🥀 অপূর্ণতাই পূর্ণতা ✨
পর্ব – ০১ : এক নতুন রোশনির আগমন
লেখিকা: রোশনি হাওলাদার
"কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা শেখাতে, আবার কিছু মানুষ আসে সেই ভালোবাসার মূল্য বুঝিয়ে দিতে। কিন্তু কিছু মানুষ এমনও হয়, যাদের ভালোবাসতে গিয়ে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে!"
রাত ১২টা।
শহরের আকাশে কালো মেঘের আনাগোনা। চারদিকে নিস্তব্ধতা, অথচ শহরের এক অভিজাত হোটেলের সামনে আজ যেন অন্যরকম ব্যস্ততা।
একটি কালো গাড়ি এসে থামল হোটেলের প্রবেশদ্বারে।
গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এল কালো ওয়েস্টার্ন পোশাক পরা এক তরুণী। কাঁধ ছোঁয়া খোলা চুল, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি।
হ্যাঁ, সে আর কেউ নয়।
রোশনি হাওলাদার পূর্ণতা।
যে মেয়েটা একসময় কারও সামান্য অবহেলায় সারারাত কাঁদত, আজ তার চোখে এক ফোঁটা জলও নেই।
একসময় ভালোবাসার জন্য যে মেয়েটা নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, আজ সে নিজের পৃথিবী নিজেই তৈরি করেছে।
তিন বছর আগে যে রোশনি ভালোবাসার কাছে হেরে গিয়েছিল, আজ সেই রোশনিই নিজের কাছে জিতে ফিরে এসেছে।
হোটেলের ভেতরে প্রবেশ করতেই সবাই সম্মানের সঙ্গে মাথা নত করল। রোশনি কারও দিকে না তাকিয়ে সোজা লিফটের দিকে এগিয়ে গেল।
তার ব্যক্তিগত সহকারী নীরবতা ভেঙে বলল,
— ম্যাম, আপনার জন্য সবাই অপেক্ষা করছেন।
রোশনি সানগ্লাসটা খুলে শান্ত গলায় বলল,
— অপেক্ষা করতে বলেছি, তাহলে করুক। আমি কারও জন্য নিজের সময় নষ্ট করি না।
কথাটা বলেই সে লিফটে উঠে গেল।
অন্যদিকে, শহরের আরেক প্রান্তে...
একটি বিলাসবহুল অফিসের বড় চেয়ারে বসে আছে একজন সুদর্শন যুবক। পরনে কালো শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি।
টেবিলের ওপর রাখা একটি ছবির দিকে তাকিয়ে মুচকি হাসল সে।
ছবির মেয়েটি আর কেউ নয়, এক রহস্যময় তরুণী।
যুবকটি মৃদু হেসে বলল,
— অবশেষে ফিরে এলে, my oxygen!
পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
— স্যার, আপনি কি ওনাকে আগে থেকেই চেনেন?
যুবকটি ছবিটা হাতে নিয়ে বলল,
— চিনি বললে ভুল হবে। অনেক দিন ধরেই চিনি। শুধু মেয়েটা এখনো জানে না, কেউ একজন তার ফিরে আসার অপেক্ষায় ছিল।
লোকটি কিছু বলার আগেই যুবকটি আবার বলল,
— আর হ্যাঁ, আমার পরিচয়টা ওর কাছে এখনই প্রকাশ করার দরকার নেই।
কথাটা বলেই তার ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি।
তবে আজ তার চোখে অন্যরকম এক অপেক্ষা।
একটা মেয়ের অপেক্ষা।
যে মেয়েটি হয়তো একদিন তার সমস্ত পৃথিবী হয়ে উঠবে। অথচ মেয়েটি তখনো জানে না, তার নতুন জীবনের গল্পে এমন একজনের প্রবেশ হতে চলেছে, যে তাকে হারানোর কথা কল্পনাও করতে চায় না।
---
হাওলাদার পরিবার
রায়হান হাওলাদার — হাওলাদার পরিবারের কর্তা। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পরিবারের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ অপরিসীম। বিশেষ করে মেয়ে রোশনি তাঁর ভীষণ আদরের। মেয়ের মুখের হাসিই যেন তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি।
আসমা হাওলাদার — হাওলাদার পরিবারের গৃহিণী। একজন স্নেহময়ী ও মমতাময়ী নারী। সংসারের প্রতিটি সদস্যকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন। সন্তানদের সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকেন।
শাফিন হাওলাদার — পরিবারের বড় ছেলে। বাবার ব্যবসার দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের পাইলট হওয়ার স্বপ্ন পূরণের জন্যও এগিয়ে যাচ্ছে। পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং ছোটদের প্রতি ভীষণ স্নেহশীল।
রোশনি হাওলাদার পূর্ণতা — হাওলাদার পরিবারের মেজো সন্তান। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আসছে। পড়াশোনার পাশাপাশি ব্যবসায়ও যথেষ্ট সফল। তিন বছর পর ফিরে আসা রোশনি যেন আগের সেই চঞ্চল মেয়েটি নেই। সময়ের সঙ্গে তার ব্যক্তিত্বে এসেছে পরিবর্তন। আত্মবিশ্বাস, গাম্ভীর্য আর এক অদ্ভুত রহস্যময়তা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
রজনী হাওলাদার — পরিবারের যমজ দুই বোনের একজন। বয়স মাত্র ১২–১৩ বছর। দুষ্টুমি, খুনসুটি আর ছোট ছোট আবদারে বাড়িটাকে মাতিয়ে রাখতেই তার বেশি ভালো লাগে।
নুরানি হাওলাদার — রজনীর যমজ বোন। সেও পরিবারের আদরের ছোট্ট সদস্য। দুজনের দুষ্টুমি আর মিষ্টি মুহূর্তগুলো হাওলাদার পরিবারের আনন্দের অন্যতম কারণ।
---
রোশনির বন্ধু মহল
জীবনের প্রতিটি গল্পে কিছু মানুষ থাকে, যাদের উপস্থিতি গল্পটাকে আরও সুন্দর করে তোলে। রোশনির জীবনেও রয়েছে এমন কিছু মানুষ। কেউ তার শৈশবের সঙ্গী, কেউ হাসির কারণ, আবার কেউ নিঃশব্দে পাশে থাকার মতো একজন আপন মানুষ।
১. সায়রা রোশনি — রোশনির সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই দুজনের একসঙ্গে বেড়ে ওঠা। তাদের বন্ধুত্বের গল্পে রয়েছে অসংখ্য স্মৃতি, খুনসুটি আর একে অপরকে ঘিরে থাকা হাজারো অনুভূতি। রোশনির কাছে সে কেবল একজন বন্ধু নয়, বরং নিজের বোনের মতো। কিছু সম্পর্ক রক্তের বন্ধনে তৈরি না হলেও মনের টানে অনেক বেশি আপন হয়ে ওঠে। তাদের সম্পর্কটাও ঠিক তেমনই।
২. আবরার — রোশনির হাসির অন্যতম কারণ। যার সঙ্গে থাকলে রোশনি একটু বেশিই হাসতে পারে। সিরিয়াস মুহূর্তেও যে সবসময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে, এমনটা নয়! তবে বন্ধু মহলে আবরারের মতো একজন মানুষের ভীষণ প্রয়োজন। কারণ জীবনে এমন কিছু মানুষ থাকা দরকার, যারা কোনো কারণ ছাড়াই মন ভালো করে দিতে পারে।
৩. রুমাসা — যে কিনা সবসময় সবাইকে নিয়ে ভাবে। বন্ধুদের সুখ-দুঃখে পাশে থাকতে ভালোবাসে। সবার থেকে একটু অন্যরকম ব্যক্তিত্বের অধিকারী এই মেয়েটি।
৪. সাফওয়ান — বন্ধুদের মধ্যে সবচেয়ে ভণ্ড বলা যায় যাকে! তার স্বভাব-চরিত্রের মধ্যে রয়েছে এক অদ্ভুত দ্বৈততা। আবার বন্ধুরা তাকে প্লেবয় বলেও ডাকে।
এদের প্রত্যেকের সম্পর্কে আমরা পরবর্তী পর্বগুলোতে আরও অনেক কিছু জানতে পারব।
---
অন্যদিকে দেখা যায়...
রোশনির হাতে একটি ছবি। ছবিটির দিকে তাকিয়ে তার মুখে ফুটে উঠেছে এক রহস্যময় হাসি।
ঠিক তখনই সেখানে উপস্থিত হলো রোশনির ব্যক্তিগত সহকারী হিয়া।
হিয়া শুধু রোশনির অ্যাসিস্ট্যান্টই নয়, বরং তার বেশ কাছের একজন মানুষ। বলা যায়, দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতোই। রোশনি তার অনেক ব্যক্তিগত কথাও হিয়ার সঙ্গে শেয়ার করে।
ছবিটির দিকে তাকিয়ে হিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
— ম্যাম, কে এই ছেলে?
আসলে হিয়ার মনে অনেক দিন ধরেই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তিন বছর আগে ঠিক কী ঘটেছিল? কেন রোশনি ম্যাম এভাবে সম্পূর্ণ বদলে গেলেন? কী এমন ঘটনা ঘটেছিল, যার কারণে আগের সেই হাসিখুশি মেয়েটি আজ এতটা গম্ভীর আর রহস্যময়?
এসব প্রশ্ন হিয়ার মনে সবসময় ঘুরপাক খায়। তবে কখনো রোশনিকে সরাসরি জিজ্ঞেস করার সাহস হয়নি।
কিন্তু আজ হিয়া ঠিক করল, সাহস করে প্রশ্নটা করেই ফেলবে।
হিয়া: ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি?
রোশনি: উমম... কী বলো!
হিয়া: আমার অনেক দিনের একটা জানার ইচ্ছা। আপনার সঙ্গে তিন বছর আগে এমন কী ঘটেছিল, যার কারণে আপনি এতটা বদলে গেলেন?
রোশনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
রোশনি: শুনতে চাও?
চলবে... 🥀