ফেলেছো বাবা? "
"হুম সব শুনে ফেলেছি। "
" বাবা আমার পেটে না ইয়া বড় ইদুর আছে। "
“ইয়া বড় ইঁদুর!”
" হ্যা বাবা "
“তাহলে তো ওটাকে মারতে হবে, তাই না?”
“হ্যাঁ বাবা… কিন্তু কীভাবে মারবে?”
“খাবার খেলেই মরে যাবে!”
“সত্যি?”
“হুম!”
নাহিয়ান তাড়াতাড়ি বললো—
“আম্মু, তাহলে তাড়াতাড়ি যাও—আমার জন্য ইয়াম্মি ইয়াম্মি করে খাবার বানিয়ে নিয়ে আসো!”
নীরা হেসে বললো—
“আচ্ছা, তুমি আগে দাঁত ব্রাশ করে নাও। আমি খাবার আনছি।”
“আচ্ছা!”
এই বলে ছোট ছোট পায়ে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেলো সে। নীরা উঠে দাঁড়ালো। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই— তূর্য এসে সামনে দাঁড়িয়ে পথ আটকালো। নীরা ভ্রু তুলে তাকালো তার দিকে—
প্রশ্নভরা দৃষ্টি। কিছু বলার আগেই তূর্য তার কোমর জড়িয়ে টেনে নিলো নিজের কাছে। নীরা হকচকিয়ে গেলো। চোখ বড় বড় হয়ে গেলো তার। তবুও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তূর্যের গলা জড়িয়ে ধরলো। মৃদু হেসে বললো—
“কী চাই, মিস্টার হাসবেন্ড?”
তূর্য তার দিকে একটু ঝুঁকে এলো। চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক—
“ মিসেস তূর্য চৌধুরির, মিস্টার হাসবেন্ড এর তো খুদা পেয়েছে। ”
নীরা লজ্জায় চোখ নামিয়ে ফেললো। হালকা গলায় বললো—
“আপনার জন্য কী চাই?”
তূর্য আরও একটু কাছে টেনে নিলো তাকে—
“তোমায় চাচ্ছিলাম আপাতত। সেটা পেলেই চলবে। ”
নীরার বুক ধক করে উঠলো। বারান্দার নরম সকালের আলোয় পরিণত হতে যাচ্ছে তাদের জীবনের নতুন সুচনা। নীরা চোখ নামিয়ে তূর্যের বুকে মৃদু ঢাক্কা দিয়ে বললো
" সব সময় বাজে কথা তাই না। সরুন তো দেখি আমার ছেলের খুদা পেয়েছে খাবার বানাবো। "
"আর ছেলের বাবার জন্য? "
" তার জন্য কিছুই নেই। "
"সত্যি কিছু নেই? "
" না। "
"ওকে ফাইন "
এই বলে নীরার কামিজের ভিতর দিয়ে তূর্যের বা হাত ঢুকিয়ে দিলো। তূর্য নীরাকে আরও কাছে টেনে নিলো। নীরা থমকে গেল, কিন্তু নিজেও অজান্তে মিশে গেল তার সাথে। তূর্য নিচু হয়ে ফিসফিস করে বললো—
“মিসেস ওয়াইফি… এখনো কি কিছু দিবে না আমাকে?”
নীরা লজ্জায় লাল হয়ে গেল।
তূর্যর নীরার পিঠে আলতো চাপ দিতেই সে তূর্যের গালে টুপ করে একটা চুমু দিয়ে বললো—
“এবার ছাড়ুন আমাকে, প্লিজ…”
তূর্য মুখ বাঁকিয়ে বললো—
“আমি তো কিছুই ফিল করলাম না!”
নীরা বিরক্ত হয়ে বললো—
“উফফ! আপনি না আমাকে ভীষণ জ্বালান, নাহিয়ানের বাবা!”
তূর্য হেসে বললো—
“একটু না হয় জ্বালালাম… আমার বেবিস মম !”
নীরা অবাক হয়ে তাকালো—
“বেবিস মম ?”
“হুম… বেবিস মম ।”
“আমাদের তো একটাই বেবি—নাহিয়ান!”
তূর্য মুচকি হেসে বললো—
“সে তো আমাদের রাজা বাবু… আর তোমার না ইচ্ছে ছিল ১৫/২০টা বাচ্চা হবে?”
নীরা লজ্জায় মাথা নিচু করে ফেললো। তূর্যের বুকে আঙুল দিয়ে আঁকিবুঁকি করতে করতে বললো—
“মিস্টার হাসবেন্ড…”
“বলুন, মিসেস ওয়াইফি…”
নীরা ধীরে বললো—
“ভালোবাসি আপনাকে… অনেক ভালোবেসে ফেলেছি। আমায় ভুলে যাবেন না… আমি মরে যাবো…”
তূর্য এক মুহূর্ত থমকে গেল। তূর্য নীরার মুখ দুই হাতের আজলায় নিলো। কপালে ভালবাসার পরশ একে দিয়ে বললো।
" তুমি ছাড়া আবার কিসের জীবন। আমার জীবনে যতদিন তুমি আছো ঠিক ততদিন আমার জীবন সুন্দর। "
কথাটি শুনার পর নীরার মুখে হাসি ফুটে উঠলো। তূর্যকে নিজ থেকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। বুকে মুখ লুকিয়েই বললো
" জানেন মিস্টার হাসবেন্ড, আমি কখনো ভাবিনি যে আমাকে কেউ ভালোবাসবে। আমাকে কেউ যত্ন করবে। কিন্তু এখন নিজেকে লাকি মনে হচ্ছে। আপনার অর্ধাঙ্গিনী হতে পেরে। জানেন আমার এখন আপনার ওই আগের বউ মানে শাকচুন্নির সাথে দেখা করতে মন চাচ্ছে। "
তুর্য নীরার এই কথা শুনে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো,
" কেনো?
নীরা আরাও শক্ত করে জড়িয়ে ধরে বললো,
" ও যদি না ছেড়ে চলে যেতো তাহলে তো আমি আপনায় পেতাম না। আপনার এই ভালোবাসাটুকু পেতাম না। "
তূর্য নীরার মাথার উপরিভাগে চুমু দিয়ে সেও শক্ত করে জড়িয়ে ধরলো। পিছন থেকে নাহিয়ান কোমরে হাত রেখে বললো,
" বাবা তুমি আমার আম্মুকে জড়িয়ে ধরেছো কেনো? "
নীরা আর তূর্য দুইজনেই হকচকিয়ে উঠলো। নীরা সরে আসতে চাইলে তূর্য বাধা দিয়ে নাহিয়ানের উদ্দেশ্যে বললো,
" আমার বউকে আমি জড়িয়ে ধরবো না? "
" না এটা আমার আম্মু। "
" এটা আমার বউ। "
" থাকুক তোমার বউ। এতাতো আমার আম্মু আগে তারপর তুমার বউ। "
" আরেহ আমার বাপ ! আমি বিয়া না করলা ক্যি তোমার আম্মু হতো? "
" হুম হতো।"
"কীভাবে? "
" আমি আমার আম্মুকে আমার বাসায় নিয়ে আসতাম। "
এই বলে ছোট ছোট পায়ে এসে মায়ের হাতে ধরে টানতে টানতে বললো
" আম্মু আম্মু চলো তুমি। আমাকে ইয়াম্মি খাবার বানিয়ে দাও। বাবা পুচা বাবা তুমায় জড়াইয়া ধরছে বাবাকে ইয়াম্মি ইয়াম্মি খাবার দিবে না। "
তূর্য নীরার হাত ধরে বললো,
" তোর আম্মু তোকে রকন্না করে ইয়াম্মি খাবার বানিয়ে দিবে আর আমাকে খাইয়ে দিবে বুঝলি বাপ! "
নাহিয়ান নীরার কোমর জড়িয়ে বললো
" চাট আপ বাবা "
" বাপ ধন আমার ওইটা 'চাট আপ' না ওইটা 'সাটআপ' "
"একি কথা বাবা। এত বুল ধরো না তো। "
" আব্বু এটা ' বুল ' না 'ভুল ' হবে "।
"বাবায়ায়ায়ায়া "
নীরা তূর্য এবার হেসে ফেললো। নীরা নাহিয়ান কে কোলে নিয়ে যেতে যেতে বললো,
" নাহিয়ানের বাবা তারাতারি ফ্রেশ হয়ে নিন। "
তূর্য নীরার উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস ছুড়ে দিলো। নীরক বিরবির করে বললো
" অস্যভ্য পূরুষ মানুষ
~~~~~
সকালের রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারদিকে। ঝড়ের পর আজকের সকালটা অদ্ভুত সুন্দর—আকাশ পরিষ্কার, হালকা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। চৌধুরি বাড়ির সামনের বাগানে ভেজা পাতার ওপর রোদের ঝিলিক পড়ছে। গেটের পাশে ফুলগুলো মাথা দুলিয়ে যেন নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছে। ড্রয়িংরুমে সোফায় বসে আছে নীরা। হাতে ইংরেজি বই—মন দিয়ে রিভিশন করছে। পাশে বসে আমেনা চৌধুরি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন তাকে। নীরা মুখ ঝাকিয়ে বললো—
“মা, আর খেতে পারছি না…”
আমেনা কড়া গলায় বললেন—
“চুপচাপ খা, আর পড়া রিভিশন দে।”
“মা, আমার পেট ভরে গেছে…”
“পরীক্ষার সময় পেট ভরে খেলে মাথা ঠান্ডা থাকবে। আরেকটু খেয়ে নে।”
নীরা অসহায় মুখে মুখ ভর্তি ভাত নিয়ে তূর্যের দিকে তাকালো। তূর্য মুখ বেঁকিয়ে নিজের খাওয়ায় মন দিলো—একদম পাত্তা দিলো না। নীরা মনে মনে বিরক্ত হলেও কিছু বললো না। খাওয়া-দাওয়া শেষ হলে নীরা উঠে আমেনা চৌধুরিকে জড়িয়ে ধরলো। নরম গলায় বললো—
“মা, আমার জন্য অনেক দোয়া করবেন… আমি যেন ভালোভাবে এক্সাম দিতে পারি।”
আমেনা নীরার কপালে চুমু দিয়ে বললেন—
“ফি আমানিল্লাহ…”
নীরা একে একে সবার থেকে বিদায় নিলো। নাহিয়ানকে কোলে নিয়ে আদর করে বললো—
“বাবা, দাদু আর ফুপি মনিকে জ্বালাবে না, কেমন?”
“আচ্ছা আম্মু।”
“সোনা ছেলে…”
এই বলে নীরা বেরিয়ে গেলো তার গন্তব্যের পথে।
………~~~
ভার্সিটির এক্সাম হল। নীরা নিজের সিটে বসে আছে। চারপাশে অচেনা মুখ—সবাই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তার বুক ধকধক করছে, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ পর প্রশ্নপত্র হাতে এলো। নীরা গভীর শ্বাস নিয়ে লেখা শুরু করলো। সময় যেন দ্রুত কেটে গেল। একসময় পরীক্ষা শেষ হলো। নীরা হল থেকে বের হলো মুখে হালকা হাসি নিয়ে। তার পাশে এক মেয়ের সাথে কথা বলতে বলতে গেটের দিকে এগোচ্ছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সামনে দাঁড়িয়ে থাকা এক পরিচিত অবয়বে। তূর্য। লাইট ব্লু শার্ট, কালো প্যান্ট, চোখে কালো চশমা। চুল সুন্দর করে সেট করা। পাশে তার বাইক। একদম সিনেমার নায়কের মতো লাগছে তাকে। নীরা থমকে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে এসে তূর্যকে আগাগোড়া পর্যবেক্ষণ করতে লাগলো।
তূর্য ভ্রু কুঁচকে বললো—
“হোয়াট?”
নীরা হাতের আঙুলের নখ কাটতে কাটতে মাথা নেড়ে বুঝালো—
“কিছু না…”
তূর্য নীরার হাত সরিয়ে দিয়ে বললো—
“খিদে পেয়েছে বললেই হতো। নখ খাচ্ছো কেন, স্টুপিড!”
শেষের কথাটা একটু ধমকের সুরে বলতেই নীরা কেঁপে উঠলো। আমতা আমতা করে বললো—
“এরকম নায়কের মতো সেজে এসেছেন কেন?”
“কীহহহ?”
“উফ! আস্তে বলুন… আমি বধির না, শুনতে পাই!”
“স্টুপিড মহিলা! কী বলছো এসব?”
নীরা ঠোঁট বাঁকিয়ে বললো—
“বলছিলাম… আপনি আবার আমার সতীন আনার চেষ্টা করছেন না তো?”
তূর্য ভ্রু তুলে তাকালো—
“কীসব আজেবাজে কথা বলছো?”
নীরা ভান করে গম্ভীর হয়ে বললো—
“এই দেখুন মিস্টার… "
"আপনাকে দেখার জন্য তো সারারাত বাকি পাখি !”
তারপর একটু কাছে এসে নিচু গলায় বললো—
“এখন চলো… কিছু খেয়ে শক্তি বাড়াও। না হলে আবার দুর্বল হয়ে পড়বে।”
নীরার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠলো।
সে কিছু না বলে চুপচাপ তূর্যের বাইকের পিছনে ঊৎে বসলো ছুটে চললো তার গতিতে।

চলমান… ✨

( পর্ব ছোট তার জন্য কেও কিছু বলো না পাখি। আমার মন তেমন ভালো না বুঝতেই পারছো নেক্সট পার্ট বড় দিবো ইনশাআল্লাহ । আর আমি আমার মামার ফোন থেকে লিখছি বেশিক্ষন হাতে রাখতে পারছি না। পরে জানাও কেমন হইসে)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন