ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 32

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [ ৩২ ]
#ইসরাত_জাহান_এশা
.

বাহিরে ঝড় হচ্ছে । কালবৈশাখী ঝড়ে সব উড়িয়ে ফেলার উপযোগ। বাহিরে বৃষ্টির পানিতে রিমিঝিমি শব্দ। মাটির স্বচ্ছ গন্ধ। টিনের চালে বৃষ্টির ফোটা পরছে। সেখান থেকে অন্য রকম শব্দ। চারদিকে নিস্তব্ধতা শুধু বৃষ্টির শব্দ। বাহিরে মেঘ তার পানির কনা বৃষ্টির রুপে বর্ষণ করছে। আর ঘরে নীরা অভিমান করে মেঝেতে বসে আছে। তার সামনে তূর্য কপাল কুচকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীরা তূর্যের তাকিয়ে মুখ ভেংচি কেটে জানালার দিকে তাকালো। তূর্য একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। সময় ২:৪৫ মিনিট। এখন তার ঘুমানো উচিত বউকে জড়িয়ে আর বউ কিনা অভিমান করে বসে আছে। তূর্য নিশ্বাস ফেলে বললো
“কী হয়ে তোমার? “
“বাহিরে বৃষ্টি পরছে। “
“হ্যাঁ তো “

“ভিজবো আমি “
“ একদম না। ঠান্ডা লাগবে “
“লাগলে লাগবে “
“অসুস্থ হয়ে যাবে বউ। “
“ আপনি সেবা করে সুস্থ করে তুলবেন। “
“ব্ল্যাকমেইল করছো? “
“ না। আবদার করছি। “
“ তাই বলে এই মাঝরাতে বৃষ্টিতে ভিজবে “
“ হ্যাঁ। সাথে আপনাকে আদরও করবো প্রমিজ। “
তূর্য মুখ বেকিয়ে হাসলো। তূর্যকে হাসতে দেখে নীরা কপাল কুচকে তাকালো বুঝলো না কেনো হাসছে। যখন মাথায় আসলো কেনো হাসছে তখন লজ্জারা হানা দিচ্ছে। তূর্য নীরার
কাছে এসে বসে বললো,
“ তো বউ কীভাবে আদর করবে? তা মানে জানলে ভালো হতো আর কী। “
নীরা লজ্জায় মাথা নিচু করে নেয়। তূর্য এগিয়ে আসে আরো। নীরার কোমরের শাড়ি উন্মুক্ত করে সেখানে হাত দেয়। নীরা জমে উঠে। কিছু বলতেও পারেনা। কিছু করতেও পারে না। তূর্য হাত আরেকটু গভীরে নিলে নীরা দ্রুত উঠে যায়। দরজার কাছে গিয়ে বললো
“ আপনি আমায় নিয়ে যাবেন না তো নিয়েন না। আমি একাই যাবো এই রাতে। একাই ভিজবো। “
এই বলে বাহিরে পা বাড়ালে তূর্য এসে নীরার আঁচল ধরে টান দেয়। আঁচলে লাগানো সেফটিপিন ছিরে যায়। তূর্য নীরার আচল হাতে পেচিয়ে আসতে আসতে বললো
“ একা যাওয়া হচ্ছে। “
তূর্য নীরার অতি নিকটে এসে কাধে নিজের থুতনি রেখে বললো,
“ তুমি কিন্তু আমায় কিন্তু ইনডিরেক্টলি তোমার কাছে আসার আহবান দিচ্ছো মিসেস চৌধুরী। লোভ দেখাচ্ছো আমায়? “
নীরা ঘুরে এসে তূর্যের কোমর জড়িয়ে মাথা উচিয়ে বললো,
“ আমি তো পুরোটাই আপনার। লোভ কেনো দেখাবো। আমরা স্বামী স্ত্রী। আমার উপর আপনার পুরো অধিকার আছে। বুঝলেন মিস্টার চৌধুরী। “
তূর্য ঝুকে এসে নাকে চুমু খেলো। নাকে বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছে দিলো। তূর্য নীরাকে পাজা কোলে নিলো। নীরাও তূর্যের গলা জড়িয়ে ধরলো। তূর্য নীরাকে নিয়ে ঘরের বাহিরে গেলো উদ্দেশ্য ছাদে যাবে।
কিছুদূর যেতেই কারোর গলা শুনতে পায় নীরা তূর্য। তূর্য প্রথমে পাত্তা না দিলেও লিপির গলা পেয়ে দাঁড়ালো। নীরা ফিসফিস করে বললো
“ নাহিয়ানের বাবা কে বা কারা কথা বলছে। চোর আসলো না তো আবার। “
তূর্য দুই পাশে মাথা নাড়ে। নীরা ঘাড় ঘুড়িয়ে দেখলো ছাদ ঘরের সিড়িতে কারোর অভয়। নীরা তূর্যের সাথে আরো চেপে যায়। কানের কাছে মুখ নিয়ে বললো
“ নাহিয়ানের বাবা সিড়ি ঘরে কেউ আছে। দেখুন “
তূর্য তাকায় নীরার দিকে চোখ বন্ধ করে নিয়েছে। মেয়েটা ভয় পেলো নাকি আবার। নীরাকে কোল থেকে নামালো না। কোলে নিয়েই এগিয়ে গেলো। সিড়িতে দাঁড়িয়ে আছে রিহান আর লিপি। তূর্য নীরার দিকে তাকিয়ে আস্তে করে বললো
“ নীরা এ দেখি তোমার ননদ আর দেওর চোখ খুলো। “
নীরা এক চোখ খুলে তাকালো সিড়ির দিকে। ওদের দেখে স্বস্থির শ্বাস ফেললো। নীরা তূর্যকে বললো
“ আমায় নামিয়ে দিন। “
তূর্য নামিয়ে দিলো। দাঁড়িয়ে রইলো দুইজনে। লিপি রিহানকে বললো,
“ দেখো রিহান ভাই আমি আর হারামে থাকতে চাই না। আমাদের একটা সম্পর্কের নাম লাগবে। তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি। তুমি চাকরি পেতে পেতে আরো ২/১ বছর। মা আমাকে এত কাল বসিয়ে রাখবে না। বিয়ের বয়স হয়েছে আমার। “
“ তুই ঠিক কী বুঝাতে চাচ্ছিস? আমি তোর দায়িত্ব নিতে পারবো না? আমি তোকে বিয়ে করতে পারবো না? “
“ রিহান ভাই আমার কথা বুঝো। আমাদের এই সম্পর্কের কথা কেউ জানে না। “
“ জানে না জানবে। আমি জানাবো সবাইকে।”
“ কবে জানাচ্ছো তুমি? নাকি আমাকেই ভালো লাগে না আর। এখন মোটা দেখে। অন্য মেয়েকে মনে ধরেছে তোমার? “
রিহান লিপির কাছে এসে হাত দুটো নিজের হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করলো। মুষ্টিবদ্ধ হাতেই ঠোঁট ডুবিয়ে চুমু আকলো। চোখে চোখ রেখে বললো,
“ ভালোবাসি তোকে আমি। আমি তোর শরীরকে যদি ভালোবাসতাম তাহলে অনেক দিন আগেই তোকে ছুয়ে দিতাম। রিহানের জীবনে তুই প্রথম কিশোরী মেয়ে হয়ে এসেছিস। তুই এই রিহানের সাথে বৃদ্ধ হবি। আর কেউ না। “
লিপির চোখ ছলছল যেকোনো সময়ে কেদে দিবে। দুই-তিন ফোটা পানি গড়িয়ে পরলো। রিহান সযত্নে তা মুছে দিলো। কপালে চুমু একে বললো,
“ বিশ্বাস নাই আমার উপর। “
“আছে তো “
তূর্য পিছন থেকে বলে উঠলো
“ এসব কতদিন ধরে চলছে? “
লিপি আর রিহান দুইজন চমকে উঠলো। লিপি ভয় পেলো খুব পিছনে ফিরে দেখলো নীরা আর তূর্য দাঁড়িয়ে। তূর্যের মুখ গম্ভীর। রিহান লিপির হাত ধরে নিচে নেমে এলো। তূর্যের সামনে দাঁড়িয়ে জোড়ে নিশ্বাস নিয়ে বলল,
“ বড় ভাইয়া সব হয়তো শুনে ফেলছো। তাও বলছি আমি লিপিকে ৪ বছর ধরে ভালোবাসি। আমার জীবনের সাথে জড়াতে চাই ওকে। “
“নিজের উপর বিশ্বাস আছে কতটুকু? “
“ যতটুকু থাকলে তোমার বোনকে আমার হাতে দিবে ঠিক ততটুকুই আছে। “
“ সাহস আছে সবার সামনে আমার বোনকে নিজের করে নিবি সেটা বলতে। ❝
“ আছে। “
“ তাহলে সেদিনেই আমি আমার বোনকে তোর হাতে তুলে দিবো। “
এই লিপির আর নীরার হাত ধরে নিয়ে গেলো। রিহান তাকিয়ে রইলো ওদের যাওয়ার পানে।
•••••••••

রাতভর ঝড়ের তাণ্ডব যেন পুরো গ্রামটাকে কাঁপিয়ে দিয়ে গেছে। হঠাৎ হঠাৎ দমকা হাওয়ার শব্দ, টিনের চাল কাঁপতে থাকা, আর বৃষ্টির অবিরাম টাপুর টুপুর—সব মিলিয়ে এক অস্থির, অথচ অদ্ভুত সুন্দর এক রাত কেটেছে। মাঝরাতে আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি উঠোনটাকে এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভাসিয়ে দিত, তারপর আবার গভীর অন্ধকারে ডুবে যেত চারপাশ।
ভোর হতেই সেই ঝড় যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। আকাশে হালকা মেঘের ফাঁক দিয়ে নরম রোদ উঁকি দিচ্ছে। চারদিকে ভেজা মাটির গন্ধ—একটা নির্মল, স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে পড়েছে বাতাসে। গাছের পাতা ধুয়ে ঝকঝকে, আর উঠোনজুড়ে ছড়িয়ে আছে কাঁচা আম—ঝড়ের দান যেন। বিয়ের দিনের সকাল বলে কথা—ঘুম ভাঙতেই মনটা অন্যরকম আনন্দে ভরে ওঠে। মেয়েরা শাড়ির আঁচল গুছিয়ে, কেউ খালি পায়ে, কেউবা তাড়াহুড়ো করে চটি গলিয়ে আম বাগানে নেমে পড়ে। নীরা এই প্রথম আম কুড়াচ্ছে। তার মনে আলাদা আনন্দ। ছোট মুন্নি, মেঘলাও বাদ নেই তারা আনন্দ সহকারে আম কুড়চ্ছে। হাসি-ঠাট্টার মাঝে শুরু হয় আম কুড়ানোর ছোট্ট উৎসব। কেউ ঝুড়ি নিয়ে এসেছে, কেউ আঁচল ভরে নিচ্ছে টুপটাপ পড়ে থাকা সবুজ আম। মাঝে মাঝে কেউ বলে ওঠে, “এইটা আমার!”—তারপর আবার সবাই হেসে ওঠে।
দূরে রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে হলুদের আর মসলার গন্ধ। বড়রা ব্যস্ত বিয়ের আয়োজন নিয়ে, আর ছোটরা এই ভোরের আনন্দে মেতে আছে। গাছের ডালে ভেজা পাখিরা ডাকছে, বাতাসে এক ধরনের সতেজতা—যেন প্রকৃতিও আজকের দিনটাকে নতুন করে সাজিয়ে দিয়েছে। ঝড়ের রাত পেরিয়ে এই শান্ত, স্নিগ্ধ সকাল—ঠিক যেন নতুন জীবনের শুরুর মতো। আজ বিয়ে, আজ নতুন গল্পের প্রথম পাতা।
মেয়েরা আম কুড়িয়ে এনে উঠোনে রাখলো। বাসার কর্তারা ডাক দিলে ভিতরে চলে আসে। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করতে বলে। মেয়েরাও কথা মেনে নিলো। যার যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলো।
•••
নীরা মুন্নি আর নাহিয়ানমে খাইয়ে দিচ্ছে। রুশার কোলে তার ৮ মাসের মেয়ে মেঘলা আর বর্ষাকে খাইয়ে দিচ্ছে। লিপি, অবন্তী, ঊষা, তিশা সবাই চুপচাও খাচ্ছে। খাওয়া প্রায় শেষের দিকে। কর্তারা হিসেব করছে। রিহান সবকিছু পর্যবেক্ষণ করে বললো

" বাবা বড় মা তোমাদের কিছু বলার আছে আমার। "
বাড়ির শুদ্ধ লোক রিহানের দিকে তাকালো। লিপিও তাকালো। তূর্য কফি খেতে খেতে ব্রু কুচকে তাকালো। ওয়ালিদ চৌধুরী স্বাভাবিক ভাবেই বললো
" কী বলতে চাচ্ছো রিহান । "
রিহান আমেনা চৌধুরীর কাছে গিয়ে হাত ধরে বললো
" বড় মা আমি এখন যেই কথা বলবো মনোযোগ দিয়ে শুনো। কোনো রিয়েক্ট করবে না। যখন আমার বলা শেষ হবে তখনি তোমাদের যা ইচ্ছা তাই বলো।
আমেনা চৌধুরী হাসি মুখে বললো
" বাবা যেটা বলতে চাচ্ছিস সেটা বল। কোনো সংকোচ করবি না। "
রিহান নিজেকে ধাতস্থ করে বললো,
" বাবা আমি লিপিকে ভালোবাসি। আমি লিপিকে নিজের করে পেতে চাই। আমরা দুইজনের প্রাপ্তবয়স। আমি চাই না হারামের মধ্যে থাকতে। হালাল চাই আমি। লিপিকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে চাই। "
ওয়ালিদ চৌধুরী গম্ভীর গলায় বললো
" তোমার পড়াশোনা শেষ হয়নি ভুলে যাচ্ছো। "
"ভুলছি না। আমার পড়াশোনা শেষ হতে আর মাত্র কিছু মাস। তারপর ওকে আমি বিয়ে করবো। আমি একটা সম্পর্কের ভিত্তি চাই "

এতটুকু বলে থামলো। লিপি নীরার হাত শক্ত করে ধরলো। তূর্যর কপাল শিথিল হলো। মাথা নিচু করে মুখ বাকালো। ওয়ালিদ চৌধুরী গম্ভীর গলায় বললো
" তুমি শুধু তোমার মতামত দিলেই হবে না। লিপির ও মতামত লাগবে এখানে। "
" বাবা আমি মতামত দিচ্ছি না আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। "
এই কথা শুনে সবাই একটু অবাক হলেও লিপি ঠোঁট কামরে কান্না আটকানোর চেষ্টা করছে। আমেনা চৌধুরী রিহানের কাছে গিয়ে বললো
" রিহান যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? পরে পস্তাবি না তো? "
" বড় মা যেখানে ভালোবাসার জন্য ভাবি নাই। এত বছর ধরে ভালোইবাসলাম স্বপ্ন বুনলাম এখন তার হাত চাইছি আমি। সেখানে এতো ভাবাভাবির কিছু দেখছি না আমি। তোমরা চাইলে তোমার মেয়েকে জিজ্ঞেস করতে পারো। ও কী বলে সেটা শুনো। ওর উত্তর হ্যাঁ হলে আর যদি তোমরা বিয়ে না দাও তাহলে সমস্যা নেই তুলে নিয়ে বিয়ে করে নিয়ে আসবো। "
লাস্টের কথায় তরুণীরা হেসে ফেললো। জমেলা মুখ কুচকে ছেলের কান টেনে বললো
" হতচ্ছাড়া সাহস কতো বড় তোর। তুলে নিয়ে গিয়ে বিয়ে করবি। তুই ভালোবেসেছিস চুরি করিসনি। ভাবি যদি মেয়ে না দেয় তাহলে আমি জমেলা গিয়ে মেয়েকে নিয়ে আসবো। "
আমেনা হাসলো। ওয়ালিদ চৌধুরী লিপির কাছে এসে বললো
" মামুনি তুমি রিহান কে নিজের জীবনের সাথে জড়াতে চাও? তুমি যেটা বলবে সেটাই হবে। "
লিপি কিছু বলে না কেদে দেয়। রিহান তাকিয়ে আছে লিপির দিকে। লিপি একবার তূর্যর দিকে তো আরেকবার রিহানের দিকে তাকায়। কান্নার ফলে কিচ্ছু বলতে পারে না। নীরা লিপিকে বললো
" আপু বলে দাও। কান্না করো না। "
তূর্যর হয়তো বোনের মনোভাব বুঝতে পারলো। কফির কাপ রেখে লিপির কাছে এসে বাহু জড়িয়ে মাথায় চুমু দিয়ে বললো,
" পাগলি বোন আমার। ভয় হচ্ছে তোর? ভাবছিস ভাইয়া কী বলবে? আরে পাগলি আমি তো আমার এই ভাইটাকে একটু পরিক্ষা করলাম দেখলাম আমার এই পাগলির দায়িত্ব নিতে পারে নাকি। কিন্তু এযে আমার এক কাঠি উপরে ভেবে রেখেছে। কাল কথা হলো আর আজ সকালেই তোর হাত চাইলো। "
লিপি তাকালো তূর্যের দিকে । তূর্য লিপির চোখের পানি মুছে দিয়ে হাসি মুখে বললো
" রিহানকে ভালোবাসিস? বিয়ে করতে চাস? "
লিপি উপর নিচ মাথা নারলো। অর্থাৎ সে চায় তার রিহান কে। রিহান চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলো। মনে হচ্ছে বুক থেকে পাথর নেমে গেলো । তূর্যর নীরার কপালে চুমু দিয়ে বললো
" আমার সেই ছোট বোনটা বড় হয়ে গেলো। তাকে এখন বিয়ে দিতে হবে আমার। "
ওয়ালিদ চৌধুরী আমেনা চৌধুরীর কাছে গিয়ে হাসি মুখে বললো
" আসসালামু আলাইকুম বিয়ান সাব। পাকা কথা বলি এবার। "
আমেনা চৌধুরী ঘাবড়ে গেলো হঠাৎ এই সম্মন্ধে । সবাই হেসে উঠলো । জমেলা বললো
" কীসের পাকা কথা হবে? আজকেই বিয়ে হবে। আমার তিন ছেলে মেয়ের একসাথে বিয়ে হবে। "
সবাই যেনো অবাক হলো এহেন কথায়। জমেলা লিপির কাছে এসে বললো,
" মারে সবাই মনে করে এই জমেলা খারাপ। কারোর ভালো দেখতে পারেনা। আমার বড় বউ হয়তো তাই মনে করে। কিন্তু বিশ্বাস কর আমি তোদের খুব ভালোবাসি। আগে মেয়ের মতোই ভালোবাসতাম এখন তুই আমার ছেলের বউ হবি। এই বাড়ির বড় বউ নীরা ওর সাথে দুইদিন কূউক্তি কথা বলেছি। দেখতে চেয়েছিলাম আমার এই বউ কী করে। কিন্তু ও আমার হৃদয় ছুয়ে নিয়েছে। খুব ভালো এই মেয়ে। "
নীরা যেনো খুব খুশি হলো। জমেলা আমেনার কাছে গিয়ে বললো
" ভাবি আজ বিয়ে হলে সমস্যা । তোমার মেয়েকে আমার ছেলের হাতে দাও। আমি নিজে কথা দিচ্ছি একটুও অযত্ন হতে দিবো না। "
আমেনা হাসলেন প্রাণ ভরে। হাসিমুখে বললো
" হবে আজকেই বিয়ে হবে। "
সিমিন হাসি মুখে বললো
“ ভাবি তাহলেতো লিপি আর উষার একসাথেই কাচা হলুদের গোসল দিলেই হয়। এই কথায় সবাই সায় দিলো। ঊষা পাশ থেকে লিপির বাহুতে মৃদু ঢাক্কা দিলো। লিপি চোখ বন্ধ করে নিশ্বব্দে কেদে উঠলো। রিহানও খুব খুশি। আমেনা রিহানের কাছে এসে বললো
“ বাবারে আমার মেয়েটা বাবার আদর পায় নি তেমন। ভাইয়ের ছায়ায় বড় হয়েছে। কখনো কষ্ট দেয় নি তোদের ভাই। মাথায় করে রেখেছে। তোদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়েটাকে যত্নে রাখিস। একটাই মেয়ে আমার। ওর কষ্ট আমি নিতে পারবো না। “
কথা গুলো বলার সময় কন্ঠ ভেঙে আসছিলো। জমেলা আমেনা চৌধুরীর কাছে এসে বললো,
“ ভাবি আমি তোমার কী হই? “
আমেনা চৌধুরী হেসে বললো,
“ আগে তো দুই সম্পর্ক ছিলো এক তুই আমার বোন আরেক তুই আমার জা। আর এখন নতুন সম্পর্ক তুই আমার বেয়ান। “
জমেলা আমেনা চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে বললো
“ আমাকে তাহলে কেমন আপন ভাবলা। আমি কী আমার মেয়ের অযত্নে রাখবো। যদি আমার ছেলের যত্নে কোনো কমতি রাখে তাহলে আমি তোমার কাছে পাঠিয়ে দিবো তোমার মেয়ের জামাইকে উত্তম মাধ্যম দিয়ে আবার আমার কাছে পাঠিয়ে দিবে কেমন। “
সবাই হেসে উঠলো। লিপি কান্নার মাঝেও হেসে দিলো। রিহান আমেনা চৌধুরীর কাছে এসে বললো
“ তোমার মেয়েকে আমি রাণির মতো করে রাখবো বড় আম্মু। এতটুকু ভরসা রাখতে পারো আমার উপর। “
সবাই অনেক কথা বললেও তূর্য কিছু বলেনি। কী বলবে সে? তার ছোট পরির মতো বোনকে আজকেই বিয়ে দিতে হবে। সারাজীবন আর নিজের কাছে রাখতে পারবে না। আর ভাইয়া ডাক শুনতে পারবে না। এগুলো ভাবতেই তূর্যর বুক কেপে উঠলো। আলগোছে উঠে চলে গেলো নিজের ঘরে। কেউ খেয়াল না করলেও নীরা খেয়াল করেছে। নীরাও পিছু পিছু গেলো।
নীরা ঘরে গিয়ে দেখলো তূর্য বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরা গিয়ে তূর্যের পিঠে হাত রাখতেই তূর্য কেপে উঠলো। আলগোছে চোখের পানি মুছে তাকালো নীরার দিকে। মুচকি হেসে বললো
“ কিছু বলবে। “
নীরা কিছু বলে না। তাকিয়ে থাকে তার পুরুষের দিকে। চোখের পাতা ভিজা। চোখের কর্ণিয়া লাল হয়ে আছে। চোখের কোটরে পানি জমা এখনো। নীরা হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বললো
“ কাদছেন আপনি হুম? কেনো কাদছেন? বোনকে বিয়ে দিতে হবে এর জন্য। “
তূর্য কিছু বলে না । অন্যদিকে ফিরে তাকায়। নীরা মেঝেতে বসে তূর্যের হাত ধরে নিচে বসতে ইশারা করে। তূর্য নীরার পাশে বসে না। নীরার কোলে মাথা রাখে। কোমড় জড়িয়ে পেটে মুখ গুজে দেয়। নীরা তূর্যের মাথায় হাত বুলিয়ে বললো
“ চিন্তা হচ্ছে তাই না। চিন্তা করবেন না। বোনকে তো অন্য বাড়িতে বিয়ে দিচ্ছেন না। নিজের বাসায় নিজের ভাইয়ের সাথেই বিয়ে দিচ্ছেন। “
তূর্য নীরার পেটে মুখ গুজেই বললো
“ নুড়ি ফুল আমার না খুব কষ্ট হচ্ছে। বোন তাকে বিয়ে দিতে ইচ্ছা করছে না। আমার সেই ছোট বোনটা দেখো আজ কত বড় হয়ে গেলো। বিয়ে দিতে হবে তাকে। আমরা যখন এলাম এখানে তখন ছয় জন ছিলাম। আর বাসায় যখন যাবো ৫ জন। আমার বোনটা এখানে থাকবে। আমি প্রতিদিন ভাইয়া ডাকটা শুনতে পারবো না। অফিস থেকে ফিরে আসলে বলবে না ভাইয়া আমার আইসক্রিম এনেছো। ভাইয়া আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমায় দিয়ে দাও। তোমার বোন পরবে অন্য কেউ না। এভাবে আর বলবে না আমায়। “
নীরার চোখে পানি চলে আসলো। তূর্য কাদছে নীরা তা বুঝতে পারলো। নীরার পেটের অংশ ভিজে অনুভব করছে। নীরা নিজের চোখের পানি মুছে তূর্যকে বললো
“নাহিয়ানের বাবা, আপনি যদি এভাবে কাদেন লিপি আপু কাদবে না। কষ্ট পাবে না সে। আপনি কি চান সে কষ্ট পাক। “
তূর্য নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো
“ আমি চাই না আমার বোনটা কষ্ট পাক। ওর সুখের জন্য সব কিছু করবো আমি। আচ্ছা নুড়ি ফুল বিয়ের পর আমার বোন আর রিহানকে নিয়ে যাই। তাহলেই তো হয় তাই না।”
নীরা হেসে বললো,
“ বোনের জামাইকে ঘর জামাই রাখবেন বুঝি।”
“হ্যাঁ রাখবো সমস্যা কোথায়? “
“কোনো সমস্যা নেই। আপনি উঠুন লিপি আপুকে হলুদ দিবো। বাজারে গিয়ে আপুর জন্য শাড়ি কিনে আনেন। ফুলের গহনা কিনে আনেন। “
তূর্য চট করে উঠে বসলো। নীরার দিকে তাকিয়ে বললো।
“ আমায় লিস্ট করে দাও আমি নিয়ে আসি। “
নীরা তূর্যের চোখের পানি শাড়ির আচল দিয়ে মুছে দিয়ে বললো
“ আমি মাকে বলছি কী কী লাগবে তা যেনো লিস্ট করে দেয় কেমন। “
“আচ্ছা “
“ এবার চোখে মুখে পানি দেন। বাচ্চাদের মতো বউয়ের পেটে মুখ গুজে কাদছে। “
তূর্য চোখ ছোট ছোট করে বললো।
“ আমার বউ আমার বউয়ের পেট তোমার তাতে কী? “
“ হ্যাঁ আমার কিছুই না। “
★••••★

সকাল ঠিক ১০টা। রোদের নরম আলো ধীরে ধীরে উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছে—মাটির উঠোনটা যেন সোনালি আভায় ঝলমল করছে। চারপাশে গাছের পাতায় হালকা বাতাস লেগে মৃদু শব্দ তুলছে, যেন সকালের এই ব্যস্ততাকে আরও স্নিগ্ধ করে তুলছে।
উঠোনের এক পাশে বসে আছে নীরা। তার পরনে গ্রামিণ চেকের শাড়ি—সাদার ওপর লাল-সবুজের ছোঁয়া, খুবই সহজ অথচ মনকাড়া। শাড়ির আঁচলটা কাঁধে গুছিয়ে নিয়ে সে মন দিয়ে হলুদ বাটছে। শিল-পাটার উপর হলুদের ঘর্ষণে যে সোনালি রং বেরিয়ে আসছে, তা যেন সকালের রোদের সাথেই মিশে একাকার হয়ে গেছে। তার কপালে হালকা ঘাম, তবু মুখে এক প্রশান্তির হাসি—সবকিছুতেই যেন এক শান্ত সৌন্দর্য।
তার পাশে রুশা দাঁড়িয়ে। কমলা রঙের শাড়িটা তাকে যেন একদম উজ্জ্বল করে তুলেছে—মনে হচ্ছে সকালের রোদটাই যেন তার গায়ে লেগে আছে। মাঝে মাঝে সে নীরার দিকে তাকিয়ে হেসে কিছু বলছে, আবার নিজের শাড়ির আঁচলটা ঠিক করছে।
ঊষা একটু দূরে, হলুদ পাড়ের সবুজ শাড়িতে একেবারে প্রকৃতির মতোই সতেজ। সবুজের মধ্যে হলুদের পাড়টা যেন তাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সে উঠোনের পাশে রাখা ফুলগুলো গুছিয়ে রাখছে, মাঝে মাঝে বাতাসে উড়ে আসা চুলগুলো কানে গুঁজে নিচ্ছে। লিপি লাল বাসন্তীরঙের মিক্স করা শাড়ি পড়েছে। লিপির মুখে আজ লজ্জামিশ্র৷ হাসি। বাসন্তি আর লালের মিশ্রণে তার শাড়িটা যেন পুরো পরিবেশে এক উৎসবের ছোঁয়া এনে দিয়েছে।
দুই কণে পুকুর পারে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গ চার বাচ্চা। নাহিয়ান , মুন্নি, মেঘলা, বর্ষা। আর বাকি সদস্যরা ছাদে। আগে রিহানের হলুদ পর্ব শেষ হলে তারপর মেয়েদের দেওয়া হবে।
★
রুশা রুপোলী বাটিতে হলুদ নিয়ে গেলো ছাদে। নীরাও পিছে পিছে গেলো। নীরা আর রুশা হেসেই ছাদে উঠছিলো। দুইজনের হাতেই রেশমি চুড়ি। হাতে পায়ে আলতা। তূর্য হা করে তাকিয়ে আছে নীরার দিকে। এই মেয়ে আজ তূর্যকে নির্ঘাত মে*রে ফেলবে। অরতিদিন নিতুন রুপে চলে আসে। রাজুও তার বউয়ের দিকে হা করে তাকিয়ে আছে। তূর্য শুকনো ঢোক গিলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো,
“ হে আল্লাহ আমার মাবুদ। আজকের জন্য আমার বউকে বাচিয়ে দিয়ো। আজকে যেনো আবার কেউ না বলে এই মেয়েকে আমার ছেলের বউ করবো। আল্লাহ আমার চড়ুই পাখির মতো বউ যেনো আমার বুকেই থাকে। আমিননননন।”

চলবে...........

( কাল আমার কলেজ বন্ধ সো কালকেও একটা পর্ব পাবেন মনে হয়। আজকের পর্ব অনেক বড় দিয়েছি।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন