#রাগে_অনুরাগে_তুমি //২০\\
#ইসরাত_জাহান_এশা
⛔⛔ নিচের নোট পইরো পাখিরা ⛔⛔
★
বাইরে রাত আরও গভীর হচ্ছে। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। দূরে কোথাও কুকুরের ডাক আবার শোনা গেলো। শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে।
তূর্য দ্রুত গাড়ি চালিয়ে বাসায় আসলো। বাড়ির ভিতরে যাওয়ার আগে জড়ে শ্বাস নিলো। ড্রয়িংরুমে পা রাখতে থমকে গেলো। নাহিয়ান কাদছে , লিপি নাহিয়ানকে বুঝাচ্ছে। তূর্য শূকনো ঢোক গিলে বললো
"লিপি নাহিয়ান কাদছে কেনো? "
লিপি তূর্যের দিকে তাকিয়ে বললো,
" ভাবির জন্য কাদছে। " "নী-নীরা বাসায় নেই? "
" না। ভাবি কোথায় যেনো গেলো কাওকে কিছু বলে যায় নি। ভাবি তো কোথাও যায় না আমাদের না বলে।"
আমেনা চৌধুরী তূর্যের দিকে তাকিয়ে তাগি কন্ঠে বললো
" তূর্য তুমি জীবন টাকেক হেলাফেলা করছো কোন হিসেবে? তুমি তোমার জীবন নষ্ট করেছে সাথে ওই মেয়েটার জীবন ও তুমি নষ্ট করছো। জীবন কী ছেলে খেলা নাকি। তুমি এমন কী বলেছো যে মেয়েটা বাধ্য হয়ে বাসা থেকে চলে গেলো। মেয়েটা বিকেলে কতো খুশি ছিলো তার ভাই আসাতে। তুমি জানো একটা অনাথ মেয়ের কষ্ট। "
তূর্য নিশ্চুপ । সে কী আর বলবে। সেতো না বুঝে তার নুড়ি ফুলকে কষ্ট দিয়েছে। তূর্য কিছু না বলে চলে গেলো তার নুড়ি ফুলকে আনতে।
★
শেখ বাড়ির আজ অন্যরকম। শিমলা নিরার ঘরে গেলো। ঘর অন্ধকার করে মেঝেতে হাটুতে মাথা গিজে আছে। শিমলা নিসশব্দে নীরার কাছে গেলো। নীরার পাশে বসলো। কাপা হাতে নীরার মাথায় হাত বুলালো। কারোর উপস্থিতি আর মাথায় হার ছোয়ার ফলে নীরা মাথা তুলে তাকালো। সামনে বসা শিমলার আবছা মুখ দেখতে পেলো। শিমলা নীরার পাশ ঘেষে বসলো। কিছুক্ষন নীরব থেকে বললো
__কী হয়েছে তোর?
নীরা চোখে পানি নিয়ে হালকা মুখ বেকিয়ে বললো,
___অনাথ মেয়েদের কপালে যা হয় তাই হয়েছে
__জামাইয়ের সাথে ঝগড়া করেছিস ।
___আমাদের মতো মেয়ের ঝগড়া করতে হয় না। পান থেকে চুন খুসলেই দোষ আর অপমান। যেমনটা আপনি আগে করতেন মনে নেই?
শিমলা যেনো এবার চুপ হয়ে গেলো। কিছু বলতে পারলো না। কিন্তু কিছুক্ষণ পর নীরা শিমলাকে জড়িয়ে ধরলো। শিমলা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। তাও নীরার মাথায় আর পিঠে হার রাখলো। নীরা যেনো এটা আশা করে নি। নীরা শিমলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ফুপিয়ে উঠলো, ফুপাতে ফুপাতে বললো
___আচ্ছা আপনায় একটা কথা বলি
__বল
__নিজের আপন সন্তানকে মায়েরা খুব ভালোবাসে?
__বাসে তো নিজের থেকে বেশি ভালোবাসে
___কেনো ভালোবাসে তারা? শুধু ১০ মাস ১০ দিন তারা গর্ভে ধারণ করে এর জন্য?
__হ্যা তারা তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।
___আর সৎ মায়েরা কেনো ভালোবাসতে পারে না? এদের মধ্যে কী একটাই পার্থক্য ___ তাদের আপন সন্তানকে গর্ভে ধারণ করে। আর সৎ মেয়েরা আগের ঘরের নিজের গর্ভের না।
শিমলা আর কিছু বললো না। ভাষা নেই যে আর। শুধু মাথায় হাত বুলিয়ে দিলো। নীরা সেই অবস্থায় থেকে আবার বলল্য।
____ নাহিয়ান তো আমার আপন সন্তান না। তাহলে আমার কেনো আমার ছেলে নাহিয়ানের জন্য কষ্ট হচ্ছে। ছেলেটা যে আমায় না দেখতে পেয়ে কাঁদছে। হয়তো এখনো কিছু খায় নি। আমার যে কলিজা পুরছে। ওরে আমি আমার গর্ভে ধারণ করেনি। ওর মুখ থেকে যখন আম্মু ডাক শুনি আমার না শান্তি লাগে খুব আনন্দ লাগে। যেনো মনে হয় ওয় তো আমার ছেলে হোক না সে সৎ তাতে কী আমি তো তাকে লালন পালন করছি।
___তোর সাথে ছেলেটার আত্নার টান হয়ে গেসে তাই এমন লাগে।
নীরা এবার মাথা তুলে বললো
___তাহলে আপনার সাথে কেনো আমার আত্নার টান হলো না। আমিও তো সৎ মেয়ে আপনার।
নীরা হেসে আবার বললো,
__আমি এসব কেনো বলছি বলুন। আপনি চলে যান কাওকে আসতে দিয়েন না। দরকার পড়লে ডাক দিয়েন। আমায় একা থাকতে দিন।
শিমলা উঠে চলে গেলো যাওয়ার সময় দরজা আটকিয়ে দিলো।
{★★}
বাহিরে ঝড় হাওয়া বইছে ধুলো উরিয়ে নিয়ে যাচ্ছে বোধহয় বৃষ্টি নামবে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় গাড়ি নাই ধরতে গেলে পুরো রাস্তা ফাকা। তূর্য দ্রুত গাড়ি চালিয়ে শেখ বাড়িতে আসলো। মেইন ফটকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষন। দেনামনা না করে কলিং বেল বাজালো। শিমলা দরজা খুলে দিল। তূর্য শিমলা কে জিজ্ঞেস করলো
___নীরা কী এই বাসায় এসেছে
শিমলা মাথক নেরে হ্যা বোঝায়। তারপর ভিতরে আসতে বলে। ভিতরে এসে এদিক সেদিক তাকিয়ে বললো
___নী-নীরা কোথায়?
__ওর ঘরে
পিছন থেকে আতিক শেখ বলে উঠে। তূর্য আর দাঁড়ায় না। এক প্রকার দৌড়ে নীরার ঘরে যায়। নীরার ঘরের দরজা ভিরানো ছিলো। তূর্য ঘরের ভিতরে যায়। ঘর পুরো অন্ধকার। হাতরিয়ে হাতরিয়ে ঘরের লাইট জ্বালায়। চোখে আলো পড়তেই নীরা চোখ কুচকে নেয়। নীরা মেঝেতে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে ছিলো। কান্নার ফলে চোখ ফুলে উঠেছে। নাক, গাল, ঠোট সব লাল বর্ন ধারণ করেছে। পায়ের দিকে চোখ যেতেই আতকে উঠে, পায়ে র*ক্ত জমাট বেধেছে সাথে ফুলে উঠেছে। তূর্য নীরার এই করুণ অবস্থা দেখে খুব গিলটি ফিল করে। নীরার সামনে গিয়ে মেঝেতেই বসে তূর্য। নীরা চোখ মেলে যখন তূর্য কে দেখে তখন আরো পিছিয়ে যায়।
কাপা কন্ঠে বলে,
___আ-আপনি দূরে যান। কাছে আসবেন না।
___নুড়ি ফুল আমার কথাটি শুনো।
___আমি আপনার কোনো কথাই শুনবো না।
তূর্য নীরার কাছে গিয়ে হাতের আজলায় মুখ উচু করে বললো
___এটা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে পাখি। আমি রাগের মাথায় তোমায় অনেক বড় আঘাত দিয়েছি। এমনটা আমি আর কখনোই করবো না প্রমিস আমি আর তোমার চোখে পানি আনতে দিবো না। আমি তোমায় নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আর সেই মুহুর্তে তোমায় তোমার ভাইয়ের সাথে এভাবে দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিলো। আর আমি হিতাহিত জ্ঞা হাড়িয়ে তোমার অনেক আঘাত দিয়েছি আমায় মাফ করে দাও।
___এটা মিস আন্ডারস্ট্যান্ডিং না মিস্টার চৌধুরী। এটা অবিশ্বাস বলে। আমি তো আপনায় বিশ্বাস করি অনেক। অনেক ভালোবাসি। এই দেখুন আপনার নামে এই চুড়ি এই নাকের ফুল পরেছি। আপনার মা আমায় পড়িয়ে দিয়েছে। এগুলো ইসলামে পড়ার তেমন নিয়ম নেই। কিন্তু আমি চাই সবাই জানুক আমি কারোর অর্ধাঙ্গিনী।
একটু থেমে আবার বললো
______আপনি শুধু আমায় বিশ্বাস করলেন না ভালোবাসলেন না। আপনি শুধু আমায় ব্যবহার করছেন। ওইযে আগে রাজা বাদশাহ রা নারি কিনে নিয়ে যেতো রক্ষিতা হিসেবে। আপনিও আমায় ৫লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছেন আমি এখন থেকে সেটাই মানবো। প্রয়োজনে কাছে টানবেন। প্রয়োজন শেষে দূরে ছুড়ে ফেলবেন কেমন।
তূর্য নীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এমন ভাবে জড়িয়ে ধরলো যেনো একটু আগলা হলেই হাড়িয়ে যাবে দূরে কোথাও।
____তুমি আমার পবিত্র ফুল। আমার অর্ধাঙ্গিনী। আমার তিন কবুলের বউ তুমি। আমি তমায় ভালোবাসি বিশ্বাস করো।
নীরা মোচরাতে মোচরাতে বললো
__ছাড়ুন আমায়, আমি অপবিত্র আমি কারোর ফুল না।
____না পাখি তুমি আমার ফুল। তুমি আমার পবিত্র ফুল। আমি সাত সমুদ্র পারি দিলেও তোমার মতোন কাওকেই পাবো না। তুমি সেরা।
____আপনি আমায় ভালোবাসেন না। আপনি এখন আপনার আগের স্ত্রীকেই ভালোবাসেন। আপনি ওনার মোহে আটকে আছেন। আপনি আমার ভিতরে তাকেই খুজেন জানি আমি।
___আমি যার তার প্রেমে পড়ি না। আমি আমার নুড়ি ফুলের প্রেমে পড়ি। হাজার বার শত বার।
নীরা হেচকি তুলতে তুলতে বললো
___কে আপনি আমার। আপনি আমার কেও নন।
তূর্য নীরার মাথা তার বুক থেকে উঠিয়ে কপালে কপাল ঠেকিয়ে গেয়ে উঠলো
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা
নীরার কান্না থেমে গেলো। তূর্যের গান শুনে। হেচকি উঠছে নীরার। ঝাপসা চোখে তাকিয়ে আছে তূর্যর দিকে। তূর্য এবার নীরার পা নিজের কোলে রেখে পা শক্ত করে ধরে বললো,
___ক্ষমা করে দাও বিবিজান। আমি আর না জেনে তোমায় কষ্ট দিবো না। খুব আদরে রাখবো। ভালোবাসার চাদরে মুরিয়ে রাখবো। এক বিন্দু কষ্ট পেতে দিবো না।
নীরা কিছু বলবে তখনি মুন্নি কোমরে হাত দিয়ে বললো,
.....তুনাবাই
....বলো শালিকা
....আমাল আপুইকে মাচ্ছো?
...নাতো
....তাইলে কান্দে কে
....বকা দিয়েছি শালিকা
...কেনু
...আমার কথা শুনে না এর জন্য
....কতা চুনে না
...না
....মিথ্যে কথা বুড়ি। তোর তুনাবাই পচা আমায় মেরেছে।
....তুনাবাইইইইইই
তূর্য নিশ্চুপ।
....কুতা বুলো তুনাবাই
....কী বলবো
....তুমি পতা আমি আমাল আপুইকে তোমাল কাতে দিবো না ।
....না শালিকা এই কাজ করো না। তোমার আপুইকে ছাড়া আমার ঘুম আসে না।
....তুমাল পুতুল নাই আমার কিরার মতো?
....আছে তো
...কুতায়?
...এই যে তোমার আপুই। তোমার আপুই তো আমার বাচ্চা পুতুল বউ। তোমার পুতুলের নাম কিরা আর আমার পুতুলের নাম নুড়ি ফুল।
....আমাল আপুই বাচ্চা
...হ্যা তো একদম ছোট বাচ্চা
....আমি কারোর বাচ্চা পুতুল বউ নই।
.....তুমি মিসেস তূর্য চৌধুরী। আমার অর্ধাঙ্গীনি। আমার তাজ তুমি।
....তুনাবাই চুনো
...বলো শুনছি তো
...আমাল আপুই তো বাচ্চা তাহলে কুলে নাও।
...কোলে নিতে হবে
...হুবে তো। আমিও তো বাচ্চা আমাকে তো চবাই কুলে নেয়। কিন্তু আপুইকে তো কেও কুলে নেয় না।
...আচ্ছা নিলাম কোলে
এই বলে আগাম বার্তা ছাড়া নীরাকে পাজা কোলে নিয়ে নিলো। নীরা রাগ দেখিয়ে বললো।
.... মিস্টার নামান আমায়।
...নামাবো না
তূর্য মুন্নির দিকে তাকিয়ে বললো
...শালি এবার ঠিক আছে
...একদুম ঠিক আছে। তুনাবাই একতা কুতা কুই
...বলো
...আমিও আপুইর সাতে যাবো
...যাবে তুমি?
মুন্নি ঘনঘন মাথা নাড়িয়ে বললো
...যাবো তো
...তাহলে নিচে আসো। আমি আমার পুতুল কে নিয়ে যাই
...আত্তা
এই বলে ছোট ছোট পায়ে ঘর থেকে বেড়িয়ে গেলো।
★★★
তূর্য নীরাকে কোলে করে নিয়েই নিচে নামলো। শিমলা, আতিক শেখ দেখ সোফা থেকে উঠে দাঁড়ালো । আতিক শেখ বললো
__একি তুমি নীরা কে নিয়ে কোথায় যাচ্ছো?
--আমার বউকে বাসায় নিয়ে যাচ্ছি
__ও তো কিছুক্ষণ আগেই আসলো। আজকে থাকুক আমার বাসায়।
--সরি শ্বশুর আঙ্কেল! আমার আবার বউ ছাড়া রাতে ঘুম আসে না।
--একদিন রাতে না ঘুমালে কিছুই হয় না। কাল বিকেলে এসে নিয়ে যেয়ো।
--বউ রে আদর করতে হবে। বউ আমার অনেক রাগ করেছে। তাই আপনার এই আবেদন মঞ্জুর করতে পারলাম না ।
নীরা আর চুপ থাকতে পারলো না। তূর্যের পিঠে ধুম করে কিল বসিয়ে দিলো। তূর্যের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বললো
--চুপ করুন অসভ্য পুরুষ মানুষ।
--তুমি চুপ করো বাসায় চলো আজ হচ্ছে তোমার।
পিছন থেকে মুন্নি বললো
__ডিসগাস্টিং তুনাবাই
তূর্য পিছন ফিরে দেখলো মুন্নি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তূর্য নীরাকে কলে নিয়েই মুন্নির কাছে গিয়ে বললো
__কী হলো ধানি লংকা।
__আমালে না নিয়েই যাইতাসো তুনাবাই
__কোথায় গেলাম এসো তুমি। আসো তমায় কোলে নেই তোমার আপুইকে নামিয়ে।
__নাতবো না ! আমি হাটি হাটি দিয়ে যাবো। তুমি তুমাল পুতুল বউলে কুলে নাও হুহহহহ......।
এই বলে দরজার দিকে হাটা ধরলো। শিমলা জিজ্ঞেস করলো
____মুন্নি কোথায় যাচ্ছো তুমি
____তুনবাইয়ের বাসায়। আমি আল আমাল আপুই থাকবো
____অন্য একদিন যেয়ো। তোমার জামায় ময়লা লেগে আছে তো
___দাদা ভাই আমালে নতুন জামা পলিয়ে দিসে এটা ছুন্দল জামা।
এই বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলো। তূর্য যাওয়ার আগে আতিক শেখের উদ্দেশ্যে বললো
___শালি কে নিয়ে গেলাম। ভব্যিসতে ফেরত দিবো। ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পেয়ে নিয়ে গেলাম।
কথা টি বলে আর সেখানে দাঁড়ালো না চলে গেলো তাদের গন্তব্য স্থানে।
.
.
.( ভালো আছো সোনামণিরা। আজকে এতটুকুই পড়ো। আমার বাসায় আমার ছোট মামা আসছে। সে হাড়ে বজ্জাত আমায় সারাদিন খাটিয়ে মেরেছে। কিছু বললে বলেছে বিয়ে যখন দিবো তখন তো করবি এখন থেকে প্রেক্টিস কর। আজ কলেজে যাই নি ভেবেছিলা আজ ইয়া বড় পর্ব দিবো। সারাদিন লিখবো। কিন্তু কথায় আছে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আমার মায়াও সে রকম। Any way পড়ে যানাও কেমন হইসে। আরেকটা কথা তো বলতেই ভুলে বসেছি। তোমাদের আপুর একটা কাব্য গ্রন্থ বের হচ্ছে যৌথ ভাবে আমার লিখা ৪ টা কবিতা পাবে। কমেন্টে দিয়ে দিবো প্রি-অর্ডার কইরো পাখিরা 🥹🥹)