রক্তের বন্ধন📍
লেখিকা: জান্নাতুল ফেরদৌস
চৌধুরী বাড়ির সকালটা আজ বেশ আনন্দমুখর। আয়রা, নওরীন, দিশা, অপর্ণা, মায়শা আর এশা—সবাই মিলে বসার ঘরে আড্ডা দিচ্ছিল। অবশ্য আড্ডার চেয়ে হাসাহাসিই বেশি হচ্ছিল।
আয়রা সোফায় বসে ফোন ঘাঁটছিল। নওরীন আর মায়শা কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছে। এশা আবার তাদের দুজনের তর্ক শুনে হাসতে হাসতে শেষ।
অন্যদিকে দিশা আর অপর্ণা বাড়ির পেছনের বাগানে যাওয়ার পরিকল্পনা করছিল।
দিশা বলল,
— চল, বাগান থেকে একটু ঘুরে আসি।
অপর্ণা ফোন থেকে চোখ না তুলেই বলল,
— তুই যা, আমি আসছি।
— তাড়াতাড়ি আয়।
— আচ্ছা বাবা!
দিশা একাই বাগানের দিকে রওনা দিল।
বাগানের পথটা একটু পিচ্ছিল ছিল। দিশা অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে গেল।
— আউচ!
সে দ্রুত উঠে বসার চেষ্টা করল, কিন্তু পায়ে ব্যথা লাগায় মুখ কুঁচকে ফেলল।
— ইশ! কী ব্যথা!
কিছুক্ষণ পর সে অপর্ণাকে ডাকতে শুরু করল।
— অপর্ণাআআ!
অপর্ণা বারান্দা থেকে চেঁচিয়ে বলল,
— কী হয়েছে?
— এদিকে আয়! তাড়াতাড়ি!
অপর্ণা দৌড়ে বাগানে এল।
— কী হয়েছে তোর?
দিশা মুখটা করুন করে বলল,
— দেখ, পড়ে গেছি! ব্যথা পাইছি!
অপর্ণা প্রথমে তার পায়ের দিকে তাকাল। তারপর খুব চিন্তিত মুখ করে বলল,
— তোর কুন কুন জায়গায় বেথা লো?
দিশা অবাক হয়ে তাকাল।
— কী?
অপর্ণা আবার একই প্রশ্ন করল,
— ও তোর কুন কুন জায়গায় বেথা লো?
দিশা এবার বুঝতে পেরে চিৎকার করে উঠল,
— অপর্ণাআআ! 😭
অপর্ণা হেসে বলল,
— কী হলো? জিজ্ঞেসই তো করলাম!
দিশা রাগী চোখে তাকিয়ে বলল,
— তুই আমার ব্যথা নিয়ে মজা করছিস?
অপর্ণা গলা খাঁকারি দিয়ে আবার বলল,
— বান্ধুবি ললিতা! 🌚🙌
দিশা এবার নিজের হাসি আর ধরে রাখতে পারল না।
— তুই একটা আস্ত পাগল!
অপর্ণা হাত বাড়িয়ে বলল,
— আয়, উঠ। দেখি পায়ে কতটা লেগেছে।
দিশা উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবার ব্যথা পেল।
— আহ্! আস্তে!
অপর্ণা এবার সত্যিই চিন্তিত হয়ে গেল।
— দাঁড়া, জোর করিস না। পা মচকে গেছে নাকি?
— জানি না রে। হাঁটতে পারছি না ঠিকমতো।
অপর্ণা তাকে ধরে ধীরে ধীরে বসার ঘরে নিয়ে এল।
বসার ঘরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকাল।
আয়রা উঠে এসে বলল,
— কী হয়েছে দিশা?
অপর্ণা উত্তর দিল,
— মহারানী হাঁটতে গিয়ে মাটির সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে।
দিশা সঙ্গে সঙ্গে বলল,
— চুপ কর! তুই না থাকলে আমার এতক্ষণে চিকিৎসা হয়ে যেত!
নওরীন হেসে বলল,
— আগে বল, কোথায় ব্যথা পেয়েছিস?
দিশা পায়ের দিকে ইশারা করল।
আয়রা কাছে এসে বলল,
— বেশি ব্যথা করছে?
— হ্যাঁ রে।
মায়শা পানি নিয়ে এল। এশা বাড়ির বড়দের খবর দিতে গেল।
অপর্ণা এবার একটু অপরাধী মুখ করে বলল,
— আচ্ছা, সরি। আর মজা করব না।
দিশা তার দিকে তাকিয়ে বলল,
— তোর সরি আমি গ্রহণ করলাম না।
— তাহলে কী করলে গ্রহণ করবি?
— আমাকে আইসক্রিম খাওয়াবি।
— এই ব্যথার মধ্যেও আইসক্রিম?
— হ্যাঁ। ব্যথা কমানোর জন্য!
অপর্ণা মাথায় হাত দিয়ে বলল,
— আল্লাহ! এই বান্ধুবি নিয়ে আমি কোথায় যাই!
সবাই হেসে উঠল।
কিছুক্ষণ পর মিহান বসার ঘরে এল। তার পেছনে আরহাম আর আদ্রিয়ানও ছিল।
মিহান দিশাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল,
— কী হয়েছে?
আয়রা বলল,
— দিশা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে।
মিহান কাছে এসে বলল,
— ডাক্তার দেখানো হয়েছে?
অপর্ণা উত্তর দিল,
— এখনো না। পা ফুলেছে কি না দেখছি।
মিহান বলল,
— আপাতত পায়ে চাপ দিও না। প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে।
দিশা মুখ বাঁকিয়ে বলল,
— ভাইয়া, আমি কি এখন হাঁটতে পারব না?
আরহাম হেসে বলল,
— না, এখন থেকে তোকে কোলে করে নিয়ে যেতে হবে।
দিশা সঙ্গে সঙ্গে বলল,
— আপনি আগে নিজের বউকে সামলান!
নওরীন পাশে বসে হেসে বলল,
— আমাকে কেন টানছিস?
আরহাম মুচকি হেসে বলল,
— আমার বউকে নিয়ে কথা বলার আগে নিজের পা ঠিক করো, ম্যাডাম।
অপর্ণা পাশ থেকে ফিসফিস করে বলল,
— বান্ধুবি ললিতা! 🌚
দিশা একটা কুশন তুলে তার দিকে ছুড়ে মারল।
— তুই চুপ করবি?!
কুশনটা গিয়ে পড়ল আদ্রিয়ানের সামনে।
আদ্রিয়ান কুশনটা হাতে তুলে নিয়ে বলল,
— বাহ! আজকাল বাড়িতে বিনোদনের অভাব নেই দেখছি।
মায়শা হেসে বলল,
— আপনি চাইলে টিকিট কেটে দেখতে পারেন।
আদ্রিয়ান তার দিকে তাকিয়ে বলল,
— তোমার হাসিটাই তো আমার বিনোদন।
মায়শা সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকাল।
আবির পাশ থেকে বলে উঠল,
— ভাই, একটু আস্তে! আশেপাশে মানুষ আছে!
সবাই আবার হেসে উঠল।
পরে বাড়ির চিকিৎসক এসে দিশাকে পরীক্ষা করলেন। বড় কোনো সমস্যা হয়নি, তবে পায়ে হালকা মচকানোর কারণে বিশ্রাম নিতে বললেন।
দিশা মুখ ভার করে বসে রইল।
অপর্ণা তার পাশে বসে বলল,
— এখন কেমন লাগছে?
— ভালো।
— আমার ওপর রাগ কমেছে?
— না।
— আচ্ছা, আইসক্রিম খাবি?
দিশা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।
— খাব!
অপর্ণা হেসে বলল,
— তাহলে রাগও কমেছে?
— আইসক্রিমের সঙ্গে রাগের কোনো সম্পর্ক নেই।
— বান্ধুবি ললিতা!🌚🙌
দিশা এবার হাসতে হাসতে অপর্ণার কাঁধে মাথা রাখল।
— তুই না থাকলে আমার জীবনটা অনেক শান্ত হতো।
অপর্ণা তার মাথায় হাত বুলিয়ে বলল,
— আর তুই না থাকলে আমার জীবনটা অনেক বিরক্তিকর হতো।
দুজনেই হেসে উঠল।
অন্যদিকে আয়রা বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মিহান এসে তার পাশে দাঁড়াল।
— কী দেখছ?
— ওদের।
— বান্ধবীদের খুব ভালোবাসো, তাই না?
আয়রা মৃদু হেসে বলল,
— অনেক। ওরা আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা।
মিহান তার দিকে তাকিয়ে বলল,
— তাহলে তোমার জীবনে নতুন একজন মানুষ জায়গা পেলে কি পুরোনো মানুষগুলোর গুরুত্ব কমে যাবে?
আয়রা ভ্রু কুঁচকে তাকাল।
— হঠাৎ এমন প্রশ্ন?
মিহান মুচকি হাসল।
— এমনি।
আয়রা বলল,
— জায়গা ভাগ করে নিতে হয় না, মিহান। মন বড় হলে সবাইকে নিয়েই থাকা যায়।
মিহান কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর মৃদু স্বরে বলল,
— কথাটা সুন্দর বলেছ।
আয়রা হেসে বলল,
— জানি। আমি অনেক সুন্দর সুন্দর কথা বলি।
মিহান হেসে মাথা নাড়ল।
— নিজের প্রশংসা করার অভ্যাসটা তোমার দিন দিন বাড়ছে।
— আপনার কাছ থেকেই শিখেছি!
মিহান আর কিছু বলল না। শুধু আয়রার দিকে তাকিয়ে মুচকি হাসল।
ঠিক তখনই ভেতর থেকে অপর্ণার চিৎকার শোনা গেল—
— আয়রাআআ! আইসক্রিম এসেছে! দিশা একা একাই সব খেয়ে ফেলছে!
আয়রা হেসে ভেতরে চলে গেল।
মিহান বারান্দায় দাঁড়িয়ে মনে মনে বলল,
— এই হাসিগুলোই যেন কখনো হারিয়ে না যায়।
কিন্তু চৌধুরী পরিবারের অজানা অতীত তখনো নীরবে অপেক্ষা করছে। আর সেই অতীতের দরজা খুব শিগগিরই খুলতে চলেছে।
চলবে...!?