ফন্ট সাইজ:
থিম:
"উপন্যাস এর নয়কদের উপর হামলা "

পর্ব 1

লেখক: সুরাইয়া মনি

👑 সব নায়কের উপর হামলা 😂❤️
পর্ব ১
নায়কদের জীবনে মহাবিপদ!

লেখিকা: সুরাইয়া মনি 🌸

সকাল ১০টা।

একটা বিশাল বাড়ির ড্রয়িংরুমে একসাথে বসে আছে উপন্যাস এর সব সুদর্শন নায়ক। কেউ ফোন চালাচ্ছে, কেউ কফি খাচ্ছে, আবার কেউ নিজের চেহারা নিয়ে ব্যস্ত।
হঠাৎ শুদ্ধ দৌড়িতে দৌড়িতে এসে পড়লো জয় এর গায়ের উপর

জয় বলল :কোন শালা রে

শুদ্ধ বলল : জয় ভাই আমাদের উপর হামলা হয়েছে

রিদ বলে : কে করলো আমাদের উপর হামলা

শুদ্ধ বলল : পঠিকারা কি ভাবে জেনে গিয়েছে আর আমাদের এ দিকেই আসছে !

জয় আমির : শালিরা আসার আর সময় পেলো না !
যদি আমার ঘরওয়ালি জানে যে পাঠিকারা আমার গা ঘেষাঘেষি করেছে আমার খবর আছে !

আবির ভাই : কি বলিশ এসব আমার মেঘ যদি যানে কি হবে !
তখনি আরশ এর ফোন একটা নোটিফিকেশন আসলো
তখনি আরশ বলে সর্বনাশ
কে করলো এই কাজ তার পর ফোন ধরে ওদের দিকে
সেখানে লেখা !

আজ আমাদের সব প্রিয় নায়ক একই জায়গায় অবস্থান করছে। তাই সকল পাঠিকাকে জানানো যাচ্ছে, সবাই প্রস্তুত হয়ে যাও!

তখনি রুমে প্রবেশ করে মেঘ ,শীতল , অন্ত ,পদ্মজা , চিত্রা,সবার শেষে ডোকে নুসরাত ডুকেই বলে কারা রে ভাই এরা দেখলাম এইদিকে আসে অনেক গুলো মেয়ে কারা এরা !

বাহার বলল: ভাই, আমার মনে হচ্ছে আজকে আমরা কেউ বাড়ি ফিরতে পারব না!

ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা গেল।

পাঠিকারা: নায়ক কই? আমাদের নায়ক কই?

জয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে উঠল।

শুদ্ধ : ভাইয়েরা! আমরা শেষ! বাইরে একদল পাঠিকা!

জয় : কী বলিস! 😳

আমির হাওলাদার : দরজা বন্ধ কর! কেউ বাইরে যাবি না!

হঠাৎ দরজায় ধাক্কা পড়ল।

একজন পাঠিকা: দরজা খুলুন! আমরা শুধু আমাদের প্রিয় নায়কদের দেখতে এসেছি!

আরেকজন: আরে আপু, আবির ভাই আমার!

তৃতীয় পাঠিকা: চুপ! আবির ভাই শুধু আমার!

চতুর্থ পাঠিকা: তোমরা ঝগড়া করো, আমি কিন্তু সব নায়ককেই চাই!

ভেতরে নায়করা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে।

বাহার : তোরা কেউ আমাকে বাঁচা!

জয় : ভাই, আগে নিজের জীবন বাঁচাই!

মেঘ আবির এর দিকে এগিয়ে গিয়ে বলে যতযাই হয়ে যাক তুমি আমার হাত ছাড়াবা না !

এদিকে আমাদের জিবন বাঁচে কিনা তার নাই ঠিক আর একজনের ভালোবাসা দেখো !

এদিকে পাঠিকাদের চিৎকার আরও বেড়ে গেল।

সব পাঠিকা একসাথে: আমরা সব নায়ককে একসাথে চাই!!!

কিন্তু নায়করা জানত না, সামনে তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে!

এবার শুরু হলো আসল কাণ্ড!

সকাল ১০টা ৩০ মিনিট।

বাড়ির ভেতরে সব নায়ক জরুরি মিটিংয়ে বসেছে!

আমির হাওলাদার: দেখ, এভাবে বসে থাকলে হবে না। আমাদের এখান থেকে পালাতে হবে!

ইরফান : একদম ঠিক! কিন্তু যাব কীভাবে? বাইরে তো পাঠিকাদের মেলা বসেছে!

শুদ্ধ: আমার একটা বুদ্ধি আছে।

রিদ: কী বুদ্ধি?

শুদ্ধ :আমরা পেছনের দরজা দিয়ে বের হয়ে যাব।

বাহার : বাহ! এতক্ষণে একটা কাজের কথা বলেছিস!

সবাই চুপচাপ পেছনের দরজার দিকে এগিয়ে গেল।

দরজা খুলতেই—

একদল পাঠিকা: এই যে! নায়করা কোথায় যাচ্ছেন? দাঁড়ান!

আবির : এরা আবার এখানে এল কীভাবে!

জয় : ভাই, আমার মনে হচ্ছে এরা আমাদের থেকেও বেশি বুদ্ধিমান!

একজন পাঠিকা এগিয়ে এসে বলল—

পাঠিকা ১: আবির ভাই, একটা সেলফি হবে?

পাঠিকা ২: আগে আমার সাথে ছবি তুলবেন!

পাঠিকা ৩: আপনারা সবাই চুপ! আমি কিন্তু বিয়ের কার্ডও নিয়ে এসেছি!

আবির : বিয়ের কার্ড! কার বিয়ে?

পাঠিকা ৩: আপনার সাথে আমার বিয়ে!

আবির: আল্লাহ! আমার বউ আছে আর আপনারা আমার খালা লাগেন!

পাঠিকা ১ : আল্লাহ আবির ভাই এখানে আমাদের এতো স্মাট স্মার্ট মেয়ে দের দেখে আপনার কোন দিক থেকে খালা লাগে !

এদিকে শুদ্ধ চুপিচুপি পালানোর চেষ্টা করছিলো তখন একটা পাঠিকা দেখে ফেলল

পাঠিকা ৪: ওই যে! বাহার ভাই পালাচ্ছেন!

সব পাঠিকা: ধরো ধরো! পালাতে দেওয়া যাবে না!

বাহার : আরে আপুরা! আমি তো আপনাদেরই ভাই!

শুদ্ধ ভাই বলিশ না আমার তো এদের ভালোই লাগছে !

বাহার : এই সময়ে যা মুখে আসে তাই বলতে হয়!

হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়াল।

পাঠিকা ৫: দাঁড়ান! আপনাদের মধ্যে একজনকে একটা প্রশ্ন করব।

আয়ান: কী প্রশ্ন?

পাঠিকা ৫: আপনাদের মধ্যে কে সিঙ্গেল?

সব নায়ক একসাথে: কেউ না! কারণ সবার বউ আছে আমাদের!

পাঠিকারা: জানি তো তাতে কি ওরা বাদ !

নায়করা এবার একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল, এই পাঠিকাদের হাত থেকে বাঁচা এত সহজ হবে না!

কিন্তু হঠাৎ একজন পাঠিকা এমন একটা কথা বলল, যা শুনে সব নায়কের মুখ শুকিয়ে গেল—

পাঠিকা: কাল থেকে আপনাদের সবার সাথে আমরা একবার করে দেখা করতে আসবো এখন যাই !

আরিয়ান: ভাইয়েরা, আজ রাতেই পালাতে হবে!

তখনি তারা গেট বন্ধ করে ভিতরে যাই !
যেয়ে তারা আলোচনা করে কি করে পালাবে গেটের সামনে তো সবসময় ৫-৬ টা করে পাঠিকা রা পাহারাই থাকছে

ঠিক তখনি দেখা যায় আর এক দল পঠিকাদের চিল্লানোর আওয়াজ!

শুদ্ধ জানালার কাছে গিয়ে দেখে আরো অনেক গুলো পাঠিকা এইদিকে এগিয়ে আসছে !

এবার মেঘ সেন্স হারালো আবির ভাই বললো কেউ ধর আমার বউ এর কি হলো মেঘ এই মেঘ ওঠ তারপর তাকে ধরে ঘরে নেওয়া হলো !
তার পরে মেঘ একটু সুস্থ হওয়ার পর বলল

আবির ভাই আপনি কই

আবির বললো এই তো আপনি ঠিক আছেন তো

আবির বললো হুম

মেঘ বললো আর পাঠিকাদের কাছে যাবেন না আমার
বুক কাঁপছে যদি ওরা আপনাকে আমার থেকে আলাদা করে দেই !

চলবে... ❤️

পরের পর্বে দেখা হবে নায়কদের নতুন বিপদের সাথে! 🤣

#সব_নায়কের_উপর_হামলা
#লেখিকা_সুরাইয়া_মনি

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন