ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে আহিয়াত
আজকে ওর ভার্সিটিতে প্রথম দিন কিছুটা ভয় আর জড়তা নিয়ে হেঁটে চলেছে ভার্সিটির ভিতরে..
“আমি আহিয়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) নিয়ে পড়ছি। আমার বাবা-মা নেই। মামা-মামির কাছেই বড় হয়েছি...”
“মামা-মামির দুই মেয়ে। বড় মেয়ে আফরা, ছোট মেয়ে আফরিন।” মামা ভার্সিটির টিচার" বাকি কথা নাহয় পরে জানা যাবে"
আনমনে ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছে আহিয়াত। হঠাৎ তার সামনে একটি মেয়ে এসে দাঁড়াল। মেয়েটিকে দেখে আহিয়াত চমকে উঠল।
— এই আহিয়াত! তুই এখানে?
আহিয়াত কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলল,
— তাসফিয়া! তুই?
চলো ওর পরিচয় দেওয়া যাক ওর নাম তাসফিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) নিয়ে পড়ছে তাসফিয়ার বাবা তাওহীদ খান দেশের নামিদামি বিজনেসম্যানদের মধ্যে একজন তাসফিয়ার মা আপনারা তাহমিনা বেগম আর ওর একটি ভাই আছে তবে আমি জানিনা আসলে সে কি করে কখনো দেখিও নি শুধু শুনেছি ওর একটি বড় ভাই আছে যাইহোক গল্পে ফিরে যাওয়া যাক আস্তে আস্তে সব জানা যাবে!
তাসফিয়া হালকা হেসে বলল,
— হ্যাঁ, আমি। কিন্তু তুই এখানে কী করছিস?
— আজ আমার ভার্সিটিতে প্রথম দিন। তাই একটু সবকিছু ঘুরে দেখছিলাম।
— ওহ! তাই বলি, তোকে এত আনমনা লাগছে কেন?
আহিয়াত একটু হেসে বলল,
— প্রথম দিন তো, তাই একটু ভয়ও লাগছে আবার নতুন জায়গা বলে কেমন কেমনও লাগছে।
তাসফিয়া মুচকি হেসে বলল,
— ভয় পাওয়ার কিছু নেই। কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে" আর আমি আছি তো "!
অনেকদিন পর নিজের সবচেয়ে কাছের বন্ধুকে পাশে পেয়ে তার ভয় আর অস্বস্তিটা যেন কেটে গেল!
তাসফিয়ার কথা শুনে আহিয়াত হেসে ফেলল। দুজন গল্প করতে করতে নিজেদের ক্লাসরুমের দিকে এগিয়ে গেল।
ক্লাসরুমের সামনে এসে দুজন একসঙ্গে থেমে গেল।
— এই রুমটাই তো আমাদের ক্লাস, তাই না? আহিয়াত চারপাশে তাকিয়ে বলল।
তাসফিয়া দরজার সামনে লেখা রুম নম্বরটা দেখে বলল,
— হুম, মনে হচ্ছে এটাই।
দুজন একসঙ্গে ক্লাসরুমে ঢুকল। ভেতরে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী এসে বসেছে। নতুন জায়গা, নতুন মানুষ—সবকিছুই আহিয়াতের কাছে অচেনা লাগছিল।
তাসফিয়া আহিয়াতের পাশে বসে বলল,
— দেখলি? এখন থেকে আমরা একই সাথে থাকব! তাই আর ভয় পাওয়ার কিছু নেই।
আহিয়াত মুচকি হেসে বলল,
— হ্যাঁ, তোকে পাশে পেয়ে সত্যিই ভালো লাগছে।
কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো।
একে একে সবাই নিজেদের পরিচয় দিতে লাগল। কেউ নিজের নাম বলছে, কেউ বলছে কোন জায়গা থেকে এসেছে। নতুন মানুষগুলোর কথা শুনতে শুনতে আহিয়াতও একটু স্বাভাবিক হয়ে উঠল।
কিছুক্ষণ পর শিক্ষকের চোখ এসে থামল আহিয়াতের ওপর।
— নিজের পরিচয় দাও।
আহিয়াত ধীরে ধীরে উঠে দাঁড়াল।
— আমি আহিয়াত। ঢাকা থেকেই এসেছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছি। আজ এখানে আমার প্রথম দিন,
স্যার হাতের ইশারায় আহিয়াতকে বসতে বলল। আহিয়াতও হালকা হেসে নিজের জায়গায় বসে পড়ল।
এরপর তাসফিয়ার পরিচয় দেওয়ার পালা এলো। তাসফিয়া উঠে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিল। আহিয়াত তার দিকে তাকিয়ে মুচকি হাসল। এতদিনের পরিচিত মুখটাকে এই নতুন জায়গায় পাশে পেয়ে তার সত্যিই ভালো লাগছিল।
পরিচয় পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পর শিক্ষক ক্লাস শুরু করলেন। নতুন বই, নতুন বিষয় আর নতুন পরিবেশ—সবকিছু মিলিয়ে আহিয়াতের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল।
ক্লাস শেষ হওয়ার ঘণ্টা বাজতেই তাসফিয়া আহিয়াতের দিকে তাকিয়ে বলল,
— চল, তোকে ভার্সিটিটা একটু ঘুরিয়ে দেখাই।
আহিয়াত হেসে বলল,
— চল। নতুন জায়গাটা চিনে নেওয়াও তো দরকার।
দুজন একসঙ্গে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল।
বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছিল, তা দুজনের কেউই খেয়াল করেনি। পুরো ক্যাম্পাস ঘুরে দেখা শেষে তাসফিয়া আর আহিয়াত বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করল।
রাস্তায় হাঁটতে হাঁটতে তাসফিয়া নানা কথা বলছিল। আহিয়াতও হাসিমুখে তার কথার উত্তর দিচ্ছিল। অনেক দিন পর যেন মন খুলে একটু ভালো সময় কাটাল সে।
কিছুক্ষণ পর দুজনের বাড়ি ফেরার পথ আলাদা হয়ে গেল।
— আচ্ছা, তাহলে কাল দেখা হবে। সাবধানে যাস।
তাসফিয়া মিষ্টি হেসে বলল।
— তুইও সাবধানে যাস।
আহিয়াত হেসে বিদায় জানিয়ে নিজের বাড়ির দিকে পা বাড়াল।
অন্যদিকে আহিয়াতের বাড়িতে—
বাড়ির দরজায় পা রাখতেই মামী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আহিয়াতকে দেখেই কড়া গলায় বলে উঠলেন,
— এতক্ষণ কোথায় ছিলি? বাড়ির কাজগুলো কি আমি একা করব? সারাদিন বাইরে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তোর?
আহিয়াত মাথা নিচু করে বলল,
— মামী, আজ বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। তাই একটু দেরি হয়ে গেছে।
কথাটা শুনেই মামী রেগে গেলেন।
— আবার বিশ্ববিদ্যালয়! লেখাপড়ার নাম করে কত অজুহাত যে দেখাতে পারিস! বাড়িতে এত কাজ পড়ে আছে, সেদিকে কোনো খেয়াল নেই!
আহিয়াত আর কোনো উত্তর দিল না। চুপচাপ নিজের ব্যাগটা ঘরে রেখে রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
মামী একের পর এক কাজের কথা বলতে লাগলেন। একটু আগে যে মুখে হাসি ছিল, সেই মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল।
আহিয়াত মনে মনে ভাবল, সবার কাছে একটা সুন্দর দিন কাটানো কত সহজ, অথচ আমার কাছে একটু ভালো থাকার সময়টুকুও যেন অপরাধ।
তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে সে নিজের কাজগুলো করতে লাগল।
ঘরের সব কাজ শেষ করতে করতে আহিয়াতের বেশ অনেকটা সময় লেগে গেল। রান্নাঘরের কাজ, ঘর গোছানো, কাপড়চোপড় ধোয়া—সবকিছু একে একে শেষ করল সে।
মামী তখন নিজের ঘরে বসে ছিলেন। আহিয়াত কাজ শেষ করে মামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল।
ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানার ওপর বসে পড়ল সে। সারাদিনের ক্লান্তিতে শরীরটা যেন আর চলছিল না।
ব্যাগ থেকে নতুন বইগুলো বের করে টেবিলের ওপর রাখল। বইগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসল আহিয়াত।
নতুন বিশ্ববিদ্যালয়, নতুন বন্ধু, নতুন একটা জীবন—সবকিছু নিয়েই তার মনে অনেক স্বপ্ন।
কিন্তু হঠাৎ মামীকে নিয়ে ভাবতেই হাসিটা মিলিয়ে গেল।
আহিয়াত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল,
— আল্লাহ, কবে যে সবকিছু একটু স্বাভাবিক হবে!
পর্ব ১
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব ১ শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান