---
*আমি একা - পর্ব ১ *
*লামিয়া রিয়া*
আমার নাম মায়া। সবাই আমাকে চেনে, কিন্তু আমার মনের কথা কেউ জানে না।
আমি যখন রাতে ঘুমাইতে যাই, তখন আমার পাশে কেউ থাকে না। আমি একা। আমি যখন কাঁদি, তখন আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ থাকে না। আমি একা। আমি যখন অসুস্থ হই, তখন আমার কপালে হাত দিয়ে কেউ বলে না, তুমি কেমন আছো। আমি একা।
মানুষ ভাবে, আমি অনেক হাসিখুশি। আমি সবার সাথে হাসি, কথা বলি, মজা করি। কিন্তু কেউ জানে না, এই হাসির পিছনে কত কান্না লুকায়ে আছে। আমি সবার সামনে হাসি, আর রাতে একা একা বালিশ ভিজাই।
আমি ছোটবেলা থেকে একা। আমার বাবা-মা ছিল, ভাই-বোন ছিল, কিন্তু আমার মনের কথা বোঝার মতো কেউ ছিল না। আমি যখন কিছু বলতে চাইতাম, সবাই বলতো, তুমি বেশি কথা বলো। তুমি চুপ থাকো। মেয়েদের এত কথা বলতে নেই।
আমি তখন থেকে চুপ হয়ে গেলাম। আমি আমার কষ্টগুলো কাউকে বলতাম না। আমি ডায়েরিতে লিখতাম। ডায়েরিটাই ছিল আমার একমাত্র বন্ধু। আমি ডায়েরিকে বলতাম, আজকে আমার মন খারাপ। আজকে আমাকে সবাই বকা দিছে। আজকে আমার অনেক কান্না পাইতেছে।
আমি যখন বড় হইলাম, তখন ভাবছিলাম, হয়তো একজন আসবে, যে আমাকে বুঝবে। যে আমার একাকিত্ব দূর করবে। যে আমাকে বলবে, তুমি একা না, আমি আছি।
সে আসছিল। কিন্তু সে আমার কপালে ছিল না।
তাকে আমি প্রথম দেখছিলাম একটা বৃষ্টির দিনে। আমি ছাদে কাপড় তুলতে গেছিলাম। হঠাৎ বৃষ্টি নামলো। আমি ভিজে যাইতেছিলাম। সে নিচে দিয়ে ছাতা নিয়ে যাইতেছিল। সে আমার দিকে তাকায়ে বলছিল, আপু, ভিজে যাবেন, তাড়াতাড়ি নেমে যান। আমি সেদিন অনেক লজ্জা পাইছিলাম। আমি তাড়াতাড়ি নিচে নেমে আসছিলাম। কিন্তু আমার মনের ভিতরে তার মুখটা গেঁথে গেছিল।
সেদিন থেকে শুরু হইলো আমার ওয়ান সাইড লাভ।
আমি তাকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু তাকে কখনো বলতে পারি নাই। আমি প্রতিদিন তার জন্য জানালার পাশে বসে থাকতাম। আমার বোন মাইশা বলতো, আপু, তুমি জানালার পাশে এত বসে থাকো কেন? আমি বলতাম, এমনি, বাতাস ভালো লাগে। আসলে আমি বাতাসের জন্য না, আমি তার জন্য বসে থাকতাম। সে কখন যাবে, কখন তার মুখটা একটু দেখবো, এই জন্য বসে থাকতাম।
ওয়ান সাইড লাভ যে কত কষ্টের, তা শুধু যারা করে তারাই বোঝে। তুমি তাকে ভালোবাসো, কিন্তু তুমি তাকে বলতে পারো না। তুমি তার জন্য কাঁদো, কিন্তু সে জানে না। তুমি তার একটা মেসেজের জন্য সারাদিন অপেক্ষা করো, কিন্তু সে তোমাকে মেসেজ দেয় না। তুমি তার ফেসবুক প্রোফাইলে ঢুকে তার ছবি দেখো, কিন্তু লাইক দিতে ভয় পাও, যদি সে বুঝে যায়।
আমার অবস্থাও ঠিক এমনই হইছিল। আমি তার ফেসবুক আইডি খুঁজে বের করছিলাম। আমি প্রতিদিন তার প্রোফাইলে ঢুকতাম। সে কি পোস্ট দিলো, কার ছবিতে লাইক দিলো, সব দেখতাম। একদিন দেখলাম, সে একটা মেয়ের ছবিতে কমেন্ট করছে, অনেক সুন্দর লাগতেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি ভাবলাম, সে কি ওই মেয়েটাকে ভালোবাসে? আমি সারারাত কাঁদছিলাম।
আমি তাকে ভুলতে চাইছিলাম। আমি নিজেকে বলতাম, মায়া, তুই কেন তাকে ভালোবাসিস? সে তো তোকে চিনেই না। তুই কেন নিজেকে কষ্ট দিস? কিন্তু মন কি কথা শোনে? মন তো তার দিকেই যায়।
আমার বান্ধবী সুমির কাছে আমি একবার আমার মনের কথা বলছিলাম। আমি তাকে বিশ্বাস করে বলছিলাম, কাউকে বলিস না। কিন্তু সুমি সবাইকে বলে দিছে। পরের দিন স্কুলে সবাই আমাকে নিয়ে হাসতেছিল। সেদিন থেকে আমি আর কাউকে আমার মনের কথা বলি না।
আমার পরিবারেও আমি একা। আমার বাবা কাজে ব্যস্ত, মা সংসার নিয়ে ব্যস্ত। আমি যখন বলতে যাই, মা, আমার মন খারাপ, মা বলে, মন খারাপের কি আছে? খাওয়া-দাওয়া তো ঠিকই করতেছিস। কেউ বোঝে না, মন খারাপ মানে খাবারের অভাব না। মন খারাপ মানে, আমার একটু কথা বলার মানুষ দরকার।
আমি এখন একা চলি। আমি একা রাস্তায় হাঁটি, একা চা খাই, একা ছাদে বসে থাকি। মানুষ বলে, তুমি একা একা কেন থাকো? আমি হাসি দিয়ে বলি, আমার একা থাকতে ভালো লাগে। কিন্তু সত্যিটা হলো, আমি একা থাকতে চাই না। আমি চাই, কেউ একজন থাকুক। কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারি না।
তোমরা যারা একা, যারা ওয়ান সাইড লাভ করো, তোমরা কি আমার মতো? তোমরাও কি রাতে একা একা তার কথা ভেবে কাঁদো? তোমরাও কি বলতে পারো না, আমি তোমাকে ভালোবাসি?
আমি একা, কিন্তু আমার মনে একজন আছে। যাকে আমি কখনো পাবো না, জেনেও ভালোবাসি। এই ভালোবাসাটাই আমার একাকিত্বের সঙ্গী।
আমি এখন আর কারো জন্য অপেক্ষা করি না। আমি নিজের জন্য বাঁচি। আমি নিজেকে ভালোবাসতে শিখতেছি।
একা আমি।
চারপাশে এত মানুষ, এত শব্দ, এত আলো, তবুও আমার ভেতরটা কেমন নীরব। কারণ আমার মনটা এক জায়গায় আটকে আছে, যেখানে সে নেই।
One side love বোধহয় এমনই হয়। তাকে দেখলেই বুকের ভেতর ধুকপুক করে, অথচ তাকে কিছু বলার সাহস হয় না। রোজ ভাবি আজ বলবো, আজ বলেই দেবো। কিন্তু তার সামনে গেলেই সব কথা গলায় আটকে যায়।
সে হাসলে আমার পুরো দিনটা ভালো হয়ে যায়। সে একটু কথা বললে মনে হয়, এই তো আমার পুরো পৃথিবী। আর সে যখন অন্য কারো সাথে হাসে, তখন বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তবুও রাগ হয় না, শুধু কষ্ট হয়।
আমি জানি, সে হয়তো কোনোদিন জানবেও না আমি তাকে কতটা ভালোবাসি। জানার দরকারও নেই। ভালোবাসা মানেই তো পেতেই হবে এমন না। দূর থেকে ভালোবেসে যাওয়াতেও একটা শান্তি আছে।
আমি একা, কিন্তু আমার একাকীত্বের ভেতরেও সে আছে। আমার প্রতিটা দোয়ায়, প্রতিটা ভাবনায় সে আছে। এটাই আমার একতরফা ভালোবাসা।
তোমরা চাইলে আমি বলবো, এরপর সেই ছেলেটার সাথে আমার কি হইলো। সে কি কখনো জানতে পারছিল, আমি তাকে ভালোবাসি?
*লামিয়া রিয়া*
*