ফন্ট সাইজ:
থিম:
তার অপেক্ষা

পর্ব 5

লেখক: mahima sultana

পঞ্চম পর্ব — অচেনা শহরে এক অদ্ভুত অনুভূতি

রাত তখন প্রায় সাড়ে এগারোটা। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে কালো গাড়িটি ধীরে ধীরে শহর ছেড়ে বেরিয়ে গেল। গাড়ির ভেতরে বসে রিদান খান জানালার বাইরে তাকিয়ে ছিল। পাশে তার সহকারী, আর সামনে চালকের আসনে ড্রাইভার।

এবারের চাটখিল যাত্রাটা অন্যবারের মতো নয়। আগেরবার সে এসেছিল কাজের সূত্রে। কিন্তু সেই সফরের পর চাটখিল নামের ছোট্ট শহরটা তার কাছে কেমন যেন আলাদা হয়ে উঠেছে। কারণটা সে নিজেও খুব ভালো করে জানে।

তাফিফা।

মেয়েটিকে প্রথম দেখার পর থেকেই তার মনে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়েছিল। দ্বিতীয়বার চাটখিলে এসে সেই কৌতূহল আরও বেড়েছে। আর এখন সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, যার কথা শুনলে হয়তো তার কাছের মানুষরাও অবাক হবে।

চাটখিলে একটা নিজের বাড়ি।

এমন একটা বাড়ি, যেখানে ইচ্ছা হলেই এসে থাকা যাবে। ঢাকার ব্যস্ততা থেকে দূরে, নিজের মতো করে কয়েকটা দিন কাটানো যাবে। তবে এই সিদ্ধান্তের পেছনে ব্যবসায়িক কোনো হিসাবের চেয়েও বড় একটা কারণ আছে। আর সেই কারণটা হলো—এই শহরেই থাকে তাফিফা।

রাতের যাত্রা শেষে সকাল প্রায় আটটার দিকে গাড়িটি চাটখিলে পৌঁছাল।

গাড়ি থেকে নেমে রিদান চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। এরপর প্রথমে জমির ব্যাপারে খোঁজখবর নিতে গেল। আগেই পছন্দ করে রাখা জমিটা তার ভালোই লাগল। কলেজের আশপাশের এলাকা হওয়ায় জায়গাটাও তার পরিকল্পনার সঙ্গে মানানসই।

কাগজপত্র যাচাই, দরদাম এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে জমিটা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করল সে। এরপর বাড়ির কাজ শুরু করার জন্য লোকজনের সঙ্গে কথা বলল। বাড়িটা কেমন হবে, কোন জায়গায় কী থাকবে—সবকিছু নিয়েই তার স্পষ্ট ধারণা ছিল।

সহকারী একসময় জানতে চাইল,

—স্যার, বাড়ির কাজটা কি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে?

রিদান জমির দিকে তাকিয়েই বলল,

—যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো। তবে কাজের মানের সঙ্গে কোনো আপস হবে না।

—জি, স্যার।

রিদান আর কিছু বলল না।

তারপরের কয়েকটা দিন নিজের কাজের পাশাপাশি বাড়ি তৈরির বিষয়গুলো দেখাশোনা করেই কাটতে লাগল। তবে তার চোখ মাঝেমধ্যেই চলে যেত কলেজের আশপাশের রাস্তাগুলোর দিকে।

অন্যদিকে তাফিফার জীবন চলছিল তার নিজের স্বাভাবিক ছন্দে। কলেজ, বন্ধুদের সঙ্গে গল্প, বাড়ি ফিরে উপন্যাস পড়া—সবকিছুই আগের মতো। সে জানতও না, এই শহরেরই এক কোণে কেউ একজন তার উপস্থিতিকে কেন্দ্র করে নিজের ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে।

রিদান চাটখিলে পাঁচ দিন থাকার পরিকল্পনা করেছিল। কিন্তু দিন যত গড়াচ্ছিল, ততই তার মনে হচ্ছিল, এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার কোনো মানে হয় না।

পঞ্চম দিনের বিকেলে ঘটল এমন একটা ঘটনা, যা তার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল।

কলেজ ছুটির পর তাফিফা তার বন্ধুদের সঙ্গে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। ঠিক তখনই একটা ছেলে হাতে সুন্দর ফুলের তোড়া নিয়ে তার সামনে এসে দাঁড়াল।

তাফিফা প্রথমে ছেলেটাকে দেখে একটু থমকে গেল। ছেলেটি হাসিমুখে তার দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিল।

—তাফিফা, তোমার জন্য এনেছি এটা। আশা করি তোমার পছন্দ হবে আর আমি জানি তোমার ফুল অনেক পছন্দ
আর তোমাকে আমার একটা কথা বলার আছে

তাফিফা ফুলগুলোর দিকে একবার তাকাল। ফুল তার ভীষণ পছন্দের। এত সুন্দর একটা তোড়া দেখে তার সত্যিই ভালো লাগছিল। ফুলগুলো দেখে তার একজন নিয়ে নিতে মন চাইছিল কয়েকবার ফোন করো তো চোখ বুলিয়ে নিল।কিন্তু ছেলেটার সামনে দাঁড়িয়ে থাকতে তার অস্বস্তি হচ্ছিল।

সে একটু ইতস্তত করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করল।

ছেলেটি পেছন থেকে ডাকল,

—এই যে, একটু দাঁড়াও! তাফিফা তোমাকে কিছু বলছি।
তোমার সাথে আমার একটা ইম্পরট্যান্ট কথা আছে

তাফিফা থেমে গেল। মুখে বিরক্তি আর অস্বস্তির মিশ্র একটা ভাব ফুটে উঠল। সে বিরক্তি নিয়ে আবার পিছন ফিরে তাকালো

_আসলে আমি তোমাকে অনেকদিন থেকে পছন্দ করি আর আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে আর আমি যদি তোমাকে পছন্দ করি না তোমাকে আমি ভালবেসে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না

তাফিফা আগেই এমন কিছু আন্দাজ করতে পেরেছিল তাই সে পাশ কেটে চলে যেতে চাইছিল

কিন্তু তার চোখ শুধু ছেলেটির হাতে থাকা ফুলের দিকে যাচ্ছিল
ছেলেটি ও বুঝতে পারে মেয়েটির ফুলগুলো অনেক পছন্দ হয়েছে এজন্য সে মনে মনে একটু খুশিও হলো কিন্তু তারপরে দেখল তাফিফা তার কথাগুলো শুনে বিরক্তি নিয়ে আবারো সামনের দিকে হাটা ধরল তাই সে পিছন থেকে বলে উঠলো

—আরে, এটা শুধু একটা ফুলের তোড়া। নিলে কী এমন হবে? আমি জানি তোমার এটা অনেক পছন্দ হয়েছে তুমি নিয়ে যেতে পারো এটা আমি কিছু মনে করব না

তাফিফা এবার একটু স্পষ্ট করেই বলল,

—না ভাইয়া, আমি এটা নিতে পারব না। আপনি দয়া করে আর এমন করবেন না।

কথাটা বলেই সে দ্রুত নিজের বন্ধুদের কাছে চলে গেল। ছেলেটি আর কিছু বলল না।

কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুদের একজন পুরো ঘটনাটা দেখেছিল। তাফিফা কাছে আসতেই সে মুচকি হেসে বলল,

—কী রে, এত সুন্দর ফুলের তোড়া ফিরিয়ে দিলি?

তাফিফা মুখটা একটু বাঁকিয়ে বলল,

—আর বলিস না! ফুলগুলো এত সুন্দর ছিল, দেখেই নিতে ইচ্ছা করছিল। কিন্তু কী আর করব! আমার নিজের তৈরি করা নিয়মের কারণেই নিতে পারলাম না

বন্ধুরা হেসে উঠল। একজন মজা করে বলল,

—তুই তো দেখি নিজের জন্য নিজেই কত নিয়ম বানিয়ে রেখেছিস!

তাফিফা এবার নিজেও হেসে ফেলল।

—দেখলি! এত সুন্দর একটা ফুলের বুকেট আমি নিতে পারলাম না! বালের ওই কোন ফিউচার হাজবেন্ডের জন্য লয়াল থাকতে গিয়ে যে আমি কত কিছু মিস করে ফেলতেছি, আল্লাহই জানে! আমি জানি না, আমি তার জন্য এত কিছু করে আসলে লস করছি নাকি লাভ হচ্ছে! আল্লাহই ভালো জানে!

তার কথা শুনে বন্ধুরা আবার হেসে উঠল।

একজন জানতে চাইল,

—আচ্ছা, তুই সত্যিই এত সিরিয়াস এই ব্যাপারে?

তাফিফা এবার একটু স্বাভাবিক গলায় বলল,

—হ্যাঁ রে। আমি নিজের কাছে একটা কথা দিয়েছি। যদি কোনোদিন কোনো ছেলের কাছ থেকে উপহার নিই, তাহলে প্রথম উপহারটা আমার ভবিষ্যৎ স্বামীর কাছ থেকেই নেব। আমি চাই, আমার জীবনে এমন কিছু আসুক যেটা সুন্দর এবং হালাল হবে। আর তাছাড়া অন্য কোন ছেলের থেকে কোন উপহার নেওয়া ভালো না আর না তো হালাল । তাই এখন এসব উপহার নেওয়ার দরকার নেই। বিয়ের পর হালাল ভাবে নিজের স্বামীর কাছ থেকে নিব।

বন্ধুরা তার কথায় আর বেশি খোঁচাল না। তারা জানত, তাফিফা নিজের সিদ্ধান্তের ব্যাপারে যথেষ্ট দৃঢ়।

কিন্তু এই পুরো কথোপকথনটা যে আরেকজন শুনছিল, সেটা তাদের কেউই জানত না।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির ভেতরে বসে ছিল রিদান খান। গাড়ির জানালাটা পুরোপুরি বন্ধ ছিল না। তাই তাফিফার কথাগুলো তার কানে পৌঁছে গিয়েছিল।

সে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল।

মেয়েটা ফুল পছন্দ করে, অথচ শুধু নিজের কাছে দেওয়া একটা প্রতিশ্রুতির জন্য ফুলের তোড়াটা ফিরিয়ে দিল!

_ফিউচার হাসবেন্ড, হালাল সম্পর্ক, প্রতিজ্ঞা
এই কথাগুলোর রিদান নিজে নিজে আওরালো

রিদানের ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটে উঠল।

—ইন্টারেস্টিং ব্যাপার তো!

সে মনে মনে ভাবল, মেয়েটা অন্যদের মতো নয়। তার নিজের কিছু নিয়ম আছে, নিজের কিছু বিশ্বাস আছে। আর সেগুলো সে সহজে ভাঙতে রাজি নয়।

সেদিনের ঘটনাটা রিদানের মনে বেশ ভালোভাবেই গেঁথে গেল।

সন্ধ্যার দিকে সহকারী এসে জানাল, ঢাকায় তার কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময়সূচি ঠিক করা আছে। রিদান সেগুলোর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল।

তারপর বলল,

—সব মিটিং ক্যানসেল করে দাও।

সহকারী একটু অবাক হয়ে তাকাল।

—সবগুলো, স্যার?

—হ্যাঁ। আর কয়েক দিনের জন্য আমার সময়সূচি ফাঁকা রাখো। আপাতত ঢাকায় ফিরছি না।

—জি, স্যার।

সহকারী আর কোনো প্রশ্ন করল না।

রিদান নিজের সিদ্ধান্ত বদলানোর মানুষ নয়। পাঁচ দিনের ছুটি নিয়ে চাটখিলে এলেও এখন সে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির কাজও শুরু হয়েছে। আর এই শহর ছেড়ে যাওয়ার তাড়নাও তার মধ্যে নেই।

পরদিন দুপুরের দিকে কলেজের আশপাশের রাস্তায় বেশ ভিড় ছিল। ক্লাস শেষ করে তাফিফা বের হয়েছে। হাতে তার ব্যাগ বন্ধুদের সঙ্গে একটু আগে হাসাহাসি করতে করতে বের হল

রাস্তার পাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়িটা সে খেয়াল করেনি।

সে তার একটা বান্ধবীর সাথে মজা করতে করতে তার ব্যাগ দিয়ে বান্ধবীকে মারার জন্য তারা করতেছিল আর হাসতেছিল তখনই তার ব্যাগের একপাশ গাড়ির গায়ে ঘষা লেগে গেল। ব্যাগের সঙ্গে লাগানো শক্ত একটা ধাতব অংশ গাড়ির রঙের ওপর দাগ ফেলে দিল।

তাফিফা প্রথমে বুঝতেই পারেনি কী হয়েছে। একটু এগিয়ে গিয়ে পেছনে তাকাতেই গাড়ির গায়ের দাগটা চোখে পড়ল।

তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।

—হায় আল্লাহ! এটা কী হলো!

সে দ্রুত গাড়িটার কাছে ফিরে এল। দাগটা দেখে তার বুক ধক করে উঠল। আশপাশে তাকিয়ে বুঝতে পারল, গাড়ির ভেতরে কেউ নেই। তবে চালকের আসনে একজন ড্রাইভার বসে আছে।

তাফিফা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল,

—আঙ্কেল, শুনবেন একটু?

ড্রাইভার জানালা নামিয়ে তাকাল।

—কী হয়েছে?

তাফিফা একটু ভয়ে ভয়ে বলল,

—আসলে আমার ব্যাগটা ভুল করে গাড়িতে লেগে গেছে। আমি খেয়াল করিনি। একটু স্ক্র্যাচ পড়ে গেছে মনে হয়।

ড্রাইভার নেমে গাড়ির গায়ে দাগটা দেখে বিরক্ত হয়ে গেল।

—এভাবে গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটু দেখে চলতে পারেন না? এখন স্যারের গাড়ির এই অবস্থা হলে আমি কী বলব?

তাফিফা মাথা নিচু করে ফেলল।

—সরি, আঙ্কেল। ইচ্ছা করে করিনি।

—ইচ্ছা করে না করলেও তো দাগ পড়েছে! এখন মালিককে কী বলব?

ড্রাইভারের কথায় তাফিফার মনটা আরও খারাপ হয়ে গেল। তার প্রথম ইচ্ছা হলো, এখান থেকে চলে যায়। কিন্তু কয়েক পা এগিয়ে আবার থেমে গেল।

নিজের মনেই ভাবল, না, এভাবে চলে যাওয়া ঠিক হবে না। যার গাড়ি, তাকে অন্তত সরি বলে যাওয়া উচিত।

আবার মনে আরেকটা ভয়ও কাজ করছিল। যদি গাড়ির মালিক খুব রাগী হন? যদি তাকে অনেক বকাঝকা করেন? যদি ক্ষমাই না করেন?

তবু সে সিদ্ধান্ত নিল, অপেক্ষা করবে।

ড্রাইভার তখনও একটু বিরক্ত গলায় বলল,

—আপনি চাইলে এখন চলে যেতে পারেন, কিন্তু পরে যদি স্যার জানতে চান, তখন আমি কী বলব?

তাফিফা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।

—না, আমি যাব না। গাড়ির মালিক এলে আমি নিজেই সরি বলব।

ড্রাইভার তার দিকে একবার তাকাল। মেয়েটার মুখে তখন স্পষ্ট অস্বস্তি। সে আর কিছু বলল না।

তাফিফা রাস্তার পাশের একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বসে পড়ল। তার মনে হচ্ছিল, আজকে বুঝি একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় ঝামেলায় পড়ে গেল!

এদিকে কিছুক্ষণ পর রিদান ও তার অ্যাসিস্ট্যান্ট কাজের জায়গা থেকে দেখাশোনা করে ফিরে আসতেছে

রিদান দূর থেকেই রাস্তার পাশে বসে থাকা মেয়েটিকে দেখতে পেল। প্রথমে সে ঠিক বুঝতে পারেনি, কিন্তু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর চিনতে ভুল হলো না।

তাফিফা।

যে মেয়েটার জন্য সে এতবার চাটখিলে আসা যাওয়া করতেছে এবং এখানে থাকার ব্যবস্থা করতেছে, সেই মেয়েটাই আজ তার গাড়ির পাশে মন খারাপ করে বসে আছে।

রিদানের বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। মেয়েটার মুখের সেই বিষণ্নতা তার ভালো লাগল না। কী হয়েছে, কেন এভাবে বসে আছে—জানার জন্য সে একটু সামনে এগিয়ে আসতে চাইল।

তখনই ড্রাইভার তাকে দেখে বলল,

—স্যার, আপনি এসে গেছেন?

রিদান মাথা নাড়ল।

ড্রাইভার একটু নিচু গলায় বলল,

—স্যার, একটা ছোট সমস্যা হয়েছে। গাড়িতে একটু স্ক্র্যাচ পড়েছে। মেয়েটা ভুল করে করেছে। তবে সে পালিয়ে যায়নি, আপনার কাছে সরি বলার জন্য অপেক্ষা করছে।

রিদান গাড়ির গায়ে দাগটা দেখল। তারপর আবার তাকাল তাফিফার দিকে।

ড্রাইভার মেয়েটির দিকে তাকিয়ে বলল,

—আপনি যাঁর জন্য অপেক্ষা করছেন, আমাদের স্যার এসে গেছেন।

কথাটা শুনেই তাফিফা চমকে তাকাল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়াল। সামনে থাকা লোকটিকে দেখে প্রথমে চিনতে পারল না। তবে বুঝতে অসুবিধা হলো না, ইনিই গাড়ির মালিক।
সে আর দেরি করল না। দ্রুত কয়েক পা এগিয়ে রিদানের সামনে এসে দাঁড়াল।

রিদান ব্রু কুঁচকে তাফিফার দিকে তাকিয়ে রইল

—আঙ্কেল, সরি!

এইবার রিদান অনেকটাই অবাক হলো মেয়েটার এমন সম্বোধনে তার মেজাজ চটে গেল

এক মুহূর্ত আগেও যে মেয়েটিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার ভেতরটা কেমন করে উঠেছিল, সেই মেয়েটিই এখন তাকে ‘আঙ্কেল’ বলে ডাকছে!

তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল।

তাফিফা কিছুই বুঝতে না পেরে আবার বলল,

—আসলে আমি খেয়াল করিনি। আমার ব্যাগটা ভুল করে আপনার গাড়িতে লেগে গেছে। আমি ইচ্ছা করে করিনি, আঙ্কেল। সরি।

রিদান এবার গাড়ির দাগের দিকে তাকাল। তারপর তাফিফার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল

—একদম আমার সামনে থেকে সরে যাও। আউট! জাস্ট গেট আউট!

তাফিফা থমকে গেল।

সে ভেবেছিল, হয়তো একটু বকা খাব। হয়তো গাড়ির ক্ষতির জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু লোকটা যে এভাবে কথা বলবে, সেটা সে কল্পনাও করেনি।

তার মুখটা আরও মলিন হয়ে গেল।

—জি... সরি।

কথাটা বলে সে দ্রুত সেখান থেকে সরে গেল।

রিদান কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার রাগটা তখনও কমেনি। তবে সেই রাগের কারণ গাড়ির স্ক্র্যাচ ছিল না।

যে মেয়েটিকে সে নিজের মনে এতটা জায়গা দিয়ে ফেলেছে, সেই মেয়েটি তাকে প্রথম দেখাতেই ‘আঙ্কেল’ বলে ডাকল!

ব্যাপারটা তার একদমই ভালো লাগেনি।

তাফিফা অবশ্য এসবের কিছুই বুঝতে পারেনি। তার ধারণা, গাড়িতে স্ক্র্যাচ পড়ার কারণেই লোকটা এত রেগে গেছে। সে মনে মনে ভাবল, ইশ! এত ভালোভাবে সরি বললাম, তবুও কী রাগ!

অন্যদিকে রিদান গাড়ির পাশে দাঁড়িয়ে রইল। ড্রাইভার কিছু বলতে গিয়েও থেমে গেল। স্যারের মুখের অবস্থা দেখে এই মুহূর্তে কথা বলার সাহস হলো না তার।

কিছুক্ষণ পর রিদান নিজের মনেই বিরক্ত হয়ে ভাবল,

আচ্ছা, আমাকে দেখে কি সত্যিই আঙ্কেল মনে হয়?

ভাবনাটা আসতেই সে তার অ্যাসিস্ট্যান্ট কে জিজ্ঞাসা করল আচ্ছা আমাকে কি আসলেই দেখতে আঙ্কেল এর মত লাগে?

অ্যাসিস্ট্যান্ট তার স্যারের এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভীষণ অবাক হলো তারা এত সুন্দর স্যার ও হ্যান্ডসাম সুদর্শন স্যারকে কেন দেখতে আঙ্কেলের মত লাগবে যে স্যারের উপর কিনা মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে
_তারপর assistant কোন দ্বিধা ছাড়াই বলল
_না স্যার একদমই না কোন দিক থেকেই না আপনি তো অনেক সুদর্শন

তারপর সে মনে মনে ভাবল এই সুদর্শন দিয়ে কি করব আমি যে নিজের মনের মানুষের চোখে সুদর্শন হতে না পারলাম
এই ভাবনা ছেড়ে সে আবার বলল

—গাড়িটা ঠিক করার ব্যবস্থা করো।

—জি, স্যার।

রিদান আর কিছু না বলে গাড়িতে উঠে বসল। জানালার বাইরে তাকিয়ে রইল সে। এই কয়েক দিনে তাফিফাকে নিয়ে তার কৌতূহল যতটা বেড়েছে, আজকের ঘটনায় সেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।

আর তাফিফা?

সে তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজের মনেই ভাবছিল, লোকটা এত রাগী কেন! একটা ভুলের জন্য এভাবে কথা বলতে হয় নাকি?

সে একবার পেছনে তাকানোর কথাও ভাবল, কিন্তু আর তাকাল না।

তার কাছে ঘটনাটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত ভুল আর একজন রাগী গাড়ির মালিকের সঙ্গে ছোট্ট একটা ঝামেলা।

কিন্তু রিদান খানের কাছে ঘটনাটা মোটেও তেমন সাধারণ ছিল না।

কারণ, যে মেয়েটির জন্য সে চাটখিলে নিজের বাড়ি তৈরি করছে, সেই মেয়েটিই আজ তাকে এমন একটা নামে ডেকে বসেছে, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না!

চাটখিলের দিনগুলো যে আরও অদ্ভুত হতে চলেছে, সেটা হয়তো এখনো তাফিফা জানে না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন