ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 34

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [৩৪] ( প্রথম অংশ)
#ইসরাত_জাহান_এশা

বাগানের দিকটা যেন এক টুকরো স্বপ্ন হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে পেন্ডেলটা সাজানো হয়েছে খুব যত্ন করে—সাদা আর হালকা গোলাপি কাপড়ের পর্দা বাতাসে নরম করে দুলছে। চারপাশে রঙিন লাইটের মালা ঝুলছে, সন্ধ্যা নামতেই যেগুলো একে একে জ্বলে উঠে পুরো জায়গাটাকে রূপকথার মতো করে তুলবে। পেন্ডেলের খুঁটিগুলোতে গাঁদা আর রজনীগন্ধার মালা পেঁচানো, সেখান থেকে ভেসে আসছে মিষ্টি ফুলের ঘ্রাণ।
পেন্ডেলের মাঝখানে বর-কনের বসার জন্য সুন্দর করে মঞ্চ সাজানো—লাল আর সোনালি কাপড়ে মোড়ানো চেয়ারে চারদিকে ফুল দিয়ে নকশা করা। মঞ্চের সামনে ছোট ছোট টেবিল আর চেয়ার রাখা, অতিথিরা বসে গল্প করছে, কেউবা হাসি-ঠাট্টায় মেতে উঠেছে।
বাগানের চারপাশে সবুজ গাছপালা যেন এই আয়োজনকে আরও জীবন্ত করে তুলেছে। গাছের ডালে ডালে ঝোলানো ফেয়ারি লাইট ঝিকিমিকি করছে, আর হালকা বাতাসে পাতা নড়ে উঠে যেন সুর তুলছে। দূরে রান্নার জায়গা থেকে ভেসে আসছে নানা পদের খাবারের গন্ধ, যা পুরো পরিবেশকে আরও উষ্ণ করে তুলছে।

★
ঊষার ঘরে অবস্থান করছে নীরা , রুশা, অনু,লিপি । অনু কিছুক্ষণ আগেই এসেছে। পরিক্ষার জন্য আসতে পারে নি। তাই কাল পরিক্ষা শেষ হওয়ার পরেই রওনা দিয়েছে। আজ সকালে যখন শুনেছে লিপি আর রিহান ভাইয়ের বিয়ে তখন অনু খুশিতে আত্নহারা হয়ে গিয়েছে। অনু আসার পর থেকে লিপি কথা বলছে না। অনু আর না পেরে কান ধরে লিপি আর ঊষার সামনে দাঁড়িয়ে বললো
“ হ্যাঁ আমার বোনেরা, আমি অনু আপনাদের সামনে আত্নসমর্পণ করিয়াছি । আপনারা দয়া করিয়া এই মেয়েকে ক্ষমা করিয়া বাধিত করিবেন। অনু নামের মেয়েটি খুব বড় ভুল করিয়া ফেলেছে ৷ তাহার ক্ষমার অযোগ্য হলেও তাকে ক্ষমা করার জন্য আবেদন করিয়াছি । “
অনুর ক্ষমা চাওয়ার ভঙ্গি দেখে সবাই হেসে ফেললো। লিপি অনুকে জড়িয়ে ধরে বললো,
“ আপু জানো তোমায় কতো মিস করেছি৷ তুমি আমায় আর ঊষা কাওকেই হলুদ দিতে পারোনি। আমরা কতো আনন্দ করেছি তুমি এটেন্ড করতে পারোনি। “
অনু লিপির মাথায় হাত বুলিয়ে বললো
“ আপুর পরিক্ষা ছিলো তো নাকি। আমি বলছিলাম না পরিক্ষা যেদিন শেষ হবে আমি সেদিন রওনা দিয়ে দিবো। এসেছি তো আমি। সারারাত জার্নি করেছি। “
ঊষা মুখ ভেংচিয়ে বললো
“ আমি তো কেও না। কে হই আমি। আমি তো কারোর বোন না। “
এই বলে হাত বুকের উপর ভাজ করে বিছানায় উল্টো হয়ে বসে রইলো। অনু ঊষাকে পিছন থেকেই কাতুকুতু দিতে দিতে বললো
“ ওরে আবার অভিমান করা হচ্ছে হুম। ছোট বোন হয়ে বড় বোনের আগে বিয়ে করছো৷ আবার অভিমান। “
ঊষা হাসতে হাসতে বললো
“ আপু আপু ছাড়ো। কাতুকুতু লাগছে। শাড়ি খুলে যাবে। আপু ছাড়ো। “
অনু ছেরে দেয় ঊষাকে। নীরার দিকে তাকিয়ে বললো,
“ বড় ভাবি রিহান ভাইয়া কোথায়? “
রুশা নিজের মাথায় ক্লিপ আটকাতে আটকাতে বললো,
“ রিহান ভাইয়ের কোন বন্ধুর বাসায় জানি। দুই বর এক সাথে আসবে। রিহান ভাইয়ার সাথে বড় ভাইয়া আর রিজবি ভাইয়া আছে। “
“রাজু ভাইয়া কোথায়? “
“তিনি তো বাবাদের সাথে। “
“আর বাচ্চারা “
“আদি আর অবন্তীর সাথে। “
★

বিকেলটা ধীরে ধীরে গোধূলির রঙে রঙিন হয়ে উঠছে। আকাশে হালকা কমলা আর সোনালি আলো ছড়িয়ে পড়েছে, যেন সূর্য নিজেই আজকের বিয়ের আনন্দে একটু থেমে গেছে। উঠোন জুড়ে সাজানো আলপনা, চারদিকে গাঁদা আর রজনীগন্ধার গন্ধে ভরে আছে পরিবেশ। দূরে শেহনাইয়ের মৃদু সুর ভেসে আসছে, আর তার সাথে মিশে আছে মানুষের হাসি-খুশির কোলাহল।

•′•
বাসার সব মেয়েরা বর্তমানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। দুই বর পিছনে। আকাশ তূর্যের দিকে একবার তাকিয়ে নীরার পানে তাকালো। তারপর দুষ্টু হেসে বললো,
“ বলছিলাম যে বেয়ান সাহেবা আমরা ভিতরে যাবো না? “
নীরা চোখ কুচকে বললো,
“ আগে টাকা দিন। তারপর ভিতরে যাবেন। “
আকাশ আবার বলে উঠলো,
“ আগে মিষ্টি মুখ তো করান। “
তূর্য আরচোখে তাকালো আকাশের দিকে। আকাশ মিটিমিটি হাসছে। তূর্য এবার নীরার দিকে তাকালো। নীরা লেভেন্ডা কালারের শাড়ি পরেছে। যা আশেপাশে কোনো মেয়ে এই কালারের শাড়ি পরে নি। অন্যান্য লোকেরা খুব সহজে নীরাকে চিহ্নিত করতে পারবে। আজ আর গ্রামের বধুর মতো শাড়ি পরেনি। কুচি দিয়ে আচল ছেড়ে দিয়েছে। লেভেন্ডা কালারের সাথে সাদা কালারের অর্নামেন্টস পরেছে। চোখে মোটা করে কাজল। চুল গুলো বেনি করেছে। চুলে গুজেছে সাদা গোলাপ। তূর্যর রাগ হলো এভাবে কেনো সাজতে হবে? দুই আঙুল দিয়ে কপাল স্লাইট করলো। চোখ বুজে নিশ্বাস নিয়ে আস্তে করে ফেললো। নীরা বাটি থেকে চামচ করে মিষ্টি নিয়ে আগালে তূর্য খপ করে নীরার হাত ধরে মিষ্টি খেয়ে নিলো। যা অনেকেই অবাক ন্যায় চেয়ে থাকলেও। রুশা, অনু, আকাশ, তিশা, অবন্তী, রিজবি, হেসে ফেললো। নীরা চোক ছোট ছোট করে তাকালো। হাত ছাড়িয়ে আবার মিষ্টি খাইয়ে দিতে গেলে। তূর্য আবার একি কাজ করলো। এবার আর হাত ছাড়লো না। নীরা বুঝলো কেনো এমন করছে। নীরা মুচকি হেসে অবাক হয়ে বললো
“ আরে আরে বিয়াই সাব আমার হাত ছাড়ুন। আমার একটা খাট্টাস জামাই আছে। সে যদি দেখে আপনি আমার হাত ধরেছেন সে আপনাকে তপকে ফেলবে। I am his one and only wife , after all. প্লিজ ছেরে দিন। “
তূর্য মুচকি হাসলো। হাত আরো জোরে ধরে বললো,
“ ও আচ্ছা আপনি বিবাহিত বুঝি? “
“ জ্বী আমি বিবাহিত। শুধু বিবাহিত না আমি আবার দুই তিনটা বাচ্চার মা বুঝলেন। ওইযে দেখুন একটা ছোট রাজকুমার ছোটাছুটি করছে ও হলো আমার ছেলে বুঝলেন। “
তূর্যর হাসি পেলো। পিছন থেকে ঊষার ননদ বিথি বললো
“ কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি বিবাহিত । সাথে বাচ্চার মা। “
নীরা মুচকি হেসে বললো,
“ আসলে কী বলুনতো। আমি আমার খাট্টাস জামাইয়ের মাথার উপর উঠে নাচি তো। তাই আমার বয়স তা বুঝা যায় না। “
তূর্য এবার বেক্কল হয়ে যায়। এই মেয়ে বলছে কি? যারা সত্যি টা জানে তারা হাসছে। জোরে হাসতেও পারছে না। আকাশ এবার বললো,
“ তা আপনার জামাইয়ের নাম কী বেয়ান? “
“ উম্মম…. বলবো না। “
আকাশ ভ্রু তুলে বললো
“কেনো বলবেন না? “
“ আরে ভাই জানেন না। জামাইদের নাম মুখে নিতে হয় না? জামাইদের আবার আদর করে ❝হে গো, ওগো, শোনো গো, কই গো, কোথায় গেলে গো, ❞ এভাবে ডাকতে হয়। আমি আবার পতি ভক্তি পত্নি তো তাই জামাইকে এসব নামেই ডাকি। নাম ধরে ডাকি না। “
আকাশ হেসে ফেললো। তূর্যের দিকে তাকানো যাচ্ছে না। মুখ লাল হয়ে গেসে। লজ্জা নাকি রাগে বুঝা যাচ্ছে না। নীরা তূর্যের দিকে তাকিয়ে ভ্রুদ্বয় নাচালো। তূর্য এবার নীরার হাত ডান হাত থেকে বাম হাতে নিয়ে পকেট থেকে এটিএম কার্ড বের করে রুশার হাতে দিয়ে বললো
“ রুশা জামাইদের ভিতরে ঢুকাও। এই কার্ডে প্রায় অনেক টাকাই আছে। যত লাগবে নিয়ে নিয়ো। আমি ভিতরে যাচ্ছি। “
নীরা শুকনো ঢোক গিলে। কাপনি ধরে যাচ্ছে। আজকে বেশি ফাজলামো করে ফেলেছে। আল্লাহ জানে ওর কী হয়। তূর্য এবার নীরার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো,
“ চলুন বেয়াই সাহেবা আপনার খাট্টাস জামাইয়ের সাথে দেখা করে আসি। “
নীরা মনে মনে যেই ভয় টা পাচ্ছিলো। আমতা আমতা করে বললো
“ আসলে কী হয়েছে বলুন তো বিয়াই সাব। আমার জামাই তো অনেক বিজি তার সাথে দেখা করতে appointment (এপয়েন মেন্ট) লাগে। “
“ আপনি না বললেন আপনি নাকি তার একমাত্র বউ। আপনি সাথে থাকলেই হবে। চলুন “
এই বলে লাল ফিতের নিচ থেকে তূর্য বেরিয়ে নীরাকে টেনে নিয়ে যেতে লাগলো। ওরা যেতেই সবাই হেসে দিলো। রুশা এগিয়ে এসে বরদের মিষ্টি মুখ করিয়ে দিলো। দুই বর এক সাথে ফিতে কেটে ভিতরে ঢুকলো। রিজবি, রাজু, আকাশ তিন জন মিলে বরদের স্টেজে নিয়ে গেলো। তাদের বরাদ্ধকৃত আসনে বসিয়ে দিলো।
★
তূর্য নীরাকে নিয়ে ঘরে চলে এলো। ঘরের দরজা আটকে দিলো। নীরাকে দেয়ালের সাথে চেপে ধরলো। নীরা ঢোক গিললো। নীরা তাকালো তূর্যের চোখের দিকে। তূর্যের চোখ নীরার ঠোঁটে নিবদ্ধ । নীরা ভরকে গেলো। নীরা বুঝতে পারলো তূর্যের পরবর্তী ধাপ। নীরা তূর্যকে ঢাক্কা দিতে দিতে বললো,
“ অসভ্য লোক সরুন এখান থেকে। বাহিরে কতো মানুষ আর আপনি আমায় ঘরে নিয়ে এসেছেন। “
তূর্য নীরার কোমড় থেকে শাড়ি সরিয়ে কোমড় উন্মুক্ত করলো। বাম হাত ধারা কোমড় সহ পেট জড়িয়ে ধরলো। নীরা কেপে উঠলো। তূর্য ডান হাত দিয়ে নীরার কপালে আসা চুল গুলো কানের পিঠে গুজে দিতে দিতে বললো
“ আমি খাট্টাস? “
নীরা মাথা দুইপাশে নাড়াতে নাড়াতে বললো
“ আরে নাহ কে বললো আপনি খাট্টাস? যে বলেছে তার জামাই খাট্টাস আপনি না। “
তূর্য কপাল কুচকালো। হিসাব মিললো না। তূর্য ভাবলো। কয়েক সেকেন্ড যেতেই নীরাকে আরো জোরে চেপে ধরে বললো
“ খুব চালাক হয়ে গেসেন ম্যাডাম। “
“ আমি চালাক বুঝি জানতাম না। “
“জানা লাগবে না। আগে বলুন এতো সেজেছেন কেনো? “
নীরা নিজ থেকে তূর্যের গলা জড়িয়ে গালে চুমু দিয়ে বললো,
“ আমার খাট্টাস জামাইকে খুশি করার জন্য সেজেছি। সে যদি খুশি হয় আমায় দেখে তাই আরকি। “
“ যদি খুশি না হই তখন? “
নীরা দ্বীর্ঘ শ্বাস ফেলে বললো,
“ তাহলে সব সাজ মুছে ফেলবো “
তূর্য মুচকি হেসে বললো,
“ তাহলে আমি নষ্ট করি? “
“অসভ্য লোক। “
তূর্য নীরার গাল স্পর্শ করতে যাবে তখনি দরজার বাহির থেকে নাহিয়ান দরজা ঢাক্কা দিতে দিতে বললো,
“ আম্মু ও আম্মু তুমি কি এই ঘরে আম্মু। “
তূর্য চমকে তাকালো। নীরা ফিক করে হেসে নাহিয়ানের উদ্দেশ্যে বললো
" বাবা আমি এখানেই দাঁড়াও দরজা খুলে দিচ্ছি। "
এই বলে তূর্যকে ঢাক্কা মেরে সরিয়ে দিলো। নীরা দরজা খুলে দেখলো নাহিয়ান দাঁড়িয়ে আছে। ছোট ব্লেজার কাধে ঝুলিয়ে রেখেছে। নীরা নাহিয়ানকে কোলে নিয়ে ঘরের ভিতরে আসলো। বিছানায় বসিয়ে দিয়ে আচল দিয়ে মুখ সহ গলা ঘার মুছিয়ে দিলো। রোদে থাকার কারণে ফর্সা মুখ খানা লাল হয়ে আছে। তূর্য বিছানায় শুয়ে শুয়ে নীরার কাজ গুলো দেখছে। নীরা নাহিয়ানের উদ্দেশ্যে বললো
" বাবা বেশি গরম লাগছে। ড্রেস চেঞ্জ করিয়ে দেই? "
নাহিয়ান নীরার কোলে উঠে বুকে মাথা রাখলো। কিছু বললো না। নীরা নাহিয়ানের মাথায় চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে বললো
" আমার বাবার কী হয়েছে? মন খারাপ বুঝি?"
নাহিয়ান নিশ্চুপ থাকে কিছু বলে না। নীরার খটকা লাগে। নীরা আবার বলে
" বাবা মুন্নি কোথায়? "
" তিশা ফুপির সাথে "
নীরা নাহিয়ানকে বুক থেকে তুলে কপালে গালে চুমু দিলো। নাহিয়ানের দিকে তাকাতেই দেখলো চোখ দুটোতে পানি টইটুম্বুর। গাল দুটো লাল হয়ে আছে। ঠোট কাপছে। মনে হচ্ছে কেদে দিবে এখনি। নীরা বিচলিত হয়ে বললো
" আমার মানিক সোনা। কী হয়েছে বাবা তোমার। আম্মুকে বলো। "
তূর্য এবার সোয়া থেকে উঠে তাকালো ছেলের পানে। ছেলেকে এই অবস্থায় দেখে কিছুটা আটকে উঠে। নাহিয়ানকে নিজের কোলে নিতে গেলেই নাহিয়ান যায় না। নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেদে উঠে। নীরা ছেলেকে আগলিয়ে নেয়। নীরার চোখে পানি চিকচিক করছে। নীরা নাহিয়ানের পিঠে হাত বুলাতে বুলাতে বললো
" আমার মানিক, সোনা ছেলে আমার। কাদে না বাবা। তুমি কাদলে তো তোমার আম্মু কষ্ট পায় বাবা। কাদে না। বলো আম্মুকে কী হয়েছে তোমার? কেউ কিছু বলেছে, বকেছে তোমায়, নাকি মুন্নি মেরেছে তোমায়। নাকি পরে গেছো বাবা। "
এই বলে হাত পা চেক করতে লাগলো। নাহিয়ান ফুপিয়ে চলেছে। নাহিয়ানের ফুপানো বন্ধ হলে নীরার বুকেই নাক ঘষে তাকালো নীরার দিকে। ছোট হাত ধারা নীরার গাল স্পর্শ করে ফুপিয়ে ফুপিয়ে বললো
" আম্মু আমি তোমার ছেলে না? আমি তোমার এই পেট থেকে হই নি তাই না? আমি তোমার সৎ ছেলে? আমি বড় হলে তুমি আমায় অনেক মারবে তাই না? "
নীরার মনে হলো তার কলিজা কেউ ছিরে নিচ্ছে। নীরা নাহিয়ানকে বুকে আগলিয়ে নিলো। তূর্য ছেলের কথা গুলো শুনে চোখ শক্ত হয়ে গেলো। নীরা নাহিয়ানকে অসংখ্যা চুমুতে ভরিয়ে দিতে দিতে বললো
" কে বলেছে তুমি আমার সৎ ছেলে? তুমি আমার ছেলে। আমায় আম্মু বলে ডাকছো না। তুমি আর কারোর সন্তান না। তুমি আমার আর তোমার বাবার ছেলে । আমার রাজকুমার তুমি। তুমি শুধু এই নীরার ছেলে। বুঝেছো বাবা। "
নাহিয়ান ফুপাতে ফুপাতে বললো
"তাহলে ওই দাদুরা কেনো বললো তুমি আমার সৎ মা। আমার আরো ভাই বোন হলে তুমি আমাকে আদর করবে না ভালোবাসবে না। "
নীরা চোখ বন্ধ করে নিলো। বুকে ভিষন ব্যাথা হচ্ছে। তূর্য পলকহীন ভাবে ছেলে আর বউয়ের দিকে তাকিয়ে আছে। নীরা শ্বাস ফেলে বললো
" বাসবো বাবা নিজের থেকে বেশি ভালোবাসবো আমার ছেলেকে। তুমি থাকবে আমার কাছে । তোমার আরো ভাই বোন ও আসবে না। তোমায় আমি বুকে আগলিয়ে রাখবো। নাহিয়ানের আম্মু নাহিয়ানকে কথা দিচ্ছে নাহিয়ানকে সব সময় এতো গুলো করে ভালোবাসবে। নাহিয়ানের আম্মু এখন থেকে আর কোনো বাচ্চাকে আদর করবে না। কোলেও নিবে না। শুধু নাহিয়ানকেই ভালোবাসবে আদর করবে। এমনকি মুন্নিকেও না। আমরা বাসায় যাওয়ার সময় মুন্নিকে তার বাসায় রেখে আসবো কেমন। এবার খুশি তো বাবা "
নাহিয়ান নাক টেনে মুচকি হেসে নীরার বুকেই মাথা দিয়ে বললো
" নাহিয়ানের আম্মু শুধু নাহিয়ানকেই ভালোবাসবে। আর কাওকে না। "
তুর্য নীরার সম্পুর্ন কথা শুনলো। তূর্য থম মেরে রইলো। নীরা এটা কী বললো? নাহিয়ানের জন্য নিজের গর্ভে সন্তান ধারণ করবে না। তূর্য নাহিয়ানকে কোলে নিতে গেলেই নীরা দেয় না। নাহিয়ানকে নিয়ে শুয়ে পড়ে। আর তূর্যর উদ্দেশ্যে বলে,
" আমাকে একা ছেরে দিন। যাওয়ার সময় দরজা আটকিয়ে দিবেন। লাইট বন্ধ করে দিবেন। মুন্নির দিকে নজর দিয়েন। কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন আমি অসুস্থ। "
তূর্য আর কথায়া বাড়ায় না। বেরিয়ে যায় ঘর থেকে। নীরা নিঃশ্বব্দে চোখের পানি ফেলছে। নাহিয়ানকে বুকের মাঝেই আগলিয়ে রেখেছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে। কান্নার ফলে শরীর কেপে উঠছে। নীরা নাহিয়ানকে নিজের বুক থেকে সরায় না।

চলবে………#রাগে_অনুরাগে_তুমি [৩৪ ] {শেষ অংশ }
#ইসরাত_জাহান_এশা

তূর্য ঘর থেকে বেরিয়ে একদম বিয়ের পেন্ডেলে চলে যায়। রিহানের পাশে বসে। একটু পর কাজি চলে আসবে। একবার রিহানের দিকে চাইলো তো আরেকবার ঊষার স্বামী অর্থাৎ তৌসির এর দিকে তাকালো। তূর্য মাথা নিচু করে বসে রইলো। তখনি ছোট ছোট পায়ে দুই জন আসলো বর্ষা আর মুন্নি। দুই জনেই আজ লাল পড়ি সেজেছে। দুইজনকেই সাজিয়ে দিয়েছি নীরা। দেখেই বুঝা যাচ্ছে খুব যত্ন নিয়ে সাজিয়েছে। বাচ্চা দুটি তার দিকে চেয়ে আছে। তূর্য দুইজনকেই নিজের উরুর উপর বসালো। মুন্নি তূর্যের দিকে চেয়ে রইলো। দুই হাতে গলা জড়িয়ে বাম গালে চুমু দিয়ে বলল,
“তুনাবাই কী হয়েছে তোমার? “
তূর্য মুন্নির দিকে তাকালো। একদম নীরার মতো করে এই কাজ টা করে৷ আগে গলা জড়িয়ে ধরবে তারপর গালে চুমু দিবে। তূর্য মুচকি হেসে বললো
“ নারে বুড়ি কিছু হয়নি। “
মুন্নির দেখাদেখি বর্ষাও তূর্যের গালে চুমু দিলো। সেও আদো আদো করে বললো,
“ চাচ্চু মন কালাপ তুমাল “
তূর্য দুইজনকেই গালে চুমু দিয়ে বললো,
“ এই দুই বুড়ির জন্য তো আমার মন খারাপ ভ্যানিস হয়ে যায়। “
মুন্নি খিলখিল করে হেসে দেয়। তূর্য তাকিয়ে রইলো। নীরার ডুবলিকেট পুরো হাসি স্বভাব, রাগ অভিমান। তূর্য মলিন হাসলো। বর্ষা তূর্যের হাতের ঘড়ি দিয়ে নাড়াচাড়া করতে করতে বললো,
“ চাচ্চু আইসক্রিম কাবো। আমায় কিনে দাও।”
মুন্নিও গালে হাত দিয়ে বললো
“ তুনাবাই আমিও খাবো “
তূর্য মুচকি হেসে বললো
“ আচ্ছা চলো কিনে দিচ্ছি। “
মুন্নি ঘাড় ঘুড়িয়ে কাউকে খুজলো। না পেয়ে তূর্যর উদ্দেশ্যে বললো
“ তুনাবাই মামা কুথায় “
“ তোমার মামা ঘুমায় বুড়ি। “
“মামা আইসক্রিম খাবে না। “
“ পড়ে কিনে দিবো। এখন চলো তোমাদের কিনে দেই। “
★
মাগরিবের আজানের ধ্বনি ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে—মসজিদের মিনার থেকে ভেসে আসা সেই সুমধুর সুরে যেন পুরো গ্রাম এক মুহূর্তের জন্য থমকে যায়। আকাশে গোধূলির রঙ মিলিয়ে গিয়ে নরম অন্ধকার নেমে আসে, উঠোনে একে একে জ্বলে ওঠে কুপি আর লাইটের আলো। চারদিকে হালকা ব্যস্ততা—কেউ আসন গুছাচ্ছে, কেউ পান-সুপারি সাজাচ্ছে, আবার কেউ অতিথিদের বসার জায়গা ঠিক করছে।
আজানের পরপরই সবাই একটু শান্ত হয়ে বসে, যেন একটি বিশেষ মুহূর্তের অপেক্ষায়। কিছুক্ষণ পর দূর থেকে ভেসে আসে কারো আগমনের শব্দ। গ্রামের সরু পথ ধরে ধীর পায়ে এগিয়ে আসেন কাজি সাহেব—পরিপাটি পাঞ্জাবি-পায়জামা পরা, হাতে একটি ব্যাগ। তাকে দেখেই বাড়ির বড়রা এগিয়ে যায় সম্মান জানাতে।
উঠোনে তার জন্য আগে থেকেই একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়। তিনি এসে বসেন, চারপাশে গম্ভীর কিন্তু আনন্দময় পরিবেশ। বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি শুরু হয়—কথাবার্তা, সাক্ষীদের ডাকা, কনের পক্ষ আর বরের পক্ষের মানুষের উপস্থিতি—সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে একসাথে পবিত্র, আবেগঘন আর উৎসবমুখর।
এইভাবে মাগরিবের আজানের পর কাজি সাহেবের আগমনে বিয়ের আসল পর্বের সূচনা হয়, আর চারপাশের বাতাস ভরে ওঠে নতুন জীবনের এক মিষ্টি প্রত্যাশায়। কনে বসানো হয়েছে বরদের সামনাসামনি । মাঝে শুধু ফুলের পর্দা দিয়ে আবৃত্য দেওয়া হয়েছে। লিপির পাশে দাঁড়িয়েছে তূর্য। তূর্য কোনো কথা বলছে না। চোখ দুটো লাল হয়ে আছে। ঊষার পাশে দাঁড়িয়েছে রুশা।
••
কাজি সাহেব প্রথমেই তৌসির এই উদ্দেশ্যে বললো,
“ বাবা তুমি কী পিতা ওয়াসিম চৌধূরী মাতা সিমিন চৌধুরীর বড় কন্য ঊষা চৌধুরীকে ৩ লাখ টাকার দেনমোহরে বিয়ে করতে ইচ্ছুক। যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। “
তৌসির একটু থেমে তারপর বলে উঠলো,
“ আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। “
চারদিকে সবাই আলহামদুলিল্লাহ বলে শোকর করলো আল্লাহকে। কাজি এবার ঊষার উদ্দেশ্যে বললো
“ মা তুমি কী পিতা আব্দুল্লাহ, মাতা তুলির মেজো সন্তান মোহাম্মদ তৌসির কে ৩ লাখ টাকার দেনমোহরের বিয়ে করতে ইচ্ছুক। যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল
“ ঊষা ডুকরে কেদে উঠলো। রাজু , তূর্য দুই জন গিয়ে বোনকে আগলে ধরলো। তূর্য শান্তু কন্ঠে বললো
“ এই পাগলি বোন আমার কাদছিস কেনো? ভাইয়ারা আছে না। কাদতে হয় বুঝি। বিয়ে করছিস একেবারে চলে যাচ্ছিস না। যখন ইচ্ছা হবে ভাইয়াকে বলবি। ভাইয়া গিয়ে নিয়ে আসবো। তোর একটা দুইটা ভাই না। পুরো ৫ টা ভাই তোর। কাদে না বোন আমার। কবুল বলে দে। “
ঊষা একটু ধাতস্থ করলো নিজেকে। তারপর ভাঙা গলায় বললো,
❝ আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল ❞
এবারো চারদিকে আলহামদুলিল্লাহ বলে আওয়াজ ভেসে আসলো।

কাজি সাহেব এবার রিহানের উদ্দেশ্যে বললো
“ বাবা তুমি কী বাবা মৃত ওয়াজিদ চৌধুরী মাতা আমেনা চৌধুরীর কনিষ্ঠ কন্য লিপি চৌধুরীকে নগদ ৩ লাখ টাকার দেনমোহরে বিবাহ করতে রাজি থাকলে বলো ক..…। “
“কাজি সাহেব একটু থামুন। “
মাঝপথে থামিয়ে দিলো লিপি। সবাই তাকালো লিপির দিকে। তূর্য তাকালো। রিহানের বুক ধুকপুক করছে। কাজি লিপির উদ্দেশ্যে বললো
“ কোনো সমস্যা। “
“কাজি সাহেব আমায় মাফ করবেন মাঝ পথে থামানোর জন্য। আর আমার একটু সমস্যা আছে। “
ওয়ালিদ চৌধুরী লিপির মাথায় হাত দিয়ে বললো
“ মামুণি কী হয়েছে? মাঝ পথে থামালে কেনো? নাকি দেনমোহর বাড়াতে…। “
“মেজো চাচ্চু ভুল বুঝছো আমায়। আমি কীসের জন্য থামিয়েছি আমি সেটা বলি আগে। “
“হুম বলো। “
লিপি কাজির দিকে তাকিয়ে বললো,
“ কাজি সাহেব আমি ৩ লাখ টাকার দেনমোহরের বিয়ে করতে পারবো না। “
এই কথায় যেনো সবাই অবাক হলো। পাড়াপ্রতিবেশি কানাঘুষা শুরু করে দিলো। রিহান চোখ বন্ধ করে রইলো। কী হতে চলছে তার ধারণা নেই। লিপি ফুলের পর্দা সরিয়ে রিহানের উদ্দেশ্যে বললো
“ আমার স্বামী বর্তমানে বেকার। আমি তার উপর এতো টাকার দেনমোহর চেয়ে জুলুম করতে পারবো না। “
রিহান চট করে চোখ খুলে তাকালো। দুইজনের চোখের সাথে চোখ মিলিত হলো। লিপি একটু থেমে আবার বললো
“ আমার স্বামীর যতটুকু দেওয়ার সামর্থ্য আছে সে ততটুকুই দিবে। আর যদি আমাকে নির্ধারণ করতে হয় তাহলে আমি ১০ হাজারের বেশি দেনমোহর নিতে পারবো না। “
সবাই স্তব্ধ হয়ে রইলো। রিহানের মুখে ফুটে উঠলো। এক মহিলা বলে উঠলো,
“ এই যুগে এসে এই কথা কইতাসো তুমি। আবেগে ভাসছো তুমি। চাচাতো ভাইকে বিয়া করতাসো। এতো কম দেনমোহর নিলে ছাইরা যাইবো গা। “
লিপি শান্ত কন্ঠে বললো
“ কাকি শুনেন ছোট মুখে বড় কথা বলছি। ভুল হলে মাফ করবেন। আমি কলি যুগের মেয়ে। যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমার এখন প্রাপ্ত বয়স। কেউ আমায় জোড় করতে পারবে না। আর যদি বলি ছেড়ে যাওয়ার কথা। তার যদি পরে মনে হয় আমার সাথে সে আর সংসার করবে না। সে আবার নতুন করে সংসার করতে চায় আমি লিপি চৌধুরী নির্ধিদ্বায় সেই সংসার ত্যাগ করবো। “
লিপির এই উত্তরে পরিবেশ আরো থমথমে হয়ে গেলো। পাশ থেকে আরেক মহিলে ভেংচিয়ে বললো,
“ এগুলো সব নাটকে মানা যায়। বাস্তবতা খুব কঠিন। তোমায় যদি ভালো না বাসে বিয়ে করবেই বা কেনো? নাকি বড় ভাইয়ের মতো করার ইচ্ছা হয়েছে। “
মহিলা শেষের কথা তাচ্ছিল্যের সাথে বললো। তূর্য মুখ বন্ধ করে সহ্য করলো। তূর্য বেশ বুঝতেই পারলো এই মহিলারাই তার ছেলেকে এসব কথা বলেছে। তূর্য কিছু বললো না। চুপ করে কথা হজম করলো।
রিহান পরিপেক্ষিতে শক্ত কন্ঠে বললো
“ আমি ভালোবেসে বিয়ে করছি।এটা কলি যুগ। এখনো যদি আদি কালে পরে থাকি দেনমোহর যত বেশি ভালোবাসা তত বেশি। আর দেনমোহর বেশি হকে কেউ ছেরে যায় না। তাহলে আমি আমার স্ত্রীকে এক পাল্লায় রাখবো আরেক পাল্লায় টাকা রাখবো। ওর যত ওজন হতো টাকার পরিমান ও ততই হবে। আর রইলো সংসার ত্যাগ করার কথা। যদি নতুন করে সংসার গরতে হয় তাহলে আমি সেই একি মানুষ আমার বিবাহিতা স্ত্রী লিপি চৌধুরী হবে। আর কেউ না। তার জায়গা কেউ নিতে পারবে না। আমার স্ত্রীকে আমি আমার তাজ করে রাখবো। আমার স্ত্রী বলেছে দেনমোহর যত দিতে ঠিক সেই পরিমাণে বিয়ে হবে। “
রিহানের এই কথা গুলো চৌধুরী বাড়ির সবার মন কেরেছে। কেউ আর না করেনি। ১০ হাজার দেনমোহরে বিয়ে হয়েছে। হালাল সম্পর্কে বন্ধি হলো তারা। ৪ বছরের ভালোবাসা হালাল রুপে পরিণত হলো। দুটি অশান্ত হৃদয় শান্তু হলো কী? এখনো হয় নি। দুই জোরা চোখ চাতক পাখির মতো ছটফট করছে তাদের দেখার জন্য।
বাড়ির চারপাশে আনন্দে ভরে উঠেছে। লিপির চোখে পানি থাকলেও মুখে তৃপ্তির হাসি। তূর্য তাকিয়ে দেখলো তার ছোট বোনের হাসি। লিপি তূর্যকে জিজ্ঞেস করলো
“ ভাইয়া ভাবি কোথায় “
তূর্য আলগোছে চোখের পানি মুছে হালকা হেসে বললো,
“তোর ভাবির মাথা ব্যাথা ঔষধ খাইয়ে ঘুম পারিয়ে এসেছি। “
“ওহ”
লিপি ছোট উত্তর দিলো। তূর্য আর সেখানে থাকলো না উঠে চলে গেলো। পুকুরপাড়ে দাঁড়িয়ে রইলো। চোখ বারংবার ভিজে উঠছে। নীরার কথা গুলো কানে বাজছে। নিজেকে অপরাধী লাগছে খুব। বেশ সময় নিয়ে দাঁড়িয়ে রইলো। আদি এসে বললো
ঊষাকে এবার বিদায় দিবে। ঊষা আপু কান্না করছে অনেক। তূর্য চলে যায় বোনের কাছে। বোনকে অনেক শান্তনা দেয়। বোনমে জড়িয়ে ধরেই তৌসিরের দিকে তাকিয়ে অতি নরম গলায় বললো,
“ তৌসির আমি তোমার সম্পর্কে এতো কিছু জানি না। আর না এখন জানতে চাচ্ছি। আর না কখনো জানতে চাইবো। আমার বোনেরা আমার কাছে অতি আদরের। তারা আমাদের কাছে রত্নের চেয়েও কম না। আমার একটা বোনকে কাছে রাখতে পেরেছি। সবাইকে তো আর পারবো না। চলে যেতেই হবে পরের বাড়ি। তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার বোনকে কষ্ট দিয়ো না। যখন যেটা লাগবে এই আমি তূর্য চৌধুরী তার কাছেই বলবে। আমি কখনো কোনোদিনও অমত করবো না। আমার বোনেরা সোনার চামচ নিয়ে জন্মিয়েছে। কখনো অবহেলা করিও না আমার বোনকে। ও খুব নাজুক। ওর কষ্টের কথা কাওকেই বলে না। বুক ফাটবে তো মুখ ফাটবে না। আমরা ৪ টা ভাই জানি ও কেমন। আমার বোনকে আদরে রেখো কেমন।”
তূর্য আর বলতে পারে না। বোনকে বিদায় দেওয়া যে এতো কষ্টদায়ক হলে। বোনের বিয়েতেই আসতো না। তৌসির এগিয়ে এসে তূর্যের হাত মুঠোয় নিয়ে বললো
“ বড় ভাইয়া আপনি চিন্তা করবেন না। আপনার বোনকে আমি আগলিয়ে রাখবো। অবহেলা করবো না কখনো। “
তূর্য মুচকি হাসলো। ঊষার কপালে চুমু একে দিলো। একে একে সব ভাইরা এসে বোনকে বিদায় দিলো। মায়েরা কান্না করছে। বাবাদের চোখে পানি থাকলেও কান্না করতে পারছে না। এক সময় উঠোন পুরো ফাকা হয়ে যায়। সবাই চলে গেলো। তূর্য, রাজু এক ধ্যানে তাকিয়ে রইলো গাড়িটির দিকে।
এশারের আজান দিয়েছে। ছেলেরা কেউ বাসার ভিতরে যায় নি। একে বারে নামাজ শেষ করে বাসায় ফিরেছে। রাত তখন ১০:০০ টা। তূর্য আম গাছের নিচে মাথা নিচু করে বসে ছিলো। ঘরে যাওয়ার আর সাহস হয় নি তার। মুন্নি এসে তূর্যের হাত ধরে বললো
“ তুনাবাই আপুই যাবো। “
তূর্য মুন্নিকে কোলে নিয়ে বললো
“ তোমার আপুই ঘুমায়। চলো আমি তোমায় চেঞ্জ করিয়ে দেই। “
এই বলে বাসার উদ্দেশ্যে চলে গেলো। আমেনা চৌধুরী তাকিয়ে রইলো তূর্যের দিকে। বিকেল থেকে সে তার ছেলেকে দেখছে কেমন চুপচাপ শান্তু হয়ে আছে। কারোর সাথে কথা বলছে না। আমেনা চৌধুরী ছেলের পিছুপিছু গেলো। সিড়ির ঘরের সামনে এসে আমেনা চৌধুরী তূর্যকে ডাক দিলো। তূর্য পিছন ফিরে বললো
“ মা কিছু বলবে? “
“ কী হয়েছে তোমার? “
“ কই কিছু হয় নি তো “
“ এরকম দেখাচ্ছে কেনো? “
“ বোনরা বড় হয়ে গেলো। নিজেদের দায়িত্ব তারা বুঝে নিতে শিখে গিয়েছে। এক এক করে সব বোনদের বিয়ে দিতে হবে। সেটা ভেবেই খারাপ লাগছে। আর কিছু হয় নি। “
“নীরা আর নাহিয়ান কোথায়? “
“নীরার মাথা ব্যাথা তাই ঘুমিয়ে আছে। আর নাহিয়ান ও তার আম্মুর সাথেই আছে। “
“ মুন্নিকে আমার কাছে দাও। ওকে আমি জামা কাপড় বদলিয়ে দিচ্ছি। আমার কাছেই থাকুক। “
মুন্নির চোখে ঘুম। সে তূর্যের কাধেই ঘুমিয়ে পরেছে। তূর্য মুন্নিকে আমেনা চৌধুরীর কোলে দিয়ে চলে গেলো নিজের ঘরের উদ্দেশ্যে। আমেনা চৌধুরী আর কিছু ভাবলো না। সেও চলে গেলো।
••
তূর্য ঘরে গিয়ে দেখলো নীরা জায়নামাজে শুয়ে আছে। নাহিয়ান ফোন দেখছে। তূর্য নাহিয়ানের কাছে গিয়ে বললো
“ আব্বু আজকে কার সাথে ঘুমাবে? “
নাহিয়ান তূর্যের দিকে তাকিয়ে বললো
“ মুন্নি আন্নির সাথে ঘুমাবো। “
তূর্য ছেলের চুল ঠিক করে দিয়ে কপালে চুমু দিয়ে বললো
“ দাদির ঘরে আছে তোমার মুন্নি আন্নি। যাও দাদির ঘরে গিয়ে শুয়ে পরো। “
নাহিয়ান চলে যায় ঘর থেকে। তূর্য দরজা আটকিয়ে নীরার কাছে গেলো। দুই বাহু ধরে টেনে বসালো। তুর্য তাকাল নীরার পানে। চোখ দুটো অসম্ভব পরিমাণে লাল। ফুলে উঠেছে চোখ দুটো। হলুদ ফর্সা মুখ খানা লাল হয়ে আছে। ঠোট কাপছে তার। তূর্যের বুক মোচর দিয়ে উঠলো। নীরা নিজ থেকেই তূর্যের গলায় মুখ গুজে কেদে দিলো। তূর্য শক্ত করে জড়িয়ে ধরলো নীরাকে। নীরা কাদতে কাদতে বললো
" আমি নাহিয়ানের মা হয়ে উঠতে পারি নাই তাই না? আচ্ছা আপনার স্ত্রী হয়ে উঠতে পেরেছি আমি? "
কিছুক্ষণ চুপ করে থাকলো। তূর্যের গলার ভাজ থেকে মাথা তুলে চোখে চোখ রাখলো নীরা। ফুপাতে ফুপাতে বললো
" আমি কি বেশি আশা করে ফেলেছি তাই না? "
তাচ্ছিল্য হেসে তূর্যের কাছ থেকে সরে বসে আবার বললো,
" আমি আবার বোকার মতো বলছি। আমি তো ভুলেই বসেছি আমি যে এক হতভাগা নারি। যার জন্মের তিন দিনের মাথায় মা মারা গেলো। সাত দিনের মাথায় বাবা নতুন বিয়ে করলো। ১০ বছর বয়সে দাদি মরলো। সৎ মায়ের কাছে রইলাম। লাত্থি উস্টা খেয়ে বড় হলাম। মেনে নিয়েছি সব। তারপর বিয়ে দিলো, একটা পরিবার ও পেলাম। বিয়ের রাতে স্বামী বলেও দিলো স্বামীর থেকে যেনো কোনো আশা না রাখি। সে আমায় মেনে নেয় নি। তার ছেলের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছে। ছেলে আমায় আম্মু বললো। মায়ের মতো করে আদর, স্নেহ, ভালোবাসা, সেবা করলাম। স্বামী কীভাবে যেনো আমায় ভালোবাসলো। হয়তো আমি অনাথা বলে অথবা ছেলেকে যত্ন করি, ভালোবাসি দেখে সে আমায় লোক দেখানো ভালোবাসে। মন থেকে আদো ভালোবাসে আমায়? খুব জানতে ইচ্ছা করে আমি কী কারোর আপন জন হয়ে উঠতে পারি নাই? কারোর ভালোবাসার যোগ্য নই আমই? "
নীরা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো বিছানার কাছে গিয়ে আবার বললো।
" আচ্ছা আপনি কী আপনার আগের স্ত্রীকে ভালোবাসে এখনো? সে এলে আবার তাকে মেনে নিবেন? সে যদি তার সন্তান স্বামীর অধিকার চায় দিয়ে দিবেন সেই অধিকার? আমাকে ঘার ঢাক্কা দিয়ে বের করে দিবেন না তো? নাহিয়ানকে আমার থেকে কেরে নিবেন নাতো? খুব ভালোবাসি আমার ছেলেকে। ও আমায় যখন আম্মু বলে ডাকে আমার মন জুড়িয়ে যায়। ও তো আমার রক্তের না। নারি ছেরে সন্তান ও না। ও কাঁদলে আমার কষ্ট হয়। "
তূর্য উঠে এসে নীরার কাছে বসলো। নীরা তূর্যের হাত নীরার বুকের বা পাশে রেখে বললো
" আমার না এখানে খুব ব্যাথা হচ্ছে। সকালে না বাবা কল করেছিলো। সে নাকি মুন্নিকে ছাড়া থাকতে পারছে না। মুন্নিকে যেনো দিয়ে আসি। কিন্তু আমায় না একবারো জিজ্ঞেস করলো না নীরা কেমন আছিস।
শুধু মুন্নির ভালো মন্দ জিজ্ঞেস করলো। আমি কী এতটাই মুল্যহীন? আমাকে কেনো কেউ ভালোবাসে না? দুই দিন আগে আপনার আগের স্ত্রী এসে নাহিয়ানকে নিতে আসলো। ও তো নাহিয়ানের গর্ভ ধারিনী। আমি তো ওর সৎ মা। আজ সমাজ আমাকে বলে দিলো দেখ নীরা চোখ খুলে দেখ তোর কাছ থেকে কীভাবে সব হারিয়ে যাচ্ছে। তুই নিস্ব তোর কেউ নেই। তুই একা। ও নাহিয়ানের বাবা আমি কী সত্যি একা? আমাকে ভালোবাসা যায় না। একটু বুকে নিয়ে বলতে পারে না নীরা আমি আছি তো! তোকে ভালোবাসার মানুষ আছে। নাহিয়ানের বাবা যদি আপনি আবার আপনার আগের স্ত্রীর কাছে চলে যান তাহলে আমায় বলিয়েন না চুও করে চলে যাবেন। আমি না খুব হিংসুটে ভালোবাসার জিনিস কাওকে দিতে পারি না। এক বিন্দু পরিমাণে দিতে পারি না। খুব কষ্ট হয় আমার। "
এই বলে তূর্যের বুকে মুখ গুজে কেদে উঠে। তূর্যের চোখে আজ পানি। সে কী কাদছে? হয়তো হ্যা। তূর্য নীরাকে নিজের কোলের উপর বসালো। চুল গুলো ঠিক করে দিয়ে মাথা নিচু করে কপালে চুম্বন করলো। নিজেকে ঠিক রেখে নীরার উদ্দেশ্য বললো
" আমার পাখি, এবার আমি বলি তুমি শোনো কেমন। তোমার সব অভিযোগ আমি তূর্য মাথা পেতে নিলাম। আমি তোমায় প্রথমে মানতে না পারলে ধীরে ধীরে মানতে বাধ্য করেছ তুমি। তোমার ছোট ছোট যত্ন, তোমার এই মিষ্টি মিষ্টি কথা, আমার প্রতি তোমার ভালোবাসা দেখে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আমি তোমাকে লোক দেখানো ভালোবাসি না। আর না আমার ছেলেকে ভালোবাসো দেখে আমি তোমায় ভালোবাসেছি। তোমাকে আমার হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছি। আর ভালবাসবো সারাজীবন। আমার জীবনে তুমি বর্তমান তুমিই ভবিষ্যত। আর ওই থার্ড ক্লাস মেয়েকে কীভাবে আমার অর্ধাঙ্গিনী করেছি আল্লাহ জানে। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তাকে এহ জীবনে আমার দুই চোখে দেখতে চাই না। সে যদি আবার ফিরে আসে তাহলে তুমি নাহয় ঝাটা পিটা করে বের করে দিয়ো। সাথে আমি আর আমার ছেলে হাত তালি দিয়ে তোমায় উৎসাহ দিবো। আর রইলো আমাদের সন্তান নিয়ে সেটা হবে। আমি দ্বিতীয় বারের মতো বাবা হতে চাই। আমাদের ছোট সংসার পরিপূর্ণ করতে চাই। আমাদের ভালোবাসার চিহ্ন আসবে। "
নীরা মাথা দুই পাশে নাড়িয়ে বললো,
" আমার ছেলে আছে তো সেই আমাদের সন্তান। আমি আনবো না আর কোনো.... "
" এক দম চুপ। আমার রাজকন্য লাগবে । আমি মেয়ের বাবা হতে চাই। আমি আমার ছেলেকে বুঝাবো। ও তো ছোট ওকে যা বলবো তাই শুনবে। তোমার উপর আমার আস্থা আছে। তুমি আমার ছেলেকে অবহেলা করতেই পারো না। "
নীরা তূর্যের বুকে থুটনি ঠেকিয়ে বললো,
" আপনি সত্যি ওই শাকচুন্নিকে ভালোবাসেনা না তো? "
তূর্য দ্বীর্ঘ শ্বাস ফেলে নীরার ঘেমে যাওয়া নাকে আলতো কামর দিয়ে বললো
" কী করলে তুমি বুঝবে যে আমি তোমায় ছাড়া আর কাওকে ভালবাসি না। আমি তোমায় কী করে বুঝাবো? আমি শুধু তোমায় ভালোবাসি নুরি ফুল। আমার কথা বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। অসহায় লাগে নিজেকে। "
" তাহলে এই রাত্রি বেলায় গ্রামের মেঠো পথে হাটতে নিয়ে যান। "
নীরা শিশুসুলভ ভাবে আবদার করলো। কে বলবে কিছুক্ষন আগে নীরা কান্নাকাটি করে তূর্যের বুক ভাসিয়েছে। মেয়েরা ভালোবাসা যেখানেই পায় সেখানেই তো আশ্রয় নেয়। ঠিক তেমনি স্বামীর আহ্লাদী কথা শুনে নীরার রাগ সব মোমের মতো গলে গেলো। রাগ নেই দেখেই তো এই বাচ্চাদের মতো আবদার করলো। তূর্য রাজি হয়ে যায়। ঘরির দিকে তাকিয়ে দেখে ১১:৩০ বাজে। বাহিরে কারোর কথা ভেসে আসছে না। সবাই তাহলে ঘুমাচ্ছে। তাই হাসি মুখে বললো
"আচ্ছা নিয়ে যাবো। "
নীরা খুশি হয়। তূর্য তাকিয়ে দেখলো সেই হাসি মাখা মুখ। তূর্য উঠে দাঁড়িয়ে বললো
" নামো? যাবে না "
"কোলে করে নিয়ে যান। "
তূর্য হেসে নীরাকে কোলে নিলো। গালে, নাকে, থুটনি, কপালে চুমু আকলো। দরজা খুলে বেরিয়ে গেলো গ্রামের মেঠো পথের উদ্দেশ্যে
★
রাত নামতেই মেঠো পথটা যেন অন্যরকম হয়ে ওঠে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার ডাক। কাঁচা রাস্তার দু’পাশে গাছগুলোর ছায়া লম্বা হয়ে পথ ঢেকে রাখে। হালকা চাঁদের আলোয় পথটা ফ্যাকাসে সাদা লাগে, মাঝে মাঝে বাতাসে পাতা নড়ে মৃদু শব্দ তোলে। দূরে কোনো বাড়ির কুয়াশা মেশানো ক্ষীণ আলো মিটমিট করে জ্বলে—সব মিলিয়ে এক শান্ত, মায়াময় গ্রামের রাত।
তূর্য নীরাকে কোলে নিয়েই নদীর পারে আসলো সামনে জোনাকি পোকা দেখে তূর্য নীরার উদ্দেশ্যে বললো,
" নীরা, জোনাকি পোকা দেখবে? "
নীরা উৎসাহের সাথে বললো
" হুম দেখবো। "
তূর্য নীরাকে কোল থেকে নামিয়ে দিলে নীরা দৌড়ে চলে যায়। তখনি পিছন্থেকে ভেসে আসে তূর্যের কন্ঠ।

🎶 তুই বর্ষা বিকেলের ঢেউ
তুই আমার কাছের কেউ
তুই চাঁদরে উরানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুই আয়ার কাছের কেউ
তুই চাঁদরে উরানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
দিয়েছে কী হাওয়া
হয়েছি উরো খই
রয়েছি আমাতে আমি তোর 🎶

চলবে...............
( আজকে অনেক বড় পর্ব দিয়েছি। রেস্পন্স বেশি বেশি🥹। আরেকটা কথা গল্প শেষ পর্যায় 🙂।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন