ফন্ট সাইজ:
থিম:
You Are My Toxic Love

পর্ব 1

লেখক: naisa Islam noor

> লা লা লালা, লা লা লা...!
মনে ভীষণ আনন্দ নিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইনায়া। আজ তার খুশির যেন কোনো সীমা নেই।
মেয়েকে এমন খুশি মনে নিচে নামতে দেখে ইভা বেগম জিজ্ঞেস করলেন,
— কিরে, কোথায় যাচ্ছিস?
ইনায়া জিভে কামড় দিয়ে মিষ্টি হেসে বলল,
— আম্মু, তুমি তো জানোই! আজকে জুই বিয়ে। ওখানেই যাচ্ছি।
ইভা বেগম মেয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন,
— এই! তোর এই কী অবস্থা?
ইনায়া অবাক হয়ে বলল,
— কেন, আম্মু?
— তোকে একদম ভালো লাগছে না। এই পোশাকটা চেঞ্জ কর। আর এই জিনিসটা তোর ভাইকে দিয়ে আয়।
ইনায়া মুখটা একটু বাঁকিয়ে বলল,
— ওকে, দাও!

ইনায়ার পরনে কালো রঙের ক্রপ টপ ও কালো প্যান্ট। লম্বা, ঘন কালো চুলগুলো খোলা, যা কোমর ছুঁয়ে নেমে এসেছে। চোখ দুটো ভীষণ সুন্দর, আর গায়ের রং দুধে-আলতা। এক হাতে নিজের হেলমেটটি ধরে রেখেছে।হাতে কফির কাপ নিয়ে রিদয়ের রুমের দিকে এগিয়ে গেল ইনায়া। দরজা খুলতেই দেখল, রিদয় মেঝেতে বসে আছে। সামনে ল্যাপটপ, পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কিছু কাগজপত্র।
ইনায়া ধীরে ধীরে গিয়ে ভাইয়ের পাশে বসল। কিন্তু রিদয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজের কাজেই ব্যস্ত।
কিছুক্ষণ অপেক্ষা করে ইনায়া ভাইকে একটা ধাক্কা দিল।
রিদয় এবার বিরক্ত মুখে ইনায়ার দিকে তাকিয়ে বলল,
— কিরে, কী হয়েছে? তুই এখানে কী করছিস?
ইনায়া মিষ্টি করে হেসে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল,
— এই নে, তোর কফি।
রিদয় কফির কাপের দিকে একবার তাকিয়ে বলল,
— ওখানে রাখ।
ইনায়া ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকাল।
— কী হয়েছে তোর? আজকাল কয়েক দিন ধরে দেখছি, কেমন যেন চুপচাপ থাকিস!
রিদয় স্বাভাবিক গলায় বলল,
— কই, কিছু না তো! কী হবে?
— হুম, সত্যি তো?
— তোর কী সমস্যা? তুই এখানে কেন? আজকে না...
ইনায়া সঙ্গে সঙ্গে ভাইয়ের কথা কেড়ে নিয়ে বলল,
— কী? আজকে কী? বল, আজকে কী?
রিদয় একটু থেমে বলল,
— আজকে... আজকে জুই হলুদ।
ইনায়া চোখ বড় বড় করে বলল,
— হুম! জানিস দেখি!
রিদয় কিছু একটা বলতে গিয়েও থেমে গেল।
এদিকে ইনায়া পুরো রুমটার দিকে ভালো করে তাকাল। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাপড়, বই, কাগজপত্র দেখে তার মুখটা বিরক্তিতে কুঁচকে গেল।
সে নাক সিটকে বলল,
— এখানে কি মানুষ থাকে?
রিদয় অবাক হয়ে তাকিয়ে বলল,
— কেন? কী হয়েছে?
ইনায়া চারদিকে হাত ঘুরিয়ে দেখিয়ে বলল,
— ছিঃ! এটা তোর রুম নাকি বাথরুম? আল্লাহ! মানুষ কীভাবে এই রুমে থাকে!হঠাৎ করেই রিদয়ের ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ইনায়া কথা থামিয়ে ফোনের দিকে তাকাল। কিন্তু রিদয় নিজের কাজে এতটাই ব্যস্ত যে ফোনের দিকে তার কোনো খেয়ালই নেই। একবার বাজতে বাজতে কলটা কেটে গেল।

ইনায়া বিরক্ত হয়ে বলল,

— কিরে! ফোনটা ধর। কে কল দিচ্ছে?

কোনো উত্তর না পেয়ে ইনায়া নিজেই ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল, সেখানে নাম লেখা আরহাম।

সঙ্গে সঙ্গে ইনায়ার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। ফোনটা রিদয়ের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি গলায় বলল,

— এই নে, তোর বেস্টু! আরহাম ফোন দিয়েছিল।

কথাটা বলেই ইনায়া ভ্রু নাচিয়ে রিদয়ের দিকে তাকাল। মনে মনে আবারও হাসতে লাগল।

অন্যদিকে রিদয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলআবারও বেজে উঠল রিদয়ের ফোন। এবারও রিদয় ফোন ধরার কোনো আগ্রহ দেখাল না। তাই ইনায়াই ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করল।

ওপাশ থেকে শান্ত গলায় ভেসে এলো,

— এই, তুই কই? এখনো আসিস নাই কেন? কী হয়েছে? আর তোর বোন কই? জুই তো তোর বোনের জন্য কান্নাকাটি করতেছে। তাড়াতাড়ি আয়। আমি ওয়েট করতেছি।

কথাগুলো শুনে ইনায়া অবাক হয়ে রিদয়ের দিকে তাকাল। কিন্তু রিদয়ের মুখে কোনো কথা নেই। সে আগের মতোই চুপচাপ বসে রইল।

ইনায়া আর কিছু না বলে কলটা কেটে দিল।

কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ প্রশ্ন করে বসল,
_ এই আরহাম সয়তান দেশে আসচে কখন আচ্ছা বাদ দে এখন ভাই, তুই কি জুইকে পছন্দ করিস?

রিদয় চমকে ইনায়ার দিকে তাকিয়ে বলল,

— কী? কী বলছিস তুই?

ইনায়া একটু ইতস্তত করে আবারও বলল,

— না, মানে... তুই কি জুইকে পছন্দ করিস?

রিদয় কোনো উত্তর দিল না। শুধু চুপচাপ বসে রইল।

তার নীরবতাই যেন ইনায়ার মনে হাজারটা প্রশ্নের জন্ম দিল।

ইনায়া এবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,

— কী হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে!রিদয় কিছুক্ষণ চুপ করে থেকে কফির কাপটা হাতে তুলে নিল। এক চুমুক কফি খেয়ে আবার কাপটা টেবিলে রেখে দিল।

ইনায়া ভাইয়ের পাশে বসে মুচকি হেসে বলল,

— কী রে ভাইয়া, প্রেমে পড়েছিস নাকি?

রিদয় বিরক্ত হয়ে বলল,

— তোর কি আর কোনো কাজ নেই? সকাল থেকে শুধু প্যাঁচাল পারছিস!

ইনায়া হেসে বলল,

— ওমা! আমি তো শুধু একটা প্রশ্ন করলাম। তাতেই এত রাগ কেন? ডাল মে কুছ কালা হ্যায়!

রিদয় এবার ইনায়ার দিকে তাকিয়ে বলল,

— ইনায়া!

— জি ভাইজান!

— এক থাপ্পড় দিব, সোজা হয়ে বস!

ইনায়া মুখ চেপে হাসতে লাগল।

— আচ্ছা বাবা, আর বলব না। তবে একটা কথা বলি?

— আবার কী?

— জুই মেয়েটা কিন্তু অনেক ভালো। আর তোর সঙ্গে বেশ মানায়ও।

রিদয় এবার একটু গম্ভীর হয়ে বলল,

— সবকিছু মানালেই যে পাওয়া যায়, এমন তো না।

কথাটা শুনে ইনায়ার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।

— মানে?রিদয় জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল,

— কিছু না।

ইনায়া ভাইয়ের হাতটা ধরে বলল,

— বল না, প্লিজ! আজকে তো হলুদ, কালকে বিয়ে। তুই আমাকে বল, আমি কাউকে কিছু বলব না। সত্যি বলছি ভাই, প্লিজ!

রিদয় এবার ইনায়ার দিকে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলতে শুরু করল,

— আমি ওকে আগে বোনের মতোই দেখতাম। কিন্তু যেদিন ও আমাকে তুই ভেবে 'I Love You' বলেছিল, সেদিন থেকেই সবকিছু কেমন যেন বদলে গেল।

ইনায়া অবাক হয়ে বলল,

— তুই ভেবে মানে?

রিদয় হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল,

— তোর মনে আছে, তুই আগে আমার ফেসবুকের আইডিটা চালাতি?

— হুম, মনে আছে।

— ওই আইডিতে ও তোকে অনেকগুলো মেসেজ দিয়েছিল। কিন্তু তখন তুই তো অন্য একটা আইডি চালাতি। তাই মেসেজগুলো তোর চোখে পড়েনি। পরে কোনো একসময় ভুল করে মেসেজগুলো সিন হয়ে যায়। প্রথমে আমি খেয়াল করিনি। পরে যখন মেসেজগুলো দেখলাম, তখন বুঝতে পারলাম ও আসলে কাকে কী বলেছে।

রিদয় একটু থামল। তারপর আবার জানালার দিকে তাকাল।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন