ফন্ট সাইজ:
থিম:
তুই শুধুই আমার

পর্ব 1

লেখক: আকলিমা আক্তার মুন্নি

✨ আসসালামু আলাইকুম ✨
❤️ তুই শুধুই আমার ❤️
পর্ব -১
__________________________
নিস্তব্ধ নিশি। এক অদ্ভুত নিরবতায় চারপার ছরিয়ে আছে। মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেকে গেছে। দূরে কোথাও ঝি ঝি পোকার একঘেয়ে ডাক নিরবতার মাঝে আরো গভীরতা এনে দিচ্ছে। চাঁদের আলো মাটিতে রূপালি পর্দা বিছিয়ে রেখেছে।

এমন একটা নীরবতার মাঝে মিহির মন খারাপ হয়ে আছে। ল্যাম্পপোস্টের আলো নিয়ে মুখ টা চকচক করছে। সে মনে মনে ভাবছে আর বলছে।
"তোমরা কেন আমার সাথে এমন করো। আমি কি এমন করেছিলাম। যে এভাবে কথা শুনাবে। "

কিছুক্ষণ আগে বিরিয়ানির প্লেট টা নিয়ে নিজের রুমে ঢুকার সময় হাত থেকে প্লেটটা পড়ে যায় এবং ভেঙে যায়।
নেহা বেগম একটু বকেছিলো বলে মন খারাপ করে রুমের ভেতরে দরজা লাগিয়ে বসে আছে।
এসব ভাবতে ভাবতে নেহা বেগম দরজায় করা লাগল আর বলল
" মিহি এই মিহি দরজা খোল মা"
ভেতর থেকে কোন উত্তর না পেয়ে নেহা বেগম আবারও ডাকলেন। এবার মিহি দরজা খুলল এবং প্রতি উত্তরে বলল
"কি হয়েছে আম্মু ডাকছো কেন"

মিহির চোখ দেখে বুঝতে বাকি রইলো না যে মেয়েটা কেঁদেছে এতক্ষণ।
নেহা বেগম মিহির গাল ছুঁয়ে বলল
"আমার রুমে আয় তো একটু"
"কেনো আম্মু"
"তোকে বলেছি আসতে।তাই দেরি না করে চলে আয়"
এটা বলে মেহে বেগম নিজের রুমের দিকে গেলেন।
নেহা বেগম মিহির দ্বিতীয় মা। ছোট থাকতে মিহির মা রোজিনা বেগম ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। সেই থেকে মা হারা মেয়েটা সবসময় অগোছালো হয়ে থাকতো। নিজের যত্ন নিতো না। খাবার খেতো না সব সময় মন হয়ে থাকতো। মেয়ের এই অবস্থা দেখে ফিরোজ সাহেব ভাবলেন দ্বিতীয় বিয়ে করবেন। এবং বিয়ের প্রথম রাতে নেহা বেগমকে বলেছিলেন

"তুমি আমার এই ফুলের মতো মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখবে। সবসময় আদর সোহাগ দিয়ে ভরিয়ে দিবে"
নেহা বেগম ও স্বামীর কথা মেনে নিয়েছিলো।

মিহি রুমে ঢুকে অবাক হয়ে পারল না। পুরো রুম জুড়ে মোমবাতির আলোতে চিকচিক করছে। মিহি স্তব্ধ পায়ে দাঁড়িয়ে রই। মিহি বরাবরই এই দিনটাকে ভুলে যায়। কিন্তু নেহা বেগম সবসময় তাকে এভাবে সারপ্রাইজ দেয়।হঠাৎ নেহা বেগম আরশ-বাতি জ্বালিয়ে মেয়ের কাছে এসে বলল
"Happy birthday মিহি"
পেছন থেকে ফিরোজ সাহেব ও বললেন
"Happy birthday আমার ফুল"
মিহি অবাক চোখে সবাইকে দেখছে। ফিরোজ সাহেব এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মিহিও বাবাকে জড়িয়ে ধরে‌।
ওপাশ থেকে নেহা বেগম বললো
"হয়েছে হয়েছে এবার কেকটা তো কেটে নাও । তারপরে না এসব করো"
ফিরোজ সাহেব এবার মিরর কাছে কেকটা দিয়ে বলল
"নে মা কেটে নে"
আনমনে বসে সেও কেক কেটে সবার প্রথম বাবার মুখে দেয়। তারপর নেহা বেগম এর মুখে দেয়।নেহা বেগম ধীর কন্ঠে শুধালো
"আমার এই পিচ্চি টা আজ 16 তে পা দিয়েছে।
দেখতে দেখতে আমার পরি টা কতো বড় হয়েছে"
___________________
নভেম্বর মাসে এমনিতেই শীতের আগমন ঘটা শুরু করে। হালকা বাতাসে যেন শরীরে শীরশীরানির বহার বইতে শুরু করে।
পেছন থেকে সায়লা সাফওয়ান এর মাথায় গাট্টা মেরে বলে
"কিরে ভাইয়া এখানে দাঁড়িয়ে কি করছিস,তাও আবার এতো ভোরে, ঘুম হয় নি নাকি"
সাফওয়ান কিছু বললো না।সে দাঁড়িয়েই রইলো।
সায়লা আবার শুধায়
"কিরে তোকে কি আমি কিছু জিজ্ঞেস করেছি"

সাফওয়ান অন্য দিকে তাকিয়ে মেকি স্বরে বলল
"বইনা"
সাফওয়ান এর বইনা ডাকটা সায়লার বরাবরই পছন্দ করে। সবসময়ই এই ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। সাফওয়ান আবারো ডাকলেন
"কিরে এবার তুই কথা বলছিস না কেন "
সায়লা একটু নড়েচড়ে উঠে আর চিলকে হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকায়
"ইয়ে,,,মানে ভাইয়া "
সাফওয়ান ভ্রু কুঁচকে তাকায় সায়লার দিকে।সে বুঝতে চাচ্ছে সায়লা কি চাচ্ছে।
"কিরে ব্যাপার কি"
সায়লা মেকি হেসে সাফওয়ান এর উদ্দেশ্য বলে

"না মানে,,, কিছু টাকা লাগতো"
"টাকা দিয়ে কি করবি"
"দে না ভাই খুব দরকার"
সাফওয়ান এবার বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে বলল
"আচ্ছা ঠিক আছে দিবো"
__________________
"মা ও মা খিদে পেয়েছে খেতে দাও"
রাফান চেঁচাতে চেঁচাতে ডাইনিং টেবিলে গিয়ে বসল।রাফিয়া ছেলের চেঁচামেচি শুনে রান্না ঘর থেকে বেরিয়ে এসে বলল
"এই ভাবে ষারের মতো চেচাচ্ছিস কেনো"
রাফান ভিতু কন্ঠে জবাব দেয়
"না মানে বেশি খিদে পেয়েছে তাই।এখন বলো খেতে দিবে নাকি‌"
রাফিয়া এবার ছেলের কথা শুনে হেসে ফেললেন আর খাবার আনতে চলে গেলেন।
রাফিয়া রান্না ঘরে ঢুকে ছেলের পছন্দের তালিকায় থাকা টাকি মাছের ভর্তা দিয়ে নিয়ে এলেন। টাকি মাছের অর্থাৎ দেখে রাফান আর কিছু না ভেবে খাওয়া শুরু করে দিল। রাফানের টাকি মাছের ভর্তারা খুব বেশি পছন্দের।

রাফন এবার মায়ের দিকে তাকিয়ে মেয়ে দিকে বলল
"আম্মু, আজকে সেই নকশি পিঠাটা বানাও না। তুমি তো জানো নকশি পিঠা আমি কত পছন্দ করি। প্লিজ আম্মু আমার জন্য ভিডিওটা বানাও। প্লিজ"
তার এমন কথায় মুনকারা হেসে বলল
"দাদুভাইয়ের কি বেশি খেতে ইচ্ছে করছে নাকি"
রাফান হালকা হাসে। অতঃপর মুরকারা আবারো শুধায়।
"আচ্ছা ঠিক আছে দাদু ভাই বিকেলে বানাবো ঠিক আছে "

আস্তে আস্তে সবাই ডাইনিং টেবিলে এসে বসে। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত থাকলেও সাফওয়ান নেই ‌। সাফওয়ান এর বাবা মাজিবুর খান তার স্ত্রী কে ডেকে জিজ্ঞেস করলো সাফওয়ান কোথায়। বিউটি খান প্রতি উত্তরে বলল
"কি জানি সকালে ঘুম থেকে উঠে কোথায় গেছে"

মজিবুর খান এবার খাওয়াই মনোযোগ দিলেন। তারপর আস্তে করে সবার উদ্দেশ্যে বললেন।
"আমি চাচ্ছি সাফওয়ান এর বিয়েটা দেওয়া যাক ।বয়স তো অনেক হয়েছে এটা বিয়ে টা দিয়ে দেই।
বিউটি খান এবার বললেন
"আগে তোমার ছেলেকে জিজ্ঞেস করো।কাউকে পছন্দ থাকলে থাকতেও পারে তাকে জিজ্ঞেস করে না হয় বিষয়টা ভেবে দেখা যাবে"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন